Writer, Blogger : Partho Pratim Mazumder. I am an Content Writer. This Partho Notes blog is just a round of my life which I see, think, write, Thank you for being patience and reading Me, writer: Partho Pratim Mazumder
নিজের বিজনেস সম্পর্কে আপনার স্বপ্ন কি?
Razib Ahmed ▶ Digital Skills for Bangladesh
প্রশ্ন ১. নিজের বিজনেস সম্পর্কে কিছু বলুন। বিজনেস নিয়ে আপনার স্বপ্ন কি?
১০-২০ বাক্য অথবা ২০০-৩০০ শব্দ
March 25 at 9:27 PM ·
Public
Jannatul Mukta
আসসালামু আলাইকুম। জান্নাতুল মুক্তা। কুমিল্লা থেকে কাজ করছি কুমিল্লার বিখ্যাত খাদি কাপড় নিয়ে। আমার বিজনেস টা ছোট পরিসরে হলেও এখন আমার স্বপ্ন টা আকাশ ছোঁয়া। আর আমাকে স্বপ্ন দেখা শিখিয়েছেন শ্রদ্ধেয় শিক্ষক রাজীব আহমেদ স্যার 💜💜 আমি সব সময়ই মনে করতাম আমাকে দিয়ে কিছু হবে না। কিন্তু এখন আমি জানি যে আমার বিজনেস টা কে অনেক দূর নিয়ে যেতে পারবো আর আমাকে পারতেই হবে। যত কষ্ট যত পরিশ্রম করতে হয় আমি করতে পারবো। শুধু এখন আমার কল্পনা জল্পনা চাওয়া পাওয়া একটি যে আমার বিজনেস খাদি নিয়ে ব্যান্ড হবে 💜💜💜
Raju Dev Nath
আমি একটা সময় নিজের ছোট্ট একটি ব্যবসা পরিচালনা করতাম যেটা বাবার থেকে পাওয়া। সেই ব্যবসা টা যেই কোনো কারনেই বন্ধ করে দিছি। যাইহোক সেটা নাইবা বলি।
কিন্তু এখন আমার ইচ্ছা আছে যে ছোট্ট পরিসরে হলেও আবার একটা ব্যবসা দিবো। যেখানে কিছু মানুষ কাজ করবে আমার নেতৃত্বে এবং তারা আমার সাথে কাজ করবে মন দিয়ে। আর আমার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ থাকবে আমার যারা আমার সাথে কাজ করবে তাদের সম্পর্ক হবে খুব বন্ধু সুলভ।
Nusrat Jahan Mitu
স্যার আমি স্টুডেন্ট ডিপ্লোমা-ইন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারে এখন ইন্টার্নিশিপে আছি।
স্যার বিজনেস নিয়ে এখন উই গ্রুপ থেকে শিখছি অনেক কিছু। প্রতিটি পোস্ট অনেক গুরুত্বপূর্ণ উই গ্রুপের। এখন অনেকেই অনেক সুন্দর করে লিখেন। তাদের পোস্টগুলো পড়ে অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি।
রিভিউ পোস্টগুলো অনেক বেশি ভাল। পোস্টগুলো পড়ে অনেক ধারণা তৈরি হচ্ছে দেশীয় পণ্য নিয়ে। অনেক ভালবাসা তৈরি হচ্ছে নিজেদের দেশীয় পণ্যকে ঘিরে। এজন্য অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনার অক্লান্ত পরিশ্রমের কারনেই উই আজকে এই অবস্থানে আসতে পেরেছে।
ইনশাআল্লাহ স্যার যদি কখনো অনলাইনে বিজনেস করি তাহলে নিজের জেলা বাগেরহাটের পণ্য নিয়ে কাজ করার অনেক ইচ্ছে আছে। ই-কমার্স এর মাধ্যমে নিজের জেলার পণ্য সারা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে পারলে, নিজের জেলার পণ্যের যেরকম পরিচিতি বৃদ্ধি পাবে, তেমনি অন্যান্য জেলার মানুষেরা সহজেই অন্যান্য জেলার পণ্যগুলো খুব সহজেই অনলাইনে কেনাকাটা করতে পারবে।
Sharmin Islam Omi
আমি শারমিন ইসলাম অমি। আমার পেইজের নাম তাঁত কন্যা।আমার স্বপ্ন দেশি পন্য নিয়ে দেশে এবং বিদেশে ছড়িয়ে দিবো।নিজের একটা ব্র্যান্ড তৈরি করা।তাঁতের শাড়ি হোক কিংবা বাটিকের থ্রিপিস দেখেই যাতে সবাই বুঝতে পারেন।আমার কাজ শুরু করেছি ৪ বছর আগে থেকে এবং আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই নিজের দেশের সম্পদকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চাই।আমি মনে করি নিয়মিত পরিশ্রম করলে কাজে সফলতা আসবেই এবং নিজের কাজের মাঝেও পরিপক্বতা ফুটে ওঠে।লাখ টাকার সেল পাড় করেছি তবে এখানেই থেমে থাকতে চাইনা।ইনশাআল্লাহ স্বপ্ন দেখি আরো বড়। ধন্যবাদ।
Niger Fatema
আমি একজন দেশীয় পণ্যের উদ্দেক্তা।আমি কাজ করি টাঙ্গাইল শাড়ি নিয়ে।
বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি তে আমার কাজ।আমার পেইজের নাম আরিয়াশ কালেকশন।দেশের ঐতিহ্য নিয়ে কাজ করতে গিয়ে সব সময় উৎসাহ পাই কারন নিজের দেশের পন্য ব্যবহার করেই বড় হয়েছি। আমার পেইজে টাঙ্গাইলের বিভিন্ন শাড়ী এবং থ্রি পিস আছে। একটি বিশেষ ঐতিহ্য শাড়ী জার নাম খেশ শাড়ী আমার পেইজের মাধ্যমে সবাইকে জানাতে পারছি এবং সবাই এই পন্য টি কে ভালবেসে কিনছেন ও। আমার কাস্টমার লিস্টে আছেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ।দেশের বাহিরেও আমার পন্য গিয়েছে। বিজনেসের রিভিনিয় আস্তে আস্তে বাড়ছে।
আমার সপ্ন খেশ শাড়ী এবং টাঙ্গাইলের বিভিন্ন শাড়ি দেশের সকল নারীরা পরবে।তের পার্বন এ দেশের মানুষ রা আরিয়াস কালেকশন থেকে কেনাকাটা করবে।
জিবা বেগম
আমি জিবা, সিলেট থাকি, আমি অনেক বড় স্বপ্ন দেখি জে আমি একদিন অনলাইন জাগতে সর্বোচ্চ জায়গা দখল করব, বিজনেস নিয়ে এই কয়দিন ভাবভো দেশের অবস্থা শিতিল হওয়া মাত্রই বিজনেস শুরু করব।মুলধনের তেমন প্রব্লেম নেই কেননা আমি নিজেই জব করি + ফেমিলি চালাই শুধু প্রব্লেম হচ্ছে পারফেক্ট প্লানিং এর। আমি চাই আমি নিজে নিজের ভাগ্যকে পাল্টে দিতে এই জন্য আমার সর্বোচ্চ দিয়ে আমি ট্রাই করব এন্ড পারবো ও, কুনুদিন আমি হারিনি ইনশাআল্লাহ হারব না।
Humaiara Pervin
আসসালামু আলাইকুম স্যার,
আমি হুমায়ারা পারভীন কাজ করছি থ্রিপিস নিয়ে সাথে নওগাঁ জেলার সন্দেশ নিয়ে কাজ করার ইচ্ছে আছে।গুটি গুটি পায়ে এগুচ্ছি।বিজনেস বি ও জানতাম না। উই গ্রুপ জয়েন করার পর আস্তে আস্তে বেসিক জিনিস গুলো জানা শুরু করেছি। ইচ্ছা আছে নিজের পণ্যর একটা ব্রান্ড থাকবে।সবাই এক নামে চিনবে।স্বপ্বের তুলনায় সাধ্য কম।তারপর ও হাল ছাড়তে রাজি নই।বাকিটা আল্লাহ ভরসা।
Fouzia Binta Wahid
আমি ফৌজিয়া বিনতে ওয়াহিদ। হাসবেন্ড এর ওয়াটার পিউরিফাইয়ার ফিল্টার বিজনেস এর সাথে জড়িত। হিজাব গ্যালারি পেজ নিয়ে আমার অনলাইন জগতে প্রবেশ। ইমপোর্টেট আইটেম নিয়ে কাজ করেছি মূলত। এখন উই তে আসার পর দেশী জিনিস এর প্রতি আমার অনেক আকাংখা। হাসবেন্ড এর সাথে পরামর্শ করেছি। তিনি তেল এবং গার্মেন্টস আইটেম এর মেশিন কিনে দিবেন বলেছেন। আপাতত শিখব এবং সামনে এগিয়ে যেতে চেষ্টা করব।
Salma Ansar Jharna
আমি সালমা আনসার ঝর্ণা।আমি বোরকা-আবায়া নিয়ে কাজ করছি।আমার স্বপ্ন একদিন আমার বিজনেসটা অনেক বড় হবে।বিশাল একটা ব্র্যান্ডে পরিণত হবে আমার বিজনেস ইনশাআল্লাহ। আমার একটা শোরুম থাকবে।আস্তে আস্তে পুরো বাংলাদেশে এবং এরপর এর সুনাম দেশের বাহিরেও ছড়িয়ে পড়বে।আমি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে দেখতে চাই।
Kazi Logi
আমি কাজী লজী। কাজ করছি অর্গানিক এবং নিরাপদ খাদ্যশস্য নিয়ে ।এজন্য উর্বর ফুড নামে একটা পেজ খুলেছি।আমার প্রধান পন্য হচ্ছে লাল চাল এবং সরিষার তেল। আমি চাই উর্বর একদিন ব্রান্ড হবে ।সুস্বাস্হ্যের ঠিকানা হিসাবে মানুষ উর্বর কে ই চিনবে। মানুষকে নিরাপদ খাবার পৌছে দেয়া ই আমার দায়িত্ব মনে করি।
Sayontika Sayannho
আমি অর্পিতা তালুকদার, প্রিয়ন্তি আমার উদ্যোগের নাম।হাতের তৈরি গয়না নিয়ে কাজ করছি।সাতে দেশীয় পোডাক্ট এড করার পরিকল্পনা আাছে।আমি চাই আমার পেইজের নামেই আমাকে সবাই চিনুক।দেশে ৬৪ জেলার বাহিরে বিদেশেও আমার পন্যের পরিচিতি করাতে চায়।এইবার প্রথম দেশের বাইরে আমার পোডাক্ট গেল।আশাকরছি ভবিষ্যতে আরো যাবে।নিজের একটা ডিজিটাল স্টুডিও করতে চায় যেখানে আমার ডিজাইনের গহনা ও ড্রেস থাকবে ও কর্মী প্রশিক্ষণের মাধ্যমে আরো দশজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে।
Upoma Dutta
আমি উপমা দত্ত।ফরিদপুরের মেয়ে নিজ হাতে।বানানো গহনা নিয়ে কাজ করি।২০২০ এ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিব। বই খাতায় ডিজাইন আকঁতাম ছোট থেকেই। তবে গহনা বানানো সম্পর্কে ধারনা ছিলনা মাধ্যমিকের পর নিজে সাবলম্বী হবো ভেবে গহনা নিয়ে কাজ শুরু করি।ফরিদপুরে কোনো ম্যাটেরিয়ালস পাওয়া যায়না ফলে ম্যাটেরিয়ালস কেনা থেকে শুরু করে গহনা বানানো শেখা সবই চলে অনলাইনে।
এখনো বিজনেসটা রানিং আছে তবে খুব বেশি এগোতে পারিনি ধারনা কম ছিল, উচ্চমাধ্যমিক তাই সময় বেশি দিতে পারিনি।তবে এইচএসসির পর নতুন ভাবে শুরু করবো ভেবেছিলাম আর ঠিক এমনই এক সময়ে ' উই' এর সন্ধান পাই।দেশী পণ্যের প্রেমে পরে যায়।পড়ার বাইরে বাকি সময় উই থাকার চেষ্টা করি।তবে অনলাইন আড্ডায় থাকাতে পারিনি এখনো।আপতত উই থেকে জ্ঞান আরোহন করছি।
পরীক্ষার পর থেকে নিয়মিত আড্ডায় থাকবো।এবং দেশী শাড়ী,পোশাক আর নিজ হাতে তৈরি গহনা নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করার ইচ্ছা আছে।
Shafin Ahmed
আমি মোঃ শাফিন আহমেদ। বর্তমানে থাকি মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ জেলা নিয়ে একটি আধুনিক ওয়েবসাইট তৈরি করা আমার স্বপ্ন। যেখানে জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান ব্যক্তি খাবারসহ ইত্যাদি অনেক তথ্য ও সেবা প্রদান করব। এছাড়া মুন্সিগঞ্জের স্থানীয় অনেক খাবার যেগুলোর স্থানীয়ভাবে অনেক সুনাম রয়েছে দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে দেওয়াটাও আমার অন্যতম আরেকটি লক্ষ। দেশিয় পন্য সহ সংস্কৃতির সাথে আমরা পরিচিত হতে হলে স্থানভেদে মানসম্মত এবং খাটি পন্যের সংগ্রহ থাকা আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি নতুন বাজার তৈরি এবং পন্যের মান রক্ষা দুই জায়গায় সাহায্য করবে। তাই এই
সম্ভাবনাটুকুই হাতে নিয়ে কাজ করে যাচ্ছি।
Junnatul Nayim Ratri
আসসালামু আলাইকুম স্যার,
আমি জান্নাতুল নাঈম রাত্রি। ময়মনসিংহের মেয়ে।আমি হাতের তৈরি টুকটাক কাজ শুরু করি ২০১৯ সালে,রিবন দিয়ে হিজাব পিন তৈরি করি...কিন্তু ও কাজে আমি তেমন সারা পাইনা,তার পাশাপাশি অনার্স এর শুরু থেকেই আমি টিউশনি করাতাম...কিন্তু কখনো একটাকা নিজের জন্য জমিয়ে রাখতে পারিনি...সেই অনার্স জীবন থেকে শুরু হলো আমার সংগ্রাম...যাই হোক ২০১৯ সালে যখন হিজাব পিন বানাতাম, নিজের কাছেই ভালো লাগতো,সেই থেকে মাথায় আইডিয়া আসলো,আমি আলহামদুলিল্লাহ হাতের খুব ভালো কাজ পারি...গহনা তৈরি করলাম কাপড় দিয়ে,সে টাতেও তেমন সারা পেলাম না..নিজের ভেতর কেমন যেনো একটা জিদ কাজ করলো,আমি ১মাসে এমন কিছু করবো,দুজন হলেও আমার কাজটা নিয়ে প্রশংসা করবে,তখন কিছু কাঠের গহনা করলাম,আলহামদুলিল্লাহ আমার প্রথম সেল হয় ৩ টি মালা ২৩০ টাকা সেই থেকে আমার যাত্রা শুরু...
স্যার আমার ইচ্ছে আছে হস্তশিল্প নিয়ে কাজ করবো,আমাদের জামালপুরে জামা হয়, নকশিকাথা হয়,আমি চাচ্ছি এগুলোর মাঝে শাড়ি করতে..যার মাঝে ঐতিহ্য বহন করবে...যে গুলো হবে ইউনিক এবং দেশীয় পন্য...আমি শুধু একটু গাইড লাইন এর অপেক্ষায় আছি..
Samina Jahan Shishir
আসস্লামুলাইকুম। আমার অনেক সপ্ন।বাট কারজকর হয় না।অনেক প্রবললেম আমার, আমি অনেক হতাশায় ভুগি।আমাকে কেউ যদি বলে কিছু হবে না তখন ই আমি হতাশ হয়ে পরি,বারবার ইচ্ছা করে আবার নতুন করে শুরি করি,বল্ক,হেন্ডপেইন্ট,সিক্নপ্রিন্ট এসব দিয়ে নিজের ড্রেস করতাম।কিন্তু এগুলো আর কেন জানি পারি না করতে।নিজের ডিজাইন দিয়ে পাউচ বানানো শুরু করি, ভালই চলছিল কিন্তু ফেমেলি ভালো সাপোট দিল না।কিন্তু আবার চাচ্ছি শুরু করতে কিন্তু আমার পুজি কম।তাই অল্প পরিসরে কি করতে পারবো তা ভাবছি।ফ্রজেন ফুড সাপ্লাই দিতে পারলে করতাম।সপ্ন আমার বিশাল।আমার সপ্নের আকাশটা ও অনেক বড়। কিন্তু জানি না কিছু করতে পারব কিনা,একটা গ্রুপ, পেইজ আছে।গ্রুপ টা ও এক্টিভ না।১৯০০০ মেম্বার রয়েছে।আমার সপ্নের সাথে সব দিক থেকে সাপোর্ট খু দরকার।তাহলে আমার সপ্নের নীল আকাশ টা অনেক রঙ এ পরিণত হতে পারবে।সব আল্লাহ ইচ্ছা।দেশি পন্য খুব পছন্দ,দেশি পন্য নিয়ে কাজ করার খুব ইচ্ছা শুধু দরকার গাইড লাইন।
Mahbuba Hussain
আমি মাহবুবা হোসেন।
আমি সেই ২০০৭ থেকে কাজ করছি। প্রথমে ব্লক/বাটিক, তারপর ২০১১ তে নিজের বুটিক হাউস দিয়েছিলাম যা ২বছর চালিয়েছি। আর পরে এসে আমার ছেলে হবার সময় শারীরিক কিছু সমস্যার কারনে বুটিক বন্ধ করে অনলাইনে কাজ শুরু করেছি ২০১২ থেকে। মেইনলি দেশী জুয়েলারি নিয়ে কাজ করেছি সবসময়। তবে লাস্ট ২ বছর ধরে জুয়েলারির পাশাপাশি হোমমেইড ফুড নিয়ে কাজ করে যাচ্ছি।
সপ্ন দেখি একটা বড় কেটারিং করার যেখানে খাবারের হাইজিনকে সবথেকে বেশি প্রাধান্য দেয়া হবে। সাথে জুয়েলারি নিয়ে নিজস্ব ডিজাইনে বড় কিছু করা।
সবার দোয়া কামনা কামনা করছি।
Umme Hani
আসসালামু আলাইকুম, আমি উম্মে হানি।কুমিল্লার মেয়ে,সিলেট থাকতাম তখন কুমিল্লার ব্লকবাটিক ও খাদি নিয়ে কাজ করতাম।এরপর কুমিল্লা চলে আসার জন্য ওই বিজনেস অফ করে দেই।এরপর এখন ক্লে আইটেম নিয়ে কাজ করছি।বিশেষ করে ক্লে গহনা নিয়ে।মাটির গহনা টা এখন আর আগের মতন নেই,কুমাররা মাটির তৈরী বিভিন্ন জিনিস তেরী করলেও মাটির গহনা নিয়ে কাজ করতে চায় না চাহিদা নেই বলে তাই মূলত ক্লের গহনা নিয়ে কাজ করছি।আর আমি চাই ক্লের গহনা নিয়ে এগুতে কারন এখনকার যুগের মানুষ মাটির জুয়েলারি পরতে নারাজ তাই ক্লে গহনাকে সবার সামনে তুলে ধরতে চাই জেনো মাটির গহনার পরিবর্তে।
Eyna Marzia
আমি মার্জিয়া। ঢাকায় থাকি।কাজ করছি কুশি আর বাচ্চাদের জামা নিয়ে।ডিজাইন করতে অনেক ভাল লাগে। কাপড় নিয়ে ঘাটাঘাটি করতেও অনেক ভাল্লাগে।ছোট একটা পেজ খুলে অনলাইন ভিত্তিক কাজ করছি।তবে স্বপ্ন আর একটু বড় যেখানে নিজের একটা সোরুম হবে।বাচ্চাদের পোশাক এর জন্য সবাই চিনবে সাথে বাচ্চার বাবা মা এর জন্যও কিছু কোয়ালিটি ফুল ড্রেস হবে।ইচ্ছে ছিল ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ার পড়েছি ইকোনোমিকস এ। এই সাবজেক্ট আমাকে বিসনেসে হেল্প করছে তবে আমার ফ্যাশন ডিজাইনিং এ ডিপ্লোমা করার ইচ্ছা আছে
Iffat Sultana Urmi
আসসালামু আলাইকুম,
অনলাইনে আমার যাত্রা মাত্র কিছুদিন এই আইডির মাধ্যমে।
আমি নিজকে সত্যিই ভাগ্যবান মনে করছি এরকম কিছু গ্রুপে এড হতে পেরে।যেমন- সার্চ ইংলিশ ও ডিজিটাল স্কিল ফর বাংলাদেশ গ্রুপটিতে।
আমি সম্মানিত রাজিব স্যারেকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার এত সুন্দর ও মহৎ মানুষিকতার জন্য।ডিজিটাল স্কিল গ্রুপে এড হয়ে আমার নিজেরও কিছু করার ইচ্ছে জাগছে। আমি পুথি ও কাগজের ক্লে দিয়ে সব ধরনের কাজ পারি। তাছাড়াও সেলাই আর হ্যান্ডপ্রিন্টের সহ সকল ধরনের হাতের কাজ পারি। এগুলো গ্রামের মেয়ে হিসেবে নিতান্তই শখের বসে শিখা। সম্মানিত রাজিব স্যার ও গ্রুপের অভিজ্ঞ আপুদের কাছ থেকে আমি এ ব্যাপারে পরামর্শ ও সাহায্য কামনা করছি।
আমি নতুন তাছাড়া গুছিয়ে বা স্মার্ট করে লিখতে জানিনা আমার কোন ভুল হলে ক্ষমা করবেন।
Shamima Binta Osman Juthi
আমি শামিমা বিনতে ওসমান যুথী।ফাউন্ডার অফ বুনন শৈলী। ২০১৯ সাল থেকে আমি দেশীয় পণ্য হাতের কাজ নিয়ে কাজ শুরু করি।হাতের কাজের পণ্যের মধ্যে ১ পিস, টু পিস, থ্রি পিস, শাড়ী সবকিছুই অন্তর্ভুক্ত। আমার বুনন শৈলীকে ঘিরে স্বপ্নঃ একদিন সবাই বুনন শৈলীকে এক নামে চিনবে আর আমার মেইন উদ্দেশ্য হল আমার বুনন শৈলীর মাধ্যমে আরো দশটা পরিবার যাতে খুব ভালো মত দিন চালাতে পারে।
আমি আমাদের যশোরের বঞ্চিত নারীদের কে কাজের সুবিধা করে দিয়ে তাদেরকে তাদের নিজের পায়ে দাঁড়ানোর একটা কর্মক্ষেত্র তৈরি করতে চাই যেখানে তারা নিজেরাই নিজেদের একটা অবস্থান তৈরি করতে পারবে এবং সেই সাথে সাথে আমারও একজন সফল নারী উদ্যোক্তা হবার স্বপ্ন পূরণ হবে।
ফারিয়া আবেদীন রাফা
আমি ফারিয়া আবেদীন রাফা,
পড়াশোনা করেছি খাদ্য ও পুষ্টিবিজ্ঞানে।
আমি কাজ করছি
ঠান্ডার লজেন্স, ঠান্ডার সিরাপ,
মাইগ্রেন টি নিয়ে।
এছাড়াও আমি বিভিন্ন রোগের জন্য সাপ্লিমেন্ট তৈরি করতে চাই কেমিক্যাল মুক্ত,
একদম ঘরোয়া উপাদান দিয়ে,
যাতে করে এইগুলো খেলে কোন পার্শ্বপ্রতিক্রিয়া না হয়।
আমি নিজের জ্ঞান দিয়ে অন্যদের সাহায্য করতে চাই,
পুষ্টি নিয়ে বাংলাদেশের যেই ঘাটতি আছে,সেটা পূরণে কাজ করে যেতে চাই।
Jolly Bari
জী ভাইয়া আমি ১৯৯৪ইং, এ বাটিক ও টাই-ডাই, ও মৃৃ -ত শিল্পের পণ্য এর উপর সিরামিকের কাজ শিখেছি। কিন্তু অনেক বড় বড় অরডার আসত।এমনকি রপ্তানির কথা বলতেন। কিন্তু আমি এগোতে পারিনি পড়াশোনা শেষ করতে চেয়েছিলাম।আমি অ' থনিতির ছাত্রী হয়ে ও ভালো জব পাইনি। সমাজের নোংরা দিক গুলো সামনে আসে, কোনো ভাবে নিজেকে সেভ করে চাকরি করতে থাকি এর মধ্যে ব্লক এরকাজ করি কিন্তু সেই ,,, বড় বড় কাজের জন্য আমি ভয়ে এগুতে পারিনি। এখন আমি একজন এর বই নিয়ে আছি আমাদের একটা লাইব্রেরি আছে, ঢাকার গোড়ানে।আমি আমার বইটা নিয়ে এগুতে চাই। আর আমার খুদৃ গ্যন দিয়ে কাকলি আপুর সঙ্গে যুক্ত হতে চাই
Shekh Juleara Tania
আমি শেখ জুলিয়ারা তানিয়া, মৌলভীবাজার জেলা শহরের মেয়ে, বর্তমানে কাজ করছি আমার জেলার পণ্য ব্ল্যাক টি(কালো চা), গ্রীন টি (সবুজ চা),আনারস,বিন্নি চাল ও পোশাক নিয়ে।ছোট থেকেই বলতাম আমি বিজনেস ওমেন হবো🙂।
মূলত পোশাক শিল্পের প্রতি আমার ভালোলাগা বেশী কাজ করে,তবে এক এক করে এগুতে চাই।বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য বাহী পোশাকে নিজস্ব ডিজাইন করা আমার স্বপ্ন এবং লক্ষ্য।পাশাপাশি চা নিয়ে যেহেতু পড়ছি তাই নিজস্ব ব্র্যান্ডিং এ চা সারাদেশে ছড়িয়ে দিতে চাই।স্বপ্ন নিজস্ব একটা প্রতিষ্ঠান করার যেখানে ভালো মানের ডিজাইনিং দেশীয় পোশাক ও মৌলভীবাজারের ভেজাল মুক্ত পণ্য পাওয়া যাবে।এক জায়গায় এসেই মানুষ তার চাহিদার প্রায় সবকিছু পাবে।।
বর্তমানে আমার পড়াশোনা ও জানা চলছে চা ও আনারস নিয়ে এবং সামনে আমি দেশের বিভিন্ন পোশাক শিল্প তৈরির জায়গায় গিয়ে সে সম্পর্কে জানতে ও শিখতে চাই
Rubaiyat Jahan Islam
আমি রুবাইয়াত জাহান উর্মি।
কিছুদিন আগে কর্পোরেট জব ছেড়েছি স্বেচ্ছায়,ব্যবসা করবো বলে।আকঁাআকিঁ পারতাম, ব্লক,টাইডাই,স্ক্রিনপ্রিন্ট শিখেছি ইউটিউব থেকে।এগুলো পুঁজি করে শাড়ি ইম্প্রোভাইজেশন করি।ইচ্ছে আছে নিজের ডিজাইনের শাড়ি বানাবো তাঁতিদের থেকে,দাদন প্রক্রিয়ায়।তাতে তাদের কর্মসংস্থান হবে।নিজ এলাকায় কারখানা দেবো যেখানে আমি ব্লক/টাইডাই/স্ক্রিনপ্রিন্ট/হ্যান্ডস্টিচ করাতে পারি। এখন আমার একটা স্টুডিয়ো আছে যেখানে আমি কাজ করি।ভবিষ্যৎ এ এই স্টুডিয়ো আরো বড় হবে।এখানে কাজ করবে অনেক মানুষ। এরপর আমি অনলাইনের পাশাপাশি শপ দেবো। আস্তে আস্তে আমি এর ব্র্যাঞ্চ বাড়াবো। লোকবল বাড়বে।তাঁতিদের সাথে সাথে আরো অনেক মানুষের কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি হবে।
এব্যাপারে আমি আমার পড়াশোনাও চালিয়ে যাবো।ইচ্ছে আছে দেশে বিদেশে ফ্যাশন শ্যো এর মাধ্যমে আমাদের দেশের ঐতিহ্য তুলে ধরার।এবং সাথেসাথে সর্বোচ্চ স্কিল্ড হওয়া।আর হ্যা শুধু শাড়ি না কুর্তি,গহনা,গ্লাস পেইন্টিং, সিরামিক পেইন্টিং, উড পেইন্টিং, ব্যাগ আরো অনেক কিছুই লিস্টে আছে।স্বয়ংসম্পূর্ণ ব্র্যান্ড বলা চলে। যেহেতু দেশের বাইরে বেশ কিছুদিন ছিলাম তাই দেশীয় এবং পাশ্চাত্য এর এক ইম্প্রোভাইজেশন তৈরী করার ইচ্ছা আছে।এখন যা করছি নিজের টাকায়,এরপর লোন নেব আরো বড় আকারে শুরুর জন্য।কিন্তু এখনো শিখছি তাই নিজেরটা দিয়েই আস্তে আস্তে আগাচ্ছি। ধন্যবাদ
Jahanara Munny
আমি জাহানারা মুন্নি। স্বপ্ন পুরনের আশায় নিজের একটি ছোট্ট বিজনেস শুরু করি।প্রথম দিকে রিসেলার হিসেবেই কাজ করেছি প্রায় ১ বছর কিন্তু কাজের তৃপ্তি পাইনি। এখন নিজেই টাই-ডাই করে কাস্টনারের পছন্দ অনুযায়ী ডিজাইন করে কুর্তি তৈরী করে দেই আলহামদুলিল্লাহ সবাই তাদের পছন্দ অনুযায়ী সাইজ এবং ডিজাইন পেয়ে অনেক খুশি হন। একজন সেলাই কর্মী হিসেবে অসহায় একজন নারীকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি। বর্তমানে আমার কালেকশনে আছে বাহারী কুশন কভার, পর্দা, কুর্তি।।
ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরও নতুন কিছু আইটেম যোগ করবো আমার কালেকশনে।।। 😇
Afsana Ashfia Hoque
আমি আফসানা আসফিয়া হক।কাজ করছি রেডিমেড গার্মেন্টস নিয়ে।পাশাপাশি সিঙ্গার এর সেলাই ইন্সট্রাকটর। আমি ফুড নিয়েও কাজ করি। ভবিষ্যতে সপ্ন দেখি একটা গার্মেন্টস ও কফি উইথ কেক শপের।
ফেরদৌসী রহমান
আসসালামু আলাইকুম স্যার, আমি রাজশাহী থেকে ফেরদৌসী রহমান,আমি বিজনেসের তেমন কিছুই বুঝতাম না।জীবনের এক টানাপোরোনে পরে বার নার মনে হয়েছে কিছু করতে হবে। কোন ভাবে খুব সল্প পরসরে বিজনেস টা শুরু করছি,কিন্তু আমি চায় একজন উদ্যগতা হিসেবে নিজেকে দারা করাতে যদিও আমি এখনো তা পারি নাই বিভিন্ন কারনে হয়ে উঠছে না।আমার স্বপ্ন অনলাইনের পাশাপাশি রাজশাহী শহরে একটা শোরুম দেবো আর সেখানে মহিলা কর্মকর্তা থাকবে।আমি এবং কিছু মানুষের আয়ের ব্যবস্থা হবে সেখান থেকে।স্বপ্ন টা আরো বিশাল জানি না স্বপ্নপূরণ করতে পারবো কি না তবে হাল যখন ধরেছি হাল ছারবো না কথা দিচ্ছি স্যার আপনাকে।আমি দেশি পণ্য নিয়েই কাজ করতে চায় দেশে বিদেশে আমার পণ্যকে পরিচিত করতে চায়।আমি চায় এমন একটা বিজনেস আমরা হবে যেখান থেকে আমি অসহায় মানুষের পাশে দাড়াতে পারবো।আমার বিজনেস টা নিয়ে অনেক স্বপ্ন আমার মেয়ে ও অসহায় মানুষের জন্য।খুব ইচ্ছে ঢাকায় জামদানি নিয় কাজ করবো।কিন্তু সাধ থাকলেও সাধ্য নেই।বর্তমানে আমি থ্রি পিস ও শাড়ী নিয়ে কাজ করছি।আপনার সানিধ্যে থাকতে চায় স্যার।
Meftahul Sarkar
আমি মেফতাহুল সরকার। আসলে ব্যবসা করতে আমিও চাই আমার চিন্তা হলো একটা কোচিং সেন্টার খুলবো যেখানে সৃজনশীলতার চর্চা হবে। এবং বাস্তব মুখি শিক্ষা প্রদান করা হবে। দেশ ও জাতীর কল্যানের জন্য আমার এলাকায় কাজটি প্রথমে শুরু করতে চাই।
Sunzida Sheikh
আমি সানজিদা শেখ। ঢাকা, রামপুরায় থাকি। ছোটো থেকেই এখানেই বেড়ে ওঠা। বর্তমানে এইচএসসি ক্যান্ডিডেট।
ছোটো থেকেই তেল ও মসলার প্রতি ঝোঁক থাকায় এবং ধীরে ধীরে তা বৃদ্ধি পাওয়ায় বড় হওয়ার পর তেল, মসলা ও হারবাল প্রোডাক্ট নিয়েই চার বছর কাজ করেছি। ভেজালমুক্ত, খাঁটি তেল, মসলা ও হারবাল প্রোডাক্ট নিয়ে এবছর থেকে আমার অনলাইন যাত্রা শুরু। আমার স্বপ্ন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে রান্নার মূল উপকরণ ভেজালমুক্ত তেল ও মসলা পৌঁছে দেওয়া। বাংলাদেশের পাশাপাশি দেশের বাহিরেও এক্সপোর্ট করার ইচ্ছে আছে।
Mousomi Roy Zilik
আমি সম্পূর্ণ নতুন উদ্যোক্তা কিন্তু আমার স্বপ্নটা অনেক পুরোনো... কিন্তু বেকার কে তো ব্যবসা করার জন্যে কেউ সাহস করে পুঁজি দিতে চায়না তাই চেয়েছিলাম কোন রকম একটা চাকরি জোগাড় করে সেখান থেকে মূলধন সংস্থান করব কিন্তু চাকরি বাজারে আমি একেবারেই অযোগ্য। তাই যা আছে তাই নিয়েই স্বপ্ন পূরণে মাঠে নেমে গেলাম। আমার স্বপ্নের বীজটা আমার বাবার হাতে বুনা।ছোট বেলায় বাবাকে বলতে শুনেছি এলাকার পরিচিত এক মাসি যে কিনা ভালো সেলাই জানে তাকে দিয়ে গ্রামের দশজন করে গরিব মহিলাকে প্রশিক্ষণ দিবে আর তাদের সাথে এক বছরের চুক্তি করবে যেন একবছর তারা সেই মাসির অধীনে কাজ করে সেই পণ্য বিক্রির টাকায় তাদের কাজের সম্মানী দেওয়া হবে।বাবার সেই স্বপ্ন অধরা রয়ে গেল কিন্তু স্বপ্নের হাল ধরার জন্যে আমি রয়েগেলাম। স্বপ্নতারা নামে একটা ফেসবুক পেইজ খুললাম। আপাতত ওখানে ব্লক, বাটিক আর কিছু গৃহসজ্জ্বা সামগ্রী রাখছি আর নিজেই কাজগুলো করছি। ইচ্ছা আছে বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার বাকিটা ঈশ্বর জানেন।তবে আমার স্বপ্ন আরও একটু বড় নিজের টাকায় গ্রামে একটু জায়গা হবে সেখানে একটা পুকুরে মাছ চাষ,একটা গরুর খামার যেটা থেকে গ্যাস প্ল্যাংটন তৈরি হবে সেই সাথে কিছু পুরুষদেরও কর্মসংস্থান হবে। আরও বাকি আছে কিন্তু এত কিছু কি করতে পারবো নাকি আমার স্বপ্ন ও আমার বাবার মতই অধরা রয়ে যাবে জানিনা...
Rashida Salam
আমি রাশিদা সালাম। উই তে আমি জানুয়ারি থেকে। আমার ইচ্ছা কুমিল্লার অরিজিনাল রসমালাই নিয়ে কাজ করবো। সেভাবে নিজেকে পরিচিত করার চেষ্টা করছি। কুমিল্লার অরিজিনাল মাতৃভান্ডার এর রসমালাই খুব বিখ্যাত আর সবাই যেহেতু কুমিল্লা গিয়ে এর স্বাদ নিতে পারবে না তাই আমার ইচ্ছা মাতৃভান্ডারের রসমালাই এর স্বাদ ঢাকার মানুষের কাছে পৌঁছে দেয়া। তাই কুমিল্লার রসমালাই প্রমোট করার চেষ্টা করছি।
Aara Zobaer Ahmed
আমি সুমি আফরোজ। খুব ছোট বেলা থেকেই চাইতাম নিজে কিছু করবো। একটা সময় জব করতাম। ২০১৬ তে জব ছেড়ে বিজনেস শুরু করি বেকিং ও ডেসার্ট আইটেম নিয়ে। মাঝে কিছু চড়াই উৎরাই এর জন্য সেভাবে কিছুই করতে পারিনি। এখন আবার সব হতাশা ভুলে নতুন ভাবে শুরু করেছি। আশা আছে সবার কাছে বেষ্ট হোমমেড খাবার গুলো পৌছে দেবার।
Salmah Khanam
আমার বিজনেস, আমার স্বপ্ন। ছোট পরিসরে নকশিকাঁথা দিয়ে শুরু করেছি। এইটা শুরুর পেছনে একটাই উদ্দেশ্য, গ্রামে গেলেই দেখতে পাই এখনো মেয়েদের কত অবহেলার চোখে দেখে সবাই। মেয়ে বলতেই যেন শুধু ঘরের কাজ করবে এবং তাতে ও কত দোষ খুজেঁ বের করে সবাই। এগুলো দেখে স্বপ্ন দেখছি গ্রামের মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তুলব।
ড্রাই ফুড নিয়ে কাজ করছি, এইটাতে শহরের কিছু খেটে খাওয়া মেয়েকে সাথে রাখব। আস্তে আস্তে বড় করব আমার বিজনেস কে।
Suprity Priya
আমি সুপ্রিতী প্রিয়া দিনাজপুর থেকে।
প্রথমে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করতে চাই,
নিজের একটা দেশীয় পন্যের কারখানা তৈরি করতে চাই ।
এবং সেখানে তৈরি করতে চাই নিজে হাতে গড়া শ্রমিক।
আমার পন্যকে দেশের সব জেলার মানুষ চিনুক আমাকে চিনুক।
নিজের পন্য এমন ভাবে তৈরি করতে চাই জেনো সবাই আমার পন্য দেখেই আমাকে চেনে।
আমাকে বিজনেস দিয়ে যেনো অন্যে আরও কিছু মানুষের রুজিরুটি আমি চালাতে পারি।
আমি নিজে যেনো অনুপ্রেরনা হতে পারি, আরও উদ্যোক্তা তৈরি করতে পারি।
এটাই আমাকে এবং আমার বিজনেসকে নিয়ে আনার সৃবপ্ন স্যার। দুটোকে আলাদা করতে পারলামনা। ০৩
Faria Omer Jhumur
আমি ঝুমুর,মুন্সিগঞ্জ থেকে। আমি কাজ করি প্রাকৃতিক রূপচর্চার উপাদান নিয়ে।বর্তমানে মানুষ অনেক সচেতন।তাদের কর্মব্যস্ত জীবনে ও নিজের প্রতি যত্নবান হতে চায় আবার পাশাপাশি ক্যামিকেল জাতীয় পন্য থেকেও দূরে থাকতে চায়।আমি চাই আমার পন্যগুলো এইসব মানুষের কাছে পৌছাতে।পাশাপাশি যারা সচেতন না তাদের ক্ষতিকর ক্যামিকেল থেকে দূরে থাকার প্রতি সচেতন করাতে চাই।শুধু তা নয় আমি আরো শিখতে চাই।আমার পন্যে নতুনত্ব আনতে চাই,মান উন্নত করতে চাই।নতুন নতুন পন্যে হাত দিতে চাই যার উপাদান হবে সম্পূর্ন প্রাকৃতিক কিন্তু স্থায়িত্ব হবে অনেকদিন।
ফাতেমা নিশি
আসসালামআলাইকুম স্যার।
আমি ক্লাস সেভেন থেকেই এখন অবধি টিউশন করি।
কিন্তু ছোট বেলা থেকেই আমি নিজে কিছু করতে চাই, নিজের একটা পরিচয় গড়তে চাইছি সেই ধারাবাহিকতায় আমি কাজ করছি খাদি কাপড় নিয়ে এবং সাথে আমার লক্ষীপুর জেলার বিখ্যাত পণ্য নারিকেল সুপারি নিয়ে।
আমার বিজনেস নিয়ে আমার স্বপ্ন খাদি কাপড়ের ডিজাইনে নতুনত্ব এনে খাদি কাপড় কে দেশে ও বিদেশে ছড়িয়ে দেওয়া।
আমার উপজেলার শতকতা ১০% মানুষ ও খাদি কাপড় চিনে না আর যারা চিনে তারা মনে করে এটা মোটা কাপড় শুধু শীতকালে পড়া যায়।
খাদি কাপড়ের আদি- অন্ত সকল উপজেলার সবাইকে জানানো এবং খাদি কাপড়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
জেলার পণ্য নিয়ে আমার স্বপ্ন দেশে ও বিদেশে আমার জেলার নারিকেল সুপারি পৌঁছে দেওয়া।
Mina Moin
প্রথমত আমার বিজনেস আমার সন্তানের মত।এটাকে আমি যত্ন করে প্রতিনিয়ত মনের মাধুরী দিয়ে মিশিয়ে দশ ও দেশকে দেখাতে চাই।নিজে কিছু করা প্রথম দেখেছি আম্মার কাছে।না কোন বিজনেস নয়,ওনি আমার জামাই ডিজইন করতেন।অনেক বাঁধা পেরিয়ে আজ আবার নতুন করে যাত্রা শুরু। ৩পিস,ওয়ান পিস,লেডিস ফতুয়া,পাঞ্জাবি,শাড়ি নিয়ে আপাতত কাজ করতে চাই।আমার স্বপ্ন পেইজাটা কে একটা অনলাইন শোরুম হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। উইতে জয়েন করেছি মাত্র কিছুদিন। গত মাসের লাস্টে। তবু অনেক কিছু শিখছি।আগের অভিজ্ঞতা সব মিলায় ভাল কাজ দিচ্ছে
Taslima Farid
আমি তাসলিমা,,,
আমি নিজে কিছু একটা করতে চাই,,,সে সূত্র ধরে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চাই।
তার জন্যে আমাকে অনেক বেশি শিখতে হবে,অনেক বেশি জানতে হবে অনলাইন বিজনেস নিয়ে।
শুরু করতে চাই মায়ের কাছ থেকে শেখা কুরশি কাটার কাজ নিয়ে,,,,,কুরশি কাটার কাজ নিয়েও যে সুন্দর একটি বিজনেস পরিচালনা সম্ভব, তা জানতে পেরেছি উই থেকে,,,
ধন্যবাদ দিতেই হয় উইকে,,,,,আর ডিএসবিকে❤
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment