পডকাস্ট নিয়ে স্টার্ট আপ কোম্পানি নিয়ে আলোচনা - Razib Ahmed

পডকাস্ট নিয়ে স্টার্ট আপ কোম্পানি, সেমিনার, ওয়ার্কশপ, বই, ব্লগ, ফেইসবুক পেইজ  নিয়ে আলোচনা- Razib Ahmed
Discussion About Podcast StartUp Company

Razib Ahmed > ‎Digital Skills for Bangladesh
আড্ডা ২৩ মে
আজকের বিষয়ঃ পডকাস্ট নিয়ে স্টার্ট আপ কোম্পানি, সেমিনার, ওয়ার্কশপ, বই, ব্লগ, ফেইসবুক পেইজ গ্রুপ ইত্যাদি।
May 23 at 11:14 PM · Public

Fahreen Hannan
Total ecosystem.
স্বপ্ন দেখি -নিজের একটা স্টুডিও,
পডকাস্ট বানাচ্ছি। কন্টেন্ট দিচ্ছি।
Shafin Ahmed
পর্ডকাস্ট এখন যেভাবে জনপ্রিয় হয়েছে। ধীরেধীরে এইদিকে সবকিছুই গড়ে ওঠবে।
Rakibul Hasan Rakib
ভালো স্টার্ট আপ হলে অন্যগুলো এমনি হবে ধীরে ধীরে।
Sabina Yeasmin
পডকাস্ট নিয়ে যখন সবাই জেনে গেছে এবং এর সম্ভাবনা ও জানা হয়ে গেছে তাহলে এখন সেটা সবার কাছে নিয়ে যেতে পারলেই হলো, আর এই নিয়ে যাওয়ার কাজ বিভিন্ন সেমিনার,ওয়ার্ক শপ,ব্লগ, ফেইসবুক ই করে দেবে যার ফলে পডকাস্ট ইন্ডাস্ট্রি গড়তে বেশি দিন লাগবে না। ;;
Bhadra Kanta Sheel
পডকাস্ট জনপ্রিয় করতে এই বিষয় গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Mizanur Rahman
পডকাস্ট এমন একটি বিষয় যেটা পোস্টে উল্লেখিত প্রতিটি মাধ্যমে উপস্থাপন করা যায়
Shimul Sultan
পডকাস্ট নিয়ে যত আলোচনা হবে,ততোই পডকাস্ট সম্পর্কে মানুষ জানতে পারবে।
Bhadra Kanta Sheel
পডকাস্ট নিয়ে প্রচুর লেখালেখি করা দরকার।
Mizanur Rahman
পডকাস্ট নিয়ে স্টার্টআপ কোম্পানি হতে পারে, ভারতে যেমনটা হচ্ছে
Rabiul Islam
বেশি প্রচার করতে পারলে বেশী মানুষ জানতে পারবে ।
Mizanur Rahman
পডকাস্ট নিয়ে বই বের হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, মানুষ আগ্রহ নিয়ে পড়বে
Mizanur Rahman
পডকাস্ট নিয়ে বই বের হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, মানুষ আগ্রহ নিয়ে পড়বে
Sabina Yeasmin
পডকাস্ট নিয়ে সবাই এতটাই সিরিয়াস যে নিজেরাই বিভিন্ন ধরনের পডকাস্ট করে যাচ্ছে কোন রকম ধান্দা ছাড়া, সো সবাই যদি তাদের এই সিরিয়াসনেস টা ধরে রাখতে পারে এবং পডকাস্ট করা কন্টিনিউ রাখে তাহলে সেটা সবার জন্য ভাল এবং তৃনমূল পর্যায়ে যাওয়া থেকে অন্যকিছু আটকাতে পারবে না। ;
Razib Ahmed
যারা পডকাস্ট নিয়ে যে কোন কিছু করতে চান তাদের জন্য প্রথম পরামরশ হল ব্লগের সব গুলো লেখা পড়েন এবং কমেন্ট করেন। পারলে আপনাদের ওয়ালে শেয়ার করেন। পডকাস্ট নিয়ে মিডিয়া কাভারেজ হলে তা শেয়ার করুন কমেন্ট করুন।
Mizanur Rahman
ফেসবুক ইউজার বেশি হওয়ায় ফেসবুক পেজ ও গ্রুপ হতে পারে পডকাস্ট প্রচার ও প্রসারের সেরা মাধ্যম। ইতমধে আমাদের এই গ্রুপ থেকে অনেক মানুষ জানতে পেরেছে এবং আমি লক্ষ্য করেছি অনেকে তাদের গ্রুপে পডকাস্ট লিঙ্ক শেয়ার করছে
Kamrul Hasan
পডকাস্টকে জানার জন্য ব্লগে অনেক পোস্ট আছে, নতুন যারা আছেন তাদের উচিত ব্লগের পোস্টগুলি সিরিয়াসলি পড়া।
জাকারিয়া
স্টার্ট আপ কোম্পানি, সেমিনার, ওয়ার্কশপ, বই, ব্লগ, প্রত্যেকটা কাজ ১০ জনে মিলে করলে খুব সহজে হয়ে যাবে ইনশা আল্লাহ।
Mizanur Rahman
আমরা যদি ১০০ জন পডকাস্ট নিয়ে ব্লগের একটি পোস্ট শেয়ার করি তাহলে কমপক্ষে ১০০*১০০০=১০০০০০ জন মানুষ পডকাস্ট নিয়ে জানতে পারবে। দেশে পপডকাস্ট প্রসার করার জন্য এটি হতে পারে সেরা একটি মাধ্যম
Kamrul Hasan
আরেকটা ব্যাপার আমরা কিন্তু ব্লগের পোস্ট গুলির লিংক শেয়ার করে নিজে জানার পাশাপাশি অন্যদেরকেও জানার সুযোগ করে দিতে পারি।
Sabina Yeasmin
বিভিন্ন সেমিনার এর আয়োজন করে তাতে পডকাস্ট নিয়ে এবং এর উপকার ও সম্ভাবনা নিয়ে বলা হলে পডকাস্টের প্রসার অনেক গুন বেড়ে যাবে।
Abdur Rahim Ritu
এখনি সময় পডকাস্টকে মানুষের কাছে পৌছে দেয়া। এজন্য আমাদের বেশী বেশী পডকাস্ট করতে হবে
Sabina Yeasmin
পডকাস্ট নিয়ে বই হলে তাতে আরো প্রসার বাড়বে কারন বই কিনে কোনো রকম খরচ ছাড়াই যেকোনো সময় পডকাস্ট নিয়ে মানুষ জানতে পারবে, বিশেষ করে তাদের জন্য যারা মনে করেন যে ইন্টারনেট ব্যবহার করা ভাল নয়, সো বই পড়ে ইন্টারনেট নিয়ে এই ভাবনা দুর হবে, পডকাস্ট এ আগ্রহ আসলে ইন্টারনেট ব্যবহার এমনিতেই করবে।
Obonty Aakhi
পডকাস্ট নিয়ে একটা স্টার্ট আপ হলে অন্যগুলো ও ধীরে ধীরে হবে।এখন শুধু সকলের নিকট পৌঁছে দেয়ার অপেক্ষা।
Obonty Aakhi
ভাবুন তো আমরা স্টুডিও তে বসে পডকাস্ট করছি!!!
আহা!!!ভাবতেই কতো ভালো লাগছে।
Asa Moni
পডকাস্ট প্রতিটি শহরে সেমিনার করে জানালে অনেক ভাল হবে।সবাই জানবে
Sabina Yeasmin
পডকাস্ট এর প্রসারের বড় চ্যালেঞ্জ হলো টার্গেট করা শ্রোতাদের কাছে পৌছে দেওয়া এবং তাদের আগ্রহ ধরে রাখা।
Obonty Aakhi
আমাদের যার যার পছন্দের
সেক্টরে কাজ করার জন্য এখনি অভিগ্যতা অর্জনের চেষ্টা করা উচিৎ
Sabina Yeasmin
পডকাস্ট কে জনপ্রিয় এবং প্রসার করতে হলে শ্রোতা বাছাই করতে হবে এবং তাদের চাহিদা এবং মনোভাবের উপর জরিপ চালাতে হবে।
Kamrul Hasan
মানুষ যখন দেখবে যে পডকাস্টের মাধ্যমে উপকৃত হচ্ছে তাহলে এমনিতেই পডকাস্ট জনপ্রিয়তা পেয়ে যাবে তাই এই জন্য পডকাস্টকে কিভাবে মানুষের সমস্যা সমধানে কাজে লাগানো যায় সেজন্য সিরিয়াসলি গবেষণা দরকার।
Razib Ahmed
যত দিন যাবে আমরা তত ভাল পডকাস্ট করতে পারবো, এ নিয়ে অনেক জানবো এবং জানাতে পারবো। যার মনে হয় এদিকে কিছু করতে চান করেন। যার মধ্যে এই চিন্তা আসবে লাভ কি হবে তাদের জন্য কিছু বলার নাই। ১৮ দিনে পডকাস্ট নিয়ে যথেষ্ট ভাল কিছুর ভিত তৈরি হয়েছে।
Muhammad Elias Kanchon
আমি পডকাস্ট নিয়ে ই লার্নিং সেক্টরে কাজ করবো এবং স্টার্টআপ করার জন্য ফান্ড রেডি করছি।
Afsana Mimi
পডকাসে্ট স্বল্প নেট ব্যবহারে অনেকেই আগ্রহি হবে। আর যারা একটু কিপটা আছে তারাও ব্যবহার করে মজা পাবে।
Razib Ahmed
অনলাইনে পডকাস্ট নিয়ে কিছু লাইভ ওয়েবিনার বা ওয়ার্কশপ ক্লাস আমি অনু আপুকে নিয়ে সামনে করাবো। ১০০-১৫০ টাকার মত ফি থাকবে প্রতি ক্লাসে। তবে প্রথম শর্তই হবে ব্লগের প্রতিটি পোস্ট এর মধ্যে কমেন্ট করা থাকতে হবে এবং এই গ্রুপে নিয়মিত হতে হবে।
Sabina Yeasmin
পডকাস্ট হবে সাশ্রয় এবং বাজেটের দিক বিবেচনা করে, যাতে নরমাল ডিভাইস দিয়েও মানুষ শুনতে পারে।
Istiak Rony
৪ বছর ধরে একটি এফএম রেডিওতে কাজ করেছি। বিভিন্ন বিষয় নিয়ে স্ক্রিপ্ট লেখা এবং তা অডিওতে ধারণ করার কাজ গুলো নিজে থেকে করতে হয়েছে। তখন এমন করে ভাবিনি যে পডকাস্ট বাংলাদেশে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হিসেবে দাড়াতে সক্ষম হবে কোন একদিন। সত্যি পডকাস্টের মাধ্যমে আমরা পন্য বা সেবা নিয়ে খুব সহজেই সাধারণ মানুষের মাঝে পৌছাতে পারি। শুধু দরকার সঠিক পদ্ধতি জেনে কাজ করা। আর আশা করি সেটি সম্ভব হবে এই গ্রুপ থেকে যারা এটি নিয়ে কাজ করছেন তাদের সহযোগীতায়। রাজিব ভাই আপনাকে সত্যি ধন্যবাদ এমন বিষয় নিয়ে আমাদের একটি সুন্দর এবং সঠিক পথ দেখানোর জন্য।
ধন্যবাদ সবাইকে
Istiak Rony
Razib Ahmed ভাইয়া কাজ তো করতে চাই। দরকার একটি ডেডিকেটেড টিম কারন সবকিছুই তখনই সম্ভব যখন কয়েকটি হাত কয়েকটি মাথা একত্রে কাজ করবে। কারন আমি মনে করি সবকিছুতেই আমি পুরোপুরি পারর্দশী নই, তাই আমি যা বানাবো সেটিতে ভুল হতেই পারে। কিন্ত যখন কয়েকটি মাথার সুন্দর পর্যবেক্ষন সেটিকে একটি সুন্দর রুপ দিতে সক্ষম হবে। তাই আমার কাছে একটি টিম সমন্বয় খুব গুরুত্বপূর্ণ
Asa Moni
আমিও আমার রেডিও এর স্ক্রিপ্টগুলো নিয়ে কাজ করতে চাই।
Muhammad Elias Kanchon
পডকাস্টের জন্য শুদ্ধ উচ্চারণ জানা খুব জরুরী।আমি এই বিষয়ে পডকাস্ট করে গ্রুপের সবাইকে উচ্চারণে পারদর্শী করতে চাই,নিজেও হতে চাই।
Bhadra Kanta Sheel
পডকাস্টের মাধ্যমে উগ্র কথা বার্তা, বা ধর্মীয় অনুভূতি তে আঘাত আনে এমন বিষয় নিয়ে পডকাস্ট করা উচিত হবে না।
Kamrul Hasan
আগে আমাদের পডকাস্টে দক্ষ হবার কথা চিন্তা না করে কিভাবে প্রতিদিন দুয়েকটি পডকাস্ট বানাতে পারি সেই চিন্তা করা উচিত। নিয়মিত পডকাস্ট বানাতে থাকলে এমনিতে আমাদের ছোট ছোট দুর্বলতা গুলি কেটে যাবে।
Kazi Sajjad Sipon
যারাই দক্ষ হিসাবে গড়ে উঠবে, তাদের তিন চার মাস পর, জীবন কে ঘুরে দাঁড় করানোর পাসওয়াড় পেয়ে যাবে।
Abdur Rahim Ritu
জানার কোন শেষ নেই, যত বেশি রিসার্চ করা যাবে তত জানা যাবে
Abdur Rahim Ritu
প্রাকটিকালি কাজ না করলে টেকনিক্যাল সমস্যা ধরা এবং সলভ করা কঠিন
Abdur Rahim Ritu
পডকাস্ট মানুষের মাঝে পৌছানোর জন্য টিম ওয়ার্ক ভালো কাজ দিবে
Abdur Rahim Ritu
সেমিনার, সোস্যাল মিডিয়া, নিজেদের মধ্যে আলোচনা সহজেই পডকাস্ট কে মানুষের কাছে পৌছাতে পারে
Razib Ahmed
এখন যা করবো ২০-৩০ জনের একটি টিম তৈরি করে এদের নিজে ট্রেইন আপ করবো। একটি সিলেবাস তৈরি করছি। সার্চ ইংলিশ থেকে ১৫ জনের মত পেয়ে গেছি। তাই আমি খুব আশাবাদি ভাল কিছু লোক তৈরি করার।
Abdur Rahim Ritu
পডকাস্ট নিয়ে যত আলোচনা হবে তত বিষয় টা ভাইরাল হবে। আর যে বিষয় যত ভাইরাল করা যায় তা মানুষ সহজে গ্রহন করে
Raju Ahmed
পডকাস্টিং স্টেশন তৈরি করতে হবে যা সরকার কতৃক অনুমোদিত।
Abdur Rahim Ritu
পডকাস্ট করার জন্য অনেক কিছু দরকার যেমন ভালো কন্টেন্ট, ভালো ইডিটিং, ওয়েব সাইট, ভাল আইডিয়া আর তার জন্য দরকার দক্ষ লোক।
এগুলা তে দক্ষ হতে পারলে ভালো একটা সুযোগ থাকবে পডকাস্ট জগতে
Razib Ahmed
দুই তিন মাস পর দেখবেন পডকাস্ট নিয়ে স্টার্ট আপ তৈরির হিড়িক পরে যাবে এবং আপনাদের কাছে অনেকেই নানা ধরনের অফার নিয়ে আসবে। একটাই পরামর্শ গ্রুপে রেগুলার না বা ব্লগে কমেন্ট করে না এমন লোকদের সাথে এই ধরনের কাহিনীতে জড়াবেন না।
Md Tarek Ahmed
পডকাস্ট বাংলাদেশ নতুন কিছুর সুচনা করব আর তাই হবে এই গ্রুপের মাধ্যমেই, ইনশাআল্লাহ
Abdul Ahad
podcast going to create lots of job sector in bangladesh
Mojidul Islam
স্যার আমার আমি করি যদি আমরা কোন সেমিনার, বা আমরা যেসব সোস্যাল সামাজিক সাইট গুলো ব্যবহার করি এবং সেই সাথে যদি মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেয়া যায় তবে আমি মনে করি দ্রুত আমার সাধারণ মানুষতের কাছে পডকাস্ট ছড়িয়ে দিতে পারবো বলে আশা করতেছি ইনশাআল্লাহ।
Razib Ahmed
Mojidul Islam vai, জি তবে তার আগে যারা সেমিনার করাবে তাদের দক্ষ করে তুলতে হবে। আমি এদিকে কাজ শুরু করেছি। ৩০-৪০ জনকে ব্যক্তিগত উদ্যোগে কিছুটা শেখানোর চেষ্টা করছি। আশা করি ভাল কিছুই হবে।
Md Tarek Ahmed
একটা ভাল টিম দাড়ালে কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর ডেডিকেটেড টিম মেম্বারগণ আপনার স্বপ্ন দ্রুত এগিয়ে নিয়ে যাবে স্যার।
Obonty Aakhi
পডকাস্ট মানুষের মাঝে পৌঁছানোর জন্য টিম ওয়ার্কে কাজ করতে হবে।
Tanvir Ahmed
টপিকটা অনেক ভাল ছিল।
Tanvir Ahmed
ঘুমিয়ে যাওয়ার কারণে রাতে অাড্ডা যোগ দিতে পারি নাই।এখন সব কমেন্ট গুলো পড়লাম
source Link: আড্ডার বিষয়ঃ  পডকাস্ট নিয়ে স্টার্ট আপ কোম্পানি, সেমিনার, ওয়ার্কশপ, বই, ব্লগ, ফেইসবুক পেইজ গ্রুপ ইত্যাদি।

No comments:

Post a Comment