স্টার্ট আপে ফান্ডিং পাবার শর্তসমূহ - রাজিব আহমেদ
Condition to Get Fund on Start Up- Razib Ahmed
ফাহরিন আপু, ইমরান ভাই এবং নুরুন নবী হাসান ভাই এই তিনজন এখন তাদের কোম্পানির জন্য ইনভেস্টমেন্ট এর ব্যপারে কাজ শুরু করেছেন। মানে তারা ভেঞ্চার ক্যাপিটাল থেকে ফান্ডিং পাবার জন্য চেষ্টা করছেন। স্টার্ট আপ ফান্ডিং এর জন্য অতীতের যে কোন সময়ের থেকে বাংলাদেশে এখন সুযোগ অনেক বেশি। কিন্তু তার মানে এই নয় যে আপনি গেলেন আর ইনভেস্টমেন্ট পেয়ে গেলেন।
১। ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির শর্ত মানতে হবে বা সেই পথে হাটতে হবে।
২। তার আগেও স্টার্ট আপ ইনভেস্টমেন্ট এর বেসিক নিয়ে জানতে হবে।
৩। আপনার কোম্পানির ভ্যালুয়েশন বুঝতে হবে।
৪। টাকা কেন চান এবং সেই টাকা দিয়ে কি করবেন এমন বিজনেস প্ল্যান আছে কি?
৫। বিনিয়োগ নেবার পর সেই টাকা আপনি কি করে ফেরত দেবেন বা আপনার কোম্পানিতে যে টাকা ইনভেস্ট করছে তার জন্য কি ধরনের এক্সিট প্ল্যান এর চিন্তা আছে আপনার?
৬। আপনি আপনার কোম্পানির প্রতি কতটা সিরিয়াস, কতটা ডেডিকেটেড? আপনার কোফাউন্ডাররা কেমন?
৭। আপনার টিম কেমন?
এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা জরুরী, ইংরেজি ভাল পাড়া, ইনভেস্টমেন্ট এর বেসিক জানা এসব দরকার।
আমাদের জান্নাত আপু এই তিনটি কোম্পানিকে জ্ঞান, তথ্য দিয়ে প্রফেশনাল ভাবে সাপোর্ট দিচ্ছেন। জান্নাত আপুকে সেভাবেই তৈরি করছি এবং আগামি দিনে অনেক স্টার্ট আপ তার থেকে পরামর্শ দেবেন ইনশাল্লাহ।
source: স্টার্ট আপে ফান্ডিং পাবার শর্তসমূহ - Condition to Get Fund on Start Up- Razib Ahmed
No comments:
Post a Comment