জেলা নিয়ে ওয়েবসাইট তৈরির বিষয়ে আলোচনা - Razib Ahmed

জেলা নিয়ে ওয়েবসাইট তৈরি নিয়ে আলোচনা - Discussion about District Based Website Making- Razib Ahmed

Razib Ahmed > ‎Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট ৩০ অগাস্ট ২০১৮
টপিকঃ জেলা নিয়ে ওয়েবসাইট তৈরি
August 30 at 10:00 PM · Public

Sonia Sohana Seme
সবাইকে সালাম। জেলা নিয়ে ওয়েবসাইট — এখন সময়ের দাবী।
Khalid Akanda
দেশের জন্য ওয়েবসাইট খুলে .. সবার লিখার সুযোগ করে দেন
Juber Ahmed Juel
তাইলে সবার জানা হবে সব জেলা নিয়ে আমি আমার জেলা নিয়ে ওয়েবসাইট তৈরী করতে চাই
Juber Ahmed Juel
কি ভাবে শুরু করব
Md Jubedur Rahman Jubayer
pari na
Muntasir Rahman Mahdi
জেলা নিয়ে আলাদা করে না খুলে একসাথে পুরো বাংলাদেশ নিয়ে খুললে কেমন হবে?
Razib Ahmed
কোটি টাকা বাজেট নিয়ে শুরু করতে হবে এবং ১০ জন বেতনে লোক
Mohammad Khairul Islam Eimrul
না ভাই সব জেলায় হোক
Muntasir Rahman Mahdi
আর জেলার ক্ষেত্রে?
Razib Ahmed
Muntasir Rahman Mahdi জেলার ক্ষেত্রে প্রায় বিনা বাজেটে তো Md Daloare Hossain ভাই শুরু করে দিয়েছেন
Sufia Akter
জেলার ক্ষেত্রে আলাদা হলে সবচেয়ে ভালো হয়, এতে করে কার্যকারিতা সঠিক ভাবে পালিত হতে সহজ হবে।
Muntasir Rahman Mahdi
'প্রায় বিনা বাজেট' কতটুকু ভাই?
Mohammad Khairul Islam Eimrul
Razib Ahmed আমরা দেখতে চাই স্যার
Md Daloare Hossain
Razib Ahmed একটা ওয়েবসাইট করলে সারা দেশের জন্য, তাহলে ১০০ জন কর্মী নিয়োগ দিতে হবে, কোটি কোটি টাকার বাজেট রাখতে হবে তাতেও তেমন রেসপন্স হবে না, আর আলাদা হলে নিজের কাজ ভালো করে নিজে করবে।
Razib Ahmed
Md Daloare Hossain দারুন বলেছেন। ৬৪ জেলার জন্য ৬৪ জনকে নিতে হবে এবং তাদের ম্যানেজ করার জন্য আরো ৫ জন ফুল্টাইম লোক।
Md Daloare Hossain
Muntasir Rahman Mahdi আমরা চার দিনে খরচ ২৩০/-
Md Daloare Hossain
Mohammad Khairul Islam Eimrul কি দেখতে চান?
Md Daloare Hossain
Razib Ahmed স্যার সকল জেলা গুলো একজনের পক্ষে সম্ভব হয়ে উঠবে না, মনে করুন ঢাকায় মিনিমাম ১০ জন এবং পরিচালনার জন্য ১ তাহলে মোট ১১ জন, চট্রগ্রামের জন্য মিনিমাম ৫+১ জন, কুমিল্লার জন্য ৪+১ জন, এভাবে ৬৪ জেলায় প্রায় ১০০ জন লাগবে সব মিলায়ে। ১০০ জনের ১০,০০০ টাকা করে হলেও মাসে দশ লাখ দরকার, তারপরও কাজ ভালো হবে না কারণ বাকি ৯৬ জন হবে চাকরিজীবী..
Razib Ahmed
Md Daloare Hossain ভাই, জি এবং একজন একটি জেলা নিয়ে করলে তিনি সিরিয়াস ভাবে নেবেন নিজের লাভের জন্য নিজের স্বার্থের জন্য। যেমন আপনি জানেন যে শেরপুর জেলা নিয়ে ১০০০ পোস্ট লিখতে পারলে আপনি ভাল কিছু অর্জন করবেন।
Md Daloare Hossain
Razib Ahmed জি স্যার তাই আলাদা আলাদা করা টাই হবে বেস্ট। আমি নিজে রাত দিন চেষ্টা করি কন্টেন্ট সংগ্রহ করার কিন্তু কর্মী সেভাবে সবসময় চিন্তা করবে না।
Hosna Khatun
আমি মাগুরা দ্দিয়ে শুরু করতে চাই। পরে এটা যশোর, নড়াইল এদিকে প্রসারিত করার ইচ্ছে আছে। সবার আগে শিখতে হবে অনেক।
Md Nazim Uddin Shah
ওয়েবসাইট তৈরী সম্পর্কিত কোন আইডিয়া ই নাই,,,,,
Hosna Khatun
হুট করে একটা কাজ শুরু করা যায়না। তার আগে অনেক স্টাডি করতে হয়।
Mizi Mahbub
আমাদের দেশের সব গুলো জেলার যদি ওয়েবসাইট থাকে তাহলে অনেক ভালো হবে।
Delwar Hossen Dulu
এটা খুব ভাল উদ্দোগ এতেকরে কোন জেলার যাবতীয় তথ্য একটি ওয়েবসাইটে পাওয়া যাবে। যার ফলে সবাই খুব সহজেই সব জেলার তথ্য জানতে পারবে
Sujon Kumar
স্যার আপনি গাইড লাইন দিলে রাজশাহী জেলা নিয়ে আমি নিজেই ওয়েবসাইট ডিজাইন & ডেভলপমেন্ট করতে পারি।
Md Yeasin Arafat
এটা অনেক ভালো উদ্যোগ। যা আমার মনে হয় এখনও বাংলাদেশে হয়নি
Sufia Akter
সবার আগে ওয়েবসাইট তৈরি করাটা শিখতে হবে।
Md Daloare Hossain
না আপু, আগে কন্টেন্ট
Sufia Akter
Md Daloare Hossain কন্টেন্ট তৈরি করলেও তো ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে, ভাই।
MD Parvez Hossain
ওয়েবসাইট ভাল ডেভেলপার দ্বারা তৈরি করে নেওয়াও যেতে পারে।
Md Daloare Hossain
Sufia Akter জি আপু, ওয়েবসাইটে আপনি ২-৩ দিন সময় দিলে হয়ে যাবে, যেহেতু টেম্পল টা আমরা তৈরি করি না, আমরা শুধু ব্যবহার করি, সবকাজ ওয়েবসাইট ডেভেলপাররা করে রাখে। সুতরাং কনটেন্ট সবার আগে দরকার যেহেতু এটা কেহ করে দিবে না। আর আজকের স্যারের লাইভ ভিডিওটি দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন।
Md Daloare Hossain
MD Parvez Hossain হুম, তবে যারা ক্ষুদ্র উদ্যোক্তা?
Sufia Akter
Md Daloare Hossain দুর্ভাগ্য, আজ লাইভ টা দেখতে পারি নি, অফলাইন ছিলাম, দেখে নিতে হবে লাইভটা।ন।
Sufia Akter
আমি ঢাকা জেলার তবে ঢাকা নিয়ে ওয়েবসাইট করার মত অনেকেই আছে এখানে।
WP Maharaz
ভালো উদ্যোগ স্যার
Rabeya Islam
জি স্যার ভাল উদ্দোগ,এবং জেলা নিয়ে ওয়েবসাইট করলে খুব ভাল হবে।
Md Yeasin Arafat
আমার জেলা পিরোজপুর। আমাদের এলাকা আমড়া পেয়ারার জন্য বিখ্যাত
Rabeya Islam
জি ভাই,আমিও পিরোজপুরের আটঘড় কুরিয়ানা নিয়ে কিছু ক রলে অনেক ভাল হত
Md Yeasin Arafat
আপু আমাদের এলাকায় সবথেক বড় চারা গাছের হাট বসে যা বাংলাদেশের সর্বএ ছড়িয়ে যায়
Rabeya Islam
Md Yeasin Arafat জি
Rabeya Islam
এমনকি ভাস্মান সবজিও এর অনেক খ্যাতি আছে
Md Yeasin Arafat
Rabeya Islam জি আপু দেখি আর কি কি আছে
Rabeya Islam
ইন্দুরহাট বাজার অনেক বড় বাজার যা নিয়ে অনেক তথ্য রাখা যেতে পারে।
Nushrat Sultana
আগে কাজ শিখতে চাই।
Rabeya Islam
প্রত্যেক্টি জেলার ত থ্য অনলাইনে থাক লে যেকোন টুরিস্ট উপকৃত হবে
Shahanaj Islam Sanu
খুব ভাল আইডিয়া স্যার
Md Minhajul Islam
নিজের জেলার ইতিহাস-ঐতিহ্য,কৃষ্ট-কালচার ইত্যাদি দেশের মানুষ তথা বিশ্ববাসীর নিকট তুলে ধরার ক্ষেত্রে এটি খুবই কার্যকরী পদক্ষেপ বলে আমি করি।
Shahanaj Islam Sanu
জেলার সব বিষয় গুলো তুলে ধরলে। মানুষ খুব সহজে তথ্য খুজে পাবে।
Komolini Sarker Tumpa
very good idea. I want to do it. my district gaibandha
Arafat Ahmed
R u developer ???
Komolini Sarker Tumpa
no. I want to learn and if not possible then will take help from others
Arafat Ahmed
U can learn graphics design ...its valuable.demanded And easy for a female..
Komolini Sarker Tumpa
thanks
Islam Didarul
I m from Coxsbazar .
We want to a website on Coxsbazar
Rabeya Islam
তাছাড়া অনেক স ময় আমরা অনলাইন এ সব তথ্য বা ব্লগ পড়তে পছন্দ কঋ বই খুব কম পড়া হয় ,তাই ওয়েবসাঈট হলে খুব ভাল হবে।
Rabeya Islam
সকল তথ্য থাকার ফলে খুব দ্রুত যানা যাবে কোথায় কি আছে ,
Nushrat Sultana
নিজের এলাকা সম্পর্কে জানতে প্রায় সবাই আগ্রহী থাকে।
Nushrat Sultana
সব কিছু একসাথে পেলে অনেকের জন্য সুবিধা হবে।
Rabeya Islam
সবগুলো তথ্য একসাথে থাকার ফলে কিভাবে ,কোন পথে গেলে ভাল হবে তাও জানা যাবে
Rabeya Islam
দার্শ্নিক স্থান গুল খুজে পেতে খুব সহজ হবে
Hosna Khatun
তথ্য গুলি পডকাস্ট আকারে থাকলে আরো ভালো হবে।
Sufia Akter
জেলা ভিত্তিক ওয়েবসাইট হলে, খুব সহজেই সকল তথ্য, সকলের হাতের নাগালে চলে আসবে।
Rabeya Islam
এবং সেখানে যাওয়ার পর থাকার ব্যবস্থা কোথায় কোন হোটেল কিংবা সেখনে যাওয়া থাকার খ রচ কেম ন হ বে তাও জানা যাবে
Nushrat Sultana
সাধারণ জ্ঞান এর জন্যও এই রকম ওয়েবসাইট অনেক উপকারী হবে।
Shamsun Nahar
খুব ভালো বিষয়
Shamsun Nahar
এতে করে প্রত‍্যেক জেলার তথ্য জানতে পারা যাবে
Sonia Sohana Seme
প্রতি জেলার বাজার, প্রধান কৃষি পন্য, সন্মানীয় ব্যাক্তি, আরও অনেক ধরনের তথ্য তুলে ধরা যাবে ওয়েবসাইটের দ্বারা।
Md Nazim Uddin Shah
আমি হবিগন্জ জেলা থেকে বলছি,,,
আর কেউ আছেন?
Shamsun Nahar
দর্শনীয় স্থান সমূহ।
Khm Rabiul Islam
এটা খুব ভাল আইডিয়া
Md Yeasin Arafat
সব থেকে ভাল হয় যদি ওয়েব সাইট গুলো আঞ্চলিক ভাষায় লিখে শুধু Chittagong r sylhet বাদে
Sufia Akter
আঞ্চলিক ভাষায় লিখলে, সবাই বুঝতে পারবে না।
Nushrat Sultana
নিজ অঞ্চলের মানুষ ও তেমন বুঝবে না।
Tahseen Ahmed
সবাই লিখতেও পারবেন না।
Sonia Sohana Seme
Sufia Akter একমত
Rabeya Islam
Sufia Akter Yes apu,I agree with you
Md Yeasin Arafat
আর্টকেল গুলো তো সব বাংলাতেই হবে শুধু চিটাগাং আর সিলেট বাদে সব লেখাই বুঝা যায়। এতে ঐ অঞ্চলের প্রধ্যান্য থাকবে
Sufia Akter
Md Yeasin Arafat চলিত ভাষা সর্বজনীন, চলিত শুদ্ধ ভাষার গ্রহণযোগ্যতা বেশি, তাছাড়া সব আঞ্চলিক ভাষার নিজস্বতা আছে যা অনেকের কাছে সহজবোধ্য নয়।
Md Yeasin Arafat
জি আপু
Nushrat Sultana
Sufia Akter সহমত।
Nushrat Sultana
আর আঞ্চলিক ভাষা মুখেই মানানসই। লিখার জন্য বাংলাতেও অনেক বেশি দক্ষ হতে হবে। এক দেশের বুলি, অন্য দেশের গালি। তাই ভালো করতে গিয়ে খারাপ হতে পারে।
Nushrat Sultana
এই রকম ওয়েবসাইট শুধু নিজ অঞ্চল না, অন্য অঞ্চলের মানুষ ও পড়বে।
Md Daloare Hossain
না ভাই
MD Hossain
আইডিয়া মাইন্ডব্লোয়িং! কিন্তু ওয়েবসাইট কীভাবে কোথায় কার কাছে তৈরি করবো? আর ওয়েবসাইটের অভ্যন্তরীণ কাঠামো কীভাবে সাজাবো? যেমন, তথ্য সংগ্রহ, সাজিয়ে গুছিয়ে সংরক্ষণ আর সব সময় আপডেট থাকবো তা আমাদের অনেকেরই অজানা। তাই জরুরী হচ্ছে এসব ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট থাকা। কিন্তু এখানে আমরা অধিকাংশ ইচ্ছুক হলেও অজ্ঞতার কারণে এগিয়ে আসতে পারছি না। তাছাড়া আর্থিক একটা ব্যাপার তো আছেই। তাই বলছিলাম এসব ক্ষেত্রে যদি একটি ভালো গাইডলাইন তৈরি করা যেতো তাহলে অনেকেই কাজটা করতে এগিয়ে আসতে পারতো।
Sonia Sohana Seme
ওয়ার্ডপ্রেস শিখে নেন।
Sonia Sohana Seme
ব্লগে বলা আছে, কিভাবে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েবসাইট করা যায়।
MD Hossain
কোথায় শিখবো?
MD Hossain
ওয়েব তৈরিতে খরচ কেমন পড়বে?
Razib Ahmed
MD Hossain এক টাকাও না
MD Hossain
শিওর? তাহলে এ ব্যাপারটা নিয়ে কাজ করা যেতে পারে। অনেকদিনের ইচ্ছা ছিলো নিজের জেলা নিয়ে বই লিখবো। কিন্তু বই লিখার চেয়ে ওয়েবসাইট তৈরি করাটা সময়োপযোগী হবে। ধন্যবাদ এমন একটি ধারণা মাথায় ঢুকিয়ে দেয়ার জন্য। <3
Tanvir Ahmed
অাপনি গ্রুপ ও ব্লগের পোষ্ট নিয়মিত পড়েন, তারপর যা করার করেন।
Bul Bul Ahammed
স্যার বিনামুল্যে ওয়েবসায়িট খুললে,যদি কোনো সিকিউরিটি না থাকে তাহলে ওয়েবসায়িট এর কোনো ক্ষতি হবে না তো?
Md Daloare Hossain
আপনি এখন নাইমেন না
Bul Bul Ahammed
কেন?
Md Daloare Hossain
MD Hossain আজকের আড্ডা পোস্টে এধরণের প্রশ্ন গুলো করতে পারবেন এবং উত্তর পাবেন।
Tahseen Ahmed
ওয়েব সাইটের নামগুলো সেম হলে কেমন হয়?
Arafat Ahmed
Domain name same hoi na bro
Tahseen Ahmed
ডোমেইন নেইম ইউনিক হয় এটা আমার জানা আছে। কিন্তু আমি বুঝতে চাইছিলাম

ঢাকা.কম
বরিশাল.কম
যাতে সহজেই ডোমেইন খুজে পাওয়া যায়। যে যার খেয়ালখুশী মত ডোমেইন নিলে ব্যবপারটা সুন্দর দেখায় না।

Arafat Ahmed
Ha vai bujhte parci..ja aita hole to valo e hoi...bt ai nam e domain available ase ki dekhte hbe
Tahseen Ahmed
এমন ভাবেই সব গুলোর নাম খুজে বের করতে হবে যাতে সবগুলোর সেম হয়।
Arafat Ahmed
Ha vai
Tahseen Ahmed
সবাই মিলে চিন্তা করলে সমাধান বের হবে আশা করা যায়।
Arafat Ahmed
Ha vai ai vabe agea jete hobe.soto manush beshi kisu jani na tai beshi kiau bltew parci na
Md Daloare Hossain
ঢাকা.কম
বরিশাল.কম খালি পাবেন না মনে হয়
Arafat Ahmed
Ha agula block
Shafiq Bin Ahsan
একবার চেষ্টা করে রেখে দিয়েছি। এখনও ভালভাবে ওয়েবসাইট রান করা শিখতে পারিনি।
Tahseen Ahmed
সিএমএস কি ছিল?
Mitu Islam
এই গ্রুপে সময় দিয়ে আগে বেসিক শিখেন তারপর বিভিন্ন ভাবে সার্চ করে জেনে শিখে দক্ষ হন। তারপর আবার শুরু করুন।
Arafat Ahmed
Ami web development sikhteci . complete hole at fst wordpress theke akta website banabo area nia...
Muhimenul Islam Ruhin
Amazing idea
Mojidul Islam
আমার কাছে অনেক ভালো মানের টপিক আজকের এই আড্ডা পোস্ট
Tahseen Ahmed
কিভাবে কি হচ্ছে জানার খুব ইচ্ছা ছিল।
Tahseen Ahmed
কিভাবে কি হচ্ছে জানার খুব ইচ্ছা ছিল।
Mojidul Islam
আমরা যদি জেলা ভিত্তিক ওয়েব সাইট তৈরি করি তবে আমাদের জেলার নাম সবত্রে ছড়িয়ে পরবে,
Sonia Sohana Seme
আমরা সবাই ওয়েবপেয করে যদি একসাথে সবারটা লিংক করে দেই, তাহলে, ডিসট্রিক্টপিডিয়া হয়ে যাবে।
Mojidul Islam
যারা জেলা ভিত্তিক ওয়েব সাইট বানাবেন আমি তাদের জন্য সল্প মুল্যে সাইট তৈরিতে সাহায্য করবো ইনশাআল্লাহ, ডোমেইন ও হোস্ট ওযেব সাইট
Kazi Sajjad Sipon
সবাই কেমন আছেন?
MD Parvez Hossain
এটা খুবই ভালো উদ্যোগ। জেলা ভিত্তিক ওয়েবসাইট তৈরি হলে খুব সহজেই উক্ত জেলার দর্শনীয় স্থান, জেলাটি কেন বিখ্যাত এবং কিসের জন্য বিখ্যাত? এসব প্রশ্নের উত্তরসহ জেলাটির অর্থনৈতিক অবস্থা খুব সহজেই জানা যাবে। ফলে মানুষের বাংলাদেশের ৬৪ জেলা সম্পকৃিত জ্ঞান বৃদ্ধিসহ এক স্থান থেকে অন্য স্থানের যোগাযোগ ব্যাবস্থা আরও সহজ হয়ে উঠবে।
Md Kamrul
এটা খুবই ভাল উদ্দ্যেগ। বাংলাদেশের প্রত্যেকটি জেলা নিয়ে যদি ওয়েবসাইট হয়ে যায় তাহলে দারুন কিছু হবে।
Tanvir Ahmed
যারাই এইকাজ করতে চান তারা গ্রুপে নিয়মিত সময় দিয়ে পরিচিত হোন অার ওয়ার্ডপ্রেস,এইচটিএমএল ও সিএসএস এর বেসিক শিখে তারপর মাঠে নামেন
MD Zahid Hasan Hridoy
চাঁদপুরের আছেন কেউ
Md Kamrul
আমাদের দেশের প্রত্যেকটি জেলার সংস্কৃতি, ইতিহাস, দর্শনীয় স্থান সহ সবকিছু ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরা যাবে
Rabeya Yesmin
সবাই জেলা ভিত্তিক সাইট করে একটা মেইন সাইট বাংলাদেশ নামে সেখানে সব গুলো সাইট শেয়ার করলে সবার খুজে পেতে সহজ হবে
Md Daloare Hossain
সারা দেশে যদি একটা ওয়েবসাইট করা হয়, তাহলে বড় বাজেট লাগবে তাকে সফল করতে। আর যেহেতু তত এটা প্রফিটেবল না তাই কেহ এত টাকা খরচ করবে না। একটা ওয়েবসাইট চালাতে হলে সব মিলিয়ে প্রায় ১০০ সদস্য দরকার, সকলের বেতন গড়ে ১৫ হাজার টাকা হলেও মাসে ১৫ লক্ষ টাকা দরকার। সেখানে ৪ জন ছাড়া বাকি ৯৬ জন থাকবে কর্মী সুতরাং কর্মী আপনার মত কখনোই কাজ করবে না😨
Tanvir Ahmed
দেলোয়ার ভাই অনেক কষ্ট করেই এতো দূর অাসছে।এই কয়েকদিনে যে কয়টা কন্টেন্ট প্রস্তুত করেছে তাও খুব সহজ কাজ না,
Sultan Neer
নাটোরের কাচা গোল্লা হোক কিংবা হোক বগুড়ার দই। একটা লোকাল কিছু যখনই উঠে আসে ওয়েবসাইট এ সেটা আর লোকাল থাকে না। এই উদ্যোগ টা যদি আমরা নেই তাহলে সারা বাংলাদেশে নানান পর্যটন জায়গা গুলি সম্পর্কে সবাই জানতে পারবে। জানতে পারবে আমাদের ঐতিহ্য, আমাদের কালচার সমর্পকে। আমাদের খাবার আর পশাক শিল্প সম্পর্কে। যদি প্রপার শব্দ চয়ন করে আমরা লিখতে পারি জেলা ভিত্তিক আর্টিকেল, সেটা আকৃষ্ট করতে পারবে দেশ বিদেশের মানুষ কে। তখন হয়তো দেশের মানুষ রা আর লাখ টাকা খরচ করে ব্যারাতে যাবে না মালেয়শিয়া বা সিঙ্গাপুর।

তবে এই ব্যাপার টার একটা দ্বিতীয় ফ্রেজ আছে। আর সেটা হল ইচ্ছে শক্তি। যারা প্রফেশনালি কাজ করেন নানান জায়গায়, তাদের ক্ষেত্রে হয়তো এটা রেগুলার করে যাওয়া সম্ভব নয় কাজের ব্যাস্ততার কারণে, কিন্তু যারা নতুন শিখছেন, বা ছাত্র ছাত্রী, তাদের জন্য এটা হতে পারে বেস্ট একটা প্র্যাকটিস। কিন্তু আমাদের এই কাজ টা করার মানুষিকটা নেই। আমরা সবাই চাই একটা কাজ করে তৎক্ষণাৎ টাকা উপার্জন করতে। এ ধরনের স্ব উদ্দগের এর জন্য আমাদের চাই মানুষ দের ভেতর থেকে বুস্ট করা। যেখানে অধিকাংশ মানুষ গুলি তাদের ক্যারিয়ার এর জন্যই শরীর নাড়াতে নারাজ, তারা ফ্রি ফ্রি নিজের জেলা নিয়ে ওয়েবসাইট বানাতেউ আগ্রহী হবে না বা এতে তাদের নিজেদের কোন লাভ হবে না বলে করতে উৎসাহী হবে না সেটা বলে দেয়া যেতে পারে।

আমাদের এই গ্রুপ টা আমাদের মানুষিক এই পার্ট টা নিয়ে অনেক কাজ করে যাচ্ছে এটা খুবি আশার একটা ব্যাপার। তবে ভালো কিছু করতে, নানান বিষয় দক্ষতা অর্জন করতে, প্রপার ভাবে ইংলিশ শিখতে, কথা বলতে, ব্যাবসা বা স্টার্ট আপ শুরু করতে জতদিন না আমাদের ভেতরকার পসিটিভিটি সম্পূর্ণ রুপে জাগ্রত হচ্ছে, ততদিন শুধু দক্ষতা আর মটিভেশনাল কথা দিয়ে খুব একটা এগোতে পারবো না আমরা। যদি একটা সমাজের অন্তত ৭০% মানুষ এরকম চিন্তা করে তাহলেই আমাদের সবাই কে নিয়ে ভালো কিছু করা সম্ভব আর দেশ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
Razib Ahmed
জেলার ওয়েবসাইট করতে কি লাগবে?
১। ডোমেইন (বছরে ১০০০ টাকা) আর হোস্টিং বছরে ৪০০০ টাকা। মানে মোট ৫০০০ টাকা
২। ওয়ার্ডপ্রেস ইন্সটল করা। বিনা পয়সাতে। এজন্য কামরুল ভাইয়ের ২৫ টি পোস্ট পড়েন ব্লগে।
৩। এরপর নিজের জেলার বিভিন্ন স্থানে ঘুরেন আর হোটেল, স্কুল, মসজিদ আর মন্দির, সাহিত্য, খাবার যা খুশি নিয়ে তথ্য সংগ্রহ করেন। খরচ- রিকশা ভাড়া, বাস ভাড়া যা লাগে।
৪। স্মার্ট ফোন দিয়ে অনেক ছবি তুলেন আর ভিডিও করেন আর অডিও রেকর্ড করেন। খরচ- মসারত ফোন থাকলে বাড়তি খরচ নেই এদিকে।
৫। এরপর ওয়েবসাইটে আপলোড করা ছবি ও পোস্ট। কামরুল ভাইয়ের পোস্ট গুলো পড়া হলে বাড়তি কোন খরচ নেই।
Md Daloare Hossain
Razib Ahmed স্যার যদি নাপিত, ডাক্তার, টেইলর সকলে আলাদা আলাদা ওয়েবসাইট থাকে তাহলে আমরা কতো পিছিয়ে আছি তাতা ভাবাই, দুষ্কর
Omar Faruque
Domain kon type ar hole valo hoy
.com/net/online etc
Razib Ahmed
com
Omar Faruque
Niz zillar. com passsi na
tahole konta better hobe
Tahseen Ahmed
স্যার com.bd / .বাংলা কেমন হয়? .বাংলায় জেলার নামে ডোমেইন পাওয়াও মনে হয় সহজ হবে
Mojjammel Huqe
আমার বাড়ী নাটোর সদরে। আর নাটোর মানেই কাচাগোল্লা। তবে নাটোর এ শুধু কাচাগোল্লাই নাই সাথে আছে রাণী ভবাণী রাজবাড়ী, ও উত্তরা গণভবণ রাজবাড়ী।শুধু তাই নয় আরো আছে কবি জীবনানন্দ দাশের বনলতাসেন এর মনোরম সূবিশাল দীঘি।
Tanvir Ahmed
ভাই কাচাগোল্লা কবে খাওয়াবেন?
Tanvir Ahmed
Mojjammel Huqe ভাই অাপনি ঢাকায় নিয়ে অাইসেন।হিহি
Shamsun Nahar
আমার কাছে আরো একটি ক‍্যাটাগরি যোগের কথা মনে হচ্ছে তা হলো প্রচলিত খনার বচন আঞ্চলিক ভাষায়​এবং ইংরেজি তে।
Razib Ahmed
এখানে আমরা কাউকে এই কাজ করতে উৎসাহিত করছি না। কাউকে পটাচ্ছি না। বিশেষ করে নতুন যারা বা এদিকে যাদের কোন জ্ঞান নেই তাদের এদিকে আসার প্রশ্নই আসে না।
এই কাজ করে কোন টাকা আসবে না উল্টা টাকা খরচ হবে।
Mehadi Hasan
Md Daloare Hossain ভাই এর খুব ভালো নেটওয়ার্ক গড়ে উঠছে। পরিচিতি বাড়ছে। কন্টেন্ট তৈরি করার সামর্থ্য বাড়ছে। জেলার বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে পারছেন। চিন্তা শক্তি বাড়ছে। বিভিন্ন ধরনের মানুষ সম্পর্কে জানছেন। যেহেতু ওয়াডপ্রেস এ করবেন সেহেতু ওয়ার্ডপ্রেস ম্যানেজ করা শিখবেন খুব ভালোভাবে। এখন থেকে কোনো টাকা আসবে না কিন্তু এইসব মূল্যবান শিক্ষাগুলো সারা জীবন কাজে দিবে।
Shakinur Rahman Shakib
is it good or bad ,sir? if we create first time free blog for learn properly . then upgrade premium.
Md Daloare Hossain
Razib Ahmed আজ চিন্তা করলাম ডোমেইন টা কেনার পর ১০০০ ভিজিটিং কার্ড করে ফেলবো তাহলে কন্টেন্টের জন্য যেখানেই যাবো পরিচয় দেওয়ার জন্য একটা কার্ড দেবো, কোন কারণে যদি ওনি কন্টেন্ট না দেয় যেন ভবিষ্যতে ফোন দিতে পারে এবং সাইটের নামটা তাদের মুখস্থ হয়ে যাবে। কেমন হতে পারে আইডিয়াটা
Md Daloare Hossain
Mojjammel Huqe আপনি বিস্রালে কাচা গোল্লা ছাড়া মিনিমাম আরও ৩০ আইটেম পাবেন
Mojjammel Huqe
দেলোয়ার ভাই বিস্রালে ৩০ টার সমান নাটেরের কাচাগোল্লার সাদ
Jul-haque Rahman Shohag
Who want to create website about Zilla, I think the below web helpful for them. http://www.bangladesh.gov.bd/site/page/fc63120c-63e9-406f-904a-48e399ca0f79/জেলা-বাতায়ন
Md Daloare Hossain
Shakinur Rahman Shakib এখান থেকে কোন টাকা আসবে না খরচ ছাড়া এখন আপনি চিন্তা করতে পারেন ভালো/মন্দ
Md Daloare Hossain
Jul-haque Rahman Shohag ভাই সরকারি ওয়েবসাইট গুলো ২০% তথ্যও নাই এমনকি উইকিপিডিয়া থেকেও কম সুতরাং আমরা চাচ্ছি জেলার এ টু জেড তথ্য আপলোড হউক
Razib Ahmed
পডকাস্টের থেকে এই আইডিয়া নিয়ে কাজ করা অনেক সহজ :D
Tanvir Ahmed
অনেকর মাথা নষ্ট হয়ে গেছে। এখনি টাকা অায় করতে চায়।
Nasimul Haque
শখ আছে..কিন্তু ব্যাংক একাউন্ট +কার্ড নাই😞
Salma Akter
অামার বাড়ি চাঁদপুর অার অামার জেলা বিখ্যাত ইলিশ মাছ এর জন্য। এছাড়া রয়েছে রুপসা জমিদার বাড়ি,মট, বড় মসজিদ এমন অনেক দর্শনীয় স্থান। তাছাড়া অনেক বিখ্যাত ব্যক্তি যাদের জন্ম স্থান চাঁদপুর দেশ পএিকার সম্পাদক,প্রথম ইংলিশ চ্যানেল বিজয়ি অারো অনেক। এসব তথ্য কালেক্ট করতে অামার বেশি সময় লাগবে না। অামি কিভাবে শুরু করবো বুঝছিনা এখনো তাই চুপ।
Razib Ahmed
এই কাজে কোন টাকা আয় হবে না, উল্টা পকেট থেকে টাকা যাবে। তাই দয়া করে টাকার লোভে এখানে আসবেন না।
Tanvir Ahmed
কেউ কেউ এখনি টাকা অায় করতে চায়,রাজিব ভাই এতো করে বলে যে শর্টকাটে যাবেন না, তাও মানুষ একই কাজ করে অার তাদের টাকা নষ্ট হবে না কার হবে?

Md Daloare Hossain
দয়া করে কেহ হুজুগে পরে আসবেন না এ কাজে, এখানে কোন আয় নাই জাস্ট আপনি সমাজ সেবার কাজ করলেন। এখন প্রশ্ন করতে পারেন ভাব আপনি কেন নামলেন টাকা নষ্ট করতে??
মানুষ পান সিগারেট খেয়েও হাজার হাজার টাকা নষ্ট করে আমি না হয় দেশের জন্য কিছু টাকা নষ্ট করলাম।
দ্বিতীয়ত একাজ করতে গিয়ে আমার যে নলেজ হচ্ছে তা সারা জীবনে কাজে লাগবে....
Md Daloare Hossain
Razib Ahmed পডকাস্ট তো এখানেও কাজে লাগানো যায়, শুধু অভিজ্ঞতা😀
Md Daloare Hossain
Nasimul Haque এখানে এডসেন্স পাবেন না ভাই, কার্ড একাউন্ট দিয়া কি হবে😀
Razib Ahmed
Md Daloare Hossain ভাই শুধু পডকাস্ট না আইটির সব কিছু সব কিছুর সাথে সম্পর্কিত। পডকাস্ট করেছেন বলেই এখন এই কাজ এত সোজা লাগছে আপনার কাছে।
স্টার্ট আপ নিয়ে এক মাস আড্ডা দিয়েছেন বলেই বুঝতে পারছেন যে প্রায় বিনা ইনভেস্টে একটি স্টার্ট আপ উদ্যোগ নিয়ে শুরু করা যায়।
Sufia Akter
আড্ডা পোস্টের সবচেয়ে বড় গুণ হলো, নতুন নতুন আইডিয়ার সাথে পরিচিত হওয়া যায়।
Md Daloare Hossain
জি Sufia Akter আপু
Bul Bul Ahammed
খুব ভালো একটা আইডিয়া পাওয়া গেল। অনেক অনেক ধন্যবাদ স্যার।
Razib Ahmed
প্রতিদিন যদি আমরা একটি জেলা নিয়ে আড্ডা দেই তাহলে ৬৪ দিন চলে যাবে :D
Razib Ahmed
পডকাস্ট নিয়ে আমরা কয়েকজন কিছু করার চেষ্টা করেছি।
এখন জেলা নিয়ে ওয়েবসাইটের জন্যও কয়েকজন চেষ্টা করবেন।
এভাবে প্রতি মাসে কিছু নিয়ে আমরা আড্ডা দেব এবং তা নিয়ে কিছু করার চেষ্টা করবো কয়েকজন।
Md Daloare Hossain
এখান থেকে টাকা আসবে না, তাহলে কেন আমরা কাজ করতে চাচ্ছি?????
ট্রেনিং সেন্টারে গিয়ে যখন হাজার হাজার টাকা দিয়ে একটা কোর্স করেও কিছু করতে পারি না তাহলে কি টাকা গুলো বৃথা যায় না???

আমি একাজে নামছি
* দেশের সেবার করার জন্য তাতে আত্মা তৃপ্তি পাবে।
* কন্টেন্ট রাইটিং এর দক্ষতা হচ্ছে
* ছবি তোলার দক্ষতা হচ্ছে
* কমিউনিকেশন দক্ষতা
* কনভেন্স দক্ষতা
* পডকাস্ট দক্ষতা
* পরিশ্রম করার মানষিতা তৈরি হওয়া।
* ধৈর্যবান হওয়া।
* সকল জায়গার জ্ঞান একটা মাথায় ঢুকানো
* সকল জায়গা নিজ চোখে দেখা
* পরিচিতি বাড়ানো এমন বহু উদাহরণ আসবে। তাহলে এগুলো কি লাভ নয়?
Jul-haque Rahman Shohag
May be no money coming from this website, but it's great investment for gathering knowledge and developing skills.
Md Daloare Hossain
Razib Ahmed স্যার ওয়াও সব জেনে যাবো এজটা করে জেলা নিয়ে আড্ডা দিলে, কিন্তু প্রথমে তেমন তথ্য দিতে পারবেনা এটাই সমস্যা😨😨 যদি সকল গ্রাম থেকে একজন করে আড্ডায় জয়েন করতো তাহলে বাজিমাত হতে
Md Daloare Hossain
Razib Ahmed আসলে স্যার কয়েকজন করে করে গোল দিতে হবে, সবাই শুরু করলে গোল দেওয়া কঠিন না🤓🤓 তারা ভাবতে থাকুক আমরা গোল দেওয়ার চেষ্টা করি😎
Amuly Chandra Barmon
খুব ভালো একটা আইডিয়া পাওয়া গেল। অনেক অনেক ধন্যবাদ স্যার। অামার জেলার নাম নেত্রকোনা। এ আড্ডার ফলে
সারা দেশের দর্শনীয় স্থান, বিখ্যাত ব্যক্তিদের সহ সবকিছু জানতে পারব।
Md Daloare Hossain
Amuly Chandra Barmon ভাই তাতে করে যারা চাকরির পিছনে দৌড়াচ্ছে তাদের কিছু তথ্য জানা হয়ে যায় কখনো ভুলবেনা
Mohammad Soleman Khadem
, জেলা নিয়ে আড্ডা পোস্টে অনেক কিছু জানলাম। অনেক ভাল লাগছে। সবচেয়ে ভাল লেগেছে রাজিব স্যার ও দেলোয়ার ভাইয়ের কথাগুলো। এখানে টাকা আয়ের জন্য নয়, বরং নিজেকে এগিয়ে নিয়ে যেতে এবং দক্ষতা বাড়াতেই এ কাজে নামা উচিৎ।।
Mizanur Rahman
চমৎকার আইডিয়া। প্রতিটি জেলা নিয়ে ওয়েবসাইট থাকলে পুরো বাংলাদেশকে তুলে ধরতে পারব বিশ্ববাসীর কাছে। এজন্য কনটেন্ট ইংরেজিতে হলে বেশ ভাল হবে।
Razib Ahmed
আমরা বোকা লোক। তাই টাকা আয়ের চিন্তা করি না। যারা বুদ্ধিমান তাদের উচিৎ এই গ্রুপ এড়িয়ে চলা।
Mohammad Soleman Khadem
এটা কেবল দক্ষতাই বাড়াবে না। এতে প্রচুর অভিজ্ঞতা বাড়বে। এবং নিজ সহ অন্যান্য সকল জেলার দর্শনীয় স্থান সম্পর্কে ভালো জ্ঞান লাভ হবে।।
Razib Ahmed
কাউকে পটাতে চাই না, কাউকে বুঝিয়ে শুনিয়ে এদিকে আনতে চাই এই ধরনের কাজে। যাদের আগ্রহ আছে তারা নিজে থেকেই এগিয়ে আসবে। না আসলে না আসবে। আমার কি?
Imran Hossen
এটা দারুন একটা উদ্দ্যক হয়েছে।এই বিষয় নিয়ে খুব বিস্তারিত নেই তাই এটা অনেক কার্যকারী হবে সন্দেহ নেই।
Mohammad Soleman Khadem
, নিঃসন্দেহে এই কন্টেট গুলো আমাদের দেশকে একটা ভালো দেশ হিসেবে পরিচিতি দিতে সাহায্য করবে। এতে দেশের সম্মান বাড়বে। দশের কাছে পরিচিতি লাভ হবে।।
Kazi Sajjad Sipon
আমি নোয়াখালী নিয়ে কাজ করব।

অনেক দিনের আসা নিজের জেলার কথা পাঠক সমাজের তাছে তুলে ধরা।
Md Daloare Hossain
অভিনন্দন KKomolini Sarker Tumpaআপু কে, আপু সিদ্ধান্ত গ্রহন করেছেন গাইবান্ধা নিয়ে ওয়েবসাইট করার।
Md Daloare Hossain
মুটামুটি ডোমেইন ক্রয় শুরু হয়ে গেছে
Motiur Rahman
নিজের জেলা নিয়ে অয়েবসাইট করা সত‍্যিই মহতী উদ্দোগ। আমি আমার জেলা দিনাজপুর নিয়ে করতে চাই।
Motiur Rahman
দিনাজপুরের শিক্ষা ও সাংসকৃতি এবং সফলতার উপর ভিত্তি করে ৫মে ২০১৫ সালে "Friends of Dinajpur" নামে একটি পেজ খুলি। যাহক এখন কাজে লাগবে।😊
Belal Ahmed
আমি আজ রাতের আড্ডা পোষ্টে অংশ গ্রহন করতে পারি নাই তাই অনেক কিছু মিস করছি। এখন সব পোষ্ট পড়ার চেষ্টা করছি। আজকের টপিক ছিল জেলা নিয়ে ওয়েব সাইট তৈরী করা। আমি শরিয়ত পুর জেলার। আমার জন্ম বেড়ে ওঠা আমার গ্রামের বাড়ি শরিয়ত পুর জেলায়। যদিও আমি এখন ঢাকায় থাকি। বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতুর একটি অংশ শরিয়ত পুর জেলায় পড়েছে। সবার মত আমারও মনে চায় আমার এই প্রিয় জেলা কে নিয়ে একটি ওয়েব সাইট তৈরী করি। কিন্তু কিভাবে করবো ভেবে পাচ্ছি না, এই জেলার পুরো তথ্য সংগহ করা একটি কঠিন কাজ। দেখি কি করা যায়।
Firuj Ahammed
একই জেলার কয়েকজন হয়ে গেলে কেমন ঝামেলা হয়ে যাবে না??
Habib Wahid Antar
Pabna jelar kew asen
source Link: জেলা নিয়ে ওয়েবসাইট তৈরি নিয়ে আলোচনা - Discussion about District Based Website Making

No comments:

Post a Comment