স্টার্ট -আপের জন্য সুদক্ষ চিফ মার্কেটিং অফিসার (CMO) কেন প্রয়োজন?- Jannat Kader Chowdhury
Why is the need for a chief executive officer (CMO) to start up?
স্টার্ট -আপ কালচারের জন্য প্রয়োজন হয় এমন একজন সুনির্দিষ্ট এবং ভাল নেতার যে একই সাথে বিভিন্ন ভুমিকা পালন করবে কোম্পাণীর মিশন ভিশন কে সামনে রেখে। কিন্তু ভাল নেতার পাশাপাশি কোম্পানীর একজন চিফ মার্কেটিং অফিসার ও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে একটি ব্যবসায় কে সফল করার জন্য।
সাধারনত যখন একটি স্টার্ট -আপ ব্যবসায় শুরু করা হয় তখন একটি ইউনিক আইডিয়া নিয়ে শুরু করে কিন্তু কোম্পানী কিভাবে পরিচালনা করতে হয় সে সম্পর্কে জ্ঞানের অভাব থাকে নতুন স্টার্ট -আপ কোম্পানী গুলোর। বিশেষ করে কিভাবে কোম্পানীর পন্য বা সেবা সম্পর্কে মানুষকে জানানো যাবে তা নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় সে জন্য অনেক কোম্পানী চিফ মার্কেটিং অফিসার নিয়োগ করে মার্কেটে ভাল অবস্থানে থাকার জন্য । নতুন স্টার্ট -আপ ব্যবসায়ের স্ট্রং ব্যান্ড আইডেন্টিটি, হেলদি কাস্টমার রিলেশনশীপ স্থাপন করা অনেক জটিল কাজ। তাছাড়া নতুন স্টার্ট -আপের মুলধনের পরিমান কম থাকার কারনে মার্কেটিং বাজেটের ক্ষেত্রে অনেক লিমিটেশন থাকে যা কোম্পানীর গ্রোথে বাঁধাগ্রস্থ করে। তাই উদ্ভাবনী চিন্তাধারা ও সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে কোম্পানীকে উপরেরে দিকে নিয়ে যেতে পারে একজন সুদক্ষ চিফ মার্কেটিং অফিসার যা খুবই চ্যালেঞ্জিং কাজ।
একজন সুদক্ষ চিফ মার্কেটিং অফিসার মার্কেটিং টুলগুলো সুন্দর ভাবে পরিচালনার মাধ্যমে পন্য বা সেবা মানুষের কাছে সহজেই নিয়ে যায় এবং কাস্টমারের মধ্যে সচেতনা, বিশ্বাসযোগ্যতা নিয়ে আসে। তাকে অনেক সময় ধরে ফাইনান্সিয়াল এবং ইন্ডাস্ট্রি এনালাইসিস,কম্পিটিটর ওয়েবসাইট বা মার্কেট ডেটা ইত্যাদি নিয়ে গবেষনা করতে হয় প্রতিনিয়ত মার্কেটে উপযুক্ত পন্য বা সেবা তৈরির জন্য। এই প্রক্রিয়া আরও সাহায্য করে অর্থবহ মার্কেটিং মেটারিয়াল যেমন- ওয়েবসাইট, সোশ্যাল এবং ডিজিটাল ক্যাম্পেইজন,মিডিয়া কভারেজ ইত্যাদি বাস্তবসম্মত ডেটা পেতে।
একজন চিফ মার্কেটিং অফিসার এইসকল ডেটা এবং উপাত্ত কে ঠিকমত কাজে লাগিয়ে একটি বিশ্বাসযোগ্য মার্কেট পরিবেশ সৃষ্টি করে এবং এভাবেই আপনার স্টার্ট -আপ ব্যবসায়কে পরবর্তী লেভেলে নিয়ে যেতে ব্যাপক ভূমিকা পালন করে।
source: স্টার্ট আপের জন্য সুদক্ষ চিফ মার্কেটিং অফিসার (CMO) কেন প্রয়োজন?Why is the need for a chief executive officer (CMO) to start up?
No comments:
Post a Comment