লেখকঃ উইলিয়াম শেখস্পিয়র
অনুবাদঃ পার্থ প্রতীম মজুমদার-------
Act 3, Scene 4,
Page 7
লেডি ম্যাকবেথ- ভাই, এর সাথে আর কথা বইলেন না। কথা বললে, ওর পাগলামি আরও বাড়বে আপনারা আজকে আসেন।
লেনক্স-গুড রাত্রি । আশা করি , আমাদের রাজা তাড়াতাড়ি সুস্থ
হয়ে উঠবে ।
লেডি ম্যাকবেথ -শুভ রাত্রি ।
[ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ
বাদে সবার প্রস্থান।]
ম্যাকবেথ-কথায় বলে, ধর্মের কল বাতাসে নড়ে, পাপ কোনদিন চাপা
থাকে না। এখন তো গভীর রাত তাই না ?
লেডি ম্যাকবেথ-ভোর হয়ে আসছে। দিন -রাতের জ্ঞান হারিয়ে ফেলছো দেখছি।
ম্যাকবেথ-ম্যাডাম, আপনি আমার পাশে থাকলে দিন রাতের জ্ঞানের আর কি দরকার!! আচ্ছা ! ম্যাকডাফকে তো আসার জন্য বলেছিলাম, সে আসে নি। তোমার কাছে এই ব্যাপারটা কেমন মনে হয়?
লেডি ম্যাকবেথ-স্যার , আপনি কি তাঁকে আসার জন্য কাউকে পাঠিয়েছিলেন ?
ম্যাকবেথ-না। সরাসরি কিছু বলে নি। কিন্তু তাঁর জন্য আমি
পাঠাবো। প্রতিটি মন্ত্রীবর্গের পিছনে পিছনে আমার গুপ্তচর লাগিয়ে দিয়েছি। কাল,আমি সেই ডাইনিদের সাথে দেখা করতে যাবো। এখন, তারা আমার কাছে অনেক বিশেষ কিছু। অনেক প্রশ্ন আছে। রক্তের নদীতে ভেসে ভেসে অনেক দূর চলে এসেছি, আর ভাল হয়ে ফিরবার আর কোন উপায় নেই। তাঁর আগে আমার কিছু কাজ করতে হবে।
Act 3, Scene 4,
Page 8
লেডি ম্যাকবেথ- কি গো? তুমি এখনো ঘুমাও নি। পাগলা সোনাটা, এদিকে আসো তো, তোমাকে আজকে আমি ঘুম পারিয়ে দিবো। আমার কোলে মাথা রেখে চুপটি করেচোখ বন্ধ করো তো দেখি।
শত জনমের স্বপ্ন
তুমি আমার জীবনে এলে
কত সাধনায় এমন ভাগ্য মেলে ...
ম্যাকবেথ - হে হে হে ... একদিকে বীভৎস
কান্ড আর অন্যদিকে প্রেম কাব্য !!!
[তাদের প্রস্থান ।।]
Act 3, Scene 5
[বজ্রপাত হচ্ছে। তিন ডাইনির প্রবেশ। হেকেটের সাথে কথোপকথন।]
প্রথম ডাইনি-কি ব্যাপার, হেকেট? তোমার এতো রাগান্বিত দেখাচ্ছে কেন?
হেকেট-কেন রাগ করবো না? তোমাদের কে বলেছে, তাঁর কাছে যেতে?
তাঁর সম্মন্ধে ভবিষ্যৎবানী, লোভ দেখাতে কে বলেছে? আমি তোমাদের গুরু, তোমাদের শক্তির
উৎস। কোন খারাপ কাজটা হবে, কিভাব হবে সেটা আমি সিদ্ধান্ত নিবো। তোমরা কে? তোমরা শুধু একটা মুটকি মহিলার
জন্য এই ধরনের কাজ করতে পারলা!! আমাকে তো একবারেও জিজ্ঞেস করো নাই। সে তো এখন সব ধ্বংশ করে দিবে। তোমাদেরকে তো এখন সে পাত্তাও দিবে না। কিন্তু এখন আমার জন্য
তোমাদেরকে সেটা সংশোধন করতে হবে। যাও ,এখন। কাল সকালে নদীর ঐ খাদে দেখা হবে। ম্যাকবেথ সেখানে তাঁর ভবিষ্যৎ
সম্পর্কে জানতে আসবে। তোমরা সেখানে জাদুশক্তি যা আছে, তা নিয়ে উপস্থিত হবে। আমি এখন যাচ্ছি। আজ রাতে অনেক ভয়ানক একটা ঘটনা ঘটাতে হবে। একটা ফোঁটা পানির ফোঁটা আকাশ থেকে বরাবর পড়বে। আমি মাটিতে পড়ার আগে তা ধরে ফেলব। সে ফোঁটা উপর চাঁদের জ্যোৎস্না আর আমার জাদুশক্তিতে ম্যাকবেথকে ভ্রমের মধ্যে ফেলে দিবে।
Act 3, Scene 5, Page 2
হেকেট-সে মনে করবে, সে তাঁর ভাগ্যের চেয়েও অনেক শক্তিশালী। মৃত্যুকে সামান্য জ্ঞান করবে। নিজেকে সর্বজ্ঞানী, শক্তিশালী মনে করবে। তোমরা তো সবাই জানও, অতি আত্মবিশ্বাস , অহঙ্কার মানুষের প্রধান শত্রু।
[ব্যাকস্টেজ থেকে মিউজিক বাজছে। গান বাজছে , "আসো ... আসো । ']
ঐ যে! আমাকে ডাকছে । দেখো কুয়াশায় এক ছোট আত্মা আমার জন্য বসে আছে।
[হেকেটের প্রস্থান]
প্রথম ডাইনি-চলো, তাড়াতাড়ি চলো। সে আবার আসবে।
[তাদের সবার প্রস্থান।]
Act 3, Scene 6
[লেনক্স এবং আরেক লর্ডের প্রবেশ]
লেনক্স-পুরো ব্যাপারটা আপনি কিভাবে
দেখছেন? এই দেখেন ডানক্যান মৃত্যুর পর ম্যাকবেথের কান্নাকাটি। আবার রাতে বেনকুর খুন। আমার তো মনে হয় ম্যালকম, ডোনালবেইনের
মতন ফ্লিয়ান্স তাঁর বাবাকে মেরে ফেলেছে। কি অবস্থা চলছে চারিদিকে!! রাতের বেলা দেখছি বের হওয়া যাবে না। এই ধরনের ঘটনায় ম্যাকবেথ অনেক দুখী ছিল। ডানক্যানের মৃত্যর সাথে জড়িত সন্দেহে ঐ
দুই দাসীর মৃত্যু দিয়েছে। আমার তো মনে হয় সে ঠিক কাজ
করেছে। তারা মাতাল হয়ে ঘুমাচ্ছিলো। সব দিক দিয়ে চিন্তা
করলে ম্যাকবেথ ভাল ভাবে সব কিছু সামলিয়ে নিয়েছে। ম্যালকম, ডোনালবেইন, ফ্লিয়ান্সকে কারাগারে
পাওয়া গেলে আরও ভালো হতো। পিতৃ হত্যার বড় একটা শাস্তি
ভোগ করতে পারতো। আবার অন্য দিকে, ম্যাকডাফ রাজার ভোজেও উপস্থিত ছিলেন না। তিনি কি নিজেকে লুকাতে চাচ্ছেন?
লর্ড-ডানক্যানের ছেলে ম্যালকমের
জন্মঅধিকার সুত্রে সিংহাসন পদ লাভ করেছিল। বরং , ম্যাকবেথ সেটা চুরি করে নিয়েছে। ম্যালকম , কিং এডওয়ার্ডের প্রাসাদে সম্মানজনকভাবে
জায়গা পেয়েছে। ম্যাকডাফ, কিং এডওয়ার্ডের কাছে সাহায্য চাইতে
গিয়েছেন। তাঁর সাথে সন্ধি করে রাজ্যে শান্তি
আনতে চাইছেন। ম্যাকবেথ এই সব কিছু জানে। সে অনেক ক্ষিপ্ত। যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে।
Act 3, Scene 6,
Page 2
লেনক্স-ম্যাকডাফকে স্কটল্যান্ড থেকে
কি তিনি ফিরে আসতে বলেছিলেন?
লর্ড-হ্যাঁ, তিনি করেছিলেন । কিন্তু ম্যাকডাফ বলে দুতকে
কিছুতেই আসবে না। দুত উল্টা ম্যাকডাফকে হুমকি ধামকি দিয়েছে । "আপনাকে এই
জন্য অনেক পস্তাতে হবে ।
"
লেনক্স-ম্যাকডাফ যদি ভালভাবে যুদ্ধ
করে দেশে শান্তি আনতে পারে, তাহলে ভালই
হয় ।
লর্ড-তাঁর জন্য আমি প্রার্থনা করবো।
[তাদের প্রস্থান]
[পরবর্তী এপিসোডঃ ম্যাকবেথ সিজন ষোল]- পার্থ প্রতীম মজুমদার
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder

No comments:
Post a Comment