স্টার্ট আপ পিচ নিয়ে আলোচনা
Discussion about StartUp pitch in Bangla
Razib Ahmed > Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট ১৬ সেপ্টেম্বর ২০১৮
আজকের টপিকঃ স্টার্ট আপ পিচ
September 16 at 10:17 PM · Public
Ibrahim Khalil
পিচ বলতে বুঝলাম নাহ
S M Mehdi Hassan
বিনিয়োগকারীদের সামনে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আইডিয়া, লক্ষ্য, আয়-ব্যয় অল্প সময়ের মধ্যে সুন্দর করে গুছিয়ে তুলে ধরা। সোজা কথায়, এই জিনিসটাকে স্টার্ট-আপ পিচ বলে। আপনি যখন আপনার স্টার্ট-আপের ফান্ডিং এর জন্যে বিভিন্ন কোম্পানির কাছে যাবেন তখন আপনার আইডিয়াকে তাদের সামনে পিচ করতে হবে।
Fahreen Hannan
আপনার আইডিয়া গুছিয়ে টু দ্য পয়েন্ট ইনভেস্টর এর সামনে প্রেজেন্ট করা কে পিচ বলে
Tanvir Ahmed
১ম দুই থেকে তিন মিনিট গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে মধ্যে এমন কিছু উপস্থাপন করতে হবে যাতে ইনভেস্টররে অাকর্ষণ ধরে রাখা যায়
Obonty Aakhi
ব্যবসায়ের মূল কথা গুলো ইনভেস্টর এর কাছে অল্প সময়ে উপস্থাপন করাকে বিজনেস পিচ বলে
Fahreen Hannan
পিচে সমস্যা,সমাধান, কিভাবে করবেন,টার্গেট কারা,রেভিনিউ কিভাবে আসবে, কম্পিটিটর কারা এসব বিষয় থাকতে হবে
Obonty Aakhi
ইনভেস্টর রা সারা দিন সময় দিবে না আপনাকে, আপনার বিজনেস আইডিয়া তাদের কাছে শো করার জন্য।৩-৫ মিনিট সময়ের মাঝে তাদের কাছে আপনার বিজনেস আইডিয়া শো করে তাদের এট্রাক্ট করতে হবে
Sufia Akter
পিচ সঠিকভাবে উপস্থাপন না করতে পারলে, কোনো কোম্পানির কাছে তার ব্যবসার গ্রহণযোগ্যতা হারাবে।
Belal Ahmed
ইনভেস্টরতের সামনে বিষয়টা সার সংক্ষেপে এমন ভাবে উপস্থাপন করতে হবে তারা খুব সহজেই বুঝতে পারে।
Tanvir Ahmed
সমস্যা, সমাধান ও রেভিনিউ খুব গুরুত্বপূর্ণ
Mehedi Emran
আমার মনে হয় ইনভেস্টর কোম্পানির বর্তমান এবং ভবিস্যৎ সবকিছুই বুঝতে পারে বিজনেস পিচ থেকে
Fahreen Hannan
পাচ মিনিট সাধারণত সময় নির্ধারণ থাকে বা এর কম বেশি হতে পারে
Tanvir Ahmed
Fahreen Hannan অাপু অাজকে যে পিচ দিলেন সময় নির্ধারণ ছিল?
Fahreen Hannan
Tanvir Ahmed জি পাচ মিনিট।
Rokshana Rose
স্টাটআপের ক্ষেত্রে পিচ টা অনেক গুরুত্বপূর্ণ
Abdur Rahim Ritu
পিচ যদি সঠিক ভাবে প্রেজেন্ট করা না যায় তাহলে স্ট্রার্টআপের আসল উদ্দেশ্য ইনভেস্টর দের কাছে পৌছানো সম্ভব নয়।
তাই পিচ একটি গুরুত্বপূর্ণ বিষয়
Obonty Aakhi
স্টাটআপের ক্ষেত্রে পিচ টা অনেক গুরুত্বপূর্ণ।এর সম্মুখীন সব স্টার্ট আপকে হতে হয়।তাই একটা সুন্দর পিচ প্রেজেন্ট করা জরুরী
Tanvir Ahmed
নির্ধারিত সময়ের মধ্যে পুরো বিজনেস মডেলের সামারি উপস্থাপন করা অনেক চ্যালেন্জিং তাই এই নিয়ে অাগে অনেক বিশ্লেষণ করে কাটছাঁট করে ভাল একটি প্রেজেন্টশন তৈরি করে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে
Shamsun Nahar
সংক্ষিপ্ত বর্ণনার মাধ্যমে স্টার্ট আপ ।এর মুল বিষয় তুলে ধরাই পিচ।
এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি স্টার্ট আপ কোম্পানি এর জন্য
Shilpi Mahbuba-------------------------------------
কমেন্টস পড়ে স্টার্ট আপ পিচ সম্পর্কে পরিস্কার ধারণা পেয়েছি ।
Naseeb Ur Rahman
Well if the investor gives me just 5 minutes how can I start?
Sonia Sohana Seme
That is why need to practise. Need to speak more and more to represent yourself. Now imagine what will happen, if you are asked to pitch in English?
Sonia Sohana Seme
৫ মিনিটে ৬০০ শব্দ বলা সম্ভব। কাজেই যার যার পিচ লিখে ফেলুন।
Tanvir Ahmed
৫ মিনিটের একটি প্রেজেন্টেশন অাপনার স্বপ্নের গন্তব্যে পৌছে দিতে পারে
Tanvir Ahmed
স্টার্টঅাপ পিচকে ব্যবসায়ের পরিকল্পনা তুলে ধরা বুঝানো হয়
Tanvir Ahmed
সমস্যা ও উদ্ভাবনী সমাধান বিনিয়োগকারীর সামনে উপস্থাপন করতে হবে
Komolini Sarker Tumpa
startup pitch is very important. Because it represent about the company, which problem the startup want to solve, how to solve,how it will help the target market ,where it want to go in future means objective, mission, vision in short. The pitch presentation is very important to catch the attraction of funding company.
Suraiya Jahan----------------------
It is highly required for the huge study to make it attractive so that the investors become interested to invest.
Tanvir Ahmed
অাপনার দলকে তুলে ধরে বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনার বাস্তবিক প্রমাণ তুলে ধরতে হবে।
Shahanaj Islam Sanu
বিনিয়োগকারী দের কাছে অল্প সময়ে স্টার্ট আপের মুল বিষয়বস্তু ফুটিয়ে তুলায় স্টার্ট আপ পিচ।
Shahanaj Islam Sanu
যেই পডাক্ট বা নিশ নিয়ে কাজ করবেন এইটা সম্ভাবনা, ভবিষ্যত এবং কিভাবে ভোক্তাদের কাজে সেবা পৌঁছাতে পারবে আপনার টিম এইগুলো নিয়ে স্টার্ট আপ পিচ তৈরি করতে হয়।
Fahreen Hannan
সব চেয়ে জরুরি হলো, KEEP IT SIMPLE
Sufia Akter
যাদের পিচ নিয়ে সংশয় আছে, তারা কমেন্ট পড়ে জেনে নিতে পারবেন
Sonia Sohana Seme
৫ মিনিটে তুলে ধরতে হবে, আমার স্টার্ট আপ এর পরিচিতি, টিম মেম্বার সংখ্যা ও পরিচিতি, স্টার্ট আপের কারন ও উদ্দ্যেশ্য, টার্গেটেড মারকেট, কাংখিত লক্ষ্য, প্রয়োজনীয় সময়, কার্যপ্রণালী।
Tanvir Ahmed
বিনিয়োগকারীরা সাধারণত উদ্ভাবনী সমাধান কিভাবে প্রয়োগ করে টার্গেট কাস্টমার নিয়ে অাসবেন ও রেভিনিও অাসবে তার দিকে লক্ষ্য রাখে। বেশির বিনিয়োগকারীর উচ্চ অাকাংখা থাকে।
Tanvir Ahmed
বিনিয়োগকারীরা উচ্চ অাকাংখা করবে এটাই স্বাভাবিক তাই ডেকটি এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে করে বিনিয়োগকারী মুগ্ধ হয়
Suraiya Jahan
I think the pitch is one kind of summary about startup. The main objective of the pitch is to instigate the investor.
Tanvir Ahmed
বাজার কৌশল কাঠামো ও কিভাবে বাজারে টিকে থাকবেন স্লাইডশো দিয়ে ফুটিয়ে তুলতে হবে
Tanvir Ahmed
পিচ দেওয়ার অাগে টিম মেম্বারদের সামনে বার বার অনুশীলন করতে হবে, কারণ পিচে কিসের ঘাটতি অাছে তা বুঝা যাবে
Tanvir Ahmed
পুরো সময় পজিটিভ থাকতে হবে।বিনিয়োগকারী পিচের সাথে অাপনার মনোভাব কেমন তা বুঝার চেষ্টা করবে
Md Abdul Awal
স্টার্টআপ পিচ বিষয়টা আমার কাছে আজকে একটি নতুন টপিক ছিল। তবে সবার কমেন্ট পড়ে যা বুঝতে পারলাম তা সামারি করে লিখছি
১. পিচ বিষয়টা হল নতুন কোন বিজনেস কে কারো কাছে বা কোন ফান্ডিং কোম্পানির নিকট পুরো বিষয় টা গুছিয়ে উপস্থাপন করা।
২.পিচ এর জন্য নির্ধারিত সময় হচ্ছে ৫-৬ মিনিট
৩.পিচ এর প্রথম ২/৩ মিনিট খুবই গুরুত্বপূর্ণ।
৪. পিচ এর মাধ্যমে কোম্পানি বা স্টার্ট আপ কি নিয়ে শুরু হচ্ছে, কিভাবে সমস্যার সমাধান হবে, টিম কিভাবে কাজ করবে, সেবা মান কেমন হবে, ফান্ডিং কিভাবে বিনিয়োগ করবে, কিভাবে মুনাফা অর্জিত হবে ইত্যাদি।
Suraiya Jahan
It not that much easy to represent an effective pitch.
Team members need more information about it and become well skilled in power point. Simple presentation is even more important.
Tanvir Ahmed
সাধারনত পিচ বলতে অাপনার অাইডিয়াকে এমন গল্প অাকারে উপস্থাপন করবেন যেনো শ্রোতা ও কাস্টমারের অাগ্রহ জন্মায়
Suraiya Jahan
It not that much easy to represent an effective pitch.
Team members need more information about it and become well skilled in power point. Simple presentation is even more important.
Tanvir Ahmed
সাধারনত পিচ বলতে অাপনার অাইডিয়াকে এমন গল্প অাকারে উপস্থাপন করবেন যেনো শ্রোতা ও কাস্টমারের অাগ্রহ জন্মায়
Fahreen Hannan
পিচে র ভাষা এমন হবে,
প্রব্লেম যদি x হয়, সমাধান হলো y
সমাধান এর মাধ্যম হলো Z
Tanvir Ahmed
অনেক সময় এক্সিকিউটিভ সামারির উপর সন্তুষ্ট হয়ে বিনিয়োগকারী বিনিয়োগ করে থাকে, এক্সিকিউটিভ সামারি হলো কিভাবে ভ্যালু প্রপোজিশন বৃদ্ধি করবেন তা বুঝানো
Tanvir Ahmed
পিচ সহজবোধ্য হলে ভাল হয়।পিচ যেনো অতিরঞ্জিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে
Raju Ahmed
পিচ হল আপনার কোম্পানিকে হাই লাইটিং করার একটা সংক্ষিপ্ত মাধ্যমে। খুব অল্প সময়ের মধ্যে একটা কোম্পানির যাবতীয় চিত্র তুলে ধরা। পিচিংয়ের সময় খেয়াল রাখার অতীবও জরুরী যাতে লক্ষ্যযুক্ত শ্রোতা বিরক্ত না হয়।
অনেক ভাল বিষয় আড্ডায় সিলেক্ট হয়ছে।
Jannat Tabassum
সুন্দরভাবে ভাবে স্টারআপের কার্যাবলী ফুটিয়ে তুলা,সমস্যা ও সমাধানকে সাবলীল ভাবে উপস্থাপন করা,ক্রেতা ও কোম্পানির আয় সম্পর্কে উপস্থাপন করা,সবকিছু একটি সামারীতে রচনা করে উপস্থাপন করাই পীচ।স্টার্ট আপ এ পীচ কার্যকরী ভূমিকা পালন করে।ধন্যবাদ স্যার, নতুন শব্দের সাথে পরিচিত হলাম,আড্ডার কমেন্টগুলো পড়ে এর সম্পর্কে ধারণা পেলাম।
Hosna Khatun
স্টার্ট আপ পিচ নিয়ে অনেক কিছু জানলাম। আমার মনে হয় সুন্দর একটা পিচ রেডি করতে পারলেই হবেনা। উপস্থাপনা, বডি ল্যাঞ্জুএজ এগুলিও গুরুত্বপুর্ন।
Raju Ahmed
পণ্যের বর্ননা বা বেনেফিট পিচের মাধ্যমে হয় না। পন্যের বা সেবার মাধ্যমে কিভাবে শ্রোতার সমস্যার সমাধান করা যায় তা একটা স্লাইড শোয়ের মাধ্যমে প্রকাশ করা অল্প সময়ের মধ্যে।
Tanvir Ahmed
পিচে ইনফোগ্রাফি খুব গুরুত্বপূর্ণ। ইনফোগ্রাফির মাধ্যমে সহজে পুরো বিষয়টি প্রথমে দেখানো যায়
Tanvir Ahmed
পিচ হলো একটি ব্যবসায়ের ধারাবাহিক বর্ণনা বলা যায় যা স্পিকিং ও বিভিন্ন টুল ব্যবহার করে কম সময়ের মধ্যে উপস্থাপন করাকে বুঝায়
Raju Ahmed
একজন ইনভেস্টর কোম্পানির কিছু বিষয় জানতে আগ্রহী হয়। ইনভেস্ট করার অর্থই তার আয়ের সুযোগ থাকতে হবে। আইডিয়ার সাথে যুক্তি কতটা অর্থ সম্পূর্ন। আপনার টিমে কি দক্ষ এবং আপনার মেন্টর কে? আপনে কেন এখন স্টার্ট আপ শুরু করতে যাচ্ছেন এবং এই সময়ে আপনার টারগেট অডিয়েন্স এর কি সমস্যার সমাধান হবে এই ছোট্র একটা উপস্থাপন ইনভেস্ট চাইতে পারেন।
Raju Ahmed
যত ছোট আইডিয়া উপস্থাপন করা চেসটা করা এবং যাবতীয় বিষয় তুলে ধরা।
Raju Ahmed
সহজ কথায় এমন একটা উপস্থাপনা উপহার দেয়া উচিত যাতে কোম্পানির ভিশন, মিশন, প্রতিষ্টাতা, টিম মেম্বার এবং তাদের দক্ষতা, কেন এখন শুরু করবেন এবং আপনার শ্রোতার কি সমস্যার সমাধান করবে। হয়ে গেল। এত সুন্দর একটা বিষয় কমেন্টস অনেক কম।
Najninaktar Najnin
আজ আমি সকলের কমেন্ট পড়ে স্টার্ট আপ পিচ সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারলাম। এর পূবে কখনো এই শব্দের সাথে পরিচিত ছিলাম না। নতুন নতুন অনেক কিছু জানতে পারছি ডিএসবি এর মাধ্যমে। আপনার প্রাণবন্ত হৃদয় উজাড় করে আমাদের পাশে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ স্যার।
Mamun Islam
চমৎকার টপিক
startup pitch অত্যান্ত গুরুত্ত্ব পূর্ন startup funding এর ক্ষেত্রে এবং যে বিষয় গুলো তুলে ধরা একান্ত আবশ্যক
1. Introduction
2. Idea
3. Market size
4. Competitive advantage (from others)
5. Funding request
6. Management team
7. Use of Technology
8. Business strategy & implemention plan
Fahreen Hannan
পিচের ক্ষেত্রে যেটি মাথায় রাখা উচিত,স্লাইড রিডিং না পড়ে নিজের মত করে বুঝিয়ে বলা। তবে পরিসংখ্যান দিতে পারলে ভাল
Fahreen Hannan
শুরু টা গল্প দিয়ে স্টার্ট করুন,অথবা ডাটা অথবা কোন একটা প্রশ্ন দিয়ে। যা কিনা তাদের কে নাড়া দেবে
Fahreen Hannan
পিচ এমন ভাবে দেবেন যাতে এর রেশ মাথায় থেকে যায় আপনি বের হয়ে আসার পরও
Fahreen Hannan
পিচ আপনার কোম্পানি বা আইডিয়া কে যত টুক তুলে ধরবেন ঠিক তত টুকুই আপনার নিজেকে রিপ্রেজেন্ট করবেন। সেজন্য প্রশ্ন র জন্য প্রিপারেশন নিয়ে যাবেন
Fahreen Hannan
সমস্যা অবশ্যই সময়োপযোগী হতে হবে আর সমাধান টাও ক্যাচি হতে হবে।
আপনার কম্পিটিটর এবং তাদের সাথে আপনার মুল পার্থক্য তুলে ধরত্র হবে
Tanvir Ahmed
অাপনার পন্য বা সেবার কম্পিটিটর বাজারে থাকলে এর থেকে অাপনারটা ব্যতিক্রম কেন তা তুলে ধরতে হবে
Jaki Ullah
সবাইকে ধন্যবাদ আলোচনার জন্য । এভাবেই শিখা যায়। আমি ছোট খাটো business শুরু করতে চাচিছ । idea খুজছি । পুঁজি সামান্য ।
Ayaan Siyam
পিচ সম্পর্কে আমারে কোন ধারনা ছিলনা। ডিজিটাল স্কিল ব্লগ পড়ে মোটামুটি ধারনা পেয়েছি যে পিচ কি।
পিচ হলো আপনার স্টার্টআপ কম্পানির আইডিয়া গুলো ইনভেস্টরদের কাছে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যে্ যাতে তারা বুঝতে আপনার স্টার্টআপ কম্পানিই সেরা ইনভেস্ট করার জন্য, মোট কথা আপনার বিজনেস প্লান গুলো এমন ভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে যাতে ইনভেস্টেরদের আপানার আইডিয়া গুলো আকর্ষনীয় ও ইউনিক মনে হবে..
Source Link: আড্ডা পোষ্ট - স্টার্ট আপ পিচ নিয়ে আলোচনা
No comments:
Post a Comment