Razib Ahmed
আড্ডা পোস্ট ৪ নভেম্বর ২০২০।
বিষয়ঃ বাংলাদেশে অনলাইন এডুকেশন নিয়ে আপনার ভাবনা।
ডিএসবির আজকের আড্ডায় সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম।।
Razib Ahmed S M Mehdi Hassan Biplob Kishore Deb
Razib Ahmed
বাংলাদেশে অনলাইনে এডুকেশনের ক্ষেত্রে এই গ্রুপ সবচেয়ে ভাল কিছু করতে পেরেছে। শুধু দরকার কিছু কস্ট করে ভাল কিছু করতে আগ্রহী এমন মেম্বারদের। কেউ যদি প্রতিদিন সিরিয়াস ভাবে এখানে এক বছর সময় দেয় তাহলে বেশ আল উন্নতি করতে পারবে।
আসলে এখন চ্যালেঞ্জটা ভাল প্লাটফর্মের না, শুধু দরকার পরিস্রমে আগ্রহী কিছু মানুষের। হয়ত ১০০ জন।
Razib Ahmed
এই গ্রুপ কতটা কাজের তা কোর্সেরার কোর্সেই দেখা গেছে। কিন্তু বেশির ভাগ লোক রেগুলার না এবং এর ফলে বিশ্বমানের কোর্স একদম বিনা মূল্যে করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারে নি অনেকে।
Suha
ঢাকা শহরের মতো জায়গায়, যেখানে বাইরে বের হলেই জ্যামে আটকা পড়তে হয়, স্টুডেন্টদের স্কুলে কোচিংয়ে যাওয়া আসার জন্যই তিন-চার ঘণ্টা সময় বরাদ্দ রাখতে হয়, সেখানে অনলাইন ক্লাস কিন্তু স্টুডেন্টদের সময় এবং ভোগান্তি দুইটাই কমাতে পারে। বর্তমানের এই ক্রাইসিস মোমেন্ট এ অনলাইনে শিক্ষার গুরুত্ব টা সবাই বুঝতে পারছে।
Jibon
অনলাইন এডুকেশন অনেক ভালো দিক, কিন্তু এর জন্য ইন্টারনেটের স্পিড আরও অনেক বেশি বাড়াতে হবে, গ্রামাঞ্চলে ইন্টারনেটের স্পিড খুব কম থাকে বাংলাদেশে,তাই সে ক্ষেত্রে যদি ইন্টারনেট স্পিড বেশি থাকে অনলাইন এডুকেশন টা আরো অনেক বেশি বৃদ্ধি পাবে গ্রাম অঞ্চলে
Nita
উদাহরণস্বরূপ বলা যায় সার্চ ইংলিশের কথা। যেখানে খুব সহজেই মানুষ ইংরেজি শিখতে পারছে। রিডিং, রাইটিং, স্পিকিং স্কিলে পারদর্শী হতে এখানে চর্চা চালিয়ে মানুষ বিনা পয়সায় শিখছে।
Aleya
অনলাইনে ক্লাস করার কারণে বাচ্চারা সবসময় মোবাইলে ঝুঁকে থাকে। অতিরিক্ত সময় মোবাইলে ঝুঁকে থাকার ফলে যেমন তাদের চোখের সমস্যা হতে পারে আবার ব্যাকপেইনেও আক্রান্ত হতে পারে।
অনলাইনে পড়াশোনা হয় ডিএসবিতে এসে জেনেছি।পড়াশোনা মানে বড় বড় ডিগ্রি নয় বেসিক কিছু জ্ঞান দরকার যা আমাদের জন্য বেশী প্রয়োজন।
Ayesha
আমাদের বলতে আমরা যারা নারী উদ্যোক্তা সংসার বিজনেস সামলিয়ে কোন প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করাটা কঠিন হয়ে যায়।
আমাদের জন্য অনলাইনে পড়াশোনা সহজ আর ডিএসবি সেরা গ্রুপ।
Ilias
যারা টেকনিক্যাল অনেক কিছু শিখে থাকেন, একেবারে পুংখানুপুংখ্য ভাবে, তারা ইন্টারনেটে সার্চ দিয়ে বিশেষ করে ইউটিউব, ডেইলি মোশন প্রভৃতিতে সার্চ দিয়ে ভিডিও দেখে দেখে পজ করে করে নিজে সে অনুযায়ী এপ্লাই করে, আবার ভিডিওটি রিজিউম করে দেখে সে অনুযায়ি এপ্লাই করে সে সফটওয়ার বা বিষয়টিকে একেবারে হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখতে পারে। আমি নিজেই ওয়েব ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরী, বুটস্ট্র্যাপ, স্যাস, ওয়ার্ডপ্রেস এবং অন্যান্য বিষয়গুলো শিখেছি। এখনও শিখছি।
Ilias
অনলাইন এডুকেশনের সবচেয়ে অন্যতম উত্তম একটি দিক হল - অনলাইন একটি বড় লাইব্রেরী। সামান্য কিছু অক্ষর টাইপ করে কাংখিত তথ্য পাওয়ার জন্য লিখে সার্চ দিলেই সার্চ ইঞ্জীন তথ্য সম্বলিত লিংক গুলো সামনে এনে হাজীর করে দেয়। লিংক ক্লিক করে করে সাইট পড়ে পড়ে জ্ঞান আহরণ করা যায়। এমন কি বাংলাতে ডিএসবির মত লাইব্রেরী আছে, সেখানে সার্চ করলেই সেকেন্ডেই সংশ্লিষ্ট তথ্যাবলী বেরিয়ে আসবে। ডিএসবি বাংলাতে সবচেয়ে বড় জ্ঞানের ফোরাম।
Arif
বাংলাদেশে অনলাইন বেইসড পড়াশোনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সার্চ করে পড়ার দক্ষতা, ইংরেজিতে দুর্বলতা আর বাংলা কন্টেন্টের সল্পতা।ডিএসবিতে এসে ডিজিটাল স্কিল এর বাংলা কন্টেন্টের সেই অভাব অনেকাংশেই পুরন হয়েছে। আর প্রতিনিয়ত এই চর্চা অব্যাহত আছে।
No comments:
Post a Comment