নিজের স্টার্ট আপ নিয়ে স্বপ্ন কি?আলোচনা


Razib Ahmed ▶ ‎Digital Skills for Bangladesh

নিজের স্টার্ট আপ নিয়ে স্বপ্ন কি?

February 12 at 10:47 AM ·

Public
তৌফিকা আনাম চৌধুরী

ছোটো বেলা থেকে গ্রামের মহিলাদের নিয়ে কাজ করার স্বপ্ন দেখতাম সময়ের সাথে সেই ইচ্ছা আল্লাহ্‌ পূর্ণ করেছেন এখন এদের দ্বারা দেশীয় ঐতিহ্যবাহী পণ্য প্রস্তুত করে তা দেশে ও দেশের বাইরে যেন ছড়িয়ে দিতে পারি সেই ভাবে কাজ করা। দেশের বাইরে থাকাতে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে তারপরও চেস্টা করে যাচ্ছি।
Afsana Khan

নকশিকাঁথার পুরোনো ঐতিহ্যকে ফিরিয়ে আনা, নকশিকাঁথা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি করা, বহির্বিশ্বে নকশিকাঁথাকে পরিচিত করা, আধুনিক ফ্যাশনের সাথে নকশিকাঁথার ফিউশন তৈরি করা

Saiful Islam Rabby

আমার স্টার্টআপ নিয়ে স্বপ্ন নিজের ব্যবসায় কে আরো ব্যাপক ভাবে পরিচিতি লাভ করানো, একটা ব্র্যান্ড হিসেবে দাড় করানো এবং দেশের গন্ডি পেরিয়ে দেশের বাহিরে দেশীয় পণ্যের বাজার তৈরি করা
Kazi Anisa

আমার স্বপ্ন নিজের মামলার ভালো মন্দ মানুষ নিজে বুঝে কোর্টে যাবে। কোন আইনজীবী যেনো সাধারন মানুষকে জিম্মি করতে না পারে। বাংলায় সেল্ফ এসেসমেন্ট সিস্টেম বের করবো। মানুষের জন্য আইনকে সহজ প্রয়োগ ব্যাবস্থা করবো।

Ayesha Siddiqua Tanny

আমার স্টার্টআপের স্বপ্ন হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী পন্যগুলো নকশি ফিউশনের মাধ্যমে নতুন আংগিকে দেশ এবং দেশের বাইরে পরিচিত করা। বাংলাদেশকে নতুনভাবে রিপ্রেজেন্ট করা আমার কাজগুলো দিয়ে।
বদরুল মোর্শেদ

বিশ্বব্যাপী বাংলা প্রোডাক্ট (দেশীয় পন্য) ছড়িয়ে দেওয়া।

নারী দের কর্মসংস্থান সৃষ্টি করা।

সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজের সুযোগ।

প্রতিভাবান লোক দের খুজে বের করে,কাজে লাগানো।
Nazmun Naher Shikha

নিজের কাজের একটা পরিচিতি তৈরী করা। আমার একটা ট্রেইনিং ইন্সটিটিউট করার স্বপ্ন, বিশেষ করে বেকার নারীদের ট্রেনিং দিয়ে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেয়া।

Farhana Rahman

আমার স্বপ্ন তাতীদের সাথে কাজ করবো।তাদের জীবন মান উন্নয়নে কাজ করবো।
আর দেশীয় পন্যের একঘেয়েমি দূর করে শাড়িতে ফিউশন করে কাজ করবো।ফিউশন বলতে ব্লক,স্ক্রিনপ্রিন্ট,কারচুপি এসব দুস্থ অসহায় নারীদের প্রশিক্ষণের ব্যাবস্থা করে তাদের দিয়ে কাজ করাবো। যাতে আমার দেশের নারীদের কর্মসংস্থান হয় আবার বিদেশী ক্রেতাদের আকৃষ্ট করে আমাদের দেশীয় পন্যের প্রচার ও প্রসার বাড়াতে পারি।
Swadheenta Nusrat

আমি প্রথমত শিখতে চাই,, জানতে চাই সবকিছু এরপর আমি আমার হোম মেড ফুড নিয়ে এগিয়ে যেত চাই আমার ফুড নিয়ে অনেক স্বপ্ন যার মধ্যে কেটারিং এবং ভবিষ্যতে একটা রেস্টুরেন্ট দেয়া যেখানে সব কাস্টমার এর জন্য যেমন খাবার থাকবে তার পাশাপাশি স্পেশাল খাবার থাকবে অর্থাৎ হেলদি ফুডগুলো থাকবে কারণ দেখা যারা একটু স্বাস্থ্য সচেতন (ডায়েট,,ডায়বেটিকস)তারা চাইলেই রেস্টুরেন্ট এ যেতে পারেনা তাই আমি যখন রেস্টুরেন্ট করবো আমি এটা নিয়েও কাজ করবো।

Ayesha Akter Rubina

বিদেশি পোশাকের যেই আগ্রাসন দেশীয় পন্য কে ধ্বংস করে দিচ্ছে।মানুষ কে দেশীয় পোশাকে দেশীয় গৃহসজ্জায় ফিরিয়ে আনতে পোশাক শিল্পের অগ্রগতি নতুনত্ত ভারসেটাইল ডিজাইন।অসখ্য কালেকশন যাতে মানুষ বোর না হয়।সেই সাথে বিদেশের বুকে বাংলাদেশ কে নতুনভাবে আরো বেশি পরিচিতি করানো।😊
সেই সাথে সব দেশীয় খাবার আরো বেশি বেশি দেশ এবং দশের বাইরে পরিচিতি করাতে চাই
Nasrin Kayesh

স্বপ্নই জীবনকে নিয়ন্ত্রণ করে। আজ এ কাজ করবো কাল ওখানে যাব ইত্যাদি ইত্যাদি। মানুষ হোঁচট খেতে খেতে এগোয় বটে তবে যদি তার কোন গন্তব্য জানা না থাকে তাহলে কোথাও পৌঁছাতে পারে না। জীবনের জন্য যেমন প্রয়োজন অক্সিজেন, তেমনি জীবনে বড় হওয়ার জন্য প্রয়োজন স্বপ্নের। স্বপ্ন ছাড়া কেহই হঠাৎ সফল হয় না। অক্সিজেন যেমন বেঁচে থাকার জন্য প্রয়োজন তেমনি আমি কোথায় পৌঁছাতে চাই সে সমন্ধে সুস্পষ্ট ধারণা থাকাও আমার প্রয়োজন। শুরু করার আগে আমি কোথায় যাব, কি করবো ,কি নিয়ে করব স্থির থাকা দরকার। ছোট ছোট ভাবনা, ছোট ছোট স্বপ্ন আর ছোট ছোট কাজের সমষ্টি জীবন। প্রতিটি চিন্তা, প্রতিটি স্বপ্ন প্রভাবিত করে জীবনকে ‌ সুতরাং আমি কোথায় যেতে চাই তার নাম স্বপ্ন ।স্বপ্ন বাস্তবায়ন করতে কাজের মধ্যে ডুবে যেতে হবে। স্ট্যাট আপ সম্পর্কে তেমন কিছুই জানতাম না আমি উই গ্রুপটা কে শিক্ষাঙ্গন হিসেবে নিয়েছি। স্টার্ট আপ নামটা জানতে পারলাম ।স্বল্প ধারণা নিতে পেরেছি স্টার্ট আপ কি? তারপরও খুব একটা বোধগম্য হয়নি। ইউটিউবে অনেক স্টার্টআপ সম্পর্কে ধারণা নিচ্ছি পড়ছি । কাকলি আপুর জামদানি গাউন , দেলোয়ার ভাইয়ের তুলসী মালা চালের স্ট্যাট আপ সম্পর্কে পোস্টগুলো নিয়মিত পড়ছি বারংবার। উইতে যে আপুরা স্ট্যাট আপ সম্পর্কে লিখছে সে পোস্টগুলো পড়ছি। বলতে গেলে এ সম্পর্কে আমি নবীন আমি কাঁচা তবে স্বপ্ন তো অবশ্যই আছে। আর স্বপ্ন বাস্তবায়ন করার প্রয়াস সবসময় চালিয়ে যাচ্ছি হয়তো নিজের গতিতে । তবে যে কোন কাজ করতে গেলে গাইডলাইন থাকলে ভালো ।
আমার স্টার্ট আপ নিয়ে স্বপ্ন-
প্রথমত: যেহেতু আমারব্যবসাপ্রতিষ্ঠান আছে । সাধ্য অনুযায়ী আমার শোরুম এবং কারখানায় নারী-পুরুষদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া।
দ্বিতীয়তঃ দেশীয় পণ্য কে নিয়ে কাজ করা এবং নিজেকে এবং নিজের দেশকে পার্শ্ববর্তী দেশগুলোতে পরিচয় তুলে ধরা গুণগত মান পন্যের মাধ্যমে।
তৃতীয়তঃ নিজের ব্যবসা কে দেশ-বিদেশে ব্র্যান্ডিং হিসেবে পরিচিত লাভ করানো ।


Nazmul Firoz

আমি জানি ঢাকায় মিড লেভেলের মানুষেরা অনেক বেশী ব্যস্ত। আগে মাছ নিয়ে কাজ করার সময় মানুষের ব্যস্ততাকে আমি উপলব্ধি করেছি। শুধু ব্যস্ততাই না, কখনো কখনো উপায়হীনতাও থাকে। তাই আমার প্রডাক্ট ঢাকা নগরীর ব্যস্ত, উপায়হীন প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এটা শুধু ব্যবসায়ীক লাভের জন্য না। এটাকে আমি এটা সার্ভিস বা সেবা হিসেবে নিতে চাই।
ফারিয়া আবেদীন রাফা

সবাই যাতে সুস্থ থাকতে পারে,
নিজের ছোটখাটো রোগ, সমস্যা নিজেই সলভ করতে পারে,

ওষুধের প্রতি নির্ভরশীলতা কমাতে চাই।

সেই লক্ষ্য পূরনের জন্য ঠান্ডা, কাশি, মাইগ্রেন, ওয়েট লস, হাড়ের ব্যথা, থাইরয়েড ইত্যাদি টপিকগুলো নিয়ে কাজ করছি।
Airin Rahman

স্টার্ট আপ মানে শুধু নতুন কোন উদ্যোগ নয় বরং পুরনো কোন আইডিয়া নিয়ে নতুন ধারাই কাজ করাও স্টার্ট আপ। এ স্বেক্টরে কাজ করাতে চাইলে ভালভাবে জেনে বুঝে মাঠে নামতে হবে অন্যথায় বেশীদূর আগানো যাবে না। যারা এ স্বেক্টরে কাজ করছে বা করবে সবার জন্য রইলো শুভকামনা।

Rupaly Akther Rupa

কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে বুঝে উঠতে বেশ কিছু সময় লেগে যায় আমার,যে কারনে স্টার্টাপ সম্পর্কে আমি এখনো এতো ভালো বুঝি না, তারপরও এই পোস্টটির ৪৩ টি কমেন্ট পড়ে এবং গত আড্ডা থেকে যেকুটু বুঝেছি সেইটুকু থেকে বলছি স্টার্টাপ নিয়ে আমার স্বপ্ন হলো,আমাদের দেশের সুবিধাবঞ্চিত নারীরা যারা বিভিন্ন কাজে পারদর্শী তাদেরকে নিয়ে কাজ করা এবং স্বাবলম্বী করে দেশী পন্যকে আমাদের দেশের গন্ডি পেরিয়ে বিদেশে ছড়িয়ে দেওয়া😊

সায়মা বেগম

আমাদের দেশে যেভাবে মেয়েরা ফর্সা হওয়ার নেশায় বিভোর হয়ে নিজের ত্বকের ক্ষতি করছে আমার স্বপ্ন সবাইকে ফর্সা ত্বকের নেশা থেকে বের করে সুস্থ ও দাগহীন ত্বকের প্রতি উৎসাহিত করা। যেন দেশে বিদেশী রং ফর্সাকারী ক্রিম আমাদের দেশ থেকে বয়কট করা হয়। হারবাল স্কিনকেয়ার নিয়ে এই লক্ষ্যে কাজ করছি।
Mahfuza Hussain Bithi

মনিপুরী পন্যকে ভিন্ন আংগিকে আর ভিন্ন ডিজাইনে কিভাবে রপ্তানি যোগ্য করে পরিবেশন করা যায় সেজন্য চেষ্টা চালিয়ে যাবো।
Sunjida H Sikder

নিজের করা হ্যান্ড পেইন্টেড দেশি প্রডাক্ট গুলোকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে চাই, চাই আমার শোরুম হবে প্রতিটি জেলায়।

বহু বড় স্বপ্ন জানি তবু হাল ছাড়তে চাইনা।

এগুলোর পেছনে আসল উদ্দেশ্য পরিবার আর দেশের জন্যে কিছু করা।

Zinat Sultana

স্যার আমার স্টার্ট আপ নিয়ে স্বপ্ন হল "দেশ বিদেশের রান্না ঘরে,রন্ধন মসলা ঘরে ঘরে"
Afria Akhter Sohana

দেশের মায়েদের নিয়ে শুরু করতে চাই নিজের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশ এবং বিদেশে সমানভাবে সুনামের সাথে ব্যবসা করবে।
Lipi Sd

আমার স্টার্ট- আপ নিয়ে স্বপ্ন হচ্ছে আমি আমার ফেসবুক এডভাটাইজিং নলেজ নিয়ে সেবা প্রদান করবো৷

Aysha Siddika

স্টার্টআপ নিয়েআমার ইচ্ছাঃ
১)সারা বাংলাদেশের প্রতিটি জেলায় ফরমালিন মুক্ত মাছ এর ওয়ার হাউজ করে দক্ষিণ বঙ্গের সব ধরনের মাছ সবার হাতের নাগালে পৌছে দেয়া।
২)সেই সাথে দেশের বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা।
৩) প্রথম বছরে কম্পক্ষে ১০০ জনের জন্য কাজের ক্ষেত্র তৈরি করে দেয়া।
৪) বিদেশী অর্থ বিনিয়োগের ব্যবস্থা করতে চায়।

Saima Shahina

গ্রামীণ নারীরদের কর্মসংস্থান গড়ে তুলবো। তাদের করা নকশিকাঁথা সেলাইয়ের এবং বিভিন্ন হাতের কাজ থাকবে

Shahnaj Hasi

গ্রামীন মহিলাদের নিয়ে দেশীয় পন্য বিশ্ব দরবারে পরিচিতি করিয়ে দেয়া।আমি গ্রামীণ নকশিপিঠাসহ বিভিন্ন পিঠা ও হাতের এমব্রয়ডারি (সুইসুতা),ব্লক বাটিক নিয়ে কাজ করি স্যার

Eshita Akter Tania

Ishraf style zone. কে একটা ব্র্যান্ড করে গড়ে তোলা যার নাম শুনলেই সবাই জানবে যে ও হ্যা ওখানে তো দেশী সবধরনের শাড়ী পাওয়া যায় উইথ ফিউশন আর হাতে তৈরী গয়না পাওয়া যায়।

No comments:

Post a Comment