ম্যাকবেথ- সিজন থ্রি
লেখকঃ উইলিয়াম শেখস্পিয়র
প্রথম ডাইনী -ম্যাকবেথের জয় হোক। থান অফ গ্লেমিসের জয় হোক।
দ্বিতীয় ডাইনি-ম্যাকবেথের জয় হোক। কাওডারের থান এর জয় হোক ।
তৃতীয় ডাইনি-ম্যাকবেথের জয় হোক। ভাবী রাজার হয় হোক !!
বেনকু -কি রে , বন্ধু । তোর চোখ রসগোল্লার মতন বড় হয়ে আছে কেন ? ভয় পেয়েছিস নাকি ? (ডাইনিদের দিকে লক্ষ্য করে) আচ্ছা আপনারা কোন ভ্রম নয়তো ? আপনারা কি সত্যি সত্যি এখানে থেকে কথা বলছেন ? আপনারা আমার বন্ধুকে অভিবাদন করছেন , আবার ভবিষ্যতবাণী করছেন । আমার সহজ সরল বন্ধুটা-কে তো ভয় লাগিয়ে দিলেন !! আপনারা যদি ভবিষ্যতের কথা বলতেই পারেন, তাহলে বলেন , কিভাবে কি হবে ? আমি আপনাদের দয়া চাই না , আপনাদের দেখে কোনরকম ভয় পাচ্ছি না ।
প্রথম ডাইনী -জয় হোক !!
দ্বিতীয় ডাইনি -জয় হোক।
তৃতীয় ডাইনি -জয় হোক।
প্রথম ডাইনি-আপনি ম্যাকবেথের সমান না হলেও কোন অংশে কম নয়।
দ্বিতীয় ডাইনি -আপনি ম্যাকবেথের মতন খুশি না হলেও , কিন্তু সুখে আছেন।
তৃতীয় ডাইনি-আপনি রাজা না হতে পারলেও, আপনার উত্তরাধিকারী রাজা হবে। তাই , ম্যাকবেথ, বেনকুর জয় হোক।
Act 1, Scene 3, Page 4
প্রথম ডাইনি-ম্যাকবেথ, বেনকুর জয় হোক।
ম্যাকবেথ-দাঁড়ান। আপনারা শুধু আমার রাজা হবার ব্যপারে বলে গেলেন। আরো কিছু বলুন। এইসব কথা একটু বেশি করে শুনতে ইচ্ছা করে। যতটুকু জানি, আমার বাবা, সিনেল, মারা যাবার পর উত্তারাধিকার সুত্রে থান অফ গ্লেমিস এই পদ লাভ করি। কিন্তু আপনি আমাকে কাওডারের থান বলে সম্বোধন করছেন কেন ? কাওডারের থান তো এখনো জীবিত। সে অনেক ধনী , ক্ষমতাবান। আর ,কাওডারের থান তো দুরের কথা , আমার পক্ষে রাজা হওয়া অসম্বভব ব্যাপার। আমাকে আপনারা বলুন, আপনারা এগুলো কোথা থেকে জেনেছেন ? এই ধরনের নির্জন জায়গায় দাঁড়া করিয়ে অভিবাদন করছেন , আবার ভবিষ্যতের কথা বলছেন। কিন্তু কেন ? তাড়াতাড়ি বলেন, এইটা আমার আদেশ ।
[ডাইনি সব অদৃশ্য হয়ে গেলো।]
বেনকু -পানির মতন, এই দুনিয়াতেও বুদবুদ থাকে। আমার মনে হয় , ঐ প্রাণীগুলা কোন বুদবুদের মতন বায়োপ্রডাক্ট। কি বলো বন্ধু ? কিন্তু তারা গেলো কই ?
ম্যাকবেথ -বাতাসে মিলে গেছে। কুয়াশার মধ্যে বিড়ির ধোঁয়ার মতন ওরা উড়ে গেছে। আমার মনে হয়, তারা এখানে কোথাও ছিলো ।
বেনকু -আমরা যা দেখলাম তা কি সত্যি? নাকি আমাদের নেশা ধরেছে ?
ম্যাকবেথ -কি দেখলাম - সেটা বড় কথা না। বড় কথা হইলো, তুই নাকি বাবা হবি। অভিনন্দন বন্ধু। তুমি তো বড় হয়ে গেছো, আমি খেয়ালই করি নাই। তোমার বাচ্চা কাচ্চা হবে হবে। তারাও একদিন রাজা হবে।
বেনকু -তুই তো রাজা হবি।
ম্যাকবেথ -কাওডারের থানও হমু। তারা বলে গেছে না ? লিস্ট করিস নাই ?
বেনকু -হুম , বলছে তো। ওইটা কে আবার ?
[রস এবং এঙ্গুসের প্রবেশ]
Act 1, Scene 3, Page 5
রস -রাজা তোমার প্রতি অনেক খুশি, ম্যাকবেথ। তুমি নাকি শত্রুদের গড়াই গড়াই মাইর দিছো।
এঙ্গুস -রাজা তোমাকে অভ্যর্থনা দেবার জন্য আমাদেরকে পাঠিয়েছে। তোমাকে কোলে করে নিয়ে যাবার জন্য বলছে। তোমার আসল পুরুস্কার রাজার হাত থেকে নিবা।
রস - আমাকে বলেছে , তুমি নাকি কাওডারের থান হতে চলেছো। হাঁ,করে তাকায় আছো কেনো? বুঝো নাই ব্যাপারটা। এখন থেকে তুমি কাওডারের থান। জয় , কাওডারের থানের জয় ।
বেনকু -(এইসব কথা শুনে আশ্চর্য হয়ে বললো ) ডাইনি , পেত্নীরা কি তাহলে সত্যি কথা বলতে পারে?
ম্যাকবেথ -কাওডারের থান তো এখনো জীবিত। তাঁর পদবী আমাকে কেন দিচ্ছেন ?
এঙ্গুস -আরে সেই বেঈমানের তো ফাঁসি হবে!! আমি ঠিক জানি না, সে নরওয়ের সাইড থেকে যুদ্ধ করেছে, নাকি সেই বিদ্রোহে তাঁর আঁতাত ছিলো। কিন্তু তাঁর বিশ্বাসঘাতকতার প্রমান পাওয়া গিয়েছে। সে নিজেও স্বীকার করেছে। তার মানে , সে খতম।
[পরবর্তী এপিসোডঃ ম্যাকবেথ সিজন for ]- পার্থ প্রতীম মজুমদার
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder

No comments:
Post a Comment