আমেরিকাতে পডকাস্ট কনফারেন্স
Fahreen Hannan
12 May 2018
পডকাস্ট পর্ব ২
আজকে আমরা গ্রুপে অনেক পোস্ট পেয়েছি যার মাধ্যমে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে পডকাস্ট বাসায় বসে তৈরি করা সম্ভব।
আজকে আমি কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে শেয়ার করব।
Podcast Movement 2017
খোদ আমেরিকাতে হয়ে গেল পডকাস্ট কনফারেন্স।
প্রায় আড়াই দিন ধরে চলা পডকাস্টার দের দ্বারা আয়োজিত এই কনফারেন্সটি ছিল শুধুমাত্র পডকাস্টার দের জন্য ।
এই কনফারেন্সে মুলত পডকাস্ট ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা এবং ওয়ার্কশপ হয়।
ক্যাসি লু যিনি কিনা একজন সফল স্টার্ট আপের প্রতিসঠাতা (@startupsHk.CO-) তিনি এই কনফারেন্স এ শুধু মাত্র আমেরিকান পডকাস্টার নন -জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে আগত প্রায় ১৬০০র অধিক বক্তা এবং অংশগ্রহণকারী দের এই সম্মেলন এ পেয়েছেন।
ক্যাসি লু বেশ কিছু চমকপ্রদ তথ্য তুলে ধরেছেন -
তা হলো:
১.সর্বাধিক ডাউনলোডকৃত পডকাস্ট হলো ইন্ডিপেন্ডেন্ট পডকাস্ট (৫৬%)
২.বাড়িতে না গাড়িতে -কোথায় পডকাস্ট বেশি শোনা হয় ;এ নিয়ে দ্বিমুখী তথ্য আছে।
৩.পডকাস্টিং ইকোসিস্টেম কে এপোল কম্পানি নিয়ন্ত্রণ করে (বেশির ভাগ ক্ষেত্রে)
৪.রেডিও আর পডকাস্টিং এর মধ্যে বেশ ভাল রকমের প্রতিদ্বন্দ্বিতা আছে (জনপ্রিয়তা র দিক থেকে)
৫.পডকাস্ট থেকে টাকা আয় করা সম্ভব।
৬.পডকাস্ট এখনকার যুগে নতুন আলোড়ন -বলা যেতে পারে an outstanding new media outlet
সবচেয়ে জরুরী যে বিষয় তা হলো -এই ককর্মশালা র মাধ্যমে - কিভাবে পডকাস্ট তৈরি করা হয়, কিভাবে পডকাস্ট রিলিজ করা হয়, কিভাবে মার্কেটিং করা হয়,কিভাবে এয়্যড করা হয় -এসব বিশয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
সেদিন খুব দূরে না যেদিন আমাদের দেশেও পডকাস্টিং নিয়ে এরকম মেলা বসবে আর এখনকার লার্নার রাই তখন পডকাস্টিং এ বাংলাদেশ কে লিড দেবেন।
পডকাস্ট শুনি
পডকাস্ট তৈরি করি!
source: আমেরিকাতে হয়ে গেল পডকাস্ট কনফারেন্স
No comments:
Post a Comment