আলহামদুলিল্লাহ্ আজকে Bangladesh Venture Capital Ltd এর অধিনে এত তথ্যবহুল একটা ওয়ার্কশপ করলাম যা দিনরাত স্টাডি করলেও শেষ হবার নয়। যা জেনেছি অল্প অল্প করে গ্রুপ এ লেখার চেস্টা করব।
তার আগে স্টার্ট আপ এ ফান্ডিং পেতে গেলে যে বিসয় গুলি জানা খুব দরকার সেগুলি সম্পর্কে একটু লিখব যদিও আমরা কম বেশি সকলেই এই টপিকগুলি সম্বন্ধে অবগত আছি।
১. নূন্যতম টেকশই পন্য ( mvp , minimum viable Product) - ডিজিটাল পন্য নিয়ে কাজ করতে গেলে পন্য তৈরির আগে ওই পন্যের mvp বের করতে হবে অর্থাত কোন পন্য তইরির আগে আমাদের চিন্তা করে নিতে হবে উক্ত পন্যটি দিয়ে নূন্যতম কি কাজ করা যেতে পারে।
উদাহরণসরূপ, স্ন্যাপচ্যাট এর mvp ছিল ছবি পাঠানো বা ছবি দেখা যাবে কিছু সময়ের জন্য এরপর আর ছবি দেখা যাবে না। শুধুমাত্র এই ফিচারের উপর নির্ভর করে স্ন্যাপচ্যাট এর ডেভেলপমেন্ট চালু হয়। একটা ফিচার সফল হওয়ার পর বাকিগুলোর উন্নয়ন শুরু হয়।
২। মার্কেট ফিড - ফিন্যান্স এর ভাষায় সাধারণত, বাজারের তথ্য একটি স্টক একচেঞ্জ এর মত ট্রেডিং দারা প্রদত্ত আর্থিক যন্ত্রের মূল্য এবং ব্যাবসা সম্পর্কিত তথ্যকেই বুঝি। মার্কেট ডাটা ব্যাবসায়ীদের এবং বিনিয়োগকারীদের সর্বশেষ মূল্য জানতে ও ইকুইটি, নির্দিস্ট আয়- রোজগার এর প্রবনতাগুলি মার্কেট ফিডে দেখা যায়।
৩। এ্যঞ্জেল ইনভেস্টর - একজন সমৃদ্ধ ব্যাক্তি যিনি ব্যাবসা শুরু করার জন্য মূলধন সরবরাহ করেন। এটি মূলত রুপান্তরিত মালিকানা ইকুইটিয়ের বিনিময়ে প্রদান করে থাকে।
৪। সীড মানি অর্থাত বিজ টাকা, এটি সাধারণত বীজ তহবিল বা মূলধন নামে পরিচিত। সীড মানি এমন একটি সিকিউরিটিজ ফর্ম যা বিনিয়োগকারী কোম্পানির ইকুইটি স্টক বিনিময়ে স্টার্ট আপ কোম্পানীতে মূলধন বিনিয়োগ করে।
সীড মানি কেনো দরকার?
আমরা বেশিরভাগ ব্যাবসায়ীক পরিকল্পনায় ফেইল করি, কারন পরিবার বা বন্ধুমহল থেকে কিছু টাকা নিয়ে প্ল্যানিং করার পর তা দিয়ে আর ব্যাবসাটা গ্রো করা যায় না আরও টাকার প্রয়োজন হয়। সেই কারনে আমাদের সীড মানি প্রয়োজন হয়।
স্টার্ট আপ ফান্ডিং এর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে,
১. mvp এবং
২. visible পন্য বা মার্কেট ফিড।
এই দুইটা জিনিস ঠিক থাকলে ইনভেস্টররা পেমেন্ট করবে এবং এতে করে ব্যাবসা গ্রো করবে।
সাধারণত স্টার্ট আপ ব্যাবসাযর প্রথম দিকে আমরা দুইভাবে ইনভেস্টমেন্ট পেতে পারি-
১. এঞ্জেল ইনভেস্টর এবং
২. অপরটি ভেঞ্চার ক্যাপিটাল এর মাধ্যমে।
এঞ্জেল ইনভেস্টর বাংলাদেশে খুব বেশি জনপ্রিয় না হওয়াই ভেঞ্চার ক্যাপিটালই সেক্ষেত্রে উত্তম পথ। এঞ্জেল ইনভেস্টর এর থেকে ফান্ডিং পেতে গেলে তাদের সাথে রিলেশন বিল্ড আপ এর ভিত্তি অনেক মজবুত হতে হয়।
source Link- Funding for sustainable start up -Miftaul Zannati Cynthia
No comments:
Post a Comment