পডকাস্ট নিয়ে স্টার্ট আপ কোম্পানির বিষয়ে আলোচনা- Razib Ahmed

আলোচনা: পডকাস্ট নিয়ে স্টার্ট আপ কোম্পানি 
Discussion: StartUp company with Podcast
Razib Ahmed > ‎Digital Skills for Bangladesh
আড্ডা ২৩ মে
আজকের বিষয়ঃ পডকাস্ট নিয়ে স্টার্ট আপ কোম্পানি, সেমিনার, ওয়ার্কশপ, বই, ব্লগ, ফেইসবুক পেইজ গ্রুপ ইত্যাদি।
May 23 at 11:14 PM · Public
Obonty Aakhi
Razib Ahmed স্যার অনেক ধন্যবাদ একটা সুন্দর আড্ডারর টপিক সিলেক্ট করার জন্য।
Fahreen Hannan
Total ecosystem.
স্বপ্ন দেখি -নিজের একটা স্টুডিও,
পডকাস্ট বানাচ্ছি। কন্টেন্ট দিচ্ছি।
Kamrul Hasan
গ্রুপে অনুশীলনের পাশাপাশি পডকাস্ট নিয়ে আমাদের কিছু ওয়ার্কশপ দরকার ভাইয়া।
Rakibul Hasan Rakib
ভালো স্টার্ট আপ হলে অন্যগুলো এমনি হবে ধীরে ধীরে।
Sabina Yeasmin
পডকাস্ট নিয়ে যখন সবাই জেনে গেছে এবং এর সম্ভাবনা ও জানা হয়ে গেছে তাহলে এখন সেটা সবার কাছে নিয়ে যেতে পারলেই হলো, আর এই নিয়ে যাওয়ার কাজ বিভিন্ন সেমিনার,ওয়ার্ক শপ,ব্লগ, ফেইসবুক ই করে দেবে যার ফলে পডকাস্ট ইন্ডাস্ট্রি গড়তে বেশি দিন লাগবে না। ;;
Bhadra Kanta Sheel
পডকাস্ট নিয়ে প্রচুর লেখালেখি করা দরকার।
Mizanur Rahman
পডকাস্ট নিয়ে স্টার্টআপ কোম্পানি হতে পারে, ভারতে যেমনটা হচ্ছে
Mizanur Rahman
পডকাস্ট নিয়ে সেমিনার করলে অনেকে বিষয়টা সম্পর্কে পরিস্কার ধারণা পাবে তাছাড়া পডকাস্ট নিয়ে ব্যাপক প্রচার হবে।
Shimul Sultan
পডকাস্ট নিয়ে প্রতিটা আলোচনায় নতুন নতুন তথ্য বেরিয়ে আসবে, যা আমাদের সামনে আগিয়ে যেতে সাহায্য করবে।
Mizanur Rahman
পডকাস্ট নিয়ে ব্লগে লিখলে দ্রুত পডকাস্ট সরিয়ে পড়বে ।
Rabiul Islam
বেশি প্রচার করতে পারলে বেশী মানুষ জানতে পারবে ।
Mizanur Rahman
পডকাস্ট নিয়ে বই বের হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, মানুষ আগ্রহ নিয়ে পড়বে
Sabina Yeasmin
পডকাস্ট নিয়ে সবাই এতটাই সিরিয়াস যে নিজেরাই বিভিন্ন ধরনের পডকাস্ট করে যাচ্ছে কোন রকম ধান্দা ছাড়া, সো সবাই যদি তাদের এই সিরিয়াসনেস টা ধরে রাখতে পারে এবং পডকাস্ট করা কন্টিনিউ রাখে তাহলে সেটা সবার জন্য ভাল এবং তৃনমূল পর্যায়ে যাওয়া থেকে অন্যকিছু আটকাতে পারবে না। ;
Ji Tu Mony
পডকাস্ট নিয়ে মিডিয়া কাভারেজটা আগে দরকার।
Mizanur Rahman
ফেসবুক ইউজার বেশি হওয়ায় ফেসবুক পেজ ও গ্রুপ হতে পারে পডকাস্ট প্রচার ও প্রসারের সেরা মাধ্যম। ইতমধে আমাদের এই গ্রুপ থেকে অনেক মানুষ জানতে পেরেছে এবং আমি লক্ষ্য করেছি অনেকে তাদের গ্রুপে পডকাস্ট লিঙ্ক শেয়ার করছে
Md Rafiq
পটকাস্ট বিস্তারিতভাবে আলোচনা করা । আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে ।
Afsana Mimi
পডকাস্ট এর ওয়ার্কসপ দারুন হবে
Kamrul Hasan
পডকাস্টকে জানার জন্য ব্লগে অনেক পোস্ট আছে, নতুন যারা আছেন তাদের উচিত ব্লগের পোস্টগুলি সিরিয়াসলি পড়া।
জাকারিয়া
স্টার্ট আপ কোম্পানি, সেমিনার, ওয়ার্কশপ, বই, ব্লগ, প্রত্যেকটা কাজ ১০ জনে মিলে করলে খুব সহজে হয়ে যাবে ইনশা আল্লাহ।
Mizanur Rahman
আমরা যদি ১০০ জন পডকাস্ট নিয়ে ব্লগের একটি পোস্ট শেয়ার করি তাহলে কমপক্ষে ১০০*১০০০=১০০০০০ জন মানুষ পডকাস্ট নিয়ে জানতে পারবে। দেশে পপডকাস্ট প্রসার করার জন্য এটি হতে পারে সেরা একটি মাধ্যম
Md Rafiq
পটকাস্ট এর সাথে সাথে আমাদের আইটিতে দক্ষ হতে হবে
Sabina Yeasmin
বিভিন্ন সেমিনার এর আয়োজন করে তাতে পডকাস্ট নিয়ে এবং এর উপকার ও সম্ভাবনা নিয়ে বলা হলে পডকাস্টের প্রসার অনেক গুন বেড়ে যাবে।
Kamrul Hasan
যারা নিয়মিত ব্লগ পড়ছেন আপনারা প্রতিদিন পডকাস্ট নিয়ে দুয়েকটা পোস্টের লিংক গ্রুপে শেয়ার করেন তাহলে নতুনদের জন্য একটু সুবিধা হবে।
Abdur Rahim Ritu
এখনি সময় পডকাস্টকে মানুষের কাছে পৌছে দেয়া। এজন্য আমাদের বেশী বেশী পডকাস্ট করতে হবে
Sabina Yeasmin
পডকাস্ট নিয়ে বই হলে তাতে আরো প্রসার বাড়বে কারন বই কিনে কোনো রকম খরচ ছাড়াই যেকোনো সময় পডকাস্ট নিয়ে মানুষ জানতে পারবে, বিশেষ করে তাদের জন্য যারা মনে করেন যে ইন্টারনেট ব্যবহার করা ভাল নয়, সো বই পড়ে ইন্টারনেট নিয়ে এই ভাবনা দুর হবে, পডকাস্ট এ আগ্রহ আসলে ইন্টারনেট ব্যবহার এমনিতেই করবে।
Raihan Karim
পড কাস্ট কি এবং কেন? এটা আমারা সবাইকে বুঝাতে পারলে এটার প্রসারতা দিন দিন বাড়বে।
Obonty Aakhi
ভাবুন তো আমরা স্টুডিও তে বসে পডকাস্ট করছি!!!
আহা!!!ভাবতেই কতো ভালো লাগছে।
Sabina Yeasmin
পডকাস্ট এর প্রসারের বড় চ্যালেঞ্জ হলো টার্গেট করা শ্রোতাদের কাছে পৌছে দেওয়া এবং তাদের আগ্রহ ধরে রাখা।
Obonty Aakhi
আমাদের যার যার পছন্দের
সেক্টরে কাজ করার জন্য এখনি অভিগ্যতা অর্জনের চেষ্টা করা উচিৎ
Sabina Yeasmin
পডকাস্ট কে জনপ্রিয় এবং প্রসার করতে হলে শ্রোতা বাছাই করতে হবে এবং তাদের চাহিদা এবং মনোভাবের উপর জরিপ চালাতে হবে।
Kamrul Hasan
মানুষ যখন দেখবে যে পডকাস্টের মাধ্যমে উপকৃত হচ্ছে তাহলে এমনিতেই পডকাস্ট জনপ্রিয়তা পেয়ে যাবে তাই এই জন্য পডকাস্টকে কিভাবে মানুষের সমস্যা সমধানে কাজে লাগানো যায় সেজন্য সিরিয়াসলি গবেষণা দরকার।
Razib Ahmed
যত দিন যাবে আমরা তত ভাল পডকাস্ট করতে পারবো, এ নিয়ে অনেক জানবো এবং জানাতে পারবো। যার মনে হয় এদিকে কিছু করতে চান করেন। যার মধ্যে এই চিন্তা আসবে লাভ কি হবে তাদের জন্য কিছু বলার নাই। ১৮ দিনে পডকাস্ট নিয়ে যথেষ্ট ভাল কিছুর ভিত তৈরি হয়েছে।
Afsana Mimi
পডকাসে্ট স্বল্প নেট ব্যবহারে অনেকেই আগ্রহি হবে। আর যারা একটু কিপটা আছে তারাও ব্যবহার করে মজা পাবে।
Razib Ahmed
অনলাইনে পডকাস্ট নিয়ে কিছু লাইভ ওয়েবিনার বা ওয়ার্কশপ ক্লাস আমি অনু আপুকে নিয়ে সামনে করাবো। ১০০-১৫০ টাকার মত ফি থাকবে প্রতি ক্লাসে। তবে প্রথম শর্তই হবে ব্লগের প্রতিটি পোস্ট এর মধ্যে কমেন্ট করা থাকতে হবে এবং এই গ্রুপে নিয়মিত হতে হবে।
Sabina Yeasmin
পডকাস্ট হবে সাশ্রয় এবং বাজেটের দিক বিবেচনা করে, যাতে নরমাল ডিভাইস দিয়েও মানুষ শুনতে পারে।
Istiak Rony
৪ বছর ধরে একটি এফএম রেডিওতে কাজ করেছি। বিভিন্ন বিষয় নিয়ে স্ক্রিপ্ট লেখা এবং তা অডিওতে ধারণ করার কাজ গুলো নিজে থেকে করতে হয়েছে। তখন এমন করে ভাবিনি যে পডকাস্ট বাংলাদেশে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হিসেবে দাড়াতে সক্ষম হবে কোন একদিন। সত্যি পডকাস্টের মাধ্যমে আমরা পন্য বা সেবা নিয়ে খুব সহজেই সাধারণ মানুষের মাঝে পৌছাতে পারি। শুধু দরকার সঠিক পদ্ধতি জেনে কাজ করা। আর আশা করি সেটি সম্ভব হবে এই গ্রুপ থেকে যারা এটি নিয়ে কাজ করছেন তাদের সহযোগীতায়। রাজিব ভাই আপনাকে সত্যি ধন্যবাদ এমন বিষয় নিয়ে আমাদের একটি সুন্দর এবং সঠিক পথ দেখানোর জন্য।
ধন্যবাদ সবাইকে
Razib Ahmed
১০০ লোক এদিকে ডেডিকেটেড হলেই অনেক কিছুই হবে।
Istiak Rony
Razib Ahmed ভাইয়া কাজ তো করতে চাই। দরকার একটি ডেডিকেটেড টিম কারন সবকিছুই তখনই সম্ভব যখন কয়েকটি হাত কয়েকটি মাথা একত্রে কাজ করবে। কারন আমি মনে করি সবকিছুতেই আমি পুরোপুরি পারর্দশী নই, তাই আমি যা বানাবো সেটিতে ভুল হতেই পারে। কিন্ত যখন কয়েকটি মাথার সুন্দর পর্যবেক্ষন সেটিকে একটি সুন্দর রুপ দিতে সক্ষম হবে। তাই আমার কাছে একটি টিম সমন্বয় খুব গুরুত্বপূর্ণ
Istiak Rony
Asa Moni kaj korata kothin kisu noi,dorkar akti sundor kormo porikolpona.ja apnk help korbe akti sundor kisu toiri korte.r jokhon apni apnr radio r jonno kisu toiri korben tokhon obossoi nijeke listener hisabe chinta kore toiri korben.tobei valo kisu manus k upohar dite parben.thanks
Asa Moni
Istiak Rony yes vaia... amra kisu manush radio station korar chinta silo...ekhon podcast station korbo
Rana Raihan
আগামীতে প্রতিযোগতা হবার পর পডকাস্ট আরো দ্রুত এগিয়ে যাবে।
Bhadra Kanta Sheel
পডকাস্ট এর মূল্য হয়ত মানুষ এখন বুঝতে পারছে না। কিন্তু যখন কিছু মানুষ উপকৃত হবে তখন সবাই গুরুত্ব টা বুঝতে পারবে।
Bhadra Kanta Sheel
পডকাস্টের ক্ষেত্র এ সবচেয়ে বাধা হতে পারে তথ্য বহুল কনটেন্ট। ভুল তথ্য পেয়ে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেদিকে সবার নজর রাখতে হবে।
Razib Ahmed
ভুল তথ্য যারা দেবে তাদের শাস্তি দেবার অধিকার সরকারের এবং নিয়ন্ত্রনের ক্ষমতা সরকারের। ধরেন ফেইসবুকে মানুষ যা খুশি লিখছে এবং খুনাখুনিও হচ্ছে। পডকাস্টেও সরকারকে এদিকে কাজ করতে হবে।
Rana Raihan
ইউটিউব যেমন বাজে ভিডিও কে নিয়ন্ত্রন করে তেমন পডকাস্ট ইন্ডাস্ট্রি ও ভুল তথ্য ও বাজে পডকাস্ট এর বিরুদ্ধে আইন করবে।
Muhammad Elias Kanchon
পডকাস্টের জন্য শুদ্ধ উচ্চারণ জানা খুব জরুরী।আমি এই বিষয়ে পডকাস্ট করে গ্রুপের সবাইকে উচ্চারণে পারদর্শী করতে চাই,নিজেও হতে চাই।
Bhadra Kanta Sheel
পডকাস্টের মাধ্যমে উগ্র কথা বার্তা, বা ধর্মীয় অনুভূতি তে আঘাত আনে এমন বিষয় নিয়ে পডকাস্ট করা উচিত হবে না।
Mehadi Hasan
সেসব পডকাস্ট আসলে চলবে বলে মনে হয় না। তবে আপনার পর্যবেক্ষন ঠিক আছে।
Kamrul Hasan
আগে আমাদের পডকাস্টে দক্ষ হবার কথা চিন্তা না করে কিভাবে প্রতিদিন দুয়েকটি পডকাস্ট বানাতে পারি সেই চিন্তা করা উচিত। নিয়মিত পডকাস্ট বানাতে থাকলে এমনিতে আমাদের ছোট ছোট দুর্বলতা গুলি কেটে যাবে।
Razib Ahmed
Rana Raihan ভাই আপনাদের কাজ হবে কনটেন্ট তৈরি করা। এছাড়া অনলাইনে মানুষকে জানানো শেখানো।এক সময় দেখবেন এদিকে ভাল ক্যারিয়ার হয়ে গেছে। যারা এত দিন বলতো পডকাস্ট করে কি লাভ তারা এখন দেখবে আপনারা কি ধরনের লাভ করতে পারেন। কারন যেখানেই কথা বলছি সবাই জানতে চায় এ নিয়ে এবং বাস্তবতা হল গ্রুপে এসে ব্লগ পড়ার সময় সবার নেই।
Rana Raihan
Razib Ahmed জি স্যার কন্টেন্ট গুলো এমন ভাবে সাজাতে হবে যাতে অজানা বিষয় টা তাদের নিকট অতি পরিচিত মনে হয়।একবারে সহজ।করে তুলতে হবে পডকাস্ট কে।চেষ্ট করব যাতে আরো সহজে তুলে ধরা যায়।
Obonty Aakhi
Razib Ahmed স্যার আমরা কষ্ট করতে রাজি না,তাই ব্লগ সার্চ করে পড়া টা ও আমরা করি না।যারা এর বিপরীত তারা ই সফল হবে।
Razib Ahmed
Kamrul Hasan Rana Raihan Bhadra Kanta Sheel Fahreen Hannan Arif Hasan আপনারা পাঁচ জন এক্সপারট হবার চেষ্টা করেন কারন ৩-৪ মাসের মধ্যে পডকাস্ট নিয়ে এক্সপার্ট লোকের প্রচন্ড চাহিদা, দরকার, শুন্যতা দেখা দেবে।--------------------------------------------------------------------------------
Abdur Rahim Ritu
জানার কোন শেষ নেই, যত বেশি রিসার্চ করা যাবে তত জানা যাবে -----------------------------------
Razib Ahmed
আমি স্বপ্ন দেখি বাংলাদেশ থেকে আমরা একদিন ইংরেজিতে পডকাস্ট নিয়ে ইবুক লিখবো, অনলাইনে কোর্স করাবো। সারা দুনিয়ার লোক যোগ দেবে।
Mehadi Hasan
পডকাস্ট যারা করবে এই গ্রুপ থেকে তাদের কে নিয়ে একটি পডকাস্ট network তৈরি করা যাবে।
Abdur Rahim Ritu
পডকাস্ট মানুষের মাঝে পৌছানোর জন্য টিম ওয়ার্ক ভালো কাজ দিবে
Razib Ahmed
এখন যা করবো ২০-৩০ জনের একটি টিম তৈরি করে এদের নিজে ট্রেইন আপ করবো। একটি সিলেবাস তৈরি করছি। সার্চ ইংলিশ থেকে ১৫ জনের মত পেয়ে গেছি। তাই আমি খুব আশাবাদি ভাল কিছু লোক তৈরি করার।
Abdur Rahim Ritu
সেমিনার, সোস্যাল মিডিয়া, নিজেদের মধ্যে আলোচনা সহজেই পডকাস্ট কে মানুষের কাছে পৌছাতে পারে
Raju Ahmed
পডকাস্টিং স্টেশন তৈরি করতে হবে যা সরকার কতৃক অনুমোদিত।
Abdur Rahim Ritu
পডকাস্ট করার জন্য অনেক কিছু দরকার যেমন ভালো কন্টেন্ট, ভালো ইডিটিং, ওয়েব সাইট, ভাল আইডিয়া আর তার জন্য দরকার দক্ষ লোক।
এগুলা তে দক্ষ হতে পারলে ভালো একটা সুযোগ থাকবে পডকাস্ট জগতে
Razib Ahmed
দুই তিন মাস পর দেখবেন পডকাস্ট নিয়ে স্টার্ট আপ তৈরির হিড়িক পরে যাবে এবং আপনাদের কাছে অনেকেই নানা ধরনের অফার নিয়ে আসবে। একটাই পরামর্শ গ্রুপে রেগুলার না বা ব্লগে কমেন্ট করে না এমন লোকদের সাথে এই ধরনের কাহিনীতে জড়াবেন না।
Bhadra Kanta Sheel
শুধু কিছু মেম্বারদের নিয়মিত সময় দিয়ে লাভের চিন্তা না করে কাজ করে যাওয়া
Anwar Mollik
ফেসবুক জখন চালাইতাম শুধু লাইক কমেন্ট করতাম।
তখন ত লাভ খুজতাম না।এখন প্রতি দিন স্কিল বারতেসে এখন টাকা খুজি। আজব আনোয়ার মল্লিক।
Mojidul Islam
স্যার আমার আমি করি যদি আমরা কোন সেমিনার, বা আমরা যেসব সোস্যাল সামাজিক সাইট গুলো ব্যবহার করি এবং সেই সাথে যদি মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেয়া যায় তবে আমি মনে করি দ্রুত আমার সাধারণ মানুষতের কাছে পডকাস্ট ছড়িয়ে দিতে পারবো বলে আশা করতেছি ইনশাআল্লাহ।
Razib Ahmed
Mojidul Islam vai, জি তবে তার আগে যারা সেমিনার করাবে তাদের দক্ষ করে তুলতে হবে। আমি এদিকে কাজ শুরু করেছি। ৩০-৪০ জনকে ব্যক্তিগত উদ্যোগে কিছুটা শেখানোর চেষ্টা করছি। আশা করি ভাল কিছুই হবে।
Tanvir Ahmed
ঘুমিয়ে যাওয়ার কারণে রাতে অাড্ডা যোগ দিতে পারি নাই।এখন সব কমেন্ট গুলো পড়লাম

1 comment:

  1. পডকাস্ট দেখে ভাল লাগতো খুব, নিজেই যে পডকাস্ট বানাতে পারবো এখন ভাবতেই ভাল লাগছে

    ReplyDelete