লেখকঃ উইলিয়াম শেখস্পিয়র
অনুবাদঃ পার্থ প্রতীম মজুমদার-------
Act 4, Scene 1
একটি বড় চুল্লিতে দাউ দাউ করে
আগুন জ্বলছে। তাঁর মাঝখানে ফুটন্ত কড়াই। বিজলী চমকাচ্ছে। তিন ডাইনির প্রবেশ।
প্রথম ডাইনি-হলুদ রঙের বিড়ালটা তিন বার
ম্যাও ম্যাও করেছে ।
দ্বিতীয় ডাইনি-তিনবার, আর ঐ শুকরটা একবার ডেকেছে ।
তৃতীয় ডাইনি-আমার বান্ধবী, হারপিয়ার চিৎকার করছে, 'এখন সেই সময়,
এখনই সময়'।
প্রথম ডাইনি -চলো, আমরা নাচি। কড়াই এর চারপাশে সবাই মিলে
নাচি। এই ব্যাঙটাকে ধরে গরম কড়াইতে ছেড়ে দিই।
[সবাই মিলে]
-দ্বিগুন দ্বিগুন দ্বিগুন যন্ত্রণা
এখন দ্বিগুন
জ্বলন্ত আগুনে , কড়াইতে ফুটন্ত পানিতে বুদবুদ।
দ্বিতীয় ডাইনি-আমার বুড়া আঙ্গুলটা কেমন জানি সুরসরি দিচ্ছে। কে রে!! দরজা খোলা।
Act 4, Scene 1,
Page 3
[ম্যাকবেথের প্রবেশ]
ম্যাকবেথ-আপনরা সব ডাইনি মিলে এখানে
কি করছেন ?
[সবাই মিলে]
-এমনেই
ম্যাকবেথ-আমার কিছু প্রশ্ন আছে। আমি জানি না আপনারা কে, আপনাদের শক্তির সম্পর্কে আমার কোন ধারনাও নেই। আপনারা ঝড় বাতাস দিয়ে ঘর বাড়ি উড়ে নিয়ে যান, সমুদ্রে বড় বড় ঢেউ তৈরি করে মানুষকে ডুবাই দেন - যা করার করেন, আমার কোন মাথাব্যাথা নাই। কিন্তু কিছু প্রশ্নের উত্তর
চাই।
প্রথম ডাইনি-বল্।
দ্বিতীয় ডাইনি-বল্। তুই কি জানতে চাস?
তৃতীয় ডাইনি-বল্। আমরা উত্তর দিব।
প্রথম ডাইনি-তুই কি আমাদের কাছ থেকে শুনতে
চাস, নাকি আমাদের গুরুর কাছ থেকে শুনতে চাস?
ম্যাকবেথ-ডাকেন। তাদেরকে দেখি।
প্রথম ডাইনি-ঐ শুকর যে তাঁর নয় মাস
বাচ্চার রক্ত খেয়েছে, তাঁর রক্ত
এখানে ঢাল্। পলাতক খুনির ঘাম এই
আগুনের শিখার মধ্যে ঠেলে দে।
Act 4, Scene 1,
Page 4
[সবাই মিলে]
-আয়, আয়, আমার সব অশুভ আত্মারা, তোরা কোথায় ? দেখা দে। প্রকট হ।
বিজলী চমকাচ্ছে। প্রথম প্রেতাত্মা আগমন। মাথায় হেলমেট।
ম্যাকবেথ-বলেন, তাঁর কি ক্ষমতা?
প্রথম ডাইনি-সে তোর চিন্তা ভাবনাগুলো পড়তে
পারে। শুন্, চুপ করে শুন, কোন কথা
বলবি না।
প্রথম প্রেতাত্মা-ম্যাকবেথ!! ম্যাকবেথ! ম্যাকবেথ!! সাবধান! ম্যাকডাফ থেকে সাবধান। ফাইফের থান থেকে সাবধান। আমাকে এখন যেতে হবে।
[প্রথম প্রেতাত্মার গমন।]
ম্যাকবেথ-ধন্যবাদ, আপনাকে মুল্যবান পরামর্শের জন্য। আমি ঠিক একই ভয়টা পাচ্ছিলাম। আরেকটা প্রশ্ন ---
প্রথম ডাইনি-সে তোর গোলাম না। আরেকটাকে ডাকছি। সেটা প্রথমটার থেকেও বেশি শক্তিশালী।
বিজলী চমকাচ্ছে। দ্বিতীয় প্রেতাত্মার আগমন। দেখতে বাচ্চাদের মতন, গাঁয়ে রক্ত।
দ্বিতীয় প্রেতাত্মা-ম্যাকবেথ! ম্যাকবেথ! ম্যাকবেথ!
ম্যাকবেথ- আমার দুইটা কান, তিনটা না। তিন কান হলে তিন কানে ম্যাকবেথ শুনতাম।
দ্বিতীয় প্রেতাত্মা- তুই কে তুই সেটা জানিস
না!! তোকে যদি আয়না দিয়ে তোর আসল চেহেরা দেখাতে পারতাম!! তোর সামনে দাঁড়ায় এমন কেউ
নেই। ম্যাকবেথ তুই তো পুরুষ। তোকে মারতে পারে শুধু মহিলার গর্ভ থেকে জন্ম নেয়া কোন সন্তান। ভয় পাবি না। সাহসী হও, নিজের উপর বিশ্বাস রাখ্, ক্ষিপ্ত হও।
[দ্বিতীয় প্রেতাত্মার গমন।]
Act 4, Scene 1,
Page 5
ম্যাকডাফ-ভালো তো!! তাহলে ম্যাকডাফকে মারার কোন দরকারই নেই। তাঁকে আর আমি ভয় পাই না। কিন্তু নিশ্চিন্তে থাকার জন্য
তাঁকে মারতে চাই। গ্যারান্টি চাই। আমি লাইফ গ্যারান্টি চাই! তাহলে আমার শান্তির ঘুম আসবে।
বিজলী চমকাচ্ছে। তৃতীয় প্রেতাত্মার আগমন। দেখতে বাচ্চাদের মতন, মাথায় মুকুট, হাতে গাছ।
ম্যাকবেথ -এ কে? বাচ্চার মাথায় মুকট! দেখতে তো তাঁকে রাজার সন্তান মনে হয়।
[সবাই মিলে]
-চুপ্। একদম চুপ। কোন কথা হবে না।
তৃতীয় প্রেতাত্মা-সিংহের মতন সাহসী হ , গর্জে উঠ্। যারা তোকে পাত্তা দেয় না, ঘৃনা করে, ষড়যন্ত্র করে , তাদের কথা চিন্তা করিস না, তাদের থেকে দূরে থাক্। বিমাম উড যতক্ষণ না ডানসাইনেন পর্বতে আঘাত হানছে, ততক্ষন পর্যন্ত তোকে কেউ মারতে পারবে
না।
[তৃতীয় প্রেতাত্মার গমন।]
ম্যাকবেথ-হুম, সেটা কোনদিনই সম্ভব হবে না। জঙ্গলে যেয়ে গাছের শিকড় উৎপাটন করতে পারার মতন ক্ষমতা কারোরই নেই। কে তাঁকে কমান্ড করবে? অনেক ভাল লাগলো
দৈবী বানী শুনে। শুভ সঙ্কেত । বিমাম যতক্ষণ না জাগে, ততক্ষণ পর্যন্ত কেউ আমার সাথে টিকতে পারবে না। কিন্তু আমার বুক এখনো ধুক ধুক করছে । আমাকে বলেন তো, বেনকু সন্তাররা কি এই রাজ্যে রাজত্ব করবে ?
Act 4, Scene 1,
Page 6
[সবাই]
-এর চেয়ে বেশি জানার চেষ্টা
করিস্ না।
ম্যাকবেথ-না। আমি আমার প্রশ্ন না জেনে আমি এখান থেকে যাবো না। আমি শান্তি পাবো না। কেন এই কড়াই ডুবে যাচ্চে? ঐটা কিসের মিউজিক?
সানাই বাজচ্ছে ।
প্রথম ডাইনি-দেখাও ।
দ্বিতীয় ডাইনি-দেখাও
তৃতীয় ডাইনি-দেখাও
[সবাই]
-সবাই দেখাও। তাঁকে কষ্ট পেতে দাও।
[একে একে মঞ্চে আট রাজার প্রবেশ। বেনকু আত্মার পরেরজনের হাতে আয়না
আছে।]
ম্যাকবেথ
-এই আপনি। আপনাকে দেখতে বেনকুর মতন লাগে। যাও , এখান থেকে চলে যাও। (প্রথম জনকে) এই , আপনার মুকুট থেকে আলো এসে আমার চোখে
পড়ছে। (দ্বিতীয়
জনকে ) ঐ যে স্বর্ণকেশী , তার মাথায় আরেকটা
মুকুট। মনে হচ্ছে, প্রথম রাজার উত্তরসুরি। আমি তৃতীয় জনকে দেখছি, তাঁকে আবার দ্বিতীয় জনের মতন। এগুলা কি হচ্ছে। আমার মাথা ঘুরছে। শেষের জন আয়না হাতে নিয়ে চেহেরা
দেখাবার জন্য চলে আসছে। সবার হাতে হাতে রাজদণ্ড। এগুলা কি? হ্যাঁ। মনে হচ্ছে, এক রাজ্যে অনেক রাজা। ওহ্, কি বীভৎস!! বুঝতে পারছি। তারা বেনকুর উত্তরসুরি। সে তাদের দিকে তাকায় দাঁত বের করে হাসছে। না, এই অসম্ভব।
[পরবর্তী এপিসোডঃ ম্যাকবেথ সিজন সতেরো]- পার্থ প্রতীম মজুমদার
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder

No comments:
Post a Comment