লেখকঃ উইলিয়াম শেখস্পিয়র
অনুবাদঃ পার্থ প্রতীম মজুমদার-------
প্রথম ঘাতক-ডাইরেক্ট তার গলা কেটে দিয়েছি ।
ম্যাকবেথ-দারুন। তোমার গলা কাটায়
অনেক দক্ষতা আছে দেখছি!! তোমাকে আলতো করে চুমু দিতে ইচ্ছে করছে । হে হে হে । আশা
করি, ফ্লিয়ান্সেরও গলা কেটে দিয়েছো ? হে হে হে ।
প্রথম ঘাতক-রাজা, ক্ষমা করবেন। ঐ শালায়, হাত থেকে ফসকায়
গেছে।
ম্যাকবেথ-কি!! দিলা তো আমার টেনশনটা
বাড়ায়!! তোমার কথা শুনে আমার টইলেট ধরেছে। এখন আমি কি করবো? কিন্তু বেনকুকে সরিয়ে ফেলেছো তো?
প্রথম ঘাতক-জি, বস্। একদম খাদের নিচে। ওর চৌদ্দ গুষ্টি খুঁজে পাবে না।
ম্যাকবেথ-হুম , ভালো করেছো। বুড়া সাপ খাদের ভিতর। আর ছোট সাপ এখনো দুধের
বাচ্চা। তার ফণা এখনো উঠে নি। যাই হোক,এখন যাও। কালকে তোমার সাথে কথা হবে।
[প্রথম খুনির প্রস্থান]
লেডি ম্যাকবেথ-ডার্লিং, তুমি এখানে!! আর সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি
যদি না থাকো, তাহলে সবাই কি মনে করবে?
Act 3, Scene 4,
Page 3
ম্যাকবেথ- (একটি মদের গ্লাস
অতিথিদের দিকে তাক করিয়ে)থাঙ্ক ইউ বেবি। ভুলে গিয়েছিলাম।
লেনক্স-রাজা, আপনি আসেন না? আসলে ভালো লাগবে ।
[বেনকুর আত্মার প্রবেশ, ম্যাকবেথের আসনে বসেছে।]
ম্যাকবেথ-স্কটল্যানডের সব সম্মানীয়
অতিথিদের দেখে সত্যি অনেক ভালো লাগছে। যদি বেনকু এখানে থাকতো তাহলে আরও
ভালো লাগতো। কিন্তু , তিনি হঠকারিতা
করে আসেন নি, কিন্তু তার সাথে খারাপ কিছুই হয় নি।
রস-সে কথা দিয়ে কথা রাখে নি, স্যার। কিন্তু আপনি তো আছেন, এখানে এসে
আমাদের সভাকে শ্রী বৃদ্ধি করুন।
ম্যাকবেথ-টেবিল পরিপুর্ন ।
লেনক্স-এখানে একটা চেয়ার খালি আছে, স্যার।
ম্যাকবেথ-কোথায় ?
লেনক্স-(বেনক্সের আত্মা চেয়ারের
প্রতি লক্ষ্য করে) এই যে প্রভু। কেন, কোন সমস্যা?
ম্যাকবেথ-(আত্মা দেখে) কে, কে করেছে এই কাজ?
মন্ত্রিবর্গ-কে কি করেছে, প্রভু ?
ম্যাকবেথ-(আত্মার দিকে) তুই বলতে পারবি না যে কাজটা আমি করেছি। আমার
দিকে তাকাবি না, একদম তাকাবি না। চোখ তুলে নিবো।
Act 3, Scene 4,
Page 4
রস-ভদ্র মহোদয়গন , আপনারা একটু দাঁড়ান। রাজা মনে হয়, অসুস্থ
হয়ে পড়েছেন।
লেডি ম্যাকবেথ-আপনার সবাই বসে পড়ুন। এইটা
তেমন কিছু না। আমার স্বামীর মাথায় ক্যারা আছে। এইটা তার চাইল্ডহুড প্রব্লেম।
একটু পরেই, ঠিক হয়ে যাবে।
আপনারা হৈ চৈ করলে, সে আরও রাগ করবে। আপনারা তার পাগলামিটা
বিনোদন হিসেবে নিন। পাগলামি দেখতে দেখতে খেতে থাকেন। পাগলামি পরেও দেখতে পারবেন,
কিন্তু পরে খেতে পারবেন না। হে হে হে ...( শুধু ম্যাকবেথের প্রতি) ঐ ম্যাকবেথের বাচ্চা, তোমার কি হইছে?
পাগলামি করতাছো কি জন্য?
ম্যাকবেথ-হুম, আমি এখন রাজা। আমার কতো সাহস, ক্ষমতা!! আমার দিকে চোখ তুলে তাকায়!!ঐ ভুতের বাচ্চার, কত্তো বড় সাহস!!
লেডি ম্যাকবেথ-বেআক্কেল এর মতন কথা বার্তা
বলছো কেন? তোমার মাথাটা গেছে! ঐদিন, ডানক্যানকে মারার সময় বলেছ, ছুরি,কাচি,খুন্তি নাকি আকাশে উড়তাছে। আর এখন
তুমি ভুত ভুত করতাছো!! মনে হয় তোমার মা গল্প
শুনাতে শুনাতে তোমার মাথাটা নষ্ট করে দিছে। মানুষজন তোমাকে একদম ফালতু বলবে। বুঝলাম না, তুমি যুদ্ধ করো
ক্যামনে?
ম্যাকবেথ -আরে, আমার মাকে পরে দেখ ,এখন ভুত দেখো। ঐ যে ভুত! (ভুতের প্রতি ) ওই, কি বলতে চাস্? মাথা নাড়াস ক্যান্? কবর দিকে উঠে আসা মানে,
শকুনের শিকারে পরা। খুঁচিয়ে খুঁচিয়ে খাবে তারা। মুর্দাদের এখানে কোন
জায়গা নেই।
[ভুত উড়ে গেলো।]
লেডি ম্যাকবেথ-যাও!! এবার ভুতের সাথে গিয়ে সেলফি তুলো। পাগলের বাচ্চা!!
Act 3, Scene 4,
Page 5
ম্যাকবেথ-আমি সিউর, সে এখানে ছিলো। এখন উড়ে গেছে।
লেডি ম্যাকবেথ-ভালো তো!! তুমিও উড়ে যাও।
ম্যাকবেথ-আগের দিনে রাজা বাদশাহরা
নিজেদের সিংহাসন ধরে রাখার জন্য অনেককে খুঁজে খুঁজে মারতো। এই পর্ব শেষ হয়ে গিয়েছিলো। কিন্তু এখন তারা কবর থেকে উঠে এসে ভয় দেখাচ্ছে, আমাদের সাথে মজা করছে। খুন করার চেয়ে শিকার
করাটা অনেক অদ্ভুত ব্যাপার।
লেডি ম্যাকবেথ-আমার রাজা ,সবাই তোমাকে মিস করছে ।
ম্যাকবেথ-ওহ্!! তাদের কথা ভুল গিয়েছিলাম। (অতিথিদের দিকে তাকিয়ে) আপনারা কেউ ভয় পাবেন না। আমার কিছু সমস্যা আছে, কিন্তু এতোদিন সেগুলো সমস্যা করে নি। আমার কাছের লোকরা এই ব্যাপারে
জানে। (একটি মদের গ্লাস অতিথিদের দিকে
তাক করিয়ে) চলুন তাহলে আমরা ড্রিংকস পান করা শুরু করি। কাম্ অন, এভরিবডি।
[বেনকুর আত্মা আবার এসে ম্যাকবেথের
চেয়ারে বসলো।]
ম্যাকবেথ-সবাই আনন্দ করছে, কিন্তু বেনকুর কথা মনে পড়ছে। তিনি থাকলে অনেক ভালো হতো।চলুন, আমরা ড্রিংকস নেই।
মন্ত্রীবর্গ-চিয়ার্স ।।
Act 3, Scene 4,
Page 6
ম্যাকবেথ-(বেনকুর আত্মা) দূর হ আমার চোখের সামনে থেকে।তোর জায়গা এখন কবরে, কবরে
যা। বেটা, শরীরে হাড্ডি গুটটি কিছু নাই, আবার আমার দিকে হাঁ করে তাকায় আছে। পারবি তুই আমার সাথে? কাম ওন, বেবি, কাম ওন।
লেডি ম্যাকবেথ-অতিথিবৃন্দ, আপনারা কেউ কিছু মনে করবেন না। তাঁর আবার পাগলামি উঠছে। মনে হচ্ছে, আজকের রাতের আনন্দটা সে মাটি করে দিবে।
ম্যাকবেথ-আমি ভয় পাই না তোকে। আয়, আমার কাছে আয়, তোর সব ক্ষমতা দিয়ে মারতে
আয়। ফাইটিং করবো আমি তোর সাথে, বিগ ফাইট হবে। আয় ,
কাম ওন, বেবি। শালা বাইর হ এখান থেকে।
[বেনকুর আত্মা উড়ে গেছে।]
ম্যাকবেথ-হে হে, আমি আবার ঠিক হয়ে গেছি। দেখছেন নি কারবারটা!! ও চলে গেছে,
উড়ি গেছে । আমি আবার সুস্থ,
ভেরি ভেরি সুস্থ। বসুন, বসে পড়ুন।
লেডি ম্যাকবেথ-তোমার পাগলামিটা থামবে
কখন? আমি এতো কষ্ট করে সাজুগুজু করলাম, তুমি সব নষ্ট করে দিলে, আনন্দটা মাটি
করে দিলে।
ম্যাকবেথ-(অতিথিদের দিকে তাকিয়ে) আপনারা এই ধরনের কারবার জীবনে দেখেছেন?
মাঝে মধ্যে আজব আজব ঘটনা
ঘটে তো, যা দেখলে আমাদের
চোখ মুখ চুনের মতন সাদা হয়ে যায়, হয় না এমন? হে হে হে
রস-কি ঘটনা , স্যার ?
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder

No comments:
Post a Comment