কিভাবে ভেঞ্চার ক্যাপিটালিস্টদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করবেন?- Jannat Kader Chowdhury

কিভাবে ভেঞ্চার ক্যাপিটালিস্টদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করবেন? - Jannat Kader Chowdhury
How to collect Fund from Venture Capitalist- Jannat Kader Chowdhury

স্টার্ট -আপ ব্যবসায়ে অনেকে বিনিয়োগ করতে চায় তবে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা স্টার্ট -আপে বেশি আগ্রহ প্রকাশ করে থাকে।তারা সবসময় খুঁজতে থাকে কোথায় ইনভেস্ট বা বিনিয়োগ করা যায় এবং কোথায় বিনিয়োগ করলে অনেক বেশী লাভ হবার সম্ভবনা রয়েছে।

যেহেতু প্রতিদিন উদ্ভাবনী আইডিয়া নিয়ে নতুন নতুন স্টার্ট -আপ ব্যবসায় গড়ে উঠছে তাই অনেক ব্যবসায়ীরা তাদের অলস টাকা কে এসব ব্যবসায়ে বিনিয়োগ করে আয়ের নতুন পথ সৃষ্টি করেন। কারন বেশীরভাগ স্টার্ট -আপ কোম্পানীগুলো তাদের ব্যবসায় ঠিক মত পরিচালনা করতে পারে না পযাপ্ত মুলধন না থাকার কারনে এবং এইজন্য তারা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
আপনি হয়ত আপনার ব্যবসায়ের জন্য ব্যক্তিগত ভাবে কিছু টাকা সংগ্রহ করে ব্যবসায়িক কাযক্রম সাময়িক সময়ের জন্য পরিচালনা করতে পারবেন। কিন্তু যিনি টাকা দিবে আপনার সাথে হয়ত সল্প সময়ের জন্য টাকা সরবারহ করবে বা তিনি হয়ত আপনার স্টার্ট -আপের যে আইডিয়া রয়েছে তা সমর্থন করতে চাইবে না। তাই দীর্ঘ মেয়েদী বিনিয়োগ পাওয়ার সবচেয়ে ভাল মাধ্যম হল ভেঞ্চার ক্যাপিটালিস্ট যে আপনার ব্যবসায় কে অনেক খারাপ অবস্থা থেকে তুলে নিয়ে কোম্পানীর গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করবে।
এখন প্রশ্ন হল কিভাবে আপনি ভেঞ্চার ক্যাপিটালিস্টদের থেকে টাকা সংগ্রহ করবেন??

ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছ থেকে ফান্ড সংগ্রহ করতে চান তাহলে প্রথমে আপনাকে আপনার ব্যবসায়ের আভ্যন্তরীণ ও বহিরাংশ সম্পর্কে স্পট ধারণা থাকতে হবে। আপনার মার্কেট ঝুকি, কম্পিটিটরের অবস্থান, ব্যবসায়ের অর্থনৈতিক ও প্রোডাক্টের অবস্থা ইত্যাদি সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা প্রয়োজন। কেননা আপনাকে ইনভেস্টরেরে সামনে এমনভাবে কথা বলতে হবে বা এমন কিছু ইউনিক জিনিস প্রেজেন্ট করতে হবে যেন তিনি বা তারা আপনার ব্যবসায় সম্পর্কে যথেষ্ট ধারনা নিতে পারে বা ব্যবসায়ে বিনিয়োগ করতে আগ্রহী হয়।
তবে এখানে আপনাকে সাধারন কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে যেমন- আপনার টার্গেট কাস্টমার কারা, আপনি কোন ধরনের মার্কেটে প্রবেশ করছেন,আপনার আয়- ব্যয়ের প্রবাহ, আপনার পরবর্তী পন্য বা সেবা বা ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি। তাই আপনার পোর্টপলিও এমন ভাবে সাজাতে হবে যেন তা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। তার মানে হল আপনাকে স্বচ্চ ডেটা রাখতে হবে কোম্পানীর যাবতীয় কার্যক্রম সম্পর্কে। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে যখন ইনভেস্টরদের সাথে কথা বলবেন তখন আপনার ব্যবসায়ের এমন কোন দুর্বল তথ্য প্রকাশ করা যাবে না যা ইনভেস্টরের মনে নেগেটিভ প্রতিক্রিয়া ফেলতে পারে।
আরেকটি জিনিস হল আপনি কি ধরনের ক্যাপিটালিস্টদের সাথে কথা বলছেন তার সম্পর্কে খোজ খবর নিয়ে দেখতে হবে তিনি কেমন বা পূর্বে কি ধরণের বিনিয়োগ করেছেন। ফান্ড পাওয়ার আগে যদি আপনার প্রোডাক্ট বা সেবা খারাপ থাকে এতে বেশী সমস্যা নেই। কেননা যদি আপনি ফান্ড কে সঠিক ভাবে কাজে লাগাতে পারেন তাহলে পন্য বা সেবা কে উন্নয়নের পাশাপাশি অনান্য জিনিসের দিকে ও টাকা ইনভেস্ট করে কোম্পানীর গ্রোথ বৃদ্ধি করা যাবে। তাই আপনার ব্যবসায়ের সকল তথ্যবলীর রেকর্ড রাখতে হবে এবং সেগুলো যথাযথ ভাবে বিশ্লেষণ করে সংরক্ষন করে রাখতে হবে যেন তা যথাসময়ে উপস্থাপন করা যায় ইনভেস্টদের সামনে।
source Link:  কিভাবে ভেঞ্চার ক্যাপিটালিস্টদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করবেন?  How to collect Fund from Venture Capitalist

No comments:

Post a Comment