Passive income ideas প্যাসিভ ইনকাম আইডিয়া নিয়ে বিস্তারিত আলোচনা ।

 Passive income ideas প্যাসিভ ইনকাম আইডিয়াস নিয়ে বিস্তারিত আলোচনা ।

ইউজফুল ব্যবহায জিনিসপত্র ভাড়া দেওয়ার কাজ করা যেতে পারে। সেই ভাড়া দেওয়ার কাজটি করা একজন ব্যাক্তির অন্যতম একটি প্যাসিভ আয়ের ধারনা যার মাধ্যমে সেই ব্যাক্তির খুব বেশি কাজ করা লাগে না।

আপনি চাইলে বিভিন্ন প্রয়োজনীয় ম্যাশিন রাখতে পারেন এবং তা ভাড়া দিয়ে ইনকাম করতে পারেন।জিনিসপত্র ভাড়া দিয়েও প্যাসিভ ইনকাম করা যায়।

নিজের যদি কোন গাড়ি থাকে তাহলে সেই গাড়ি ভাড়া দিয়ে গাড়ির মালিক প্যাসভ আয়ের সুযোগ করে নিতে পারেন। তবে সে ক্ষেত্রে একজন মানুষকে অবশ্যই সতর্কতার সাথে ডিল করতে হবে। কেননা তার অনেক সময় প্রতারনার মাধ্যমে আত্মসাতের ঘটনাও ঘটে।

নিজেদের এলাকার কৃষকের উৎপাদিত পন্যকে অনলাইন বা অন্যকোন প্লাটফর্মকে কাজে লাগিয়ে তা বিক্রির ব্যবস্থা করে দেওয়া। কেননা তার জন্য সেই ব্যাক্তির খুব বেশি পরিশ্রম করতে হয় না। যা তার জন্য একটি অন্যতম প্যাসিভ আয়ের মাধ্যমে হতে পারে।

প্যাসিভ ইনকাম আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে ইনকাম করতে হলে একজন ব্যাক্তিকে কৌশলী হতে হবে কেননা সেই কৌশলকে কাজে লাগিয়ে একজন লোক প্যাসিভ ইনকামের আ্ইডিয়া গুলোকে কাজে লাগাতে পারবেন এবং তার মাধ্যমে সে নিজের জন্য অর্থের সংস্থান করতে পারবেন।

আমাদের মধ্যে অনেকে আছি যারা ভালো ভালো কন্টেন্ট লিখতে পারদর্শী। তারা বিভিন্ন ই-বুক লিখতে পারেন এবং সেই ই-বুকের মাধ্যমে সেই ব্যাক্তি তার নিজের জন্য আয়ের পথ তৈরি করতে পারেন এবং তার দক্ষতাকে আরো বেশি শানিত করার সুযোগ পান যা তাকে আরো বেশি দক্ষ করে তুলবে।

প্যাসিভ ইনকাম বহু ভাবেই হতে পারে।যেমন, যিনি লিখতে পারেন তিনি বই প্রকাশ করে ইনকাম করতে পারবেন। যতোবার বই ছপা হবে ততোবার আপনি ইনকাম পাবেন তার থেকে।

আমরা রিয়েল এস্টেট করার মাধ্যমেও কিন্তু সহজেই টাকা আয় করতে পারি।

কারণ অনেকেই বাসা ভাড়ি চাইলেও খুঁজে পায়না।তাই একটি এজেন্সি খুললে সেটাতে নিয়মিত খোঁজ খবর রাখলেই সহজেই বাসা ভাড়ি ভাড়া নেওয়া সম্ভব

রিয়েল এস্টেট বিনিয়োগের মাধ্যমে ইনকাম করা যাবে।প্রপার্টি বছরের পর বছর ভাড়া দিয়ে রাখলে যত পাবেন, এই উপায়ে তার থেকে কম আয় হবে, কিন্তু কম সময়ে কম ঝামেলায় এটি করে অনেক লাভ করা যায়।টাকা হলে এর চেয়ে সহজে ঝামেলা বিহীন আয় আরবহয় না।

অনেক গুলো সেলাই মেশিন ক্রয় করতে পারেন এবং অল্প কমিশনের মাধ্যমে কিছু সেলাই কাজ জানা কর্মী নিয়ে টেইলারিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন।কর্মীরা ড্রেস তৈরি করবেন আপনি যা করবেন তা হলো বড় ব্র্যান্ডেড প্রডাক্ট তৈরির অর্ডার নেবেন।তাহলে ইনকাম সহজ হবে।

আপনি হয়তো ভালো আবৃত্তি করতে পারেন, তাহলে ঘরে বসেই পডকাস্ট তৈরি করতে পারবেন।পডকাস্ট বহু কাজেই লাগে বিশেষ করে বিজনেস এর জন্য ভিডিও তৈরি করে তাতে বর্ণনা দিতে হয়।এই কাজটা আপনার জন্য সহজ হবে।

প্যাসিভ ইনকামের আইডিয়াগুলো একজন মানুষের জন্য টাকা জমানো বা বাড়তি আয়ের সুযোগ করে নেওয়ার একটি মাধ্যম হতে পারে কেননা সেই মাধ্যমে একজন লোক সহজেই তার জন্য তার নিজের দক্ষতা ও বেসিক স্কিলকে কাজে লাগিয়ে অর্থ এর সংস্থান করতে পারে এবং নিজেকে সাবলম্বী করতে পারে।

বিভিন্ন ধরনের প্রশিক্ষন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেও প্যাসিভ আয়ের সোর্স হিসেবে তৈরি করা যায়। যেখানে এক্সপার্টরা অন্যদের প্রশিক্ষন দিবে এবং সেই সাথে মালিক হিসেবে বিষয়ব্যাক্তি প্যাসিভ আয়ের সুযোগ পাবেন।

আপনি যদি গ্রামের দরিদ্র শ্রমিক কে কোন কাজে দক্ষ করে তৈরি করতে পারেন তবে তাদের অল্প বেতনে চাকরি দিয়েও অধিক ইনকাম করতে পারবেন। যেমন, কাঁথা সেলাই করতে পারেন এমন কয়েকজন কে দারুণ কিছু ডিজাইন দিলেন তারা তৈরি করে দিলো আপনি অধিক দামে তা সেল করতে পারবেন। আড়ং যেমন করে।

প্যাসিক ইনকাম গুলো এমন দক্ষতা নির্ভর কাজ যেই দক্ষতা কে কাজে লাগিয়ে একজন মানুষ সহজেই তার খারাপ সময়ের ব্যাক আপ দিতে পারে। যেমন প্যানডেমিকের সময় অনেক মানুষের চাকুরি চলে গেছে কিন্তু আমরা এও দেখি যে সে সমযে অনেকে অনলাইনে কাজ করে তাদের জন্য আয়ের সুযোগ করে নিয়েছি যা তার জন্য প্যাসিভ ইনকামের ক্ষেত্র।

জমি চাষের আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে পারেন এবং স্বল্প মূল্যের মাধ্যমেও ভাড়া দিয়ে তার থেকে আয় করতে পারেন।এতে বহু উপকার হবে।কারণ কৃষক অনেক টাকা দিয়ে জমি চাষের আধুনিক যন্ত্রপাতি কিনতে হয়তো পারবেন না কিন্তু ভাড়া নিয়ে কাজ করতে পারবেন।

একজন ব্যাক্তি অনলাইনের সহযোগে ড্রপশিপিং এর বিজনেসে করতে পারেন যার মাধ্যমে সেই ব্যাক্তি নির্দিষ্ট পরিমান অর্থ ইনকাম করতে পারেন। যা তার জন্য একটি অন্যতম প্যাসিভ ইনকামের ধারনা যা তাকে অর্থ সংস্থান করার সুযোগ করে দেয়।

নিজের কোন জমি থাকলে সেই জমিকে রিসোর্ট বা অবকাশ কেন্দ্র হিসেবে গড়ে তুলেও একজন মানুষ তা ভাড়া দিয়ে আয় করতে পারেন । যা তার জন্য একজন অন্যতম প্যাসিভ আয়ের একটি ধারনা। কেননা অনেকে তা করে সফলতা লাভ করেছে।ে

ব্লগার হতে পারেন।হতে পারে তা ফ্যাশন ব্লগার,বা বিউটি প্রসাধনীর ব্লগার।এই অনলাইন জগতে এখন ব্লগারদের অনেক দাম।তবে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে।ভালো ইংরেজি জানতে হবে বলার মতো দক্ষতা থাকতে হবে

বিভিন্ন সেভিং এ্যাকাউন্ট প্রস্তুত করেও আয় করার সুযোগ ঘটে। কেননা তার মাধ্যমে একজন লোক একটি নির্দিষ্ট সময় পরে তার মো্ট জমা করা অর্থ এবং তার মুনাফা সহ ফেরত পাবেন যা তার আয়ের খাত তৈরি করতে সহায়তা করে। যা তার জন্য অন্যতম প্যাসিভ ইনকামের উপায়।

আজকাল মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন। তাই বিভিন্ন ধরনের জিমনেশিয়াম তৈরি করা যেতে পারে এবং সেখানে ফিটনেস ট্রেইনার নিয়োগ করে নারী ও পুরুষ উভয়ের জিমের সুযোগ রেখে আয় করার ব্যবস্থা করা যায়। কেননা তার মাধ্যমে ব্যাক্তির খুব বেশি কাজ করতে হয় না। যা তার জন্য একটি প্যাসিভ আয়ের আইডিয়া।

স্টকের বিজনেস করতে পারেন।ধরুন, আপনি কাঠ,বা এমন কিছু যা স্টক করে রাখবেন।কিন্তু সেগুলো ঘুরে ঘুরে বিক্রি না করে এমন কাউকে দায়িত্ব দিলেন যারা সেল করবে আপনি কমিশন দেবেন বা পাবেন।আপনি কোন ভাবে ইনকাম চান আপনাকে ঠিক করতে হবে।

একটি প্রি মেড ব্লগ তৈরি করতে পারেন।ধরুন আপনি ডোমেইন, হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করলেন এবং তা কিছুদিন ব্যবহার করলেন পরে আরও বেশি দামে বিক্রি করেও দিতে পারবেন।

প্যাসিভ ইনকাম আইডিয়াগুলোকে কাজে লাগাতে হলে একজন ব্যাক্তিকে তার স্বীয় দক্ষতাকে বিকশিত করতে হবে। কেননা দক্ষতা ছাড়া সেই ব্যাক্তি কোন প্যাসিভ ইনকাম করতে পারবেন না। তাই দক্ষতা ও সক্ষমতার বিকাশ ঘটাতে হবে প্যাসিভ ইনকাম করতে হলে।

ভাড়ায় চালিত গাড়ি( রিকশা, অটো, ভ্যান, টেক্সি, ট্রাক,বাস ইত্যাদি যানবাহন) কিনে ভাড়া দেওয়াও প্যাসিভ ইনকামের অন্তর্ভুক্ত ।

তবে এক্ষেত্রে বিশ্বস্ত ও যত্নশীল লেকোর কাছে যানবাহন টি ভাড়া দিতে হবে। নয়ত দুর্ঘটনা ঘটে নষ্ট হবার সম্ভাবনা থাকে।

এক্ষেত্রে ও মাঠ পর্যায়ে তদারকি থাকা চাই।

অনেকেই আছেন জমি কিনে রাখেন এবং সেই জমি যদি এমন হয় যে, আপনি হয়তো কম দামে কিনে রাখলেন এবং যখন সেল করবেন তখন তারচেয়ে বেশি দামে সেল করলেন।এভাবেও ইনকাম করে কেউ কেউ। জমি এবং গোল্ড কাউকে ঠকায় না।এমনই মনে করেন অনেকেই।

নিজের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে অন্য কোম্পানী বা প্রতিষ্ঠানের পন্য প্রচার করার কাজ করতে পারে। সেই প্রচারনার মাধ্যমে আয়ের সুযোগ তৈরি করতে পারেন। সেই কাজে একজন মানুষের মিনিমাল কাজ করতে হয়।

সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কোম্পানী বা বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে স্পন্সর পোস্ট দিয়েও আয়ের পথ তৈরি করা যায় এবং তার মাধ্যমে সেই ব্যাক্তি তার নিজের জন্য অর্থ সংস্থান করতে পারে। যা তার জন্য আধুনিক যুগে অন্যতম একটি প্যাসিভ ইনকামের আইডিয়া

আমরা কোন বন্ধুর দোকানের জন্য টাকা ইনভেস্ট করেও টাকা আয় করতে পারি কোন রকম পরিশ্রম করা ছাড়া।

একসাথে খামার করতে পারেন কয়েকজন মিলে।গরুর খামার হলে, ভালো হবে।গরুর দুধ সেল করা যাবে এবং প্রয়োজনে কুরবানির সময় গরু সেল করে আবার নতুন করে দুগ্ধ গরু ক্রয় করে রাখবেন।এটা করতে পারলেও ভালো ইনকাম হতে পারে। আপনি নিজে না করলেও এখানে টাকা ইনভেস্ট করতে পারেন.

বিভিন্ন ধরনের এপস ও সফটওয়ার ডেভলপমেন্ট করেও প্যাসিভ আয় করা যেতে পারে তবে এ জন্য একজন মানুষকে অবশ্যই প্রোগ্রামিং এ জ্ঞান রাখার প্রয়োজন হবে এবং সে বিষয়ে তার বেসিক স্কিলকে ডেভলপড হতে হবে। 

No comments:

Post a Comment