ম্যাকবেথ বাংলা অনুবাদ সিজন বিশ -পার্থ প্রতীম মজুমদার

ম্যাকবেথ - সিজন বিশ
লেখকঃ উইলিয়াম শেখস্‌পিয়র
Act 5, Scene 2, Page 2
মেনটিথ-কে তাঁকে দোষ দিতে পারেকারন সেই জানে সেই নিজেই এই কাজ করেছে ।
কেইথনেস-ওকে। তাহলে সামনে আগানো যাক্। আমরা ম্যালকমেরডাক্তারের সাথে দেখা করতে যাচ্ছি। শুনেছিডাক্তার নাকি আমাদের দেশকে কঠিন রোগের হাত থেকে রক্ষা করেছে। আমি তাঁর জন্য দরকার হলে নিজের রক্ত দিয়ে দিব।
macbeth tragedy bangla
লেনক্স-যায় হয়ে যাক না কেনআমরা ম্যালকমকে রাজা বানাবোই।
[তাদের প্রস্থান]
Act 5, Scene 3
ম্যাকবেথডাক্তারের প্রবেশ।
ম্যাকবেথ-আহাআমার আর কোন খবরের দরকার নেই। সব থানের বাচ্চারা আমাকে ফেলে চলে গেছে। ধুর্যতক্ষণ না বিরনাম উড জেগে উঠে ডানসিনাইনের দিকে যাত্রা করেততক্ষন কেউ আমার কিছু করতে পারবে না। আমি ভয় পাই না। ম্যালকম বা কি রকমসে জানে না ডাইনিরা আমাকে বলেছেআমি রাজা হবো। তখন কার কি করার আছে। ম্যাকবেথের বাচ্চা উঠ্!! কেউ তোর সাথে পারবে না। তোকে মারার মতন কেউ পয়দা হয় নাই রে। উঠ্ ।
[দাসীর প্রবেশ]
ম্যাকবেথ-সবাই বোকা। আমি কেন হাসের বাচ্চার মতন ভয় পেতে চলেছি।
দাসী-তারা দশ হাজার --
ম্যাকবেথ- তুমি কি পাগল ?
দাসী-সৈন্য স্যার ।
ম্যাকবেথ-কি!! আমার ইচ্ছে করছে তোমার মুখে জুতার কালিগুলো মেখে দিতে। যাও এখান থেকে। কোন সৈন্য?
দাসী-ইংলিশ আর্মি ,স্যার ।
ম্যাকবেথ-যাওআমার চোখের সামনে থেকে ।
[দাসীর প্রস্থান]
Act 5, Scene 3, Page 2
-সেইটন!! আমি আর পারছি না। এই  যুদ্ধ মনে হয় আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিবে। যারা ভালবাসতো ,তারাও চলে গিয়েছে। আমার আর কিছুই নেই ।
সেইটনের প্রবেশ
সেইটন-আপনি কি চান ?
ম্যাকবেথ-আর কোন খবর ?
সেইটন-সমস্ত গুঞ্জন নিশ্চিত হওয়া গিয়েছে ।
ম্যাকবেথ-আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি যুদ্ধ করে যাবো ।
সেইটন-আপনার তা করার দরকার নেই ।
ম্যাকবেথ-আমি তা করবো। আরও ঘোড়া পাঠাও। রাজ্যে আতঙ্ক ছড়িয়ে দাও। (ডাক্তারের প্রতি )
ডাক্তার-আমার স্ত্রী কেমন আছে ,ডাক্তার ?
ডাক্তার -সে দুর্বল নয় কিন্তু এক ধরনের ঘোরের মধ্যে আছে যা তাঁর ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে ।
Act 5, Scene 3, Page 3
ম্যাকবেথ-ঔষুধ দেন। চিকিৎসা করেন। আপনি কি মানসিক চিকিৎসা করতে পারেন নাযা ভাল মনে করেনতাই করেন ।
ডাক্তার-এই ধরনের যন্ত্রনা থেকে মুক্তি পেতে রোগীকে দুঃখ কষ্ট লাঘব করতে হবে ।
ম্যাকবেথ-ঘণ্টার ডাক্তার হয়ছেনআপনে। এই সব রোগ ঔষুধরোগ কুকুরদের জন্য, মানুষের জন্য না। আমার কাছে এগুলা কেন বলছেন? (সেইটনের প্রতি) আমার অস্ত্র দাও। সৈন্যদের রেডি হতে বলো। (ডাক্তারের প্রতি)সব থানের বাচ্চারা ভাগছে। (সেইটন) চলতাড়াতাড়ি কর। (ডাক্তারের প্রতি) আপনি কি জানেনদেশের  কি সমস্যা হয়েছেআপনি যদি ইউরিন পরীক্ষা করে কোন রোগ যদি বের করতে পারেনতাহলে আমি আপনাকে প্রশংসা করতে করতে প্রশংসার সাগরে ডুবিয়ে ফেলবো। (সেইটনের প্রতি) এইটা খুলো। (ডাক্তারের প্রতি) ইংলিশ দেশে কি জানি কোন ঔষুধ বের করেছেআপনি কি কিছু জানেন?
ডাক্তার-জি
ম্যাকবেথ-(সেইটনের প্রতি) অস্ত্র নাও। চলো আমাকে ফলো করো ।
ডাক্তার-(নিজের প্রতি) আশা করি ডানসিনাইন থেকে আমি অনেক দূরে আছি। আর, আমার ফিরে আসার জন্য কষ্ট করে কোনো প্রার্থনা করবেন না।
[তাদের প্রস্থান]
Act 5, Scene 4
ম্যালকম ওল্ড সিওয়ার্ড এবং তাঁর ছেলে ম্যাকডাফমেনটিথকেইথনেসএঙ্গুষলেনক্রস এবং সৈন্যদের প্রবেশ। সৈন্যদের হাতে ড্রাম এবং পতাকা।
ম্যালকম-কি বলো তোমরাসে দিন আসছেমানুষের খুন হত্যার ভয় থেকে মুক্তি পাবে।
মেনটিথ-আমার তা মনে হয় না।
সিওয়ার্ড-আমাদের পিছনের বনের নাম কি ?
মেনটিথ-বিরমান উড।
ম্যালকম-হুম সৈন্যদের বলোপ্রত্যেক সৈন্যদের গাছের গুড়ি ভেঙ্গে লুকিয়ে থাকতে । তাহলে ম্যাকবেথের গুপ্ত চরেরা বুঝতে পারবে নাআমরা কতজন আছি।
সৈন্য-জিআমরা করবো।
সিওয়ার্ড-আমাদের কাছে আর  তেমন কোন নিউজ নেইশুধু ম্যাকবেথ ডানসাইন প্রাসাদের দিকে আসছে আর তাঁর সাথে যুদ্ধ হবে।
ম্যালকম-সে আমাদেরকে মারতে চায়। কিন্তু তাঁর সৈন্যরা সুযোগ পেলেই তাঁকে ছেড়ে চলে যাবে। কারণ জোর করে যুদ্ধ করানো যায় না।
ম্যাকডাফ-যুদ্ধ করার আগে কোন কিছু বলা উচিত না। দেখা যাক্‌, কি হয়।
Act 5, Scene 4, Page 2
সিওয়ার্ড-যাই হয়ে যাক না কেন আমরা যুদ্ধে জিতবই । কিন্তু এই যুদ্ধটা অনেক কঠিন হবে ।
[মারচিং করতে করতে তাদের প্রস্থান।]

[পরবর্তী এপিসোডঃ ম্যাকবেথ সিজন একুশ ]-  পার্থ প্রতীম মজুমদার
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder 
#ম্যাকবেথ ট্র্যাজেডি
#লেডি_ম্যাকবেথ
#ম্যাকবেথ_কাহিনী
#macbeth bangla onubad

No comments:

Post a Comment