স্টার্ট আপ প্ল্যান নিয়ে আলোচনা - Razib Ahmed

 স্টার্ট আপ প্ল্যান  নিয়ে আলোচনা -Razib Ahmed

Discussion about Start Up Plan

Razib Ahmed > ‎Digital Skills for Bangladesh
আজকের আড্ডার বিষয় ছিল স্টার্ট আপ প্ল্যান। এ থেকে যা জানলেন, শিখলেন, লিখলেন তার একটি সামারি দেন এই পোস্টে

July 26 at 1:50 AM · Public

মোহাম্মদ নাজিউর রহমান
প্লানিং করার দক্ষতা বাড়ছে।।অনেক গুরুত্বপুর্ন বিষয় উঠে এসেছে যেগুলো নিয়ে না স্টাডি করলেই নয়।। সর্বোপরি আমি যেটা বুঝেছি তা হল---এমনভাবে স্টার্ট আপের প্লানিং করতে হবে যেখান থেকে সব ধরনের পাব্লিক তাদের নিত্য প্রয়োজনিয় চাহিদা গুলো মেটাতে পারবে।। আগের চাইতে সহজ ও সাবলিল ভাবে।। ফেসবুক বেসড করতে হবে।। আর শুধুমাত্র বাংগালিদের টার্গেট থেকে বেরিয়ে আসতে হবে।। এমন একটি সুপারসপ তৈরি করা যেতে পারে যেখান থেকে সব ধরনের ক্লায়েন্ট সবকিছু পেতে পারে।। ধন্যবাদ স্যার।।

Kamrul Hasan
স্টার্টআপ প্লান অতিশয় গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমন একটি বিষয় নির্বাচন করতে হবে যা বিশেষ কিছু মানুষের বিশেষ কোন সমস্যার সমাধান করতে পারে বা জনকল্যান বয়ে আনতে পারে মানে আমাদের প্রবলেম সলভিং উপর জোর দিতে হবে। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে মানে আমরা চিরাচরিত যেসব সমস্যার মুখোমুখি হই সেগুলি থেকে কোন আইডিয়া খুঁজে পেলে বেটার হয়। আইডিয়া হওয়া উচিত ইউনিক বা বাস্তবধর্মী। বর্তমানে যা দেখতে পাচ্ছি ই-লার্নিং এবং আইটির উপর স্টার্টআপ প্লানের সম্ভবনা ব্যাপক।

Tanvir Ahmed
স্টার্টঅাপ শুরু করতে সুপরিকল্পিত পরিকল্পনা,মার্কেট রিসার্স,এনালাইসিস, চাহিদা,প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ । ফেসবুককে কাজে লাগিয়ে স্টার্টঅাপ শুরু করা যায়।ঝুকি নেয়ার মানুষিকতা থাকতে হবে।হেরে গেলে,ব্যর্থ হলে ধমে না গিয়ে অাবার শুরু করতে হবে।স্টার্টঅাপ নিয়ে অনেক পড়তে হবে।
অামি ডিজিটাল কন্টেন্ট ও ইলার্নিং নিয়ে স্টার্টঅাপ করতে অাগ্রহী

Shamsun Nahar
Start up কোম্পানি দাড় করানোর জন্য আগে থেকেই বিষয় বাছাই করতে হবে এবং সেই বিষয়ে সর্বোচ্চ জানার চেষ্টা করতে হবে এবং এর মাধ্যমে কি কি সুবিধা মানুষ পাবে সেই বিষয়ে ও অবগত হতে হবো। মিশন& ভিশন ঠিক রেখে সফলতার জন্য কাজ করতে হবে।

তবে শর্ত একটাই নিয়মিত কাজ এবং পড়ে জানা । এই কাজ করতে হবেই​।
অনেকেই অনেক ভালো ভালো আইডিয়া প্রদান করেছেন। যদিও আজ আড্ডায় ছিলাম না তবে সবার কমেন্ট পড়ার চেষ্টা করছি।

Mihita Moni
আজকের আড্ডা পোস্ট শিখার মত অনেক কিছু ছিল।
স্টার্টআপ শুরু করতে হলে কেমন উদ্যোগী হতে হবে তা জানতে পারলাম।তাছাড়া জান্নাত আপুর কমেন্টগুলো থেকে জানার কোন ত্রুটি ছিল না।এক এক জন এক একটা বিষয় নিয়ে স্টার্টআপ শুরু করার প্রেরণা যুগিয়েছে।আমি বেশিক্ষণ সময় দিতে পারিনি তবে কমেন্ট গুলো পড়ার চেষ্টা করেছি এবং পড়েছি অনেক অজানা তথ্য জানতে পেরেছি।অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের জানার সুযোগ করে দেওয়ার জন্য
Jannat Tabassum
স্টার্ট আপ শুরুর পূর্বে স্টার্ট আপ প্ল্যান টা জরুরী। ফেসবুক ভিত্তিক স্টার্ট আপ এর অনেক সুযোগ সুবিধা আছে।স্টার্ট আপ প্ল্যান এর ক্ষেত্রে বর্তমান সময়ের চাহিদা ও প্রয়োজনের উপর ভিত্তি করে এগুতে হবে।
Razib Ahmed
আমি জিরো ক্যাটাগরি বা ক্লাস ওয়ানের ইংলিশ ফর টুডে বই থেকে শুরু করতে বলি সবাইকে। ঠিক তেমনি স্টার্ট আপে ফেইসবুক দিয়ে একদম শূন্য থেকে শূন্য টাকা ইনভেস্ট করে শুরু করতে বলি। প্রথম এক বছর লাভের দরকার নাই, আয়ের দরকার শুধু পড়েন, জানেন আর শিখেন।

Kamrul Hasan
আমাদের আসলে ভাইয়া টাকার লোভের কারণে কিছু হয় না। টাকা নিয়ে একটা পোস্ট দিছে একজনে সবাই ঐখানে গিয়ে লাফাচ্ছে। না শিখে, না জেনে, না দক্ষ হয়ে তো টাকা ইনকাম করা যাবে না। যেটা করলে টাকা আসবে আমরা সেটা না করে কিভাবে শর্টকার্টে টাকা আনা যায় সেই চিন্তায় ব্যস্ত। যিনি টাকা ইনকাম করছেন বছরের পর বছর লেগে থেকে শিখেই এখন টাকা ইনকাম করতে পারছেন, সেটা ১ দিন বা ২ দিনে হয় নি।

Razib Ahmed
সেটাই। এবং এভাবে টাকা টাকা করে বছরের পর বছর পার করে দেই কিন্তু ১০০ দিন সময় দেবার মত সময় থাকে না :D

Kamrul Hasan
জি ভাইয়া টাকা আর আসে না,কিছুদিন পর আসে শুধু হায়-হুতাশ।

Tanvir Ahmed
জ্বি ভাই, শর্টকাটে কিছু পেলে অামরা ঝাপাইয়া পড়ি।অামি নিজেও অাগে তেমনি ছিলাম বিশেষ করে রাজিব ভাইয়ের পোষ্ট পড়তে পড়তে পুরোপুরি বদলে গেলাম। এখন শর্টকাটে অায় বা শিখা শুনলেই মেজাঝ খারাপ হয়ে যায়।অাল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে অামাকে রাজিব ভাইয়ের থেকে শিখার তাওফিক দিছে

Kamrul Hasan
Tanvir Ahmed ভাই, আপনি এখন একদম পুরোপুরি সঠিক পথে আছেন। একটু আগে আপনার পোস্ট পড়লাম, কত সুন্দর লিখেছেন। এভাবে লেগে থাকলে বহুদূর যেতে পারবেন ইনশাআল্লাহ। অনেক শুভকামনা রইলো আপনার জন্য। ভাইয়ার নির্দেশনা গুলি এখনকার মতই পালন করে যান।

Tanvir Ahmed
Kamrul Hasan ইনশাঅাল্লাহ।ধন্যবাদ ভাই

Nusrat Hurain
Amra sudhu output pete chai,or manuser output(success) dekhi.But output payar jonno je kotovabe,koto rokom input dite hoy seta dekhi na.

Kamrul Hasan
Nusrat Hurain জি আপু এটাই আমরা সবাই আউটপুট নিয়েই ব্যস্ত কিন্তু ইনপুট নিয়ে কেউ আগ্রহী না। দারুণ ব্যাখ্যা করেছেন।

Bilash Sarker
স্যার আজকে না শুধু আপনার কাছ থেকে যা কিছু পাইছি তা বলে শেষ করতে পারবনা। আপনার কথামতো গ্রুপে সময় দিয়ে অনেক কিছু শিখছি কিন্তু কিছুদিন না থাকায় একটা দুরত্ব তৈরি হয়েগেছে। এখন সবার আগে এই দুরত্ব টাকে কমাতে হবে। আপনি শিখিয়েছন কিভাবে স্বপ্ন দেখতে হয় এবং কিভাবে সেটাকে বাস্তবে পরিণত করতে হয়। এরজন্য আপনাকে শত কোটি নমস্কার। আপনার আশে পাশে থাকতে পারলে আর আপনার কথা মত চললে ক্যারিয়ার নিয়ে ভাবতে হবেনা এইটুকু জানি স্যার।

Sonia Sohana Seme
স্টার্ট আপ প্লান করতে হবে সময় দিয়ে। প্রতিটি পদক্ষেপ হতে হবে অনেক বেশি সুচিন্তিত। কি কি প্রয়োজন, কিভাবে কি করা উচিত, সব ভালো মত পর্যলোচনা করে দেখতে হবে। একটি টিম বানাতে হবে। কার কি ভুমিকা তা একেবারে কাগজে একে প্লান এর ভালো মন্দ দিক যাচাই করে দেখতে হবে। শুরু করতে হবে ফেসবুক থেকে। এতে করে একসাথে চর্চা এবং অন্যদের প্রতিক্রিয়া বোঝা যাবে।

Kamrul Hasan
একেবারে পয়েন্ট টু পয়েন্ট কথা

Mojidul Islam
আমাদের প্রধান কারণ হলো আমরা অতি সহজেই টাকার লোভে পড়ে যাই যার ফলে কোন কিছু করতে পারি না। যদি কেউ টাকা নিয়ে পোস্ট করে সেই পোস্ট অনেক কমেন্ট জমা পরে,, অথচ তারা কাজ জানে না , কাজ শিখা নেই তারপরেও বলবে কিভাবে টাকা ইনকাম করা যায়, আমি কাজ করতে চাই, আমি আগ্রহী, আর যখন তাদের কে স্কিল এর কথা জিজ্ঞেস করা হয় তখন তারা বলে আমি তো কাজ পারি না ঠিক তখনে তারা মার খায়, তারা তো বুঝেনা যে টাকা ইনকাম করার আগে আমাদের যা জানতে হবে বা শিখতে হবে তা আমাদের কাছে নাই তাহলে আমাদের দিয়ে কে কাজ করাবে,, যদি তাদের মাঝে এই মনুষত্ব থাকতো তবে তারা টাকার পিছনে নয় কাজের পিছনে ছুটতো,

Bilash Sarker
ভাই যেদিন থেকে স্যার এর সাথে পরিচিত হইছি সেদিন থেকে টাকা কামানোর চিন্তা বাদ ক্যারিয়ার গঠন চিন্তায় আছি।

Mojidul Islam
খুব ভালো করেছেন

Mojidul Islam
আজকে আপনার কাজ জানা থাকলে দু দিন বা চার দিন পর কর্ম করে চারটা ডাল ভাত খেতে পারবেন, যদি কাজেই না জানেন তবে গোস ভাত খাওয়ার স্বপ্ন দেখে তো কোনো লাভ নাই
Md Yeasin Arafat
স্টার্ট আপ মানে নতুন কিছু নিয়ে কাজ শুরু করা বা পুরনো টপিক কে নতুন করে তুলে ধরা।এটি যা কিছু নিয়েই করি না কেন এতে যেন মানুষের সমস্যা সমাধান হয়। যে সমস্যা নিয়ে স্টার্ট আপ করব সে বিসয়ে ১০০% ধারনা থাকা উচিত। বর্তমানে স্যার এর সার্চ ইংলিশ ই র্লানিং অনেক জনপ্রিয় কারন বাংলাদেশে এই বিষয়ে খুব কম ই ভাল প্রতিষ্ঠান আছে।স্টার্ট আপ করতে হলে সবসময় ঝুঁকি নেয়ার মন মানসিকতা থাকতে হবে।স্টার্ট আপ মানে নিজের কোম্পানি বা অংশীদারি ব্যবসা। যারা নিজের কাজ বা আইডিয়াকে সমাজে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য স্টার্ট আপ বেষ্ট

Firuj Ahammed
স্টার্ট আপের জন্য প্রয়োজনীয় বিষয়,
1) ইউনিক আইডিয়া নির্বাচন করতে হবে৷
2) একটি টিম গঠন করতে হবে৷
3) টিমের প্রতিটি ব্যক্তির আলাদা আলাদা কাজ থাকবে
3) টিমের সবাইকে এক সাথে কাজ করার মানুষিকতা থাকতে হবে৷
4) যে বিষয় নিয়ে কাজ করতে চয় সে বিষয়ে প্রচুর স্টাডি করতে হবে
5) লেগে থাকার মানুষিকতা থাকতে হবে
6) সমস্যা সমাধানে একসাথে কাজ করতে হবে
7) দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে৷

Bilash Sarker
ধন্যবাদ ভাই

Md Abdul Awal
আইডিয়া সব সময় ইউনিক হতে হবে এমন নয়। পৃথিবীর ৯০ ভাগ আইডিয়ায় পুরাতন। তবে সেগুলোকে আর সময় উপযোগী করে মানুষের কাছে উপস্হাপন করতে হবে।

Firuj Ahammed
Md Abdul Awal জি পুরাতন আইডিয়াকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা যেতে পারে৷

Juber Ahmed Juel
স্টার্টআপ কিভাবে শুরু করব তার জন্য প্লানিং দক্ষতা অবশ্যই গুরুত্বপুর্ণ স্টার্টআপ কল্যাণ মুলক বা সমস্যা উত্তরণ থেকে কিভাবে কাজ করা যায় সে বিষয় নি স্টার্টআপ দাড় করাতে হবে সর্বপরি প্লানিং আর দক্ষতাই আসল স্যার

Ramim Ahmed
প্রথমত, একটি ইউনিক আইডিয়া দরকার। আর সেটা হতে হবে মানুষের সমস্যা সমাধান। আমাদের জীবনের সমস্যা র কোন শেষ নেই। ভাল করে নজর দিলে আমরা অনেক সমস্যা ই দেখি। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনাকে আইডিয়া টা নিয়ে অনেক টা স্টাডি করতে হবে একেবারে শুরু থেকে শেষ সবকিছুর! আর আপনার লক্ষ্যে পৌঁছাতে অবিচল থাকা চাই! আপনার আইডিয়া টা যেরকম ই হোক না কেন আপনি ফালতু লোকজন এর কথায় কান দিবেন না! কারন, প্রতিটি স্টার্ট আপ এর শুরুতেই দেখা যায় আইডিয়া টা শুনে মানুষ হাসে! টিটকারি মারে, কিন্তু যারা এগুলি করে তারা একেবারে হিতাহিত জ্ঞান শুন্য! বরং এমন লোকের সাথে বসুন যিনি আপনাকে আইডিয়া কে এক অপার সম্ভাবনা হিসেবে দেখে আপনাকে এক্টু হলেও সাপোর্ট দেয়।
আর শেষ কথা হল, যতবারই ব্যর্থ হবেন ততবারই চেস্টা করতে হবে।
ধন্যবাদ সবাইকে

MD Shariful Islam Biplob
মূলবান কথা

Komolini Sarker Tumpa
to star anything plan is very important. a good plan make the work half done. to start a startup 1st need to plan for the area means in which sector you want to build your startup. study more about that sector, make you skilled on that sector. then next step is how many member will be your startup co founder, skillful cofounder is preferable. then the next step is dividing the responsibility. work together is very important. then keep doing the work and keep patience until your startup stand in a good position.

Nushrat Sultana
স্টার্ট আপ এর জন্য শুরুতেই মানুষের উপকার হয় এমন কিছু নিয়ে কাজ করার ইচ্ছা থাকতে হবে।
প্ল্যান করতে হবে অনেক যাচাই বাছাই করে। টার্গেট মার্কেট দেখতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। এরপর ভালো টিম হলে প্রত্যেকের মতামত এর ভিত্তিতে সুপরিকল্পিত ভাবে কাজ বণ্টন করে নিতে হবে টিমের সবার মাঝে।
অনেক কিছুই জেনেছি, কিন্তু এই নিয়ে আরো জানতে হবে।

Ji Tu Mony
দারুন সব আইডিয়া পাওয়া গেল।স্টার্ট আপ কোম্পানি বা ব‍্যবসায় যাই করেন না কেন আপনার ধৈর্য ও লেগে থাকার এবং ঝুঁকি গ্রহণ করার মানসিকতা থাকতে হবে।

Aulak Kumer Kundu
You are absolutely right and beautiful dear sir. Your idea is so much nicer than others. I will try my best.

Fouzia Binta Wahid
আমি আড্ডা পোস্ট মিস করেছি। অনেক চেষ্টা করেও সব কমেন্ট পড়তে পারলাম না।যেটুকু পড়েছি তার সামারি-
★আগে অনুশীলন করতে হবে।
★জানতে হলে পড়তে হবে।গ্রুপে টার্গেট নিয়ে একশ দিন সময় দিতে হবে।
★নিয়মিতরা এগিয়ে যাচ্ছে।
★ফেসবুক বেসড স্টার্ট আপে কোন ঝুৃঁকি নেই।
★লস হওয়াটা স্বাভাবিক।তা মেনে নিয়ে আবার উঠে দাঁড়াতে হবে।



No comments:

Post a Comment