স্টার্ট-আপের প্রাথমিক ধাপ এমভিপি তৈরি করা

Razib Ahmed. is with Jannat Kader Chowdhury
একটি স্টার্ট-আপ ব্যবসায় শুরুর প্রাথমিক ধাপ হল মিনিমাম ভায়াবল প্রোডাক্ট (এমভিপি)তৈরি করা৷ কারন যখন আপনি ব্যবসায় শুরু করবেন সেক্ষেত্রে এমভিপি মার্কেটে কাস্টমারদের চাহিদা সম্পর্কে ধারনা দিবে এবং ব্যবসায়ের গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করবে। তাছাড়া বিভিন্ন ইনভেস্টদের কাছে আপনি যখন আপনার আইডিয়া উপস্থাপন করবেন তখন তারা শুরুতেই আপনার এমভিপি দেখতে চাইবে। সেজন্য স্টার্ট-আপ ব্যবসায়ের শুরুতেই এমভিপি অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
এমভিপি হল একটি পন্য তৈরির প্রাথমিক ধাপ যেখানে আপনার আর্লি বা শুরুর কাস্টমাররা আপনার পন্য টেস্ট করবে এবং পন্য সম্পর্কে বিভিন্ন ফিডব্যাক দিবে যাতে করে একটি চূড়ান্ত পন্য তৈরি করা যায়।
যেমন ঃ ধরুন ঊই এর ইভেন্টে একজন আপু নিজের তৈরি একটি খাবার (যেমন পিঠা) নিয়ে আসল। এখন ইভেন্টে আসা মানুষজন টেস্ট করল এবং কোথায় কি ধরনের সমস্যা রয়েছে সেগুলো বলল। হয়ত কেও বলল মিষ্টি একটু কম দিতে, কেও বলল পিঠাটা আরেক্টু নরম হলে ভাল হত। ওই আপু পরের ইভেন্টে সবার দেওয়া মতামতের উপর ভিত্তি করে ওই পিঠা সংস্করন করে নিয়ে আসল এইটাই হল এমভিপি।
এমভিপি তৈরির পুর্বে আপনাকে অবশ্যই যে জিনিস গুলো নিয়ে চিন্তা করতে হবে--
সাফল্যের কাঠি পরিমাপঃ যখন আপনি স্টার্ট-আপ ব্যবসায় শুরু করবেন তখন আপনাকে একটি দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে আগাতে হবে। আপনার এমভিপি তৈরিতে কি পরিমান ইনভেস্ট করতে হবে এবং সেখান থেকে কি ধরনের রির্টান পেতে পারেন তার জন্য আগে থেকেই পরিকল্পনা বা ম্যাপ তৈরি করতে হবে৷ তাছাড়া ভবিষ্যতে এমভিপি তে কি কি ধরনের পরিবর্তন আনতে হবে এবং মূল ফিচারে কি ধরনের জিনিস সংযুক্ত করতে হবে সেগুলো নিয়ে পূর্বপরিকল্পনা করতে হবে। তাছাড়া আপনি নিজেকে জিজ্ঞেস করুন কেন আপনি এমভিপি তৈরি করছেন এবং আপনার ব্যবসায়ের বিজনেস মডেল কি হবে বা কেন করছেন সেগুলো নিয়ে ভাবতে হবে৷
কাস্টমারদের ইন্ডগোল নির্ধারণ করাঃ আপনার আর্লি কাস্টমারদের মতামতের উপর ভিত্তি করে আপনি নতুন করে পন্য সস্করন করলেন এবং সেজন্য শুরু থেকে কি কি ধরনের পরিবর্তন এসেছে সেগুলো পয়েন্ট আউট করতে হবে। তাছাড়া কাস্টমারদের চাহিদা অনুযায়ী পন্য বা সেবা নিতে আসার পরেও তাদের জন্য নতুন কি ধরনের ভেল্যু সংযুক্ত করা যায় সেগুলো নিয়ে ভাবতে হবে।
তাছাড়া যখন এমভিপি তৈরি করবেন সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আর্লি কাস্টমাররা কোন সমস্যার কথা বেশী ফোকাস করছেন এবং আপনি যে সমস্যার সমাধান করতে চাচ্ছেন তার কোথায় কি ধরনের পরিবর্তন আনতে হবে তা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনার পন্য বা সেবার মূল ফিচার ঠিক না থাকে সে ক্ষেত্রে আপনার ব্যবসায় ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশী থাকবে৷ তাই এমভিপি তৈরির সময় আপনাকে প্রচুর পরিমান মার্কেট রিসার্স করতে হবে যেইটি আপনাকে দ্রুত মার্কেট বুঝতে সাহায্য করবে ব্যবসায়ের অনিশ্চয়তা থেকে রক্ষা করবে।

No comments:

Post a Comment