স্টার্ট আপ এর জন্য কিছু টার্ম ওয়ার্ড - part 2 Jannat Kader Chowdhury & Razib Ahmed

Jannat Kader Chowdhury is with Razib Ahmed. July 6, 2018

Convertible debt: যখন একটি কোম্পানী কারো কাছ থেকে টাকা ঋন নেয় এবং কোম্পানী পরবর্তীতে ঐ ঋনকৃত টাকা ইক্যুয়িটি হিসেবে মুল্যয়ন করবে বলে সম্মত হয় তা হল Convertible debt।যেমন ধরলাম 4damsels কোম্পানী ফাহরিন আপুর কাছ থেকে টাকা নিল এবং পরবর্তীতে 4damsels কোম্পানীর ভেলুয়েশনের সময় এই ঋনকৃত অর্থ মুলধন হিসেবে বিবেচনা করা হবে, অর্থাৎ ফাহরিন আপু তখন 4damsels কোম্পানীর শেয়ারের ১০% বা ২০% মালিক হবে ।

Debt financing: যখন একটি কোম্পানী ফান্ড বৃদ্ধি করার জন্য কোন ইনভেস্টরের কাছে বন্ড, বিল বা নোট বিক্রি করে টাকা সংগ্রহ করে এবং পরবর্তীতে ঋনকৃত অর্থ ইন্টারেস্ট সহ ঐ ইনভেস্টরকে ফেরত দিতে হয় তা Debt financing । যখন 4damsels কোম্পানী ফাহরিন আপুর কাছে কোম্পানীর কিছু বন্ড বিল বিক্রি করল এবং তার পরিবর্তে অনেক টাকা নিল কিন্তু পরে ফাহরিন আপুকে 4damsels কোম্পানীকে অবশ্যই সকল ঋনকৃতঅর্থ সুদ সহ ফেরত দিতে হবে।

Disruption: একটি নতুন টেকনোলজির আসার ফলে যখন চলমান মার্কেটে ক্ষতি করে বা বিঘ্ন ঘটায় তা হল । যখন আপনার কম্পিটিটর নতুন কোন টেকনোলজী নিয়ে বাজারে নতুন পন্য বা সেবা আনে তাহলে আপনার পন্যের দামের উপর তা ইফেক্ট ফেলবে বা আপনার টেকনোলজিতে পরিবর্তন আনতে হবে। যেমন- যখন ফাহরিন আপু উচ্চ ফিগারেশনের লেপ্টপের মাধ্যমে বা টেকনোলজির মাধ্যমে মানসম্মত পডকাস্ট তৈরি করবে তখন মানুষ তার কাছে বেশী যাবে। তখন 4damsels কোম্পানীর পডকাস্টের দাম তার কাস্টমারের কাছে বেশী চাইতে পারবেনা যদি তারা পুরানো টেকনোলজী বা সফটওয়্যার ব্যবহার করে পডকাস্ট তৈরি করে।

Due diligence: এমন একটি অ্যানালাইসিস যার মাধ্যমে ইনভেস্টররা তাদের সকল ইনভেস্টমেন্টের ঘটনা বা ফিগার পরিমাপ করতে পারে।
Enterprise: একটি ব্যবসায় বা কোম্পানীকে বলে। যেমন 4damsels একটি কোম্পানী।

Equity financing: যেই পন্থার মাধ্যমে ব্যবসায়ের মুলধন বৃদ্ধি করা হয়।যেমন- কোম্পানীর শেয়ার বিক্রি করা বা আইপিও র মাধ্যমে শেয়ার বিক্রি বা ইনভেস্টটর বা শেয়ারহোল্ডারদের কাছ থেকে টাকা সংগ্রহ করে মুলধন বৃদ্ধি করা ।

Exit এটি এমন একটি টার্ম যার মাধ্যমে স্টার্ট – আপ কোম্পানীর টাকা বৃদ্ধি পায়। এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ইনভেস্টররা একটি কোম্পানী তে ইনভেস্ট করে বা নতুন কোন কোম্পানীতে প্রবেশ করে।যেমন আইপিও র মাধ্যমে অন্য কোম্পানীর শেয়ার কিনে নেওয়া । আবার উদ্যেক্তা বা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানী গুলো এক্সিট স্টেটেজির মাধ্যম গ্রোইং কোম্পানী গূলোতে প্রবেশ করে।

Liquidation: যখন একটি কোম্পানি তাদের সম্পদকে তাৎক্ষনিক তারল্যে (নগদ টাকায়) পরিনত করতে পারে তাকে লিক্যুয়িডিটি বলে। যেমন- একটি কোম্পানীর ফিক্সড সম্পদ (বিল্ডিং, দামী মেশিন বা জমি)ইত্যাদি বিক্রি করে সহজেই টাকা সংগ্রহ করতে পারে।

source: স্টার্ট আপ এর জন্য কিছু টার্ম ওয়ার্ড - part 2

No comments:

Post a Comment