স্টার্ট আপ এর জন্য কিছু টার্ম ওয়ার্ড - part 1 Jannat Kader Chowdhury

অধিগ্রহণ,বেঞ্চমার্ক, এগাইল, এঞ্জেল ইনভেস্টর, বোর্ড অফ ডিরেক্টর, বুটস্ত্রেপড, ব্রিজ লোণ, বাই আউট, ক্যাপিটাল, ক্যাপিটাল আন্ডার ম্যানেজমেন্ট 

Jannat Kader Chowdhury is with Razib Ahmed.
July 6, 2018

Acquisition: যখন একটি কোম্পানী অন্য একটি কোম্পানীকে কিনে নেয় এবং কোম্পানী পরিচালনার দায়িত্ব গ্রহন করে তাকে Acquisition বলে।

Benchmark: যেই প্রক্রিয়ার মাধ্যমে স্টার্ট–আপ কোম্পানিগুলো তাদের বর্তমান সফলতা পরিমাপ করে।

Agile: সফটওয়্যার ডেভলপমেন্টের একটি কৌশল যেইটি ক্রমবর্ধমান উন্নয়ন এবং নতুন অবস্থা বা পরিবেশের সাথে খাপ খাইয়ে কাজ করতে সহযোগিতা করে।

Angel investor: একজন ইনভেস্টটর যিনি স্টার্ট–আপ কোম্পানীগুলোকে সিড ফান্ডিং দেয় যাতে করে একটি স্টার্ট- আপ কোম্পানী প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারে।

Board of directors: একদল লোক যারা স্টকহোল্ডারদের ভোটে নির্বাচিত হয় কোম্পানী পরিচালনা ও যাবতীয় কাজের দেখাশুনা করে।

Bootstrapped: একটি কোম্পানী যখন নিজস্ব ফান্ড বা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসায় করেন তা Bootstrapped।

Bridge loan: একটি সল্প মেয়াদী লোন যেইটি বড় ফাইনান্সিং এর ফাঁক পুরনে সহায়তা করে, যার অন্য নাম সুইং লোন।

Buyout: একটি কোম্পানীর শেয়ার যখন অন্য কেও কিনে নিবে তখন সেই ব্যাক্তি ঐ কোম্পানীর ইন্টারেস্ট সংক্রান্ত সকল কিছু দেখাশুনা বা নিয়ন্ত্রন করতে পারবে।

Capital: একটি ব্যবসায়ের নিয়োজিত অর্থকে মূলধন বলে ।সাধারনত মালিক বা শেয়াহোল্ডাররা ব্যবসায় শুরুর করার সময় বিনিয়োগ করে বা ব্যবসায়ের গ্রোথ বৃদ্ধির জন্য বিনিয়োগ করে।

Capital under management যেই মূলধন বা সম্পদ ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম বর্তমানে পরিচালনা বা ইনভেস্ট করে তাকে Capital under management বলে।

source: স্টার্ট আপ এর জন্য কিছু টার্ম - part 1 

No comments:

Post a Comment