সংক্ষেপে স্টার্ট আপ পিচ নিয়ে আলোচনা- Shilpi Mahbuba

সংক্ষেপে স্টার্ট আপ পিচ নিয়ে আলোচনা- Shilpi Mahbuba
গত কাল রাতে প্রথমবারের আমি Digital Skills for Bangladesh গ্রুপের আড্ডা পোস্ট এ সক্রিয় অংশগ্রহণ সুত্রে "স্টার্ট আপ পিচ" বিষয়ে অনেক কিছু শিখেছি ও জেনেছি। অভিজ্ঞ বন্ধু সদস্যদের মন্তব্য গুলো থেকে মুল বিষয় গুলো আমি Notebook এ points দিয়ে jot down করেছি নিজের বোঝার সুবিধার্থে।
Link: স্টার্ট আপ পিচ নিয়ে আড্ডা  - Discussion about Start up Pitch in Bangla

আমার মনে হয় এই notes গ্রুপের সদস্য বন্ধুদের কাজে আসবে। তাই স্বতন্ত্র post এর মাধ্যমে share করছি।

রাজিব ভাই এর মাধ্যমে সবার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ ❤💚
⛤⛤⛥⛥⛥⛦⛦⛦⛧⛧⛧

আড্ডা পোস্ট ১৬ সেপ্টেম্বর ২০১৮
আজকের টপিকঃ স্টার্ট আপ পিচ
---------------------------------
1. বিনিয়োগকারীদের সামনে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আইডিয়া, লক্ষ্য, আয়-ব্যয় অল্প সময়ের মধ্যে সুন্দর করে গুছিয়ে তুলে ধরা। সোজা কথায়, এই জিনিসটাকে স্টার্ট-আপ পিচ বলে।
আপনি যখন আপনার স্টার্ট-আপের ফান্ডিং এর জন্যে বিভিন্ন কোম্পানির কাছে যাবেন তখন আপনার আইডিয়াকে তাদের সামনে পিচ করতে হবে।

2. আপনার আইডিয়া গুছিয়ে টু দ্য পয়েন্ট ইনভেস্টর এর সামনে প্রেজেন্ট করা কে পিচ বলে।

3. ব্যবসায়ের মূল কথা গুলো ইমভেস্টর এর কাছে অল্প সময়ে উপস্থাপন করাকে বিজনেস পিচ বলে।

4. যে কোন স্টার্ট আপ বিজনেসের জন্যে এটা খুবই গুরুত্ব পূর্ণ।
পিচে সমস্যা,সমাধান, কিভাবে করবেন, টার্গেট কারা, রেভিনিউ কিভাবে আসবে, কম্পিটিটর কারা এসব বিষয় থাকতে হবে।

5. ইনভেস্টর রা সারা দিন সময় দিবে না আপনাকে, আপনার বিজনেস আইডিয়া তাদের কাছে শো করার জন্য। ৩-৫ মিনিট সময়ের মাঝে তাদের কাছে আপনার বিজনেস আইডিয়া শো করে তাদের এট্রাক্ট করতে হবে।

6. পিচ সঠিকভাবে উপস্থাপন না করতে পারলে, কোনো কোম্পানির কাছে তার ব্যবসার গ্রহণযোগ্যতা হারাবে।

7. ইনভেস্টর দের সামনে বিষয়টা সার সংক্ষেপে এমন ভাবে উপস্থাপন করতে হবে তারা খুব সহজেই বুঝতে পারে।

8. পাচ মিনিট সাধারণতঃ সময় নির্ধারণ থাকে বা এর কম বেশি হতে পারে। সাধারণত ৫- ৭ মিনিট থাকে।

9. আমি এখান থেকে অনেক কিছু শিখেছি, আপনারাও পড়ে দেখুন।
http://blog.digitalskillsbd.com/tag/স্টার্ট-আপ-পিচ-startup/

9. পিচ যদি সঠিক ভাবে প্রেজেন্ট করা না যায় তাহলে স্টার্টআপের আসল উদ্দেশ্য ইনভেস্টর দের কাছে পৌছানো সম্ভব নয়।
তাই পিচ একটি গুরুত্বপূর্ণ বিষয়।
নির্ধারিত সময়ের মধ্যে পুরো বিজনেস মডেলের সামারি উপস্থাপন করা অনেক চ্যালেন্জিং তাই এই নিয়ে অাগে অনেক বিশ্লেষণ করে কাটছাঁট করে ভাল একটি প্রেজেন্টশন তৈরি করে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।

10. সংক্ষিপ্ত বর্ণনার​ মাধ্যমে স্টার্ট আপ এর মুল বিষয় তুলে ধরাই পিচ।

11. এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
একজন ইনভেস্টর কোম্পানির কিছু বিষয় জানতে আগ্রহী হয়। ইনভেস্ট করার অর্থই তার আয়ের সুযোগ থাকতে হবে। আইডিয়ার সাথে যুক্তি কতটা অর্থ সম্পূর্ন। আপনার টিমে কি দক্ষ এবং আপনার মেন্টর কে? আপনে কেন এখন স্টার্ট আপ শুরু করতে যাচ্ছেন এবং এই সময়ে আপনার টারগেট অডিয়েন্স এর কি সমস্যার সমাধান হবে এই ছোট্ট একটি উপস্থাপন ইনভেস্ট চাইতে পারেন।

12. পিচে ইনফোগ্রাফি খুব গুরুত্বপূর্ণ। ইনফোগ্রাফির মাধ্যমে সহজে পুরো বিষয়টি প্রথমে দেখানো যায়।

13. পিচ হলো একটি ব্যবসায়ের ধারাবাহিক বর্ণনা বলা যায় যা স্পিকিং ও বিভিন্ন টুল ব্যবহার করে কম সময়ের মধ্যে উপস্থাপন করাকে বুঝায়।

14. অাপনার পন্য বা সেবার কম্পিটিটর বাজারে থাকলে এর থেকে অাপনারটা ব্যতিক্রম কেন তা তুলে ধরতে হবে।
সহজ কথায় এমন একটা উপস্থাপনা উপহার দেয়া উচিত যাতে কোম্পানির ভিশন, মিশন, প্রতিষ্টাতা, টিম মেম্বার এবং তাদের দক্ষতা, কেন এখন শুরু করবেন এবং আপনার শ্রোতার কি সমস্যার সমাধান করবে।

15. Startup pitch অত্যান্ত গুরুত্বপূর্ণ startup funding এর ক্ষেত্রে এবং যে বিষয় গুলো তুলে ধরা একান্ত আবশ্যক:
1. Introduction
2. Idea
3. Market size
4. Competitive advantage (from others)
5. Funding request
6. Management team
7. Use of Technology
8. Business strategy & implemention plan

16. পিচের ক্ষেত্রে যেটি মাথায় রাখা উচিত,স্লাইড রিডিং না পড়ে নিজের মত করে বুঝিয়ে বলা। তবে পরিসংখ্যান দিতে পারলে ভাল।

17. শুরু টা গল্প দিয়ে স্টার্ট করুন,অথবা ডাটা অথবা কোন একটা প্রশ্ন দিয়ে। যা কিনা তাদের কে নাড়া দেবে।

18. পিচ আপনার কোম্পানি বা আইডিয়া কে যত টুক তুলে ধরবেন ঠিক তত টুকুই আপনার নিজেকে রিপ্রেজেন্ট করবেন। সেজন্য প্রশ্নের জন্য প্রিপারেশন নিয়ে যাবেন।

19. সমস্যা অবশ্যই সময়োপযোগী হতে হবে আর সমাধান টাও ক্যাচি হতে হবে।
আপনার কম্পিটিটর এবং তাদের সাথে আপনার মুল পার্থক্য তুলে ধরতে হবে।

20. পিচ হলো আপনার স্টার্টআপ কম্পানির আইডিয়া গুলো ইনভেস্টরদের কাছে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যাতে তারা বুঝতে আপনার স্টার্টআপ কম্পানিই সেরা ইনভেস্ট করার জন্য, মোট কথা আপনার বিজনেস প্লান গুলো এমন ভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে যাতে ইনভেস্টেরদের আপানার আইডিয়া গুলো আকর্ষনীয় ও ইউনিক মনে হবে....
source Link: সংক্ষেপে স্টার্ট আপ পিচ নিয়ে আলোচনা

No comments:

Post a Comment