উদ্যোগ ব্যর্থ হবার কারণগুলি কোনগুলো

আড্ডা পোস্ট ২০ নভেম্বর ২০২০।

বিষয়ঃ একটি উদ্যোগ ব্যর্থ হবার কারণ গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করুন। সম্ভাব্য সমাধান গুলি নিয়েও আলোচনা করুন। 


আমাদের অনেকেরই উদ্যোগ আছে।কেউ নিজের উদ্যেগ নিয়ে এগিয়ে যাচ্ছে।কেউ বা ব্যর্থ হচ্ছে।

ব্যর্থ হওয়ার প্রধান কারন হল:

১/কোন জিনিস সম্পর্কে ভালো ভাবে না জেনে তাডাহুডো করে কাজে নামা।

২/সঠিক পরিকল্পনার অভাব

৩/নির্দিষ্ট লক্ষ্য না থাকা

৪/পরিশ্রমী না হওয়া

৫/সাহস ও মনোবল না থাকা

৬/সঠিকভাবে হিসাব রাখতে না পারা

৭/মেধাকে পরিশ্রমে রুপান্তর করতে ব্যর্থ হওয়া।

৮/কাস্টমারদের ডিমান্ড বুঝতে না পারা।

৯/হুঠ করে সিদ্ধান্ত নেয়া

১০/নিজের ভুল স্বীকার না করা।

১১/ধৈর্যশীলতা ও সহনশীলতার অভাব

১২/সৃজনশীলতা না থাকা।


এই ভুল গুলোর কারনে একজন সফল উদ্যেক্তারও ব্যর্থ হতে সময় লাগে না।


শতকরা ২৯% ক্ষেত্রে ক্যাশ ফ্লো বন্ধ হয়ে গেলে স্টার্ট আপ ব্যর্থ হয়ে যায়। শুরু থেকেই বাজেট আর টাকার হিসাব মেলাতে না পারলে এই পরিনতি হয়।


কম্পিটিটর সম্পর্কে ধারনা না রাখা আপনার বিজনেসের বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। নিত্যনতুন স্ট্র‍্যাটেজি নিয়ে আপনার কম্পিটিটররা আপনার থেকে এগিয়ে গেলে কাস্টমার হারানোর কারনে বিজনেস একসময় বন্ধ করে দিতে হয়।


ফোকাস না রাখাঃ আপনি মাছ নিয়ে ব্যবসা করছেন। দেখলেন আরেকজন হোমমেড ফুড নিয়ে খুব ভালো করছে। আপনিও সেদিকে লক্ষ্য করে বিজনেস ডাইভার্ট করার চেষ্টা করলেন। এতে  কোনটাই ঠিকমতো না হবার সম্ভাবনা প্রবল।


লোভ ব্যবসা ব্যর্থ হওয়ার অন্যতম একটি কারণ। আমরা অনেক সময়ই সুযোগ পেলে কাস্টমারের কাছে বেশি দামে পণ্য বিক্রি করি যা কখনোই কাম্য নয়। কারণ পরবর্তীতে কাস্টমার যখন বুঝতে পারবেন তার কাছে বেশি দাম রাখা হয়েছে তখন তিনি আর কখনোই রিপিট কাস্টমার হতে চাইবেন না। এভাবে যদি কাস্টমারের আস্থা কমতে থাকে ব্যর্থতা অনিবার্য।


আবেগপ্রবণ মানুষ কখনো ব্যবসায় এগিয়ে যেতে পারে না। এটা বাস্তব কথা। ব্যবসা করতে হলে আপনাকে আবেগ ছেড়ে দিতে হবে। হ্যা কিছুক্ষেত্রে তার ব্যাতিক্রম হতেই পারে তবে ব্যাতিক্রম কখনো উদাহরণ হতে পারে না



No comments:

Post a Comment