অল’স ওয়েল দ্যাট এন্ডস ওয়েল- বাংলা অনুবাদ- অংক পাচ

আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- উইলিয়াম শেখসপিয়র

অংক পাচ , দৃশ্য এক

হেলেনা, উইডো, ডায়ানা সহ আরও দুই লোকের প্রবেশ।
হেলেনা
এভাবে রাত দিন হাটতে হাটতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, এছাড়া আমাদের আর কিছুই করার নেই। রাত দিন এভাবে হেটে অবসন্ন না হয়ে কিছুক্ষন বিশ্রাম নেই। আমি আপনাদের প্রতি আরও ঋণী হয়ে পড়ছি। আহ, ভাল সময় এসেছে।
(জেন্টলম্যান এর প্রবেশ) 
হেলেনা
এই লোকটি আমাকে রাজার কাছে পউছে দিতে পারে, যদি তিনি চায়। ইশ্বর আপনার মংগল করুক, স্যার।
জেন্টলম্যান
আপনাকেও।
হেলেনা
আপনাকে আমি ফ্রেঞ্চকোর্টে দেখেছি, স্যার।
জেন্টলম্যান
সেখানে আমি কিছুসময় এর জন্য ছিলাম।
হেলেনা
আমি আশা করি, আপনি এখনো নিষ্ঠার সহিত আপনার দায়িত্ব পালন করে চলেছেন। আমি একটা বিপদে পড়েছি। তাই  তথাকথিত ভদ্রতাসুলভ  আচরন বাদ দিয়ে আপনাকে কিছু সাহায্য চাইবো, যার জন্য আমি কৃতজ্ঞ থাকতে পারি।
জেন্টলম্যান
আমি কিভাবে সাহায্য করতে পারি?
হেলেনা
এই চিঠিটা রাজাকে দিবেন, এবং আপনার ক্ষমতাবলে যে করেই হোক আমাকে তার সামনে নিয়ে যেতে হবে।
জেন্টলম্যান
রাজা এখানে নেই।
হেলেনা
এখানে নেই, স্যার?
জেন্টলম্যান
আসলে তাই। তিনি গতরাতে এখান থেকে তাড়াতাড়ি  চলে গেছেন।
উইডো
কত কস্টই না আমরা করেছি।
হেলেনা
শেষ ভাল যার সব ভাল তার। যদিও আমাদের সময় এবং স্থান সংগতিপুর্ন না।
( জেন্টলম্যান এর প্রতি) আপনি দয়া করে বলতে পারবেন, রাজা কই গিয়েছেন?
জেন্টলম্যান
আমি যতটুকু জানি তিনি কাউন্ট রিজিলিয়নের কাছে গেছেন। আমিও সেখানে যাচ্ছি।
হেলেনা
আমি প্রার্থনা করছি, স্যার, আপনি আমাদের আগে রাজার কাছে পউছাবেন। এই চিঠিটা রাজার হাতে দিয়ে দিবেন। আমি নিশ্চিত করে বলতে পারি এই কাজ আপনাকে বিপদে ফেলবে না, বরং আরও খুশি করবে। আমি যত দ্রুত সম্ভব আপনার পিছে পিছে আসছি।
জেন্টলম্যান
আমি আপনার জন্য এই কাজ করে দিবো।
হেলেনা
যাই হয়ে যাক না কেন, আপনিও নিজেকে কৃতজ্ঞ ভাববেন। আমাদের আবার ঘোড়ায় চড়তে হবে। 
(লোকজনের প্রতি) চলেন, চলেন, তাড়াতাড়ি চলেন। 
(সবার প্রস্থান।)

আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- উইলিয়াম শেখসপিয়র

অংক পাচ , দৃশ্য দুই

পেরোলস পিছে পিছে ক্লাউনের প্রবেশ।

পেরোলস
ভাল আছেন আশা করি। এই চিঠিটা আমার প্রভুকে দিয়ে দিবেন। আপনি আমাকে চিনবেন, আমি তখন ভাল জামা কাপড় পড়েছিলাম। ভাগ্য আমাকে কাদায় কালো করে দিয়েছে। আমার চারপাশে পোড়া কপালের গন্ধ। এই কপাল ই আমাকে বোকা বানিয়ে দিয়েছে।
ক্লাউন
ভাল, কপাল খারাপ থাকলে এইভাবেই আপনার কপালের মতন গন্ধ বের হয়। আমি আবার কপালের মাখন লাগানো মাছ খেতে পারি না। বাইরে বাতাসে যান।
পেরোলস
না, আপনাকে নাক ধরতে হবে না। আমি এমনিই রুপক ধরে কথা বলছিলাম।
ক্লাউন
ঠিক আছে  স্যার। আপনার রুপকের গন্ধ না যাওয়া পর্যন্ত আমি নাক ধরে রাখবো। আমি যে কোনো মানুষ এর রুপকের বেলায় নাক ধরে রাখবো।  আমার থেকে দূরে থাকেন।
পেরোলস
দয়া করে, স্যার, এই চিঠিটা দিয়ে দিবেন।
ক্লাউম
উঁহু,  এই চিঠিটা মহান মানুষকে দেবার জন্য কপাল পোড়া সেই কক্ষের পাত্র থেকে বের হয়েছে। অই যে সেই মহান মানুষ আসছে।
(লেফিউর প্রবেশ)
ক্লাউন
স্যার, এখানে সে মন্দভাগ্যের লোক।  কালো বিড়াল, সুন্দর সুগন্ধি বিড়াল নয়। যে কিনা মন্দ ভাগ্যে মাখা মাছের পুকুরে পড়েছে। দেখেন, স্যার, আপনি এর জন্য কি করতে পারেন। দেখতে ত একদম গরিব, বেচারা  চালাক, শয়তান। আমার সুযোগ সুবিধা হলে, এই বেচারাকে দয়া করতাম। আমি আপনার দয়ার কাছে তাকে ছেড়ে দিলাম।
(ক্লাউনের প্রস্থান।) 
পেরোলস
আমার লর্ড, আমি সেই লোক যে কিনা ভাগ্যের নির্মম পরিহাসের শিকার।
লেফিউ
এবং আমি তাতে কি করতে পারি? ভাগ্যের শিকার হতে রক্ষা পেতে অনেক দেরি হয়ে গিয়েছে। আপনি এমনই বা কি করেছেন?  ভাগ্য অনেক লক্ষীবতী, শয়তানদের কাছে বেশি সময় সে থাকে না। এখানে আধুলি মুদ্রা আছে। আমি আশা করি, এতে ভাগ্যের সাথে আপনার ভাল বন্ধুত্ব হবে। আমার আরও কাজ আছে।
পেরোলস
আপনি দয়া করে আমার কথাটা শুনেন।
লেফিউ
আপনি আমার কাছ থেকে আরও এক পয়সা চান তো। ধরেন, এই নেন। তারপরেও কথা শুনার জন্য বিরক্ত করবেন না।
পেরোলস
আমার নাম পেরোলস, আমার প্রভু।
লেফিউ
আপনি একটি শব্দের জন্য মিনতি করেছিলেন। হাই, ইশ্বর! আপনার হাত দেন। আপনি কত চান?
পেরোলস
ইশ্ব্ররের করুনায় আপনি প্রথম মানুষ যে কিনা আমাকে খজে বের করেছেন।
লেফিউ
আমিই,  সত্যিই তাই! আমিই প্রথম মানুষ যে কিনা আপনাকে হারিয়ে ফেলেছেন।
পেরোলস
আপনি সেই ব্যাক্তি, আমার প্রভু, যে কিনা আমাকে কোর্টে সাহায্য করতে পারেন, কিন্ত আমাকে আপনি আপনার দয়া থেকে সরিয়ে দিলেন।
লেফিউ
কত্ত বড় সাহস! আপনি বলতে চাচ্ছেন যে, আমি একসাথে ইশ্বরের এবং শয়তানের কাজ করি? এক সময় আপনাকে দয়া করি, আরেক সময় আপনাকে বের করে দিই।
(সানাই, বাদ্যযন্ত্র বাজছে।)
লেফিউ
রাজা আসছে। এটি তারই সুর। স্যার, আমার সাথে পরে কথা বলুন। গতরাতে লোকজন এর থেকে আপনার কথা শুনেছি। যদিও আপনি বোকা এবং শয়তান। আপনি যাতে খেতে পারেন  সেই ব্যবস্থা করবো বলে নিশ্চয়তা দিচ্ছি। এখন সরে যান।
পেরোলস
আমি ইশ্বরের কাছে আপনার প্রশংসা করবো।
(সবার প্রস্থান।)

আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- উইলিয়াম শেখসপিয়র

অংক পাচ , দৃশ্য তিন 

বাদ্যযন্ত্র বাজছে। রাজা, কাউন্টেস,  লেফিউ সহ  দুই ফ্রেঞ্চ লর্ড এবং আরও কিছু লোকের প্রবেশ।

রাজা
তাকে হারিয়ে যেনো একটি রত্ন হারিয়ে ফেলেছি। আমি নি:স্ব হয়ে পড়েছি। কিন্ত আপনার ছেলে একটা পাগল। সে জানে না সে কি হারিয়েছে।
কাউন্টেস
এই পর্ব শেষ। আমি মিনতি করছি ব্যাপারটা যউবনের স্বাভাবিক বিদ্রোহের দৃষ্টিকোন থেকে বিবেচনা করতে। যেমন,  আগুন আর তেল একসাথে থাকে না।
রাজা
আমার সম্মানিয়া, আমি সব ভুলে গেছি এবং মাফ করে দিয়েছি। আমি শুধু তার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। এবং সঠিক সময়ের অপেক্ষা করছি।
লেফিউ
আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। যুবক লর্ড হয়তো তার রাজা, তার মা, তার বউকে অপমান করেছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি তার সাথেই হয়েছে। তিনি তার বউকে হারিয়েছে,  ধনি লোকেরা তার সউন্দর্যের প্রশংসা করতো, তার মধুর ধ্বনি কানে লেগে থাকতো।
রাজা
হারানো জিনিস স্মরণ করলে তা আরও বেশি প্রিয় হয়। আমরা তাকে এখানে ডেকেছি। আমি তাকে আমার বন্ধু ভেবেছিলাম,  কিন্তু সে আমার মিত্রতা নস্ট করে দিয়েছে। তাকে ক্ষমা করার কথা বলো না। তার বড় অপরাধ হলো মৃত্যু। এখন কবর খুঁড়ে তার অপরাধের সমাধি বানাতে চাই। তাকে অপরিচিত  হিসেবে আসতে দিন, শত্রু হিসেবে নয়। আমার কথা মতন তাকে তা পালন করতে বলেন।
জেন্টলম্যান
আমি করবো, আমার প্রভু।
(জেন্টলম্যান এর প্রস্থান।) 
লেফিউ
আপনার মেয়েকে সে কি বলেছে? তার সাথে কথা হয়েছে?
রাজা
আপনার মহানতার উপর ছেড়ে দিয়েছে।
রাজা
তাহলে আমাদের এক খেলা খেলতে হবে। আমার কাছে কিছু চিঠি পাঠানো হয়েছে যেখানে তার অনেক প্রশংসা করা হয়েছে।
(বেট্রামের প্রবেশ।) 
লেফিউ
তাকে ভাল দেখাচ্ছে।
রাজা
আমার মন এক ঋতুর মতন স্থায়ী না। এখনই রউদ্রো উজ্জ্বল আবার এখনই নরকের মতন কালো অন্ধকার।  খন্ড খন্ড মেঘের  আড়ালে উজ্জ্বল রোদ। আসেন, যদিও আপনার উপর ইশ্ব্রর তাকিয়েছেন।
বেট্রাম
প্রিয় রাজা  আমি আমার ভুলের জন্য অনুতপ্ত।
রাজা
আপনাকে ক্ষমা করে দেয়া হয়েছে। যা হয়ে গেছে তা নিয়ে আর কথা বলবেন না। সামনের দিকে আগান। আমার বয়স হয়েছে। শুনতে পারি না, সময়ের  নি: শব্দ পায়ে আমি এখানে উপস্থিত। আপনি কি লর্ডের মেয়ের কথা মনে আছেন?
বেট্রাম
আমি তাকে ভালবাসি, আমার লর্ড। আমি তাকে বিয়ে করতে চেয়েছি। তার সউন্দরযের সামনে বাকি মহিলার চেহেরাকে অনেক কুতসিত মনে হতো। আমার কাছে মনে হতো রাজার এই মেয়েটি গোপনীয় ভাবে তইরি করা হয়েছে। এইজন্য সবাই প্রশংসা করছিলো, আমার ভালবাসাকে আমি হারিয়ে ফেলেছি।
রাজা
ভালো অজুহাত। আমি শুনেছিলাম, আপনি ঋন থেকে মুক্তি পাবার জন্য তাকে সরিয়ে দিয়েছেন। কিন্তু ভালবাসাটা মনে হয় পরে এসেছে, যেমন ফাসি দেবার পরে ক্ষমাপ্রার্থনার চিঠি আসে, ঠিক তদ্রুপ। এটা ইশ্বরের প্রতি অবমাননা করা। ' কান্নার মতন ভাল কি হয়েছে, যা চলে গিয়েছে তা ভাল হয়েছে, ' এই ধরনের চিন্তাধারা আমাদের যা সামর্থ্যকে অযোগ্য করে দেয়। আমরা যে জিনিস হারিয়ে ফেলি তার কদর কি আমরা দেরিতে বুঝতে পারি না সব সময়? এই দোসটা আমাদের বন্ধুত্ব নস্ট করে, তারপর আমরা শোক করি,  যখন আমাদের ভালবাসা ধুলায় পরিনত হয়, তখন আমরা বুঝতে পারি, আমরা কি করেছি। দেরি না হলে আমাদের লজ্জা হয় না। এখন মিস্টি হেলেনাকে স্মরন করি, তারপর তাকে ভুলে যায়। আপনার ভালবাসা লেফিউর কন্যা মেডলিনকে পাঠিয়ে দিন। সবাই মিলনে রাজি, তাই এই বিপত্নীকের দ্বিতীয় বিয়ে আমরা দেখতে চলেছি। সবাই অংশ নেন।
কাউন্টেস
ভালই ভালই সব কিছু তাড়াতাড়ি মিটে যাক, নাহলে তাদের মিলনের আগেই আমাকে মরতে হবে।
লেফিউ
আসুন, আমার হবু জামাই। তুমি খুব তাড়াতাড়ি আমার সাম্রাজ্য এর উত্তরাধিকারী হতে যাচ্ছো। তুমি তোমার প্রেমিকাকে উপহার দিয়ে তাকে কাছের করে নাও।
বেট্রাম লেফিউকে আংটি দেয়।
লেফিউ
আমার যতদুর মনে পড়ে হেলেনা অনেক সুন্দরি ছিলেন। আমি তাকে যখন দেখেছিলাম, তার হাতে এই একই আংটি দেখেছিলাম।
বেট্রাম
এটি তার নয়।
রাজা
দাড়ান। আমাকে দেখতে দিন। আপনারা যখন কথা তুলছেনই, আমাকে তা দেখতে হয়। এটি আমার আংটি। আমি যখন তাকে দিয়েছিলাম, তাকে বলেছিলাম, যদি তার বিপদ হয়,  তাহলে আংটিটা পাঠিয়ে দিতে, যাতে আমি তার বিপদে সাহায্য করতে পারি। যেটা তার সাহায্যে আসতো, আপনি খুব চালাকির সহিত তা ছিনিয়ে নিয়েছেন?
বেট্রাম
আমার দয়ালু রাজা,  আপনি যাই মনে করেন না কেন, এই আংটিটি তার নয়।
কাউন্টেস
পুত্র, আমি সত্যি বলছি, এই আংটি তার হাতে দেখেছি। তার জিবনের মতই সেটাকে মুল্য দিয়েছিলো।
লেফিউ
আমি নিশ্চিত, আমি এটা তাকে পড়তে দেখেছি।
বেট্রাম
আপনি ভুল বুচ্ছেন, আমার লর্ড। সে কখনো এটি দেখে নি। ফ্লরেন্সের জানালা থেকে এটি আমাকে ছোড়া হয়েছে। এটি একটা কাগজে মোড়া ছিল ,  যেখানে তার নাম লেখা ছিল। সে অনেক ভাল, এবং ভেবেছিল, আমরা বিয়ে করতে যাচ্ছি। যখন আমি পরিস্থিতি কথা তুলে ধরে বললাম, আমি তাকে বিয়ে করতে পারবো  না, তখন সে তার মন উঠিয়ে নিলো, কিন্তু আংটিটা আর ফেরত নেই নি।
রাজা
প্লুটাস ভাবে নিজেকে, ধনের দেবতা,  যে কিনা যে কোনো ধাতবকে সোনায়  বানিয়ে ফেলতো। কিন্তু আমি আংটির বিষয়ে যতটুকু জানি,  তা আমি অন্য কিছু বিষয়ে ততটুকু জানি না। এটা আমার আংটি। এটা হেলেনাও হতে পারে, যে কিনা আপনাকে দিয়েছে। আপনি স্বীকার করেন যে এটা তার , এবং জোর করে তা আপনি ছিনিয়ে নিয়েছেন। সে সাধুর কাছে শপথ করেছে,  ফুলশয্যা ছাড়া এটি আপনাকে দিবে না, আর আপনি সেই অনুসঠান করেনও নি। অথবা বিপদে না পড়লে সে এই আংটি আমার কাছে পাঠাবে না।
বেট্রাম
সে কখনো এটি দেখে নি।
রাজা
এটি মিথ্যা কথা, আর এটি আমার সম্মানে আঘাত দেয়ার সামিল। আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছেন, যা আমি চিন্তাও করতে পারি না।  এটিও হতে পারে আপনি একটা অমানুষ, তা অবশ্য প্রমাণিত হয় নি, আর আমিও নিশ্চিত না। আপনি তাকে ঘৃনা করেন এবং সে এখন মৃত। কিন্ত, আংটি দেখে এখন তার লাশ ছাড়া সে মৃত তা বিশ্বাস করতে কস্ট হচ্ছে। তাকে নিয়ে যান।
(প্রহরী বেট্রামকে গ্রেফতার করেন।)
রাজা
আমার কাছে যা প্রমাণাদি আছে, সত্য যাই হোক না কেন, আমি বেশি প্রতিক্রিয়া দেখাবো না, আমি এমনিইতে আপনাকে বেশি বিশ্বাস করে ফেলেছি। তাকে নিয়ে যান! আমরা বিষয়টা আরও তদন্ত করে দেখবো।
বেট্রাম
আপনি যদি এই আংটি আপনার তা প্রমান করতে পারেন, তাহলে আমি যে ফ্লরেন্স আমি বিছানায় তার সাথে রাত কাটিয়েছি, আপনি তাও প্রমান করতে পারেন। তাহলে সে কোথায়?
(তার প্রস্থান, প্রহরীদের প্রস্থান।)
রাজা
উদ্ভট সব চিন্তাভাবনা দেখে আমি নিজেও ভয় পেয়ে যাচ্ছি।
(একজন জেন্টলম্যান এর প্রবেশ।) 
জেন্টলম্যান
মহানুভব রাজা, আমি জানি এই সময় ভাল না। এখানে ফ্লরেন্টাইন থেকে একটি আবেদনপত্র এসেছে,  যিনি আপনার সাথে দেখা করতে এসেছে কিন্তু তার পউছতে দেরি হচ্ছে। এবং আপনাকে এই চিঠিটা দিতে পাচ ছয়বার বলেছেন। আমি এই কাজটা নিয়েছি, এবং তার শালিন ব্যবহারে এই কাজে প্রেরিত হয়েছি, এবং তিনি বাইরে অপেক্ষা করছেন। তিনি মনে হয় তার কোনো কাজে এসেছেন।  আপনার সদয় দৃস্টি আকর্ষন করেছেন।
রাজা
(পড়ছে) সে অনেকবার আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলো, কিন্তু তার বউ এখন মৃত। এখন কাউন্ট রিজিলিয়ন বিপত্নীক। তিনি তার শপথ ভেঙেছে এবং আমি তার থেকে আমি তার সম্মান উঠিয়ে নিলাম। তিনি ফ্লরেন্স থেকে আমাকে বিদায় না দিয়ে চলে এসেছে। আমি বিচারের জন্য তার পিছে পিছে এসেছি। আমাকে ন্যায় দিন, অহ, রাজা, আপনি পারেন এই কাজ করতে। অন্যথায়,  প্রতারণাকারী সুখে দিন কাটাবে এবং গরিব মেয়ে ধবংস হয়ে যাবে।ডায়ানা ক্যাপিলেট।'
লেফিউ
আমি তাকে বেচে আরেকটা জামাই নিয়ে আসবো। আমি তার সাথে কিছুই করতে চাই না।
রাজা
ইশ্বর এই তথ্য প্রদান করে আপনার সাথে অনেক করুনা করেছে। কে আমার সাথে কথা বলতে চান,  তাকে এখানে নিয়ে আসুন। লেডি, আমার ভয় হচ্ছে,  হেলেনা এক ষড়যন্ত্র এর শিকার।
কাউন্টেস
পাপিদের সাজা হোক।
(প্রহরিসহ বেট্রামের পুনঃ প্রবেশ।)
রাজা
আমি বিস্মিত, স্যার। আপনি যে বউদের এতো ভয় পান, সেই বউদের কাছে আপনি মাথা নত করেন, আবার বিয়ে করতে চান। 
(বিধবা এবং ডায়ানার প্রবেশ)
রাজা
অই মহিলাটা কে?
ডায়ানা
আমি সেই ক্যাপিলেট পরিবারের নি:স্ব  ফ্লরেন্টাইন। আপনি জানেন আমি কেন এসেছি। আমি আপনাকে বলেছি। যাতে আমি আপনার দয়া পেতে পারি।
উইডো
আমি তার মা, স্যার।  আমি এই বৃদ্ধ বয়সে এই শোক সইতে পারছি না। আপনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমাদের সম্মান এবং জীবন দুইটাই হারিয়ে যাবে।
রাজা
এদিকে আসেন, কাউন্ট, আপনি কি এই মহিলাদেরকে চিনেন?
বেট্রাম
আমি অস্বীকার করছি না যে আমি তাদেরকে চিনি না। এখন তারা কি আমাকে আর কোনো কারনে দোষ দিচ্ছে?
ডায়ানা
আপনি কেন আপনার বউ এর দিকে অপরিচিত এর মতন তাকাচ্ছেন?
বেট্রাম
সে কেউ নই, আমার লর্ড।
ডায়ানা
আপনি যদি কাউকে বিয়ে করেন, তাহলে আপনি যে হাত দিবেন, সে হাত আমার ছিলো। আপনি যদি ইশ্বরের নামে শপথ করে, সেটাও আমার ছিলো। আপনি যদি নিজেকে দিয়ে দেন, আপনিও আমার। আমি নিজেও আপনার শরীরের অংশ। যে মহিলা আপনাকে বিয়ে করেছে, সে আমাকেও বিয়ে করেছে। এইটা দুজনের আর নয়তো কারোরেই না।
লেফিউ
আমার মেয়েকে বিয়ে করার জন্য আপনার নাম যশ হারিয়ে ফেলেছেন , আপনি আমার মেয়েকে বিয়ে করতে পারবে না।
বেট্রাম
নিজের বোকা এবং নির্বুদ্ধিতায় নিজেরেই মাঝে মাঝে হাসি আসে। আমি এই মহিলাকে সম্মান জানিয়েছি, আমি নিজেই এর চেয়ে সম্মানজনক পদে আছি। আপনার কাছে সেই দৃষ্টিকোন থেকে আপনার মহানুভবতা আশা করছি।
রাজা
স্যার, আপনার সম্মানজনক কর্ম ব্যতীত আমার থেকে সম্মান আশা করবেন না। আপনি যা ভাবেন নিজেকে তাহলে তা প্রমাণ করে দেখান।
ডায়ানা
আমার মহান লর্ড, তাকে শপথ করে জিজ্ঞেস করুন, যে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করে নি।

আলস্ ওয়েল দেট ইন্ডস ওয়েল
অনুবাদ - পার্থ প্রতীম মজুমদার
লেখক- উইলিয়াম শেখসপিয়র

অংক পাচ , দৃশ্য তিন পার্ট টু সমাপ্তি 

রাজা
তার কথার উত্তরে কি বলবেন?
বেট্রাম
সে নির্লজ্জ, আমার লর্ড, পুরা সইন্যদলের কাছে সে পরিচিত বেশ্যা হিসেবে পরিচিত। 
ডায়ানা
তিনি আমার সম্মন্ধে ভুল বলছেন। যদি আমি তাই হতাম, তাহলে তিনি আমাকে সস্তা ভাবে তুলে আনতেন। তাকে বিশ্বাস করবেন না। আংটির দিকে তাকান। সেখানে টাকা এবং সম্মানের কোনো ঘাটতি আছে? তাহলে এই সম্মান কি তিনি একজন সাধারণ আর্মির বেশ্যাকে দিয়েছেন?
কাউন্টেস
সে লজ্জা পেয়েছে। ছয় বংশ পরিক্রমার হাত ধরে যে রত্ন পরের উত্তরাধিকারীর কাছে যায়, তা আমাদের পরিবার পেয়েছে। এইটা তার বউ,  এই আংটিই হাজারবার সেটাই প্রমান করে।
রাজা
আমি ভেবেছিলাম, তুমিই বলেছিলে কোর্টে কাউকে দেখেছিলে সে মনে হয় সাক্ষি হতে পারে।
ডায়ানা
আমি করেছিলাম। কিন্ত তার নাম নিতে ঘৃনা হচ্ছে। তার নাম পেরোলস।
লেফিউ
আমি সেই লোককে আজ দেখেছি। 
রাজা
তাকে এখানে প্রস্তুত করা হোক।
(উপস্থিত একজনের প্রস্থান)
বেট্রাম
আপনি পেরোলসকে বিশ্বাস করবেন? সে মানব  ইতিহাসের সবচেয়ে মিথ্যুক এবং জঘন্যতম ব্যাক্তি। সত্যি কথা বললে সে আবার অসুস্থ না হয়ে যায়। ও যা বলবে তার উপর ভিত্তি করে আপনি আমার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন?
রাজা
তার (হেলেনা) কাছে আপনার আংটি রয়েছে।
বেট্রাম
আমার মনে হয় সে ( পেরোলস)  তা করবে, আমি তাকে ( ডায়ানা)  মন থেকে ভালবেসেছি। সে জানে অনেক সামাজিক বাধা বিপত্তি পার হয়ে আমরা একে অপরকে ভালবেসেছি। তার চতুরতা এবং সউন্দর্যের কারনে সে যা চেয়েছে আমাকে দিয়ে তা লাভ করেছে। সে আংটি পেয়েছে। আমার জায়গায় অন্য সাধারণ লোক হলে তাকে অনেক সস্তা দরে কিনে নিতো।
ডায়ানা
আমাকে ধইরজ্য ধরতে হবে। আপনি আপনার প্রথম স্ত্রী থেকে ত সহজে বেচে গেলেন, এখন আমার থেকেও বেচে যাবেন। আমি তারপরেও আপনাকে মিনতি করবো। যেহেতু,  আপনার কোনো গুন নেই,  তাই আমি আমার স্বামিকেও হারাবো। আপনার আংটি দেন,  আমি তা ফেরত নিয়ে চলে যাবো। 
বেট্রাম
আমার কাছে তা নেই।
রাজা
আমি কি দেখতে পারি, আপনার কাছে কোন আংটি আছে?
ডায়ানা
স্যার, একই ধরনের আংটি আপনার হাতে রয়েছে।
রাজা
এই আংটিটা চিনেন? তার কাছ থেকে একটু আগে নেয়া হয়েছে।
ডায়ানা
এই আংটিটা আমি তাকে বিছানায় দিয়েছিলাম।
রাজা
এই গল্প মিথ্যা।  তুমি জানালা দিয়ে ফেলে তাকে দিয়েছো।
ডায়ানা
আমি সত্যি বলছি।
(পেরোলস এর প্রবেশ।) 
বেট্রাম
আমি স্বীকার করছি, এই আংটিটা তার।
রাজা
আপনি একটার পর একটা মিথ্যা গল্প বানিয়ে চলেছেন। এই কি সেই মানুষ যার কথা তুমি বলছো?
ডায়ানা
জি, আমার লর্ড।
রাজা
আমাকে সত্যি কথা বলুন। আমি আদেশ দিচ্ছি। আপনার মালিক ক্ষেপবে দেখে ভয় পাবেন না। আমি আপনার উত্তর ভালভাবে নিবো। আপনি এই মহিলা এবং লোক সম্মন্ধে কি জানেন?
পেরোলস
আপনার দয়া স্যার, আমার মালিক একজন ভদ্রলোকের মতন ভালো মানুষ।
রাজা
শুনেন, তিনি কি তাকে ভালবেসেছিলেন কিভাবে?
পেরোলস
ভালো  কথা, তিনি তাকে ভালবেসেছিলেন। কিন্ত  কিভাবে তিনি তাকে ভালবেসেছিলেন?
রাজা
আপনি কি দয়া করে আমাদের  বলবেন?
পেরোলস
একজন ভদ্রলোক যেভাবে ভালবাসেন, সেইভাবেই তিনি তাকে ভালবেসেছেন।
রাজা
সেটা কিভাবে?
পেরোলস
সে তাকে ভালবেসেছেন,  স্যার, আবার তাকে ভালবাসেন নি।
রাজা
আপনি একজন শয়তান আবার শয়তান নন। ঠিক সেইরকম নাকি!  কি ধরনের ভেজাল মানুষরে বাবা!
পেরোলস
আমি গরিব মানুষ এবং আপনার সেবায়।
লেফিউ
তিনি ভাল ড্রাম বাজাতে পারেন, কিন্ত অনেক দুস্ট কথা বলে।
ডায়ানা
আপনি কি জানেন, তিনি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ডায়ানা
জি, আমি যা বলি, তার চেয়ে বেশি জানি।
রাজা
কিন্তু আপনি ত বলছেন না আপনি জানেন?
পেরোলস
জি, যদি এটাই হয়  তাহলে, এটা আপনার মহানুভবতা, স্যার। আমি এদের দুজনকে চিনি। সেটার চেয়ে বড় কথা হলো, তিনি তাকে ভালবেসেছিলেন। তিনি তার ভিতরের কাম বাসনা নিয়ে কথা বলেছিলেন। যখন তারা বিছানায় গিয়েছিলো, আমি এর কিছুই জানি না, কিন্তু তখনও আমি তাদের বন্ধু ছিলাম। বিয়ের ব্যাপারে কিছু কথা শুনলে আপনি গরম হয়ে যেতে পারেন, তাই আমি যা জানি তাই বলবো না।
রাজা
তাদের বিয়ের কথা বাদে আপনি সব বলেছেন। কিন্তু আপনি আপনার কথামতে পরিষ্কার। এখন, একদিকে সরে দাড়ান।
( ডায়ানার প্রতি) এই আংটি কি তোমার?
ডায়ানা
জি, আমার মহান লর্ড। 
রাজা
কোথা থেকে কিনেছিলে, আর কেইবা দিয়েছিলো?
ডায়ানা
এটি কেউ আমাকে দেয় নি, আমি কিনেও নি।
রাজা
তাহলে ধার করেছিলে?
ডায়ানা
ধারও করে নি।
রাজা
তাহলে কোথা থেকে পেয়েছেন?
ডায়ানা
আমি পাইও নি।
রাজা
আপনি যদি কোথাও থেকে না পেয়ে থাকেন, তাহলে এই আংটি কিভাবে তাকে দিলেন?
ডায়ানা
আমি কখনো তাকে দিই নি।
লেফিউ
এই মহিলা লুজ হাত মোজার মতন, আমার লর্ড। তিনি একবার হ্যা একবার না, একবার সামনে একবার পিছনে যান। 
রাজা
এই আংটি আমার ছিলো, আমি তার প্রথম স্ত্রীকে দিয়েছিলাম।
ডায়ানা 
এটি আপনার বা তার হতে পারে, আমি এতটুকুই জানি।
রাজা
তাকে নিয়ে যান। আমি তাকে আর পছন্দ করছি না। তাকে কারাগারে নিয়ে যান। আপনি যদি সত্য কথা না বলেন, কোথা থেকে আংটিটা পেয়েছেন, আপনি এক ঘন্টার মধ্যে মারা যাবেন।
ডায়ানা
আমি তা কখনো বলবো না।
রাজা
তাকে নিয়ে যান।
ডায়ানা
আমি জামিনে থাকবো, আমার লর্ড।
রাজা
এখন আমার মনে হচ্ছে, আপনি সাধারন বেশ্যা। 
ডায়ানা
ইশ্ব্ররের নামে শপথ করে বলছি, যদি আমি কারোর সাথে শুয়ে থাকি, সে আপনি।
রাজা
কেন আপনি বারবার বলছেন যে, তিনি আপনার সাথে শুয়েছেন?
ডায়ানা
কারন, তিনি দোসী আবার দোসী নন। সে জানে আমি কুমারি না, এবং তা শপথ করে বলতে পারবে। কিন্তু আমি শপথ করে বলছি, আমি কুমারি, এবং সেটা তিনি জানেন না। মহান রাজা, আমি সস্তা মহিলা না। আমি হয়তো কুমারি, আর নয়তো,  এই বুড়ার স্ত্রী।
রাজা
সে আবোল তাবোল কথা বলছে। তাকে কারাগারে নিতে যান।
ডায়ানা
মা, তাহলে আমাকে খালাস করে নিন। এক মিনিট,  মহান, স্যার।
(উইডোর প্রস্থান)
ডায়ানা
এই আংটির মালিকই আমার জামিন করিয়ে নিবে। সে আসছে। কিন্তু লর্ডের উদ্দ্যেশে বলতে চাচ্ছি, তিনি আমার সাথে প্রতারনা করেছেন, যদিও তিনি তা অস্বিকার করছেন। তাকে আমি শেষ বারের মতন বলছি, তিনি জানেন, তিনি আমার সাথে প্রতারনা করেছেন, তিনি তার স্ত্রীকে গর্ভবতী করেছে। যদিও সে মারা গিয়েছে, তারপরেও তার বাচ্চার লাথি সে অনুভব করতে পারছে। এখনই যার মৃত্যু খুব কাছাকাছি,  সে রহস্য খুলে বলবে। এখনই আপনি দেখবেন আমি কি বলতে চাচ্ছি। 
(হেলেনার সহ উইডোর পুনঃ প্রবেশ) 
রাজা
আমার চোখের সামনে এই কি মায়া যাদু ঘটতে চলেছে? এইটা কি সত্যি আমি যা দেখছি?
হেলেনা
না, আমার লর্ড। এইটি একটা স্ত্রীর প্রতিচ্ছায়া। এটি একটা নাম মাত্র,  কিন্তু পুরা জিনিস নয়।
বেট্রাম
দুইজনেই, দুইজনই, আমাকে ক্ষমা করে দিন।
হেলেনা
অহ, আমার মহান লর্ড, যখন আমি এক মহিলার বেশ নিয়েছিলাম, আপনাকে তখন অনেক দয়ালু লাগছিলো। এখানে আপনার আংটি দেয়া আছে, এবং এখানে দেখেন, আপনার চিঠি আছে। এখানে লেখা আছে, " কখন আপনি আমার কাছ থেকে আংটিটা পাবেন, এবং আমার দ্বারা গর্ভবতী হলে, সহ আরো অনেক লেখা" - এখানেই কথা শেষ।  এখন আপনি কি আমার হবেন? এখন আমি দুই শর্তই পুরন করেছি।
বেট্রাম
( রাজার প্রতি) আমার লর্ড,  যদি সে এই ব্যাপারটি পরিষ্কার করে, তাহলে আমি তাকে ভীষন ভাবে ভালবাসবো।
হেলেনা
যদি এতো সব প্রমান সত্য না হয়ে থাকে, তাহলে আমাদের ডিভোর্স হয়ে যাক, আমরা আলাদা থাকবো। 
লেফিউ
আমার চোখ থেকে পেয়াজের ঝাঝ লাগার মতন পানি বের হচ্ছে।
লেফিউ
(পেরোলসের প্রতি) ভাল, আমাকে একটা রুমাল ধার দিন। সেখানে, আমি ধন্যবাদ জানাই। আমার বাড়ি চলেন, সেখানে আমরা কিছুক্ষন আনন্দে সময় কাটাবো। আপনি সউজন্যতা ভুলে যান, আপনি সউজন্যতার পাত্র নন।
রাজা
এখন, আমরা সবিস্তারে গল্পটা জানি, আমাদের আরও আনন্দ হবে। 
( ডায়ানার প্রতি) তুমি যদি এখনো কুমারি হয়ে থাকো, তাহলে তুমি আবার তোমার পছন্দ মতন বর খুজো। আমি পন দিয়ে দিবো। তোমার সাধুতার জন্য, এক স্ত্রীকে তার বিয়ের শয্যায় সাহায্য করার কথার ভিত্তিতে, আমি আশা করি তুমি নিজেকে কুমারি হিসেবে রেখেছো, আমরা পরে এই নিয়ে কথা বলবো। সব দেখে ভাল লাগছে,  যদিও আগের তিক্ত সময়ের চেয়ে বর্তমান অনেক ভাল লাগছে।
বাদ্যযন্ত্র বাজছে।
রাজা
(দর্শকদের উদ্দ্যেশ্য করে) নাটক শেষ হবার সাথে সাথে রাজারও বয়স হয়েছে। সব ভাল হবে যদি আমাদের পার্ফরম্যান্স আপনাদের ভাল লেগে থাকে। আপনাদের যদি ভাল লেগে থাকেন, তাহলে কড়জোরে হাততালি দিয়ে অভিবাদন করুন। 
(সবার প্রস্থান)
সমাপ্তি

#অল’স ওয়েল দ্যাট এন্ডস ওয়েল- বাংলা অনুবাদ- অংক পাচ
# Alls well that ends well Bangla translation
# Alls well that ends well Bengali translation

No comments:

Post a Comment