লেখকঃ উইলিয়াম শেখস্পিয়র
অনুবাদঃ পার্থ প্রতীম মজুমদার-------
Act 3, Scene 1, Page 6
দ্বিতীয় ঘাতক-রাজা, আপনি যাই বলবেন,
তাই হবে ।
প্রথম ঘাতক-যদিও আমাদের প্রাণ ঝুঁকির
...
ম্যাকবেথ-(তাঁর কথায় বাধা দিয়ে) তোমাদের চোখেমুখে আমি আগুন দেখেছি। তোমরা পারবেই। কয়েক ঘণ্টার মধ্যেই আমি জানিয়ে দিচ্ছি, কেমনে কি করতে হবে। অনেক সাবধানে কাজটা করতে হবে। বেনকু আর তাঁর ছেলে ফ্লীয়ান্স একসাথে আছে। একসাথে দুইজনকে মারতে হবে। তারা যাতে কোনভাবেই আমার ব্যাপারে
সন্দেহ না করে। তোমরা প্রস্তুত হও, আমি শীঘ্রই আসছি।
[দুই ঘাতক একসাথে]
-আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, প্রভু। আমরা এই কাজ করবোই।
ম্যাকবেথ-সাবাশ। এখন চিপাই চলে যাও। তোমাদের সাথে পরে কথা হবে
।
[ঘাতকদের প্রস্থান]
ম্যাকবেথ-বেনকু বাবু, তোমার বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে। আজকের রাতই তোমার জন্য শেষ রাত। মু হা হা।
[তাঁর প্রস্থান]
[লেডি ম্যাকবেথ এবং দাসীর প্রবেশ]
লেডি ম্যাকবেথ-বেনকু কি চলে গিয়েছে ?
দাসী-জি, ম্যাম। তিনি আজ রাতেই ফিরে আসবেন।
লেডি ম্যাকবেথ-তোমার রাজাকে গিয়ে বলো, তাঁর সাথে আমার কথা আছে।
দাসী-জি ম্যাম। এখনই বলছি।
[দাসীর প্রস্থান।]
লেডি ম্যাকবেথ- যা পেয়েছো, তারপরেও যদি তুমি খুশি না হও, তাহলে সারাজীবন
কষ্ট নিয়ে মরতে হবে। খুন করে টেনশনে মরার চেয়ে মিথ্যা খুনে ফেঁসে যাওয়া অনেক ভালো ছিল।
[ম্যাকবেথের প্রবেশ]
লেডি ম্যাকবেথ- কি ব্যাপার, আমার রাজা সোনাটার? তোমার কি হয়েছে?
কেন তুমি এতো চুপচাপ থাকো? কোথায় রাজা হয়েছো, আনন্দ করবে, আমি সাজুগুজু করবো, তুমি দেখবে, আমায় কাছে ডাকবে, আদর করে কাছে টেনে নিবে - তা না, যারা মরে গেছে, তাদের নিয়ে চিন্তা করছো!
ম্যাকবেথ-না ডার্লিং। আরেকটা সমস্যা। সাপকে শুধু আঘাত করেছি, কিন্তু মারতে পারে নি। সাপ ফনা তুললে, আমাদের মাটি নড়ে উঠবে। তাঁর আগেই কিছু একটা করতে হবে। তা ছাড়া আমার শান্তি আসবে না।
Act 3, Scene 2,
Page 2
লেডি ম্যাকবেথ-আচ্ছা। সেগুলো পরে দেখা যাবে। আমার রাজাবাবুটা, এখন
একটু হাসো তো, আর তাকিয়ে বলো তো, আমাকে কেমন লাগছে ? আজকে রাতে অনেক মেহমান আসবে। কখন যে কি করবো!
ম্যাকবেথ-বেবি, তুমি বরাবরই সুন্দর। আজকে তোমাকে আরও বেশি সুন্দর লাগছে ।
পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো,
আমি জ্ঞান হারাবো মরেই যাবো
বাঁচাতে পারবে নাকো।।
কিন্তু ডার্লিং একটা সমস্যা। বেনকুর দিকে একটু নজর রেখো। তাঁর সাথে একটু
বেশি বেশি কথা বলো, ছোট খাট ব্যাপারে
পরামর্শ নিও। যেনো সে মনে করে তুমি
তাকে গুরুত্ব দিচ্ছো। আমাদের সময়টা এখন
খারাপ চলছে ।
লেডি ম্যাকবেথ-আহা! ম্যাক! আবার সেই কথা! এবার কিন্তু আমি সত্যি সত্যি রাগ করবো।
ম্যাকবেথ-ওপস্। সরি ডার্লিং। কিন্ত কি করবো? কিছুতেই এই চিন্তা থেকে বের হতে পারছি না। বেনকু এবং তাঁর সন্তান ফ্লিয়ান্স এখনো জীবিত।
লেডি ম্যাকবেথ-কিন্তু তারা তো সারাজীবন বেঁচে
থাকবে না।
ম্যাকবেথ-হাঁ, সেটা তো স্বান্তনাদায়ক পুরুষকার। কিন্তু সে তো মানুষ, তাঁকে তো মারা যায়, তাই না? এইসব পোকা-মাকড়দের
আওয়াজ তোলার আগেই শেষ করে দিতে হয়।
লেডি ম্যাকবেথ-ওমা!! আমার সেই ভীতু বেবিটার
আজকে অনেক সাহস চলে এসেছে। কিন্তু কি করতে যাচ্ছো?
Act 3, Scene 2,
Page 3
ম্যাকবেথ-সারপ্রাইজ থাকবে তোমার জন্য। খেলা হব্বে, রাতে খেলা হবে। ডার্লিং, পাশা খেলা জমে উঠেছে। এখন কোন প্রশ্ন না। এখন আমরা শুধু দুজন দুজনার।
তুমি আমার জীবন
আমি তোমার জীবন
দুজন দুজনার কত যে আপন
কেউ জানেনা!!!ও ও কেউ জানেনা
!!
তাদের প্রস্থান ।
Act 3, Scene 3
[আগের দুই ঘাতক সহ আরও এক ঘাতকের প্রবেশ।]
প্রথম ঘাতক-তোকে কে বলছে ,এইখানে আসার জন্য? আমাদের সাথে কাজ করার
জন্য কে বলছে?
তৃতীয় ঘাতক-ম্যাকবেথ ।
দ্বিতীয় ঘাতক-আমরা একে বিশ্বাস করতে পারি। আমাদেরকে যে কথা বলা হয়েছে, তাকেও একই কথা বলা হয়েছে।
প্রথম ঘাতক-তাহলে আমাদের সাথে থাক্। অন্ধকার নেমে আসতে আর কিছুক্ষন লাগবে। ভ্রমণকারিরা গর্তের মধ্যে ঢুকে পড়েছে। বেনকু প্রায় চলে এসেছে।
তৃতীয় ঘাতক-ঐ যে ঘোড়ার ডাক !!
বেনকু-(ব্যাকস্টেজ থেকে) এই যে, এখানে অল্প একটু
আলো দেন না!
দ্বিতীয় ঘাতক-এইটা বেনকুই হবে। রাজার বাকি অতিথিরা ভিতরে।
প্রথম ঘাতক- ঘোড়ার পায়ের আওয়াজ শুন্। মনে হচ্ছে ঘোড়াকে আস্তাবলের
দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
তৃতীয় ঘাতক- প্রাসাদের গেইট এখান থেকে
আরও এক মাইল দূরে। কিন্তু বেনকুর মতন অন্যরাও পায়ে হেঁটেই প্রাসাদে যেতে হবে।
[টর্চ হাতে নিয়ে বেনকু এবং ফ্লিয়ান্সের
প্রবেশ।]
Act 3, Scene 3,
Page 2
প্রথম ঘাতক-ঐ যে আলো দেখা যাচ্ছে।
তৃতীয় ঘাতক-ঐটা সে।
প্রথম ঘাতক-তৈরি হও।
বেনকু-আজকে বৃষ্টি আসতে পারে।
প্রথম ঘাতক-তাহলে বৃষ্টিকে আসতে দে।
ঘাতকরা সবাই মিলে বেনকুর উপর আক্রমণ।
বেনকু-ওহ্, নো। ইট ইজ খুব বেইমানি। ফ্লিয়ান্স, তুই এখান থেকে পালা, বেঁচে থাকলে পরে প্রতিশোধ
নিতে পারবি । -- পালা
... ।
[বেনকুর মৃত্যু। ফ্লিয়ান্স পলাতক।]
তৃতীয় ঘাতক-আলোটা কে নিয়ে গেছে ?
প্রথম ঘাতক-তোর আলোর মাইরে বাপ!! মারতে লাগছিস্, মনোযোগ দিয়ে মার্। মারামারি করে যে, গাড়ি ঘোড়া চলে সে। মার্... হেতেরে
ধরি মার্।।
তৃতীয় ঘাতক-এই ... এখানে একটা বডি!!
আরেকটা কই ? তার পোলা পালাই গেছে। ধর্ হেতেরে ... ধর্।
দ্বিতীয় ঘাতক-শিট!! শালায় ভাগছে!! একটুর
জন্য হাত ফসকায় পলাই গেছে। এখন, কি করবো?
প্রথম ঘাতক-ভালো কথা!! চল্, এখান থেকে এখন কেটে পড়ি। ম্যাকবেথকে বলে আসি, উই আর সফল
!!
[তাদের প্রস্থান]
Act 3, Scene 4
মঞ্চ জুড়ে ভোজের আয়োজন। ম্যাকবেথের প্রবেশ। লেডি ম্যাকবেথ, রস, লেনক্স, মন্ত্রীপরিষদ বর্গের
প্রবেশ।
ম্যাকবেথ-আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই নিজ নিজ আসন গ্রহন করুন।
[মন্ত্রীপরিষদ বর্গ]
-ধন্যবাদ,রাজা।
ম্যাকবেথ- আমি ধীরে
ধীরে সবার সাথে পরিচিত হবো। ঐ আসনে আমার স্ত্রী বসা আছে। যথা সময়ে, আমি আপনাদেরকে তার সাথে পরিচয়
করিয়ে দিবো।
লেডি ম্যাকবেথ-আমি এখানে। আপনাদের মাঝে মাঝে চলে এসেছি। আমাকে সবাই স্বাগতম
জানিয়ে অভ্যর্থনা করুন।
[প্রথম খুনির দরজার সামনে আগমন।]
ম্যাকবেথ-ডার্লিং, তোমাকে দেখে তারা খুব খুশী হয়েছে। চলো, ভোজ শুরু করা যাক্। আমি মাঝখানে বসবো। আপনারা সবাই প্রসন্ন মনে আহার গ্রহণ করুন।
[দরজার দিকে ঘাতককের নিকট গমন]
ম্যাকবেথ-আপনার মুখে রক্ত ।
প্রথম ঘাতক-কাম্ শেষ । বস্। বেনকু খতম।
ম্যাকবেথ-সত্যি!!
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder

No comments:
Post a Comment