লেখকঃ উইলিয়াম শেখস্পিয়র
অনুবাদঃ পার্থ প্রতীম মজুমদার-------
Act 2, Scene 2,
Page 4
ম্যাকবেথ-আবার, কোথা থেকে আওয়াজ আসছে? কি হয়েছে আমার!
সব শব্দে ভয় পেয়ে যাচ্ছি । (হাতের দিকে তাকিয়ে) এইটা কার হাত? হাত এতো লাল কেন? মনে হয় সাগরের সব
পানি দিয়ে ধুলেও মনে হয় হাত থেকে এই রক্তের দাগ দাগ যাবে না। রক্ত-
তুমি মোর জীবনের ভাবনা,
হৃদয়ের দুঃখের দোলা,
নিজেকে আমি ধুতে পারি,
তোমাকে ধুয়ে যাবে না তোলা ...
[লেডি ম্যাকবেথের প্রবেশ]
লেডি ম্যাকবেথ-আমার হাত তোমার মতই লাল হয়ে আছে। দেখ? কিন্তু আমার দুর্বল হওয়া যাবে না।
ব্যাকস্টেজ থেকে শব্দ আসছে
লেডি ম্যাকবেথ-দক্ষিন দিক থেকে মনে হয় শব্দ
আসছে। ভাগো ... ভাগো...তাড়াতাড়ি ভাগো ... চলো লক্ষ্মীসোনা, অল্প একটু পানি দিয়ে ধুলেই আমাদের দোষ ধুয়ে যাবে, আমরা নিস্পাপ হয়ে যাবো।
ম্যাকবেথ-আমাকে আমার দোষ নিয়ে ভাবতে
দাও। কেউ যদি মাথা ফাটায় অজ্ঞান করে দিতো তাহলে বেশ আরাম লাগতো।
[ব্যাকস্টেজ থেকে শব্দ আসছে।]
-ডাক, ডাক, জোরে জোরে ডাক। ডাক দিয়ে ডানক্যানকে ঘুম থেকে উঠা। শালায়, নাকি আমাকে সম্মান দিছে, এখন আমি তাঁর কবরে দাড়িয়ে দাড়িয়ে তাঁকে সম্মান দিবো। হে হে হে ...
তাদের প্রস্থান
Act 2, Scene
3
গেইটে নক দেবার মতন শব্দ ভেসে আসছে। দোরায়ান, পোর্টার মাতাল অবস্থায় প্রবেশ।
পোর্টার-কে রে, এতো নক দেয়? নক দিতে দিতে গেইটটা ভেঙ্গে
ফেললো!!
[ব্যাকস্টেইজ থেকে গেইটে নকের
শব্দ ভেসে আসছে।]
কে রে ওখানে, কোন দানবের বাচ্চা? নাকি কোন চাষি চামারের
বাচ্চা? হুম, ...ফসল ভালো হয় নি বলে এইখানে
হাত পাততে চলে এসেছে ।
[ব্যাকস্টেইজ থেকে গেইটে নকের
মতন শব্দ ভেসে আসছে।]
কে রে ওখানে, এতো জোরে নক্ করে ক্যাডায়? এতো শক্তি কার? আস্তে আস্তে নক দে, নরম করে,
কোমল করে নক দে। আস্তে আস্তে নক দিতে হয় - এইটা ভদ্র লোকের বাড়ি, মা বাবায় কিছু শিখায় নারে- ঐ শয়তান পোলা ।
[ব্যাকস্টেইজ থেকে গেইটে নকের
মতন শব্দ ভেসে আসছে ।]
আবার নক দেয়। মনে হয় দর্জির বাচ্চা বা ধোপার বাচ্চায় ধুতে চলে এসেছে। আস্তে আস্তে নক দে। পুরো রাজ্য এখন ঘুমাচ্ছে রে!! তাদেরকে ঘুমাতে দে!!
[ব্যাকস্টেইজ থেকে গেইটে নকের
মতন শব্দ ভেসে আসছে।]
আবার নক্ দেয়। ওগো, আমাকে এক ফোঁটা
শান্তি দিলো না গো!! কোন শালার ফুত রে!! আসলে না তোকে মন মতন দুচে দিবো,
ইবলিস পোলা।
[ব্যাকস্টেইজ থেকে গেইটে নকের
মতন শব্দ ভেসে আসছে।]
আরে, আমি আসছি, আসছি । কিন্তু বকশিশ টা দিতে ভুলিস না বাবা। এতো বড়ো তালা আলগাই খুলতে অনেক কষ্ট হয়। তোদের জন্যই তো এতো কষ্ট করি, বাবারা ।।
[পোর্টার গেইট খুললো।]
[ম্যাকডাফ এবং লেনক্সের প্রবেশ]
ম্যাকডাফ-আপনি কি রাতে দেরি করে ঘুমিয়েছেন?
পোর্টার-কারেক্ট! বাবা, তোমার কথা একদম কারেক্ট। আমার মুখ দেখেই বুঝে গেছো তাই না!! এইজন্যই বলে অতিথি দেবতা ভবঃ। রাত তিনটা পর্যন্ত অনেক কাজ করছিলাম। বসে বসে গদগদ করে মদ গিলছিলাম।
ম্যাকডাফ-দারুন!! আপনি তো মদ খেয়েছেন, আপনার অনুভুতি কি ?
পোর্টার- সেইরাম অনুভুতি। ঘুম আসবে, বাথরুম ধরবে, প্রেমের জোয়ার বাড়বে। ময়ুরির মতন কোন নায়িকাকে ঐশ্বরিয়ার মতন মনে হবে। সাদাকালো টেলিভিশনকে রঙিন মনে হবে। তোমার প্রেমদন্ড থেকে প্রেমের ঝর্নার ফুয়ারা
বের হবে। সুন্দর সুন্দর, কোমল , কোমল, গরম গরম ড্রিম আসবে
...ড্রিম!! মনে হবে এই জগতে কোনায় কোনায়, চিপায় চিপায় কেবল ড্রিম আর ড্রিম। আপনি বেলুনের মতন আকাশে উড়বেন, মেঘের ভেলায় শুয়ে থাকবেন। নিজেকে বিল গেইটস, আলিবাবা মনে হবে। চোখ খুলে দেখবেন, আপনি মাটিতে শুয়ে আছেন, আর বাথরুমে দৌড়াচ্ছেন
।
ম্যাকডাফ- এই সব কিছুর অনুভুতি আপনি
গতকাল রাতে পেয়েছেন ?
পোর্টার-আবার জিগায়। এই মদ মুটিভেশনাল টেম্পলেটের মতন কাজ করে। পকেট ঢোঙ্গার মতন ফাঁপা থাকলেও সিক্স ডিজিটের ফিলিংস পাওয়া যায়। মনে হবে, আমার মতন এই দুনিয়ায় কেউ সুখী নাই ।
দুখেরই পৃথিবী ...
দুখেরই অভিনয়...
যত আড়ালে রাখো...
আসলে কেউ দুঃখী নই।
মাঝে মাঝে বোতল পেটে একটু বেশি পড়লে, একটু দুর্বল লাগে । কিন্তু পরে বমি করে বাথরুম করে টুপ করে
ঘুমিয়ে পড়ি । হে হে হে ...
ম্যাকডাফ-দারুন!! আপনার অনুভুতি
শুনে আমারও আবেগ অনুভুতি সব চলে আসবার লাগছে । হে হে ... যাইহোক, আপনার স্যার উঠেছে? ঐ দেখো, আমাদের শব্দে তাঁর ঘুম ভেঙ্গে গেলো।
লেনক্স -গুড মর্নিং , স্যার ।
ম্যাকবেথ-গুড মর্নিং, গুড মর্নিং ।
ম্যাকডাফ-রাজা কি উঠেছেন, স্যার ?
ম্যাকবেথ-না, এখনো উঠে নি ।
ম্যাকডাফ-তিনি আমাকে সকাল সকাল ঘুম
থেকে জাগিয়ে দিতে বলেছিলেন।সময় পার হয়ে গিয়েছে।
ম্যাকবেথ-আমি রাজাকে ডেকে তোমার কাছে
পাঠাচ্ছি।
ম্যাকডাফ-না থাক্। আমি যাচ্ছি। এই ধরনের রাজা - বাদশাহদের আপ্যায়ন করা দু চারটি খানি কথা নয়। আর কষ্ট বাড়াতে চাচ্ছি না।
ম্যাকবেথ-আরে নাহ্। খাওয়া দাওয়া তো আমরাও করি, না খেয়ে তো আর থাকি না। বিশেষ কিছু আর কিইবা করলাম। আর তোমাদেরকে
একসাথে আর কোথায় পাচ্ছি বলো? সবাইকে একসাথে পেয়ে আমার খুব আনন্দ
হচ্ছে । দরজাটা এইদিকে।
ম্যাকডাফ-আমি তাঁকে জাগিয়ে দিচ্ছি।
[ম্যাকডাফের প্রস্থান]
লেনক্স-রাজা কি আজকে রওনা দিচ্ছেন?
[পরবর্তী এপিসোডঃ ম্যাকবেথ সিজন এগারো]- পার্থ প্রতীম মজুমদার
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder

No comments:
Post a Comment