ম্যাকবেথ অনুবাদ সিজন এগারো-পার্থ প্রতীম মজুমদার

ম্যাকবেথ -সিজন এগারো;
লেখকঃ উইলিয়াম শেকসপিয়র;
 অনুবাদঃ পার্থ প্রতীম মজুমদার-------
পার্থ

Act 2, Scene 3, Page 8

বেনকু- আমরা এখনো খুনের কুল কিনারা কিছুই বের করতে পারলাম না। বরং ভয়, শঙ্কার মধ্যে চাদর মুড়ি দিয়ে বসে আছি। ইনশাল্লাহ্,সেই খুনিকে খুব দ্রুত বের করে ছাড়বোই।
ম্যাকডাফ-আমিও
[সবাই একসাথে]
-আমরাও
ম্যাকবেথ-তাহলে সবাই হলে গিয়ে কথা বলি।
ম্যালকম এবং ডোনালবেইন বাদে সবার প্রস্থান।
ম্যালকম-এখন কি করবেন ? আমার মনে হয়, তাদের সাথে থাকা উচিত হবে না। মিথ্যাবাদীরা সহজে গিরিগিটীর মতন রঙ পালটিয়ে ফেলে। খুন করে ভালো নাটক করা হচ্ছে। সৈনিক না হয়ে তাদের যাত্রা মঞ্চে অভিনয় করা কি ভাল ছিল না? আমি ইংল্যান্ডে চলে যাবো
ডোনালবেইন-আমিও আয়ারল্যান্ডে চলে যাবো।  আমরা দুজন আলাদা হয়ে গেলে মনে হয় নিরাপদ হবে। আসলে যাত্রা মঞ্চে নাটক করলেও বুঝা যায়, সেটা নাটক। কিন্তু বাস্তবের এই নাটকটা যদি কাছের মানুষরাই করে, সেটা ধরতে পারা অনেক কঠিন ব্যাপার ।
ম্যালকম-আমাদের হাতে এখনো সময় আছে। চলো বাইরের ঘোড়া দাঁড়া করানো আছে , পালিয়ে যায়। তাদের কাছ থেকে বিদায় নেবারও দরকার নেই। এখন এই সুযোগ হাত ছাড়া হয়ে গেলে পরে ফেঁসে যাবো।
[তাদের প্রস্থান]
Act 2, Scene 4
রস এবং ওল্ড ম্যানের প্রবেশ
ওল্ড ম্যান-বাবা, আমি সত্তর বছর আগের কথা স্পষ্ট মনে করতে পারবো। এই পুরো জীবনে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখেছি। কিন্তু কাল রাতের এই রকম ভয়ানক ব্যাপার কোনদিন দেখে নি।
রস-হাঁ, দাদু। আমারও মনে হয়। আকাশের দিকে তাকান। কেমন জানিগুমোট হয়ে আছে। দিনের বেলা চারপাশ সব অন্ধকার।
ওল্ড ম্যান-হাঁ। অস্বাভাবিক ব্যাপার। খুনের ব্যাপারটাও ঠিক দেই রকম। গত মঙ্গলবার, এক বাজপাখি আকাশে উড়ছিল, একটা সামান্য পেঁচা তাকে মেরে ফেলেছে। অথচ, পেঁচাটার ইঁদুরের পিছনে ছুটার কথা।
রস-ঠিক এমনই অদ্ভুত সব ঘটনা ঘটছে। ডানক্যানের শান্ত, সুন্দর ঘোড়াটা আজ অশান্ত হয়ে উঠেছে। খামার থেকে ছুটে চলে গিয়েছিল। কোনমতেই শান্ত করা যাচ্ছে না। মনে হচ্ছে, প্রকৃতি যেনো এই অমানবিক কাজটা কোনমতেই মেনে নিতে পারছে না। মানবতার পক্ষে তারা যুদ্ধ শুরু করেছে। 
ওল্ড ম্যান-মানুষ বলে, ঘোড়ারা নাকি একটা আরেকটাকে খেয়ে ফেলে ।
রসহাঁ, আমিও নিজের চোখে দেখেছি ব্যাপারটা। আশ্চর্য ব্যাপার। ম্যাকডাফ আসছে।
[ম্যাকডাফের প্রবেশ]
Act 2, Scene 4, Page 2
রস-এখন কি অবস্থা ?
ম্যাকডাফ-আপনি কি কিছু বের করতে পেরেছেন ?
রস-কেউ কি জানে না , এই খুন কে করেছে ?
ম্যাকডাফ-ম্যাকবেথ সেবকদের মেরে ফেলেছে। 
রস-ব্যাপারটা তো অনেক খারাপ হলো। ডানক্যানকে মেরেই তাদেরই বা লাভ কি হলো?
ম্যাকডাফ-স্বার্থ! স্বার্থ!! ভালোবাসার চেয়ে স্বার্থ জিনিসটাই মানুষকে বেশি তাড়না দেয়। টাকা পেয়েছে, আবেগ দিয়ে ছুরি ঢুকিয়ে দিয়েছে। রাজার দুই ছেলে, ম্যালকম, ডোনালবেইন পালিয়ে গিয়েছে। এখন তাদেরকেই সন্দেহ করা হচ্ছে।
রস-এইগুলো কি হচ্ছে !! রাজাই তো ওদেরকেই সমর্থন দিলো। আর ওরাই রাজাকে মেরে ফেলেছে । তাহলে তো দেখা যাচ্ছে, ম্যাকবেথ রাজা হবে ।
ম্যাকডাফ-আবার জিগাই !! এই সব কাজে কেউ দেরি করে নাসে নিজেকে রাজা ঘোষনা করেছে। এখন, সমস্যা হলো মুকুট সাথে নাই। মুকুটের জন্য, স্কোনের দিকে দৌড় মারছে ।
রস-তাহলে, ডানক্যানের বডি কোথায়?
ম্যাকডাফ-তাকে কোমকিলে সমাহিত করা হয়েছে ।
রস-আপনি কি তাহলে স্কোনের দিকে যাচ্ছেন ?
ম্যাকডাফ-নারে ভাই। আমি ফাইফের দিকে যাবো।
রস-ভালো। আমি স্কোনের দিকে যাই তাহলে।
Act 2, Scene 4, Page 3 
ম্যাকডাফ-আশা করি ওখানে সব কিছুই ভালোভাবে কাটবে। বিদায় !
রস-বিদায়! ওল্ড ম্যান।
ওল্ড ম্যান-ঈশ্বর তোমাদের মঙ্গল করুক।
তাদের প্রস্থান।     
 Act 3, Scene 1
[বেনকুর প্রবেশ]
বেনকু-তাহলে ম্যাক বাবু, তুমি রাজা হতে চলেছো। ঐ ডাইনিদের কথা শেষ পর্যন্ত মিলে যাচ্ছে। কিন্তু আমার মনে হয়, তুই কোথাও না কোথাও ভেজাল করেছিস। যাই হোক, কিন্তু ঐ ডাইনিরা বলে গিয়েছে, তোর সন্তানদের বদলে আমার সন্তান,নাতিরা রাজা হবে।  তোর বেলায় যদি তাদের কথা সত্যি হয়, তাহলে আমার বেলাও হবে। এখন, নতুন খেলা শুরু হবে, ম্যাক বাবু ... । ইশ,... !! আমাকে এখন চুপ থাকতে হবে।
সানাই , ড্রাম বাজছে । রাজার বেশে ম্যাকবেথের প্রবেশ। সাথে , রানির বেশে লেডি ম্যাকবেথ সহ, লেনক্স ,রস, লর্ড, লেডিস এবং তাদের সহকর্মীদের প্রবেশ
ম্যাকবেথ-(বেনকুর প্রতি) সে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ অতিথি।
লেডি ম্যাকবেথ-ওহ, হো। তাঁকে ছাড়া তো আমাদের উৎসবই পরিপূর্ণ হবে না।
ম্যাকবেথ-(বেনকুর প্রতি) আজ রাতে, আমাদের বিশাল ভোজ হবে। আপনাকে  সেখানে থাকতে হবে।
বেনকু-আপনার যথা আজ্ঞা। আপনার আজ্ঞা পালন করাই আমার কর্তব্য।
Act 3, Scene 1, Page 2
ম্যাকবেথ-বিকাল বেলায় কি কোথাও যাবেন?
বেনকু-জি, লর্ড।
ম্যাকবেথ-আজ রাতে একটা বৈঠক হবে। সেখান উপস্থিত থাকতে পারলে ভালো লাগতো। আপনার পরামর্শ সবসময় কাম্য। আপনি কি বেশি দূর যাবেন?
বেনকু-একটু দুরেই যাওয়া হবে। ডিনারের আগে মনে হয় আসা হবে না। যদি , ঘোড়া দুত দৌড়ায় , তাহলে সূর্যাস্তের পর এক দুই ঘণ্টা এদিক সেদিক হতে পারে।
ম্যাকবেথ-আমাদের রাতের ভোজটা মিস করবেন না।
বেনকু-অবশ্যই, প্রভু।
ম্যাকবেথ-আমরা শুনেছি, যারা রাজাকে মেরেছে, তারা ইংল্যান্ড এবং আয়ারল্যানডে পালিয়ে গিয়েছে। তারা তো স্বীকার তো করেই নি,বরং সেবকদের মিথ্যা কথা বলে গেছে। আমরা আগামীকাল এই নিয়ে কথা বলতে পারবো। এই ব্যাপারটা সবারই জানা থাকা দরকার। যাইহোক। এখন, আপনি যান। রাতে কথা হবে। আপনার সাথে কি ফ্লিয়ান্স যাচ্ছে?
বেনকু-হ্যাঁ, লর্ড। আমাদের সময় হয়ে গিয়েছে ।
ম্যাকবেথ-আপনার ঘোড়াগুলো অনেক ভালো, অনেক দ্রত দৌড়ায়। তাহলে, এখন বিদায়।
[বেনকুর প্রস্থান]
-সবার সাথে সাতটার সময় দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত, আপনার সবাই আনন্দ করেন। 

[পরবর্তী এপিসোডঃ ম্যাকবেথ সিজন বারো-  পার্থ প্রতীম মজুমদার
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder

No comments:

Post a Comment