Writer, Blogger : Partho Pratim Mazumder. I am an Content Writer. This Partho Notes blog is just a round of my life which I see, think, write, Thank you for being patience and reading Me, writer: Partho Pratim Mazumder
আপনার বিজনেসে ১০ টাকা লাখ টাকার ইনভেস্টমেন্ট পেলে কিভাবে খরচ করবেন?
Razib Ahmed ▶ Digital Skills for Bangladesh
আপনার বিজনেসে ১০ টাকা লাখ টাকার ইনভেস্টমেন্ট পেলে তা কিভাবে ৬ মাসে খরচ করবেন? কোন খাতে কত টাকা এবং কেন?
March 25 at 10:41 PM ·
Tasnim Tamanna
আমার বিজনেসে ১০ লাখ টাকা ইনভেস্টমেন্ট পেলে প্রথমে ১৫ হাজার দিয়ে পণ্যের কাঁচামাল সংগ্রহ করব। ছোট থেকেই শুরু করবো কারণ এক লাফে কোনো কিছু করার মত মানসিকতা কোনোদিন ছিল না।
এরপর আমি একটা জায়গা নির্ধারণ করব কাজের জন্যে। যেখানে আমার সবকিছু নিয়ে আমি কাজ করতে পারবো। কাজ করতে ইচ্ছুক এমন কিছু মানুষ কে নিজে হাতে কাজ শিখাব যেন আমি না করলেও আমার করা কাজের মতই তাদের কাজ হয়। কেননা আমার কাস্টমার রা আমার কাজ দেখেই আমার থেকে কিনেন। এরপর এভাবেই কাজ করতে থাকবো। আমার কর্মীরা কাজে পটু হবে। আমার কাজের প্রচার প্রকাশনা সেটা কাজের মাধ্যমেই হবে। এই মাফিকেই যেভাবে যেখানে প্রয়োজন হবে সেখানে খরচ করব। ও হ্যাঁ, একবার পণ্য তৈরি করে তা বিক্রি হয়ে গেলে যে লভ্যাংশ আসবে তা থেকে অর্ধেক সঞ্চয় রেখে বাকি অর্ধেকের সাথে আগের চেয়ে আরেকটু বেশি পরিমাণ অর্থ নিয়ে ইনভেস্ট করব। এভাবে করে ৩ অথবা ৪ বারের বেলায় লভ্যাংশ থেকেই আমি পরবর্তী ইনভেস্ট করতে পারবো। এভাবেই পরে বড় পর্যায়ে গেলে তখন শোরুম নিব এবং শোরুমের মাধ্যমে বিজনেসের পরবর্তী কার্যক্রম চালু রাখব।
Sharmin Islam Omi
১০ লাখ টাকার ইনভেস্টমেন্টের সুযোগ পেলে আমি নিজস্ব প্রোডাকশনের কাজ শুরু করবো।শাড়ি, থ্রিপিসের পাশাপাশি নতুন আইটেমের প্রডাকশনে মন দিবো কারন নিজস্ব ডিজাইনে মূলধনের প্রয়োজনটা একটু বেশিই।এই খাতে আমি ৫ লাখ টাকা খরচ করবো।
তারপরে যা করতে চাই তা হলো মার্কেটিং এ খরচ করা এবং নিজস্ব একটা ওয়েব সাইট গড়ে তোলা।এই খাতে ১ থেকে দেড় লাখ টাকা খরচ করবো।
নিজস্ব কিছু কর্মচারী নিয়োগ দিবো যাতে কাজটা গুছিয়ে করতে পারি।এখানে৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ করবো।
এরপর যা করতে চাই তা হলো নিজস্ব একটা ডেলিভারি সিস্টেম তৈরি করা যাতে আমার পন্যগুলো আমি নিজস্ব ডেলিভারির লোক দিয়ে ডেলিভারি দিতে চাই। এই খাতে ২ লাখ টাকা খরচ করবো।
সবশেষে যে ১ লাখ টাকা থাকবে সেটা আমি আমার সোর্সিং এবং স্যামপল আইটেম গুলোতে খরচ করবো।এভাবেই আমি আমার উদ্যোগে ইনভেস্ট করতে চাই।ধন্যবাদ।
Farha Raha
প্রোডাক্ট কোয়ালিটি ডেভেলপ করে নতুন ডিজাইনের কিছু প্রোডাক্ট তৈরি করব ৩ লাখ এর মধ্যে বাকিটা মার্কেটিং এ। যেমন, প্রোডাক্ট এর ফটোগ্রাফি, কাস্টমারের কাছে তুলে ধরার জন্য, ডোমেইন হোস্টিং করব, কাস্টমার খাতির এর জন্য একটা বাজেট ফিক্সড করে রাখব। যেমন, কোন কাস্টমার যদি তার কোন স্পেশাল প্রোগ্রামে পড়ার জন্য পোশাক নেয় তাহলে পোশাক এর সাথে কোন একটা এক্সেসরিস গিফট দিব। বিভিন্ন অকেশনে রেগুলার কাস্টমার দের গিফট দিব। ব্রান্ডিং করার জন্য প্রফেশনাল দের দিয়ে পেজের লোগো, স্ট্রাকচার চেঞ্জ করব।
নাদিয়া রওশন
আমি দশ লাখ টাকা পেলে কি করবো?
1. আমার কাজের জন্য একটা জায়গা ভাড়া নিবো দুই বছরের এগ্রিমেন্টে এক লাখ
2. আমার কাজের জন্য দুজন পারমান্যান্ট হেল্পিং হ্যান্ড ও ডেলিভারি দেওয়ার জন্য ডেলিভারি ম্যান নিয়োগ করবো এক লাখ
ডেলিভারি দেওয়া সহজ করার জন্য একটা বাহন কেনা দুই লাখ
3. ই ক্যাব, পৌরসভায় নিজের বিজনেসের অনুমোদন নিবো দশ হাজার
4. লোগো,বিজনেস কার্ড, ওয়েবসাইট, ক্যাশ ম্যামো, নিজের প্যাকেজিং সিস্টেম, ব্যাগ,ট্যাগ এগুলো করবো দেড় লাখ
5. সিগনেচার প্রোডাক্ট নিয়ে রিসার্চ করবো এক লাখ
6. মার্কেটিং ও এডভারটাইজমেন্ট এ নজর দিবো এক লাখ
7. আমার ব্যাক আপ মানি দুই লাখ
8. ইনভেস্টমেন্ট এক লাখ
9. বি এস টি আই এর অনুমোদন একলাখ
10.পেজ মেনটেন পঞ্চাশ হাজার
11. ওয়েবসাইট মেনটেন ও কনটেন্ট রাইটিং একলাখ
বদরুল মোর্শেদ
আমাকে ১০ লাখ টাকা দিলে আগামী ৬ মাসে আমি কোন কোন খাতে খরচ করব,কিভাবে করব এবং কেন করবো?
একজন উদ্যোক্তা হিসেবে আমি অবশ্যই আমার প্রতিষ্ঠানে (sodaiwala-সদাইওয়ালা) কয়েকটি বিষয় সামনে রেখে পরিকল্পনা অনুযায়ী ব্যয় করব।এবং আমার যেকোনো এক বা দুইটা পণ্যকে ফোকাস করে ছয়মাসের ব্যবসায়ীক পরিকল্পনা করব।যাতে এই ১০ লাখ টাকা সুষ্ঠুভাবে ব্যয় হয়।
১. আমি আমার প্রতিষ্ঠানের জন্য ২ লক্ষ টাকা অফিস ব্যবস্থাপনা এবং বাড়তি লোকবল এর জন্য ব্যয় করব,যাতে সঠিক সময়ের মধ্যে সঠিক ভাবে পণ্য উৎপাদন এবং বাজারজাত হয়।
২. ৩ লক্ষ্য টাকা কারখানার সম্প্রসারণ,গবেষণা এবং অধিক পণ্য উৎপাদন এর জন্য ব্যয় করব।আমার প্রতিষ্ঠান এর অধিক উৎপাদন এর এর জন্য কিছু নতুন যন্ত্রপাতি কেনার প্রয়োজন হবে এবং সেজন্য কারখানা সম্প্রসারিত করতে এবং উৎপাদন বাড়াতে এই টাকা ব্যয় করব।
৩. ২ লক্ষ টাকা পণ্যের প্রচারণা এবং পণ্য মার্কেটিং এর জন্য।পণ্যের প্রচার এর মাধ্যমে আমার উৎপাদিত পন্য সম্পর্কে মানুষ কে জানানোর কাজে এবং তা সুষ্ঠু ভাবে বাজারজাত করণে এই টাকা ব্যয় করব।
৪. পণ্য ডেলিভারি একটি গুরুত্বপূর্ণ বিষয়,খুব দ্রুততার সাথে পন্য ডেলিভারি করার জন্য নিজস্ব পরিবহন (বাইক) ব্যবস্থার জন্য ১ লক্ষ টাকা ব্যয় করব।
৫. ১ লক্ষ টাকা বেকাপ মানি বা রিজার্ভ ফান্ড হিসেবে থাকবে।মার্কেটে কোন কারণে টাকা আটকে গেলে কিংবা কোন কারণে অল্প সময়ে অধিক উৎপাদন এর প্রয়োজন হলে এই টাকা ব্যয় করব।
৬. ৫০ হাজার ওয়েব সাইট ডেভলপড করা।আমার যে ওয়েব সাইট থাকবে তা আরো সহজ ও উন্নত করার জন্য এই টাকা ব্যয় করব।
৭. ৫০ হাজার পন্যের গুনগত মান বাড়ানো এবং উন্নত প্যাকেজিং এর জন্য।অধিক উৎপাদন এর সাথে সাথে পণ্যের মান ঠিক রাখতে কিংবা আরো উন্নত করার জন্য এবং যাতে প্যাকেজিং এর কারণে পন্যের মান নষ্ট না হয় কিংবা পণ্য বাজারজাত করণে কোন ধরনের লস না হয় তাই উন্নত প্যাকেজিং এর জন্য এই টাকা ব্যয় করব।
Tahmina Akter
১০ লাখ টাকা পেলে আমি যা করব-
১/স্টক এর জন্যে ৪ লাখ টাকা রাখবো
২/নিজস্ব একটা অফিস/ডিস্পলে সেন্টার করব যার সেটাপের জন্যে এট লিস্ট ২ লাখ বাজেট থাকবে
৩/নিজস্ব ছোটখাটো একটা ডেলিভারি কোম্পানির মতন করব যাতে আমার এক এরিয়ায় বেশি ডেলিভারি পরার কারনে অন্য এরিয়া তে ডেলিভারি লেট না হয়,যার সেটাপ বা স্টার্টিং এর জন্যে ১ লাখ রাখব জাস্ট সাইকেল ব্যাগ আর কিছু জিনিস কেনার জন্যে
৪/বাকি ৩ লাখ আমি এজ এ সেভিংস রাখবো যাদে নতুন কোন প্রোডাক্ট সোরসিং করে আমার বিজনেস আরো প্রসারিত হয়🙂
Shahnaj Hasi
আমার বিজনেসে ১০ লক্ষ ইনভেস্টমেন্ট পেলে ছোট্ট পরিসরে একটা কারখানা তৈরি করব।আমি যেহেতু গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখি তাই উদ্যোক্তা হিসাবে গ্রামের মহিলাদের দক্ষ কর্মি হিসাবে গড়ে তোলার জন্য বিভিন্ন ট্রেনিং বাবদ ৫০০০০ টাকা খরচ করব।কারখানা তৈরি ও প্রয়োজনীয় জিনিসপত্র(সেলাই মেশিন ২০ টা,ওভারলক মেশিন ১টা সহ বিভিন্ন মেশিন)বাবদ ৫০০০০০টাকা খরচ করব।২০ জন মহিলা কর্মির ৬ মাসের বেতন বাবদ ১২০০০০ টাকা খরচ করব।৬ মাসের বিদ্যুত বিল বাবদ ৪০০০০ টাকা খরচ করব।আপদকালীন ঝুকি মোকাবেলা করার জন্য ১০০০০০টাকা জমা রাখব। বাকি ১৯০০০০টাকার কাঁচামাল কিনে বিজনেস শুরু করব।এভাবে যদি শুরু করতে পারি তাহলে ইনশাআল্লাহ ২/৩বছরে আমি আমার বিজনেসে ২০ টাসহ নতুন আরও ২০ টা মেশিন+ মহিলাকে কর্মসংস্থান দিতে পারব।এতে আমিসহ প্রায় ৫০ জন মহিলা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।১০ লক্ষ টাকা পেলে আমার স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম হবে স্যার।
Harun OrRasid Rasid
আমি দশলাখ টাকা পেলে যা যা পরিকল্পনা করব তা হল
১।একটি জায়গা ভাড়া নেব ১০০০০০ টাকা।পর্যায়ক্রমে সময় আরো বাড়বে।
২।কারিগরদের প্রশিক্ষণ বাবদ খরচ করব ১০০০০০ টাকা।(খাওয়া দাওয়া ও ভাতা সহ)
৩।মেশিন ক্রয় করব ১০টা।৬০০০০টাকা।
৪।কাঁচামাল ক্রয় করব ২০০০০০টাকা।(পুঁতি,সুতা ও কাপড়)।
৫।পেজের জন্য খরচ করব ৪০০০০টাকা।
৬।ছোট্ট পরিসরে অফিস ভাড়া নেব একটা ১০০০০০টাকা।
৭।ব্যবসা যেহেতু অফলাইন এ অনলাইনে হবে তার জন্য প্রচার খরচ ও মার্কেটিং এর খরচ রাখব ২০০০০০
৯।নিজের খরচ বাবদ রাখব ৬০০০০ এবং আর বাকি ১৪০০০০ টাকা রাখব জরুরি খরছের জন্য।
আর আমার ব্যবসা হচ্ছে হাতের কাজের কাপড়(বিভিন্ন ধরনের নকশিকাঁথা,বেবি নকশিকাঁথা,থ্রি পিস টু পিস ওয়ান পিস ও পাঞ্জাবি) ও কুঠির শিল্প।
Khadiza Akter
আমার কোন ব্যবসায় নাই।ব্যবসায় করার ইচ্ছটা অনেক আগে থেকেই আছে কিন্তু সঠিকভাবে ব্যবসা সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকার কারনে সেটা আজও করা হয়ে উঠে নাই।
যদি আমি ব্যবসায় করতাম তাহলে সবার আগে আপনার অডিও ভিডিও এবং সরাসরি যেই ইভেন্ট গুলো করেন সেই গুলো তে ৩মাস সময় দিতাম। ব্যবসায় সম্পর্কে বাস্তব ধারণা গুলো নিতাম আমি কি নিয়ে কাজ করবো তার ব্যপারে সার্চ করতাম।
তারপর স্বল্প পরিমাণ ব্যবসায় এর জিনিসপএ কিনবো।
সেটা নিয়ে কাজ করবো।
পণ্যের মান ঠিক রাখতে, পণ্যের প্যাকেজ, ইত্যাদির ক্ষেত্রে ব্যয় করবো।
নতুন ব্যবসায় যেহেতু ক্রেতাদের আকর্ষণ করার জন্য কিছু উপহার দেওয়ার জন্য কিছু ব্যয় করবো।
একটা ল্যাপটপ কিনবো।
হিসেবে নিকাশ এর জন্য কিছু আসবাব কিনবো।
মেমো এর জন্য ব্যয় করবো।
ভাল একটা ফোন কিনবো যাতে ভাল ছবি তুলা যায়।
ব্যবসা এর কার্ড তৈরি করবো।
ধন্যবাদ স্যার আমার আবলতাবল চিন্তা ভাবনা গুলো শেয়ার করলাম।
দীপা চাকমা
স্যার আমি যদি ১০ লাখ টাকার ইনভেস্টমেন্ট পায় প্রথমে আমি একটি নোটবুক নিব পরিকল্পনা করার জন্য। সেখানে লিস্ট বানাবো কোন খাতে কিভাবে আমার ব্যবসায়ে টাকাটা কাজে লাগাবো।
♣প্রথমেই আমি ৪ লাখ টাকা রাখবো সেভিংস করে নিজের কাছে যাতে ব্যবসায়ের কোন ক্ষতিসাধন হলে ক্ষতিপূরণ করতে পারি।
♣দ্বিতীয়টা হবে আমার একটি ছোটখাটো কোমড়তাতের কারখানা বানানোর ইচ্ছা সেখানে ইনভেস্ট করবো ৩ লাখ টাকা। যেখানে আমি ছোটখাটো একটি ঘর বানাবো আর ১০ জনের কোমড়তাত বোনার ব্যবস্থা করে দেবো যেখানে কর্মীরা শুধু আমার জন্য এসে কাজ করবে। এবং এই কারাখানাটিই হবে আমার ইনভেস্টমেন্টের প্রধান উৎস।
♣দ্বিতীয় ইনভেস্টমেন্ট হবে ৫০ হাজার টাকা। যেটা দিয়ে আমি একটি ভালো ফ্যাশন ডিজাইনিং কোর্স করবো। যাতে আমি ডিজাইনিং এবং কাপড়ের গুণগত মান জানতে পারি যাতে কাস্টমারদের ভালো কোয়লিটির মানসম্পন্ন পোশাক সার্ভিস দিতে পারি।
♣ তারপর ভালোমানের দেশীয় কাপড় সংগ্রহ করবো ৫০ হাজার ইনভেস্টমেন্টে ড্রেস বানানোর জন্য। খাদি কাপড় ও নিতে পারি উই গ্রুপ থেকে।
♣ড্রেস ডিজাইন করার জন্য কোমড়তাতে ফুলের নকশা বুনন করার জন্য ইনভেস্ট করবো ৫০ হাজার টাকা।
♣ড্রেস বানানোর জন্য দর্জির ইনভেস্ট করবো ৫০০০০ টাকা।
♣আমাদের নিজস্ব জাতীয় পোশাকের জন্য ইনভেস্ট করবো ৫০ হাজার টাকার সুতা যেটার কাজ ও করা হবে নিজস্ব কারখানাতে।
এটাই হবে আমার পরিকল্পনা স্যার। যদি ও সপ্নে ও ভাবতে পারিনা এতো ইনভেস্টমেন্ট পাবো আমি। আমার যা পরিকল্পনা সেটাই বললাম স্যার। ভুল হলে ক্ষমা করবেন।
Sunjida Osman
১০ লাখ টাকা পেলে ৫ লাখ টাকা স্টকে রাখবো, একটা সুন্দর ক্রাফট রুম বানাবো, কয়েকটা ক্রাফটের মেশিন কিনবো যেগুলো আমার কাজে সময় কমাবে, তারপর কয়েকজন মানুষকে ট্রেনিং দিয়ে কাজ শিখানোর ব্যবস্থা করব, তারপর ম্যানপাওয়ার নিয়ে বড় পরিসরে কাজ শুরু করব এবং কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরবর্তীতে স্টকের ৫ লাখ টাকা ব্যবহার করব!🙈
Delwar Chowdhury
আমি একজন কম্পিউটার অপারেটর সেই লক্ষ্য থেকে বলছিঃ-
আমি দশ লক্ষ টাকার মালিক হলে আমার মার্কেটে পজিশন মতো একটা দোকান ভাড়া নিবো। একেবারে সামনে নিলে খরচ পড়বে ৩ লক্ষ টাকা
জিনিসপত্র+ডেকোরেশন, ট্রেড লাইসেন্স ইত্যাদি- ৫ লক্ষ টাকা
বাকি ২ লক্ষ টাকা থেকে ১,৫০,০০০/- টাকা দিয়ে ছোট পরিসরে একটি কোয়েল খামার এবং ফাউমি মুরগির খামার করবো।
আর ৫০,০০০/- টাকা সেফ মানি হিসেবে রেখে দিবো।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment