লেখক- উইলিয়াম শেখস্পিয়র
অনুবাদ- পার্থ প্রতীম মজুমদার-------
বিদ্যুত চমকাচ্ছে , মেঘ ডাকছে । তিন ডাইনির প্রবেশ
প্রথম ডাইনি - হি হি হি (পেত্নীদের হাসির ডাক) আজকে অনেক বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা আবার কবে দেখা করবো?
দ্বিতীয় ডাইনি - যখন যুদ্ধ শেষ হবে তখন আমাদের আবার দেখা হবে। এক পক্ষ জিতবে, আরেক পক্ষ হেরে যাবে।
তৃতীয় ডাইনি - এটি সূর্যাস্তের আগেই হবে। হি হি হি
প্রথম ডাইনি - আমরা দেখা করার জন্য কোথায় থাকবো ?
দ্বিতীয় ডাইনি - ঐ খোলা মাঠে।
তৃতীয় ডাইনি - সেখানে ম্যাকবেথের সাথে আমাদের দেখা হবে।
ডাইনিরা তাদের বন্ধুরুপী অশুভ আত্মাদের ডাক শুনতে পেলো। তারা প্রাণীদের মতন দেখতে - একটি বিড়াল, আরেকজন ব্যাঙ।
প্রথম ডাইনি - আমি আসছি গ্রেইমাল্কিন (বিড়ালের নাম )।
দ্বিতীয় ডাইনি - আমার ব্যাঙ প্যাডডক আমাকে ডাকছে ।
তৃতীয় ডাইনি - ( তার সাথীদের উদ্দেশ্য করে বললো) আমি এখানে আছি।
[মিলিতভাবে]
Fair is foul, and foul is fair – অল থিংস লাইক এ ফেয়ার এন্ড ফেয়ারনেস ক্রিম।
চলো, কুয়াশা, ভারি বাতাসের মধ্য দিয়ে উড়ে চলে যাই। হি হি হি ......।
তাদের প্রস্থান।
Act 1, Scene 2
যুদ্ধের দামামা বাজছে , রাজা ডানক্যান এর প্রবেশ। সাথে তার পুত্র ম্যালকম , ডনালব্লেইন , লেনক্স এবং তার সহচরীবৃন্দ। তারা, আহত, রক্তাক্ত ক্যাপ্টেনকে দেখতে এসেছে।
ডানক্যান-রক্তাক্ত পুরুষটা কে ? তার অবস্থা দেখে মনে হয়, সে এই বিদ্রোহের শেষ খবর জানাতে পারবে ।
ম্যালকম-সে দুর্দান্ত এক সারজেন্ট। আমাকে বন্দী হবার হাত থেকে রক্ষা করেছে। রাজাকে বলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় কি দেখেছেন।
ক্যাপ্টেন-এক সেকেন্ড দেখে, আপনি বলতে পারবেন না কে জিততে পারে। দুই পক্ষের সেনাদের কেউ কাউকে এক বিন্দু ছাড় দিচ্ছে না। ঐ বিদ্রোহী ম্যাকডোনালডকে শয়তান আয়ারল্যান্ডের হেব্রিজ মদদ দিচ্ছে। ঐ বেঈমানের বাচ্চা তাদের কাছ থেকে অনেক সৈন্য, অশ্বারোহী পেয়েছে। লেডি লাক তার সাথে ছিলো। মনে হচ্ছিলো ম্যাকডোনালড নতুন প্লে গার্ল ভাড়া করে আনছে, কিন্তু শালারা , দুইজন মিলেও আমাদের ঘণ্টাটাও নাড়াতে পারে নাই । শালা , ম্যাকবেথের কি সাহস ... তরবারির এক কোপে ম্যাকডোনালডের মাথা ঘাড় থেকে আলাদা করে দিয়েছে ।
ডানক্যান-বাঘের বাচ্চা এক্কেবারে !! মারহাবা !! মারহাবা !!
Act 1, Scene 2, Page 2
ক্যাপ্টেন-কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে। খারাপ সময়কে আসার জন্য আমন্ত্রণপত্র পাঠানো লাগে না। ম্যাকডোনালডকে খতম করেও শান্তি পাইলাম না। রাজা ঐযে শুনুন, আমাদের সৈন্যদের কভার দেবার জন্য আরো আইরিশ সৈন্য পাঠাচ্ছে। নরওয়ের রাজা আমাদেরকে আক্রমণের জন্য সুযোগ খুঁজে পেয়েছে। নতুন সৈন্য, অস্ত্র নিয়ে তারা এটাক করবে।
ডানক্যান-ওরা এটাক করলে সমস্যা হবে না তো !!
ক্যাপ্টেন-ওরা মনে হয় আমাদের ভয় দেখাতে চাচ্ছে। তবে একটা জিনিষ ঠিক, তাদের দ্বিতীয়বার আক্রমণ সময়ও দেখি শক্তি কমে নাই। কামান গোলা নিয়ে মারতে চলে আসছে!! ওদেরকে রক্তের সাগরে ডুবাই দিবো।শালাদেরকে, প্যাঁদানি দিয়ে বাড়ি পাঠিয়ে দিবো। উঁহু, ব্যাথাটা আবার বেড়েছে । কথা বলতে পারছি না আর... ।
ডানক্যান-আপনার কথাগুলা বড়ই সৌন্দর্য। অনেক সম্মান এনে দিবে আপনাকে। আল্লাহ্ যেন আপনার কথাগুলো সত্য করেন। তাকে সার্জনের কাছে নিয়ে যান ।
[অন্য সৈন্যদের সহায়তায় ক্যাপ্টেনের প্রস্থান।]
[রস এবং অ্যাগুসের প্রবেশ]
ম্যালকম-এ কে ?
লেনক্স-সম্মানীয় রসের থান
[তাঁর চোখগুলা বিস্ফোরিত , কিছু বলার জন্য কাউকে যেনো খুঁজছে।]
[পরবর্তী এপিসোডঃ ম্যাকবেথ সিজন tu ]- পার্থ প্রতীম মজুমদার
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder

No comments:
Post a Comment