স্টার্ট আপ কোম্পানি এঞ্জেলপেড বিষয়ে কিছু কথা- Amrita Deb

স্টার্ট আপ কোম্পানি এঞ্জেলপেড বিষয়ে কিছু কথা - 
লিখেছেন -  অমৃতা দেব 
AngelPad (এঞ্জেলপেড) সিলিকন ভ্যালি ভিত্তিক প্রতিঠান যারা স্টার্ট আপ কোম্পানিগুলোকে প্রাথমিক পর্যায়ে ফান্ড দিয়ে থাকেন। ২০০১ সালে গুগলের এক্স প্রডাক্ট ম্যানেজার টমস কোটি ও তার ওয়াফ এটি প্রতিস্থা করেন।
তিনি প্রায় ৭ বছর গুগলে কাজ করে এবং ২ বছর পর নিজে এই স্টার্টআপ সীড ফান্ডিং কোম্পানি প্রতিস্থা করেন। AngelPad আমেরিকার সেরা স্টার্টআপ কোম্পানিগুলোর একটি। এটি সাধারনত টেকনোলজি ভিত্তিক কোম্পানিগুলোকে ভাল প্রোডাক্ট তৈরিতে, সীড ফান্ডিংয়ে আরও জনপ্রিয়ও করতে এবং পাশাপাশি নতুন স্টার্টআপ কোম্পানিগুলোকে সাফল্য পেতে সাহায্য করে।
AngelPad তাদের সদস্য কোম্পানিগুলোকে তহবিল, mentorship এবং অন্যান্য ভাল প্রতিষ্ঠাতাদের সাথে কাজ করার সুযোগ তৈরি করে দেয় সান ফ্রান্সিসকো এর AngelPad অফিসে।
" AngelPad প্রাথমিক পর্যায়ে থেকে কোম্পানিগুলি নির্বাচন করে কিছু প্রোটোটাইপিং ধারনার উপরে ভিত্তি করে । কোম্পানিগুলোর তহবিল সংগ্রহ এবং এর বাইরেও AngelPad কোম্পানীর নেটওয়ার্কের অংশ হয়ে দাঁড়িয়েছে"।
AngelPad প্রতিষ্ঠাতা টমাস কোরেট ব্যাখ্যা করে "একটি কোম্পানি চালু করা সত্যিই সহজ হয়ে উঠেছে। আমরা যা চ্যালেঞ্জ করি তা হল পণ্য বা কোম্পানির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি বোঝা এবং এগুোলির উপর ভিত্তি করে একটি কোম্পানি সাফল্য তৈরি করা।"
তারা খুব সচেতনতার সাথে কোম্পানি নির্বাচন করে। বিশেষ করে তারা ভাল আইডিয়াকে গুরত্ত দিয়ে থাকে। আরও একটা বিষয় তারা মনে রাখে কোম্পানি নির্বাচনের ক্ষেত্রে তা হল ভাল একটি টিম। individual কোম্পানি গুলোকে তারা তেমন প্রাধান্য দেয় না। তারা মনে করেন যে স্টার্ট আপের ক্ষেত্রে একসাথে কাজ করে একটা ভাল আইডিয়া তৈরি করা সম্ভব এবং যে কোনও চ্যালেঞ মোকাবেলা করা সম্ভব।
তারা প্রায় ১০ সপ্তাহের ট্রেইনিং ক্লাস করান তাদের কোম্পানিগুলোকে এবং প্রায় ৫০ হাজার ডলার দিয়ে থাকেন।
এক একটা সেশনে তারা প্রায় ১৫ টি স্টার্টআপ কোম্পানি নিয়ে থাকে। বছরে ২ টি সেশন হয় ৬ মাস পর পর। যার ১ টি নিউইয়র্কে হয় বাকি ১ টি সান ফ্রান্সিস্কতে। এর কারন নিউইয়র্কের স্টার্ট আপ বিজনেস এর দারুন অজ্ঞসরতা, আর সান ফ্রান্সিসকোর সিলিকন ভালি হচ্ছে স্টার্টআপ এর রাজ্য। তাই ২টা জায়গাই তারা গুরুত্তের সাথে দেখে।বতমানে সময়ে তারা সর্বমোট ১৩০ টির মত কোম্পানিকে সীড ফান্ডিং করেছে।
দশ সপ্তাহের প্রোগ্রামটি একটি কোম্পানির লঞ্চের সমস্ত দিকের ধারণা দেয় - পণ্য সম্পর্কে, বাজার সম্পর্কে, গ্রাহক অর্জন এবং তহবিল সংগ্রহের জন্য। এছাড়া AngelPad , ইমিগ্রেশন ভিসা বা বই সেট আপ এই দিকে গুলোতেও সাহায্য করে থাকে।
প্রোগ্রামের সময়, AngelPad গেস্ট স্পিকার এবং হোস্ট নিয়ে এসে বিভিন্ন ইভেন্ট প্রদান করে। ডেমো দিনের প্রস্তুতির জন্য প্রতিষ্ঠাতাদের সাহায্য করার জন্য বিশেষভাবে জোর দেওয়া হয়, যা প্রতিটি প্রোগ্রামের শেষে হয় । কোম্পানিগুলিকে শত শত বিনিয়োগকারীদের কাছে তাদের ধারণা, দৃষ্টি ও পণ্য উপস্থাপন করতে দেয়। পরামর্শদাতারা তাদের তহবিল সংগ্রহের ক্ষেত্রেও সাহায্য করে এবং ডেমোর দিন সব প্রতিষ্ঠান AngelPad এর প্রাক্তন ছাত্রদের নেটওয়ার্ক নিয়ে অংশ নেয়।
AngelPad এর, প্রতিষ্ঠাতা, পরামর্শদাতা সবারই লক্ষ্য থাকে একসাথে কাজ করে startup টি কে সফল করে তোলা।
source Link- স্টার্ট আপ কোম্পানি এঞ্জেলপেড বিষয়ে কিছু কথা -  অমৃতা দেব 

No comments:

Post a Comment