বিজনেসে মেধা, অর্থ ও পরিশ্রম নিয়ে তুলনামূলক আলোচনা


Razib Ahmed

আড্ডা পোস্ট ৫ নভেম্বর ২০২০। 

বিষয়ঃ বিজনেসে মেধা, অর্থ ও পরিশ্রম এই তিনটার মধ্যে কোনটা বেশি জরুরি তা নিয়ে তুলনামূলক আলোচনা করেন।। 


ডিএসবির আজকের আড্ডায় সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম।  


Razib Ahmed S M Mehdi Hassan Biplob Kishore Deb


Arif

জিম প্যাটিনসন গ্রুপের চেয়ারম্যান জিম এ প্রসঙ্গে বলেনঃ আমি কাজের ব্যাপারে কোনো আপস করি না। সিবীচে আনন্দ বিলাসিতস্র চেয়ে ফ্যাক্টরির কাজ আর মানুষেরাই আমাকে বেশি আনন্দ দেয়।

Nomar

দেশের শীর্ষ স্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান নোমার গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম,যিনি উদ্যোগ শুরু করেছিলেন মাত্র ৬৭টাকা পকেটে নিয়ে এখন তার কোটি কোটি টাকার সম্পদ।


উনি এখন বৃদ্ধ তাও উনি বলেন দিনে ১৬থেকে ১৮ঘন্টা সময় দেন তার ব্যবসার পেছনে।


পরিশ্রম ছাড়া বিজনেসে আগানো সম্ভব নয় এতেই প্রমান হয়।

Shimu

একজন সফলব্যবসায়ী হতে প্রথমে ইচ্ছে শক্তির প্রয়োজন।কারন ইচ্ছা মানুষকে সফল ব্যবসায়ী হতে সাহায্য করে।ইচ্ছা না থাকলে উপায় কখনো বের হয় না।দ্বিতীয় হচ্ছে মেধা যা ব্যবসায়ী কাজে লাগালে ব্যবসায় সফল হওয়া যায়।নতুত নতুন আইডিয়া বের করা।তৃতীয় পরিশ্রম।আমরা সবাই জানি পরিশ্রম সৌভাগ্যর প্রসূতি।

Prea

আমি খুব অল্প দিনে আমার বুটিকস টা জনপ্রিয় করে গড়ে তুলতে সক্ষম হই। আমি যে কাজ টি করেছি, প্রচুর পরিশ্রম করেছি আর আমার বুটিকসের এমন সব কালেকশন রেখেছি যা আমার আশেপাশের মার্কেট বা বুটিকসের কালেকশন এর চেয়ে আলাদা ছিলো।

Arif

আসসালামু আলাইকুম, একজন ব্যাবসায়ীর  শুরুটা টাকা খুব বেশি না হলেও চলবে ,তবে শ্রম আর মেধা টা লাগবেই। আর সব রকম পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ ও সাহসিকতার সাথে মোকাবিলা করতে জানতে হবে। আমি বলবো যেটাই শুরু করবো হুট করে করতে হবে ,অনেক চিন্তা করে আয়োজন করে করবার চিন্তা করলে দেখা যাবে আর শুরুই করতে পারলাম না। ধন্যবাদ।

Sathi

আপনি চাইলেই অন্যের থেকে অর্থের যোগান পাবেন, ব্যাংক ঋণ পাবেন। কিন্তু অন্যের থেকে মেধা বা পরিশ্রম ঋণ নিতে পারবেন ন

Shomrita

সামর্থ্যের বাইরে স্বপ্ন দেখাটা আমার চোখে একপ্রকার অপরাধই। যার শাস্তিস্বরূপ আসে হতাশা। প্রতিদান দিতে হয় নিজেকে, পরিবারকে। অথচ যে সমাজ আমাদের আকাশ ছোঁয়ার স্বপ্নটা দেখিয়েছিল তারা এখন ধরা-ছোঁয়ার বাইরে।

Sathi

একজন উদ্যোক্তা যে পরিকল্পনা করে মাঠে নেমেছে, তার চাহিদা হয়তো  কিছুদিন পর নাও থাকতে পারে। তাহলে সে কি লস গুণবে? হ্যাঁ সে লস ই গুণবে।  কেননা তার মেধা খাটিয়ে অন্য ব্যবসায় যাওয়া সম্ভব নয়। 


তাই

লস না গুনতে হলে উদ্যোক্তা কে বিনিয়োগের পাশাপাশি বুভিন্ন রকম মেধ খাটানোর শক্তি থাকতে হবে

ব্যবসা স্বল্পমেয়াদী কিছু নয় যে বিনিয়োগ করলাম কাজটা শেষ করলাম মুনাফা করলাম শেষ।

Jasmin

ব্যবসা হল একটি দীর্ঘমেয়াদি কাজ যার কোন শেষ নাই এটা চলতেই থাকবে যেখানে মেধা ও অর্থ  কে দক্ষতার সাথে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে হবে এবং তা ধরে রাখতে হবে। আর এ সবকিছু সম্ভব হবে কঠোর পরিশ্রম দিয়ে ব্যবসার সাথে লেগে থাকলে।

Irin

বন্দুক কিনার আগে কি গুলি কিনবেন নাকি বন্দুক কিনে গুলি কিনবেন।ঠিক তেমনি বিজনেস করার আগে আপনাকে জানতে হবে আমি কি নিয়ে কাজ করবো এবং কিভাবে কাজ করবো।

Arif

আমার স্টান্ড আপ কমেডিয়ান কেভিন হার্টের একটি কথা খুব ভালো লেগেছে।- আমরা সবাই বিখ্যাত হতে চাই, কেউ সহজে পরিশ্রম করতে চাই না। বাস্তবতা হচ্ছে আপনাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে, ভালো ফল একসময় পেয়ে যাবেন। রেজাল্ট পেতে আপনার ১ বছর লাগতে পারে আবার ৩০ বছরও লাগতে পারে৷ কিন্তু প্রতিনিয়ত পরিশ্রম করলে আপনি অবশ্যই ফলাফল ভালো পাবেন।

Lyla

হাসবেন্ড প্রাইভেট ব্যাংকের SEO কিন্তু আমি লোন নেওয়ার কথা চিন্তাই করি না, কারন আমি কিছুই জানি না ব্যবসা সম্পর্কে কিভাবে ইনভেস্ট করবো আমার ঝুকি ১০০%.লোনের সুবিধা নিতে আমার হাত কাঁপে তার মানে আমি বুঝি এক বছর দেখি না নিজের সামান্য অর্থ দিয়ে চালানো উদ্যোগ আমি কতটুকু এগিয়ে নিতে পারি।তারমানে আবার আগে চলে এলো মেধা ও শ্রমের গুরুত্ব।

Kanika

কেউ ব্লক বাটিকের কাজ জানেন।আসলে যে যেটিতে দক্ষ সেটি কে কেন্দ্র করে এখন ছোট বড় বিজনেস গড়ে উঠছে ।

Arif

সফল বিজনেস ম্যাগনেট মার্থা স্টুয়ার্ট এ প্রসংগে বলেনঃ "আসলে বিজনেসের পুরো ব্যাপারটার মধ্যে পরিশ্রমই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সবসময় কাজ আর কাজ আর কাজ করে যাই। আমি নিজেকে ব্যবসায়ীর চেয়েও বেশি একজন পরিশ্রমী মানুষ বলে পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি

Bipasa

যে কোন ব্যবসায় কি কাজ,কখন, কিভাবে, কার দ্বারা, কত সময়ে, কোন কাজ, কিভাবে করবে, এসব বিষয়ে পরিকল্পনা করে রাখতে হবে।

Keya

স্যার বলেছিলেন ৩মাসের ব্র্যান্ডিং এ ছাই বিক্রি করলে তাও বিক্রি হবে।


এই ব্র্যান্ডিং কি টাকা দিয়ে করা যাবে। আপনাকে কঠোর পরিশ্রম আর মেধার জোরে এমন শক্তিশালী ব্র্যান্ডিং করতে হবে যেন মানুষ আপনার ছাইটাও কিনতে আগ্রহী হয়

Nipa

অনলাইন  অফলাইন যেখানেই বিজনেস করতে হয় তাকে অবশ্যই তার পণ্য সম্পর্কে ভালো জ্ঞান থাকা চাই। যে বিজনেস করবে তিনি যদি তার পণ্য সম্পর্কে সঠিক জ্ঞান না রাখতে পারেন তাহলে ক্রেতারা তার পণ্য কিনবে কেন? তাই পণ্য সম্পর্কে সঠিক জ্ঞান থাকা চাই



No comments:

Post a Comment