ম্যাকবেথ- সিজন এইট
লেখকঃ উইলিয়াম শেখস্পিয়র
লেখকঃ উইলিয়াম শেখস্পিয়র
অনুবাদঃ পার্থ প্রতীম মজুমদার-------
Act 2, Scene 1,
Page 3
ঘণ্টা বাজছে ।
ম্যাকবেথ-আমি এখন যাচ্ছি। ঘণ্টা বাজছে। ডানক্যান তোমার মৃত্যুর ঘণ্টা বেজে গেছে।
Act 2, Scene 2
লেডি ম্যাকবেথের প্রবেশ
লেডি ম্যাকবেথ- দাসীদের দিয়ে ড্রিঙ্কস পাঠিয়ে
দিয়েছি। ড্রিঙ্কস খেয়ে তারা ঘুমে টাল হয়ে পড়ে গেছে। ঔষুধটা বেশি পড়ে গেছে। মরে গেছে নাকি
বেঁচে আছে - কে জানে !! একই পরিমান মদ খেয়ে আমার তো উত্তেজনা বেড়ে গেছে , নাচতে ইচ্ছে করছে। ইচ্ছে করছে সবকটাকে ধরে
দুচে দেই ।
ম্যাকবেথ-(ব্যাক স্টেজ থেকে)
কে? কে ওখানে? এইটা কি?
লেডি ম্যাকবেথ- ওহহো!! দাসীরা মনে
হয় জেগে গেছে। খুন করা তো মনে হয় হয় নি। যদি প্ল্যান মতন কাজ না হয়, তাহলে আমরা
ফেঁসে যাবো। যদি ডানক্যান তখন আমার বাবার প্রসঙ্গ না তুলতো, তাহলে আমি তখনই তাঁকে মেরে ফেলতাম।
[রক্তাক্ত ছুরি নিয়ে ম্যাকবেথের
প্রবেশ]
লেডি ম্যাকবেথ-ম্যাক!!
ম্যাকবেথ-আমার কাজ শেষ। তুমি কি কোন শব্দ শুনেছো?
লেডি ম্যাকবেথ-আমি পেঁচাদের ডাক
আর জোনাকি পোকাদের শব্দ শুনতে পাচ্ছি। তুমি কি কিছু বলেছো?
ম্যাকবেথ-কখন?
Act 2, Scene 2,
Page 2
লেডি ম্যাকবেথ-এই মাত্র।
ম্যাকবেথ-যখন আমি আসছিলাম?
লেডি ম্যাকবেথ-হ্যাঁ।
ম্যাকবেথ-শুনো!! ঐ রুমে কে ঘুমাচ্ছে?
লেডি ম্যাকবেথ-ডোনালবেইন।
ম্যাকবেথ-(তাঁর হাতের দিকে
চেয়ে) অনেক খারাপ একটা রাত গেলো।
লেডি ম্যাকবেথ-এইসব বাজে কথা বলো
না, সোনা।
ম্যাকবেথ-ওদের মধ্যে এক সেবক
ঘুমের মধ্যে হেসে উঠে, আরেকজন জন "খুন !" বলে চিৎকার দিয়ে উঠে। তারপর, তারা প্রার্থনা করে ঘুমিয়ে পড়ে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছিলাম।
লেডি ম্যাকবেথ- ম্যালকম এবং ডোনালবেইন একই রুমে ঘুমাচ্ছে ।
ম্যাকবেথ- আরেক সেবক কাঁদতে কাঁদতে
বললো, "ঈশ্বর আমাদের মঙ্গল করুক।
" আরেকজন বললো, "আমিন"
। মনে হচ্ছিলো, আমার রক্তাক্ত হাত দেখে তাদের ঈশ্বরের কথা বেশি করে মনে পড়ছে। কিন্তু তাদের ভয়ার্ত কণ্ঠস্বর শুনে, আমি, 'আমিন' শব্দটাও বলতে পারলাম
না ।
লেডি ম্যাকবেথ- এইগুলো নিয়ে বেশি চিন্তা করো
না, লক্ষীটি ।
ম্যাকবেথ- কিন্তু আমি, "আমিন " কেন বলতে পারলাম না? কেন কেন? আমারও তো ঈশ্বরের আশীর্বাদের দরকার ছিলো ।
লেডি ম্যাকবেথ-এইসব নিয়ে চিন্তা করাটা মোটেই
ঠিক হবে না, ডার্লিং। বরং আরও ক্ষতি হবে।
Act 2, Scene 2,
Page 3
ম্যাকবেথ-আমার মনে হয়েছিলো, একটা কান্নার শব্দ শুনতে পেয়েছিলাম, 'ঘুম আর নাই !! ম্যাক তাঁর ঘুমকে সারাজীবনের জন্য হারিয়ে
ফেললো। দিনের শেষে ঘুমই শান্তি আনে, ক্লান্তি দূর করে।
লেডি ম্যাকবেথ -তুমি কি বলছো?
ম্যাকবেথ-তারা এই কথা বলতেই লাগলো, "ঘুম আর নাই!! এই প্রাসাদে ঘুম আর নাই!! ম্যাক সব ঘুম
গুম করে দিলো। "
লেডি ম্যাকবেথ-ওরা কারা? এই ধরনের কথা বলে!! সোনা, এইভাবে বলে না। তুমি নিজেকে দুব্বল করে দিচ্ছো। তুমি বীর, কাপুরুষ নও। যাও, ফ্রেশ হয়ে নাও, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। রক্তগুলো ধুয়ে ফেলো। তুমি সাথে করে ছুরি কেন নিয়ে এসেছো? বসে বসে ছুরির রক্ত দেখার জন্য? যাও, রেখে আসো।
ম্যাকবেথ-আমি আর পারবো না। আমি দাঁড়াতেই পারছি না ।
লেডি ম্যাকবথ-ভীতু! কাপুরুষ কোথাকার!! মরা মানুষ তোমাকে মারতে আসবে!! বাচ্চাদের মতন কথা বলে। ডানক্যানের রক্ত আমি তাঁর সেবকদের গাঁয়ে মাখিয়ে দিবো। খুনের দায় তাদের উপর পড়বে।
লেডি ম্যাকবেথের প্রস্থান
ব্যাকস্টেজ থেকে একটা আওয়াজ
আসছে ।
#Macbeth_in_Bangla_translate
#ম্যাকবেথ_বাংলা_অনুবাদ
#ম্যাকবেথ_পার্থ_প্রতীম_মজুমদার
#Macbeth_by_Partho_Pratim_Mazumder

No comments:
Post a Comment