লেখকঃ উইলিয়াম শেখস্পিয়র
Act 1, Scene 5
চিঠি পড়তে পড়তে লেডি ম্যাকবেথের প্রবেশ ।
লেডি ম্যাকবেথ
“প্রিয় বউ ,
আজকে যুদ্ধ ময়দানে কিছু ডাইনির
সাথে সাক্ষাৎ হয়েছিলো। তাদের নাকি দৈবী ক্ষমতা আছে । যখন আমি কিছু প্রশ্ন করতেই তারা উড়ে গেলো। দুই বার্তা বাহক
যখন আমাকে থান অফ কাওডার বলে সম্বোধন করলো, তখন আমি আশ্চর্য হয়ে গেলাম। কারন, সেই ডাইনিরাও এই একই
নামে আমাকে সম্বোধন করেছিলো। তাছাড়া,
আমাকে ভাবী রাজা বলে ডেকেছিলো। এই সংবাদটা তোমাকে না জানিয়ে থাকতে পারলাম
না। আশা করি, আমার
প্রিয়তমা এই ব্যাপারটা জেনে অনেক খুশি হয়েছে। আমি হবো রাজা, তুমি হবা রানী , থৈ থৈ
করে নাচবো , আমরা পুরো বাড়ি!! যাক, অনেক কথা হলো। এই খবর কাউকে বলা যাবে না,
কেমন? গোপন রাখতে হবে!! বিদায় ।
তোমার প্রিয় বর
ম্যাকবেথ ”
-(চিঠি পড়ার পর) ম্যাক
বাবু, তুমি গ্লেমিসের
থান, এখন কাওডারের থান হয়েছো। তাদের কথামতন তুমি এখন রাজা হতে
যাচ্ছো। কিন্তু তোমার তো সেই হেডান নাই। মানুষের
প্রতি তোমার দরদ জমে ক্ষীর। খেজুরের রসের
মতন চুইয়া চুইয়া পরে। তোমার স্বপ্ন এখন রাজা হবার। স্বপ্ন ভালো, কিন্তু ভ্রম ভালো না। এদিক দিয়ে তুমি ক্ষমতাশালী
হতে চাচ্ছো , আবার অন্যদিক দিয়ে তুমি চাচ্ছো যে কোনো ধরনের প্রতারনা হবে না, ভালো ভাবে কাজটা করার, সবাইকে খুশি করার। তাহলে কিভাবে কি হবে! ভয় পাচ্ছো তো কাজটা করতে!!! আগে ঘরে আসো, তারপর এই বিষয়ে
কথা বলা যাবে। তোমাকে ভাল মতন একটা ডোজ দিতে হবে।
দাসীর প্রবেশ
লেডি ম্যাকবেথ-কি খবর এনেছো?
দাসী- রাজা রাতে এখানে
আসছে।
লেডি ম্যাকবেথ- ওহ! দারুন। এতো তো ভালো খবর। রাজা
আসার কথা সে আমাকে আগে বলে নি। আমি এখন কিভাবে কি করবো ?
দাসী-আমি দুঃখিত। কিন্তু
এটি সত্যি। ম্যাকবেথ আসছে। তাদের রওনা দেবার আগে, বার্তাবাহককে
দিয়ে এই খবর পাঠিয়েছে।
লেডি ম্যাকবেথ-তাঁর যত্ন নিও। ভালো খবর এনেছে সে। আজকে আমি অনেক খুশি ।
দাসীর প্রস্থান।
লেডি ম্যাকবেথ-সেই দুত পাঠার বাচ্চার মতন চেঁচাচ্ছে। রাজা আসছে। আমার এই প্রাসাদেই যমের
সাথে তাঁর সাক্ষাৎ হবে। আজকের এই রাত্রি হবে তাঁর জন্য কালরাত্রি। তাঁর রক্ত দিয়ে
আজ হোলি খেলা হবে। এক পাশবিক নেশায় মন প্রাণ যেনো আচ্ছন্ন হয়ে যাচ্ছে।
খণ্ড খণ্ড কালো মেঘ আজ প্রাসাদের চারপাশে ভিড়
করে আছে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। দূর থেকে দেখা যাচ্ছে, শিয়ালদের চোখ জ্বলজ্বল করছে। তাদের ডাক শোনা যাচ্ছে। "নো!!!!
স্টপ । "
ম্যাকবেথের প্রবেশ
লেডি ম্যাকবেথ-কি ব্যাপার! থান অফ কাওডার!! কেমন লাগছে! তুমি শীঘ্রই আরও বড় কিছু অর্জন করতে
যাচ্ছো। এই রাজ্যের রাজা হতে যাচ্ছো!! মনে হচ্ছে, সেই সারপ্রাইজটা
আজকেই হতে চলেছে।
ম্যাকবেথ-প্রিয় বউ,
ডানক্যান আজ রাতে এখানে আসবে।
লেডি ম্যাকবেথ-তাহলে তিনি কখন যাচ্ছেন ?
ম্যাকবেথ-কাল যাবার কথা ।
লেডি ম্যাকবেথ-সেই দিন আর কোনদিন
আসবে না, ডার্লিং। আজ রাত হবে তাঁর জন্য শেষ রাত। কিন্তু তোমাকে এতো উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? তোমার মুখ দেখে যে কেউ
বুঝে যাবে তুমি আজকে কিছু একটা করতে যাচ্ছো। রাজা আসবে, তোমাকে
এগিয়ে নিয়ে আসতে হবে। তোমাকে সেখানে হতে
হবে ফুলের মতন সুন্দর, কোমল, নিস্পাপ। কিন্তু তোমার মন হবে সেই সুন্দর ফুলের নিচে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ। রাজা আসছে। তাঁর যত্ন আত্তি নিতে হবে। আমাকে আজ রাতের জন্য প্রস্তুতি নিতে দাও। কারন,
আজ রাতের পর আমাদের জীবনে এক নতুন অধ্যায়ের সুচনা হতে চলেছে ।
ম্যাকবেথ-আমরা এই বিষয় নিয়ে পরে
আরও কথা বলবো ।
লেডি ম্যাকবেথ-সেটা না হয় হবে।
কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে। যদি এই রকম উদ্বিগ্ন , চিন্তিত দেখায়, তাহলে তারা সন্দেহ করবে। বাকিটুকু আমার
উপর ছেড়ে দাও, সোনা ।
তাদের প্রস্থান
মঞ্চ আলোকিত, সানাই বাজছে । ডানক্যানের পিছু পিছু ম্যালকম, ডোনালবেইন, বেনকু, লেননো এক্স, ম্যাকডাফ, রস, এঙ্গুস সহ সহকর্মীদের প্রবেশ।
ডানক্যান-প্রাসাদটা অনেক সুন্দর
। কি মনোরম পরিবেশ!! বাতাসের সাথে মিস্টি ঘ্রান ভেসে আসছে। সত্যিই মন প্রাণ ভরে যাচ্ছে
!!
বেনকু-ঐ যে ...গাছে গাছে
দোয়েল পাখি দেখা যাচ্ছে। তাদের কলকালিতে এই বাগান ভরে উঠেছে। তাদের দেখেই বোঝা যাচ্ছে, আসলেই চমৎকার পরিবেশ বিরাজ করছে। পরিবেশ খারাপ হলে তাদের
দেখা সহজে মিলে না ।
লেডি ম্যাকবেথের প্রবেশ
ডানক্যান-দেখো দেখো ... লেডি
ম্যাক চলে এসেছে। মাঝে মাঝে, আমার প্রতি কাছের মানুষদের ভালোবাসা
দেখলে আমি নিজেও বিব্রত হয়ে পড়ি। কিছু মনে করো না, মা,
তোমাকে কষ্টের মধ্যে ফেলে দিলাম। তোমাদের টানে এখানে আসা। তুমি
মা দেখতে অনেক সুন্দর!! টেকা পয়সা লেনদেন
তিন পুরুষ বইয়া খাওয়ার মত আছে মাগার তুমার মত সুন্দরি এই রাজ্যে নাই। তোমারে নিয়া আমার গর্ব হয়। ভাবলাম দেখে যাই। মা, তুমি কেমন আছ?
লেডি ম্যাকবেথ-কি যে বলেন!! এগুলো
তো কিছুই না। আপনার জন্য এর চেয়ে দ্বিগুন কিছু করলেও আমাদের মন ভরবে না। আমাদের যে
সম্মান, ভালোবাসা দিয়েছেন, সেটার তো কোন
তুলনাই হয় না। এই ছোট্ট বাড়িতে, আপনার আগমনে নিজেকে ধন্য মনে
করছি। কি যে খুশি হয়েছি, তা বলে বোঝাতে পারবো না।
ডানক্যান-আচ্ছা ... ভালো লাগলো
তোমাকে দেখে। কিন্তু বাবা, ম্যাক কোথায়? তাঁর সামনে ছিলাম আমরা। কিন্তু আমাদেরকে আগে রেখে চলে এসেছে। তাঁর জন্যই
তো এখানে আসা। মা, আজ রাতটা তোমার এখানেই কাটাবো। তোমার হাতে
বিরিয়ানি খাবো। বলতে পারো, আরেক কোথায়, তোমার হাতের বিরিয়ানি খাওয়ার জন্য এখানে আসা। হে হে হে ...
লেডি ম্যাকবেথ-আমার মতন সাধারন একজনের রান্না, আপনি গ্রহন করবে - সে তো আমাদের জন্য সৌভাগ্য। কয়জনের ভাগ্যে তা জুটে !!
ডানক্যান-তোমার হাতটা দাও। তোমার ম্যাকের
কাছে নিয়ে চলো। সে আসলেই একজন বীর। তাকে আমার খুব ভালো লাগে। কাজ শেষ করে,
তাড়াতাড়ি এসো। জমিয়ে আড্ডা হবে। হে হে হে ..
তাদের সবার প্রস্থান
[পরবর্তী এপিসোডঃ ম্যাকবেথ সিজন সেভেন ]- পার্থ প্রতীম মজুমদার
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder

No comments:
Post a Comment