তথ্যবহুল জেলার ওয়েবসাইটের লাভ- Benefit of District Website- Razib Ahmed

Razib Ahmed > ‎Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট ৩ সেপ্টেম্বর ২০১৮
আজকের টপিকঃ দেশের ৬৪ টি জেলার সব ধরনের তথ্য নিয়ে ওয়েবসাইট হয়ে গেলে কি লাভ হবে আমাদের?

September 3, 2018 at 10:00 PM · Public

Mehadi Hasan
ব্যাবসা বাণিজ্যের জন্য কোন কোন জেলার কি কি পণ্য বিখ্যাত ও সেগুলো কোথায় পাওয়া যাবে সে সম্পর্কে জানা যাবে।
Rabeya Yesmin
খুব সহজে ঘরে বসে সব জেলার বিখ্যাত বিষয় সম্পর্কে জানা যাবে।
Aminul Islam
একটা জেলা যত বিখ্যাত হউক না কেন পর্যটকগন দু একটার বেশি কেউ জানে না, ওয়েবসাইট হলে সকল তথ্য জানতে পারবে এতে করে পর্যটক ও সুবিধা পাবে জেলার পরিচিতি বাড়বে
Md Tarek Ahmed
মৌলভীবাজারে তথ্য আপডেট করছি এই সাইটে https://www.moulvibazarexpress.com/
Mehadi Hasan
কোন কোন জেলার কোন খাবার বিখ্যাত ও সেগুলো কোথায় পাওয়া যাবে সেটা জানা যাবে।
Obonty Aakhi
বিশ্বের দরবারে বাংলাদেশের ইতিহাস,ঐতিহ্য ও ব্যবসায়িক অবস্থান সম্পর্কে তুলে ধরা সম্ভব হবে
Mehadi Hasan
যাতায়াতের সুযোগ সুবিধা ও কোথায় কোন হোটেল মোটেল আছে সেটা জানা যাবে।
Kamal Ahmed
আমাদের দেশ এর যে কোন তথ্য জানতে আমাদের যেমনটা সুবিধা হবে। টিক অন্ন দেশের মানুষ ও আমাদের দেশ সম্পর্কে সহজে জানতে পারবে অতি সহজে।
Sonia Sohana Seme
আমার অনেক লাভ আছে। ১. আমি প্রতিটি জেলা কেন্দ্রিক একজন প্রতিনিধি পাবো।
Obonty Aakhi
ব্যাবসায়িক ও পর্যটন শিল্পের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে আসবে।
Rabeya Islam
ব্যাবসায়িরা খুব সহজেই তাদের পন্য সম্পর্কে ধারনা লাভ করবে।এবং অর্ডার দিতে পারবে।
Shahanaj Islam Sanu
বাংলাদেশের পর্যটন কেন্দ্র গুলো খুব সহজে উঠে আসবে।
Md Riyad Hossain
দেখা যাচ্ছে আমরা সর্বোচ্চ ৩৫-৪০ জেলা ঘুরাঘুরি করছি বাকি জেলা গুলো নামও অনেকের অপরিচিত সেই ক্ষেত্রে পর্যটন শিল্প এটি একটা বড় অবদান
Salma Akter
এমন অনেক জেলা অাছে যে খানে পুরানো দিনের স্থাপনা, সেখানের ঐতিহ্য,এই জেলার সংস্কৃতি,পন্য সামগ্রী , চিকিৎসা ব্যাবস্থা,লোকেশন তা দেশের অন্য জেলার কাছে অচেনা অজানা। তাই যেহেতু এখন ইন্টারনেট সকলের যোগাযোগের সহজ মাধ্যম,এবং ইন্টারনেট জালের মতো বিস্তত। তাই জেলা নিয়ে ওয়েভ সাইট হলে সবাই নেটওয়াকিং এর মাধ্যমে সকল তথ্য খুব সহজে সল্প খরচে পাবে।
Md Riyad Hossain
অনেক জায়গা আছে প্রায় বিলুপ্ত পথে একদিন হইত আর সেই জায়গা থাকবে না কিন্তু ওয়েবসাইট সারাজীবন থাকব আর তথ্য হারানোর ভয় কম
Rabeya Islam
জেলার ডাকঘড় থেকে শুরু করে হাস্পাতাল,শপিংমল স ম্প র্কে ত থ্য থাকার কারনে খুব সহজেই একজন টুরিস্ট অথবা সেই জেলার মানুষ ও উপকৃত হবে।
Sonia Sohana Seme
৪. প্রতিটি জেলার ইতিহাস, শিল্প, সংস্কৃতি,খেলা, শিল্প, কৃষি, প্রধান পেশা, শিক্ষার হার,ইন্টারনেট এর অবস্থা, বিশেষ ভ্রমণের জায়গা, সুবিধা, সব কিছুই তো জানতে পারবো।
Md Nazim Uddin Shah
জেলা নিয়ে ওয়েবসাইট করার ফলে আমরা ঐ জেলার বিখ্যাত ব্যাক্তিত্ব,,,দর্শনীয় স্থান,জেলা নাম করণের ইতিহাস,যোগাযোগ ব্যবস্থা,,বিখ্যাত খাবার,,খেলার মাঠ,,,বিদ্যালয়, মহা বিদ্যালয়,,কোন নদীর পাশে অবস্থিত,বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত,,হাসপাতাল,সংসদ সদ্যসের নাম ও কার্যালয়, জেলা প্রশাসকের নাম ও কার্যালয়, গ্রাম,,,আয়তন ইত্যাদি সহ আরো অনেক অজানাকে জানতে পারব।
এর ফলে আমাদের জীবন যাত্রার মান আরো কয়েক ধাপ এগিয়ে যাবে,,।
এখনো আমরা অনেক জেলা সম্পর্কে ভালো ভাবে জানিনা,,জেলা নিয়ে ওয়েবসাইট করা হলে আমাদের জানার পথ আগেকার চাইতে উন্নত হবে।
সবচাইতে বড় কথা হলো,,,এ উদ্যোগ সম্পুর্ন হলে আমি গর্বের সহিত বলতে পারব এটা আমাদের DSB গ্রুপের জন্যই সম্ভব হয়েছে,,,এবং আমি DSB গ্রুপের একজন সম্মানিত সদস্য। আল্লাহ আমাদের মনের আশা পূরন করুন,,,আমিন
Sonia Sohana Seme
৫.আমাদের দেশের একটি ডাটাবেস তৈরী হবে, যা আমাদের অনেক এগিয়ে নিয়ে যাবে।
Rabeya Islam
কোন শপিংমলে কিকি পাওয়া যাবে তা সম্পর্কে জানা যাবে।বেশি ঘুরাঘুরির দরকার হবে না।
Shahanaj Islam Sanu
৬৪ জেলার ওয়েবসাইট দিয়ে খুব সহজে বাংলাদেশ কে উপস্থাপন করা যাবে।
Rabeya Islam
ব্যাবসায়িরা তাদের এডভারটাইস করতে পারবে।
Rodela Dopur Sorna Chy
অামরা সব জেলা সম্পকে্ জানতে পারবো কোন জেলায় কোন জিনিষ বিখ্যাত তা জানতে পারবো এর চেয়ে বড় কথা হলো জেলা সম্পকে্ অামরা যেকোন তথ্য জানতে পারবো
Salma Akter
একাজে দক্ষতা বাড়ার পাশাপাশি পরিচিতি টাও বাড়বে অার একটা জেলায় পরিচিত হওয়াটা অনেক বড় অর্জন বলে অামি বিশ্বাসী।
Bhadra Kanta Sheel
দেশে একটি নেটওয়ার্ক তৈরি হবে। এর মাধ্যমে নতুন ব্যাবসার আইডিয়া তৈরি হবে। এখান থেকে 3/4 বছর পর সবাই ইন্টারনেট এর উপর নির্ভরযোগ্য হয়ে পড়বে।
এটির দ্বারা অনেক কিছু করা সম্ভব হবে।
Sonia Sohana Seme
৭.সবচেয়ে বড় অর্জন হচ্ছে ৬৪ টি জেলার প্রতিটি ক্ষেত্রের মানুষ জানতে শুরু করেছে যে, জেলা ভিত্তিক ওয়েবসাইট হচ্ছে। তারাও ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবে। বুঝবে, একে অপরের সাথে আলোচনা করবে, তারাই তখন নিজেদের জন্য আরও অনেক ওয়েবসাইট বানাবে।
Salma Akter
একটা জেলা সম্পূর্কে সকল ডাটা একসাথে পাওয়া গেলে তা দেশএ সুনাম ছড়িয়ে বিদেশ এ ও সুনাম বয়ে অানবে বলে অামি মনে করছি।
Delwar Hossen Dulu
জেলাভিত্তিক ওয়েবসাইট গড়ে উঠলে ওই ওয়েবসাইট হবে ওই জেলার জন্য একটা বিশাল তথ্যভাণ্ডার এবং সাধারন জ্ঞানের ভান্ডার। তখন ওই জেলার সকল ছাত্র ছাত্রীদের জন্য খুব সহজেই সব তথ্য একসাথে পাওয়ার সুযোগ আর তখন ওই ওয়েব সাইটের ভিজিটর বাড়বে এবং নিয়মিত ভিজিটরের সং্খ্যাও বাড়বে।
Delwar Hossen Dulu
আপনার আইডিয়ে যে সবসময় অসাধারণ ও ইউনিক হয় এই জেলা ভিত্তিক ওয়েবসাইট তৈরির চিন্তা থেকেই আরও একবার প্রমানিত হল। যা আগে কখনো কারও মাথায় আসেনি।
ধন্যবাদ স্যার এমন একটা ইউনিক চিন্তা আবিস্কারের জন্য।
Delwar Hossen Dulu
এর মাধ্যমে পুরোদেশ ডিজিটালাইজেশনের আওতায় আসবে। ঘরে বসেই সারাদেশের খবর পাওয়া যাবে। আরও এক ধাপ এগিয়ে যাবে দেশ।
Amita Dey
দিন আমাদের জীবন যাত্রা যত যান্ত্রিক হচ্ছে আমরা ততই ভ্রমণ করার দিকে ঝঁুকছি। তাই যারা ভ্রমণ করতে পছন্দ করে তাদের জন্য অনেক উপকার হবে
Md Masba
আমাদের দেশের সমস্ত তথ্য হাতের মুঠোয় চলে আসবে৷
Sonia Sohana Seme
১১. অনেক অনেক ইতিহাস হারিয়ে যাচ্ছে, তা সংরক্ষিত থাকবে।
Amita Dey
ব্যবসা বানিজ্য এখন আর দোকানে বা অফিসে বসে করতে হয় না। অনলাইনেই সব হয়ে যাচ্ছে। আর এমন সময়ে নিজের দেশের আনাচে কানাচের খবর হাতের মুঠোয় থাকা চাই।
Amita Dey
আমরা অনেকই নিজের আশেপাশে কি আচগে কি নেই তা জানি না। তাই অনেক সময় তথ্য পেতে ও দিতে অনেক কষ্ট করতে হয়। এর জন্য ৩য় পক্ষ ভাল সুবিধাও নিয়ে নেই।
Sonia Sohana Seme
১২. ৬৪ জেলার ওয়েবসাইট থেকে প্রতিদিন ১০ টি আর্টিকেলে লেখা হলে নতুন ৬৪০০ তথ্য যুক্ত হবে।
Md Daloare Hossain
আমি শেরপুরের সকল গাড়ির কন্টেন্ট লিখে ফেলেছি যেন, কেহ আসতে চাইলে ভাড়া এবং দূরত্ব সম্পর্কে আগে থেকে জানতে পারে এবং কোন হোটেল গুলোতে থাকতে হবে ভাড়া কেমন, কোন রেষ্টুরেন্ট গুলোতে খাবে এবস মুটামুটি একটা পর্যায় চলে গেছে কিছু দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ
১। সবাই সব জেলা সম্পর্কে জানতে পারবে।
২। কোন ব্যবসায়ের প্রচার- প্রচারনা সহজ হবে।
৩। ওয়েবসাইট-এর ভিজিটর বা ট্রাফিক বেশি হলে সেখান থেকে একটা ইনকামের ব্যবস্থা হবে, যেমন- গুগল এডসেন্স বা অন্য কোন বিজ্ঞাপনের মাধ্যমে।
Amita Dey
বর্তমান সময়ে সবচেয়ে দামি পন্য হলো তথ্য। তাই জেলাভিত্তিক এই তথ্য কেনা বেচা, ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়া, এর শেয়ার ক্রয়ের মাধ্যমেও আয় করা যেতে পারে।
Md Daloare Hossain
সবার সাথে অনেক একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে যা ভবিষ্যত লাইফে অনেক অনেক উপকারে আসবে
Md Riyad Hossain
তার থেকে বড় কথা কাজ করতে গিয়ে মাঝে মাঝে মনে হয় আমি একজন অনেক বড় মাপের গবেষক + লেখক। মানতে না চাইলেও সত্য। তবে কথা শুনে লাফাইয়েন না এর থেকে বড় কেউ আরো ভাল কাজ করে যাচ্ছে সুতারাং আপনাকেও আরো ভাল করতে হবে
Mohammad Tahid
অনেকেই আছে দেশ বিদেশে থাকে কিন্তু নিজের রক্ত সম্পর্কে জানে না... তারা সবচেয়ে বেশি উপকৃত হবে... নিজেরা জানতে পারবে এবং ভবিষ্যৎ প্রজন্ম কেও জানাতে পারবে...
Nushrat Sultana
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা পড়ালেখা করতে যায়। এখন ভর্তি হওয়ার আগেই যদি ওই জেলা বা এলাকার সব রকম তথ্য জানা যায়, সেক্ষেত্রে পরিবার সহ স্টুডেন্টদের ভয়ভীতি অনেক কমে যাবে।
Mohammad Tahid
জেলা ভিত্তিক ওয়েব সাইট গুলো ইংরেজি বাংলা দুই ভাষাতেই হয়... এতে আন্তর্জাতিক ভাবে ব্রান্ডিং ও হবে... এবং কন্টেন্ট এর মান কিন্তু ভালো হতে হবে... তড়িঘড়ি করে দিয়ে দিলে 👎হবে না... কন্টেন্ট করার সময় যেন কোনো রকম পক্ষপাতিত্ব না হয়, বিশেষভাবে ইতিহাস নিয়ে লিখার সময় যথেষ্ট গুরুত্বদিতে হবে...
Nushrat Sultana
ঢাকা যাওয়ার ইচ্ছা আছে। তাই আজ বেশকিছু সময় গুগল ম্যাপে কাটালাম মিট আপের আগের বা পরের সময়টা কিভাবে ভালো করে ঘুরে দেখা যায়। কিন্তু ম্যাপ তো রাস্তা আর লোকেশন ছাড়া কিছু দেখায় না। ওয়েবসাইট হলে আমি অনেক কিছু জানতে পারবো, যা আমার সময়টা ভালো ভাবে কাটাতে সাহায্য করবে। আসলে এই সুবিধা বলে শেষ করা যাবে না।
Razib Ahmed
৬৪ জেলা নিয়ে ওয়েবসাইট হলে সবচেয়ে বড় লাভ হবে ই-কমার্স সেক্টরের। ই-কমার্স ব্যবসায়ীরা সব সময় কিন্তু নতুন পন্যের খোঁজে থাকে। তাই তাদের জন্য অন্তত কয়েক হাজার নতুন পন্যের তথ্য চলে আসবে।
Razib Ahmed
২। অভ্যন্তরীণ পর্যটন অনেক বেড়ে যাবে অনেক দ্রুত। যেমন আজকে শেরপুরের একটি শপিং মলের ছবি দেখলাম দেলোয়ার ভাইয়ের পোস্টে। শেরপুরে এত সুন্দর শপিং মল আছে আমার ধারনাই ছিল না। তার মনে হল শেরপুর গিয়েও কেনাকাটা করা যাবে।
Razib Ahmed
৩। বিভিন্ন জেলাতে আমার নিজের যেতে খুব ইচ্ছা করে। টাকাও যে বেশি লাগে তাও না। ঢাকার বাইরে হোটেল, খাবার, রিকশা ভাড়া সব কিছুই ঢাকার তুলনায় অনেক কম। কিন্তু তথ্য জানা নাই বলে যেতে ইচ্ছা থাকলেও যাওয়া হয় না।
Tahmina Sultana
সব জেলা সম্পর্কে জানা যাবে।কোন জেলা কিসের জন্য বিখ্যাত,কোন জেলার জনসংখ্যা কেমন,তাদের কালচার ইত্যাদি ইত্যাদি।

এক কথায় অনেক ভালো হবে। ♥
Md Daloare Hossain
Razib Ahmed সে জন্য, সকল আবাসিক হোটেল ভাড়া হোটেলের মান, খাবার হোটেলের মান, গাড়ি ভাড়া এবং কোথা থেকে কোথায় কিভাবে যেতে হবে তা নিয়ে সব আপলোড করতে হবে।
Rafiq Islam
আমি কিন্তু সিরাজগঞ্জ এর তাতের শাড়ি সম্পর্কে জানাতে পারবো সারা বাংলাদেশে।
Mohammad Tahid
আচ্ছা জেলা ভিত্তিক ওয়েব সাইট গুলো ডোমেইন নেইম মিলিয়ে রাখলে কেমন হয়, মানে একটার সাথে আর একটার মিল, এতে আমাদের একটা জানা থাকলে অন্য গুলো সম্পর্কেও জানতে পারবো... কেউ হা হা রিয়েক্ট দিবেন না... মতামত জানাচ্ছি...
Rafiq Islam
আমাদের সিরাজগন্জে যে বিশ্বমানের হাসপাতাল আছে তা বাংলাদেশে অনেক মানুষ জানে না, তা আমি জানাতে পারবো!
Razib Ahmed
যেহেতু সব জেলার লোকের মধ্যে ওয়েবসাইট ব্যবহার করার অভ্যাস তৈরি হবে তাই ই-কমার্স আর ই-লার্নিং এর জন্য নতুন নতুন কাস্টমার আর ইউজার তৈরি হবে সহজেই।
Rafiq Islam
সিরাজগন্জের এনায়েপুরে খাজা ইউনিস হাসপাতাল একটি বিশ্বমানের, তা খুব সহজে জানানে যাবে!!
Firuj Ahammed
অনেক সুবিধা হবে৷ কোন জেলাতে প্রথম যারা যাবে কোথায় কি আছে কিভাবে যেতে হবে বিস্তারিত যখন থাকবে তখন তারা আগে সেই জেলার ওয়েবসাইটের লিংক চাইবে৷
Mohammad Tahid
বিসিএস বা চাকরী প্রত্যাশী দের সুবিধা হবে... জেলা সম্পর্কে আপডেট তথ্য জানতে কষ্ট করে মাসিক জার্নাল বা নিউজ পেপার ঘাটতে হবে... না...
Firuj Ahammed
তবে সব ধরনের তথ্য সাইটে থাকা চাই ৷ শুধু দর্শনীয় জায়গা নয় সব ধরনের সার্ভিসের কথা, হাসপাতাল, বাজার, স্কুল কলেজ সবই রাখতে হবে
MD Zahid Hasan Hridoy
আচ্ছা, আমি জেলা নিয়ে ওয়ার্ডপ্রেস অথবা ব্লগারে সাইট খুলি তাহলে সেটা কেমন হবে?
Md Riyad Hossain
ভাল কিন্তু তথ্য মানে ডাটা মানে কন্টেন্ট তো লাগবে।
Razib Ahmed
ঢাকার বয়স মাত্র ৪০০ বছর আর ঢাকাতে সেই অর্থে ঐতিহাসিক, প্রাকৃতিক সৌন্দর্য এসব কিছুই নাই। বিদেশী যারা পর্যটক আর গবেষক তাদের আগ্রহ আর আকর্ষণ কিন্তু অন্য জেলা গুলোর প্রতি। ইংরেজিতে তথ্য নেই বলে অনেক কিছুই প্রতিবেশি দেশ গুলোতে চলে যায়।
Nazmun Nahar Nupur
পর্যটক বেশি আসবে কেননা তারা সহজেই পর্যটন এলাকা পছন্দ করে নিতে পারবে। দেশের লোকজন ও অজানা জায়গা সম্পর্কে জানতে পারবে।
Jannat Tabassum
পর্যটন কেন্দ্র গুলোকে যথাযথ ভাবে ফুটিয়ে তুলতে পারলে,ভিজিটর সংখ্যা বাড়বে।
Imran Hossen
অনেক লাভ হবে।একটা জেলা সম্পর্কে সাধারন ভাবে আমরা খুবি কম তথ্য জানি এমনকি অত্র জেলায় বসবাসকারি লোকজনও কম জানে।কিন্তু এই রকম সাইট এ সকল তথ্য থাকবে ফলে সবাই যে কোন তথ্য যে কোন সময় জানতে পারবে।
Imran Hossen
ব্যবসা বানিজ্য এর ক্ষেত্রে এটা অনেক বেশি উপকারী হবে।লোকাল পন্যের সম্পর্কে খুব সহজেই জানা যাবে এবং সিদ্ধান্ত নেয়া যাবে।
Jannat Tabassum
অনেক সময় আমাদের অচেনা জায়গায় যেতে হয় জীবিকার তাগিদে অথচ সেখানকার কিছুই জানি না তাহলে যদি জানার মত কোনো সোর্স আমাদের হাতের নাগালেই থাকে, তাহলে আর বিকল্প কিছুর চিন্তা করতে হবে না,ঝটপট ঘুরে আসব সে জেলার ওয়েব সাইট থেকে।
Mehadi Hasan
জেলাভিত্তিক সাইটগুলোতে লোকাল পণ্য সম্পর্কে জানা যাবে এবং লোকাল যে কোনো পণ্যকে ই কমার্স এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেয়া সম্ভব। এতে ওই এলাকার মানুষের জীবনমান আরো উন্নত হবে।
Jannat Tabassum
স্কুল,কলেজ,মাদ্রাসা, মসজিদ,মার্কেট,পর্যটন কেন্দ্র,মন্দির এগুলোর প্রতিষ্টাকাল,প্রতিষ্ঠাতা,এগুলো তৈরী হওয়ার পেছনের গল্প, বিখ্যাত খাবার, স্থানীয়দের খাবার,পোষাক,চাহিদা,শখ, এগুলো সব যখন একজায়গায় পাব তখন অন্যরকম একটা পাওয়া হবে
Mizanur Rahman
প্রতিটি জেলা নিয়ে পর্যাপ্ত কনটেন্ট থাকলে দারুণ কিছু হবে। পাসের এলাকায় হয়তো এমন কিছু আছে যা আমি জানিনা। বা আমি কোন এক জেলায় কোন কাজে যাব সেখানে কীভাবে যাব কোথায় থাকব , সবকিছু তথ্য হাতের নাগালেই পেয়ে যাব। আর সবচেয়ে বড় ব্যাপার হল আমাদের সংস্কৃতি ও শিক্ষা আমরা অন্যদের সামনে তুলে ধরতে পারবো। পর্যটন খাতেও এর প্রভাব পড়বে।
Kazi Sajjad Sipon
আমি নোয়াখালীর পর্যটন এলাকা নিয়ে এইমাত্র কিছু কন্টেন্ট তৈরী করলাম।
Kazi Sajjad Sipon
এছাড়া অন্যান্য, যেমন যাতায়াত, খাবার মেন্যু, রির্চোট,জেলা উপজেলা, অফিস , আদালত, স্কুল কলেজ, সরকারী প্রতিষ্ঠান নিয়ে প্রায় ৫০০ কন্টেন্ট তৈরী করার জন্য লিস্ট করেছি।
Razib Ahmed
সরকারী ওয়েবসাইটে যেসব তথ্য আছে সেগুলোকে ভিত ধরে নিয়ে আমরা আরো বেশি কিছু করতে পারবো।
Bilash Sarker
স্যার একথায় বলতে গেলে আমাদের জ্ঞানের পরধি অনেক বেড়ে যাবে।
source- তথ্যবহুল জেলার ওয়েবসাইটের লাভ


No comments:

Post a Comment