রিসার্চ ফর এ ব্যবসা- MD Naziur Rahman

রিসার্চ ফর এ ব্যবসা:মোহাম্মদ নাজিউর রহমান 24 October 2018
ব্যবসা কি? কোন পন্য বা সেবার ক্রয়-বিক্রয় বা উৎপাদন-বিক্রয় কে ব্যবসা বলা হয়।। আর ব্যবসা টা যে ব্যাক্তির দ্বারা পরিচালিত হয় তাকে উদ্যোক্তা বলে। একটা ব্যবসা পরিচালনা করতে হলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হল একটা নাম। অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম। কি নাম দেয়া যায়, এটা একটা বিষয়। সার্চ ইংলিশ থেকে ইংরেজি ভাষা শেখা যায় বলে তার নাম দেয়া হইছে সার্চ ইংলিশ। ম্যাথ ঢাকা থেকে ম্যাথ শেখা যায় বলে তার নাম দেয়া হইছে ম্যাথ ঢাকা। ঢাকা কেন ব্যবহার করা হইছে,, সেটা জানতে বা বুঝতে পারাটা হয়তো সময়সাপেক্ষ ব্যাপার,,কিন্তু হয় ঢাকাবাসী ম্যাথ শেখাবে অথবা ঢাকাবাসীর উদ্দেশ্যে ম্যাথ উপহার দেয়া হবে অথবা অন্যকিছু হতে পারে। ম্যাথ আছে -এটাই মেইন পয়েন্ট।
যাই হোক,,একটা কথা আছে- প্রায়ই শুনে থাকি! আগে নামধারী বা দর্শনধারী পরে গুনবিচারি!! তাহলে নামের সম্মান রক্ষা করাটাই হচ্ছে কোন ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা কার্যক্রম। আমার মতে কোন ব্যবসা প্রতিষ্ঠানের নামের ভিতর এমন কিছু বৈশিষ্ট্য থাকবে যারা প্রতিষ্ঠানের গ্রহনযোগ্যতাকে,,, গ্রাহকের কাছে সঠিক সময়ে ও অতিসহজে পৌঁছাতে মূখ্যভুমিকা পালন করে।মানে যাতে করে গ্রাহকেরা আপনার পন্য পর্যবেক্ষণ করতে বাধ্য হয়।। আপনি কেন যাবেন? আপনি গেলে তো,,সে আপনাকে দুর্বল ভাববে।
সুযোগ গ্রহন করার চেষ্টা করবে।। ফ্রি কেন দিবেন? তার মানে আপনার পন্যের গুণগত মান ঠিক নেই।। এখণ কিন্তু জনগন আগের চাইতে বেশী চালাক। উদাহরন সার্চ ইংলিশের বিভিন্ন রকমের মেম্বারগন।। নাম অবশ্যই -আকর্ষণীয়, শিক্ষনীয়, দর্শনীয়, সহজপাঠ্য বা সরলপাঠ্য হওয়া উচিৎ। আমার মতে ব্যবসার মুল পাওয়ার টা হচ্ছে যে, গ্রাহকের আস্থা এবং বিশ্বাসের ধারাবাহিকতা রক্ষা করা। আপনি একজন গ্রাহকের আস্খা বা বিশ্বাস,, প্রতিনিয়ত কিভাবে ধরে রাখবেন?

এটা জানতে গেলে আগে গ্রাহক সম্পর্কে ডিটেইল জানতে হবে। একটা পরিবারের কোন সদস্যটা আপনার গ্রাহক? তার রুচিবোধ কোন পর্যায়ের? তার চাহিদাগুলি কি কি? এবার তার চাহিদা অনুযায়ী কোন পন্য বা সেবা উৎপাদন বা আমদানী করে, উক্ত প্রতিষ্ঠানে এমনভাবে সাজাতে হবে যাতে করে গ্রাহকেরা সেটা খুবসহজেই গ্রহন করতে পারে।। এরপর গ্রাহকেরা আপনার পন্য বা সেবা প্রতিনিয়ত বা নিয়মিত বা কোন নির্দিষ্ঠ সময় পর পর গ্রহন করতে থাকবে , কেন না আপনার প্রতিষ্ঠান, পন্য বা সেবার এমন কিছু ইউনিক বৈশিষ্ট্য থাকবে যেগুলোর মিলিত কম্বিনেশন অন্য কোন প্রতিষ্ঠানে থাকবেনা। গ্রাহকের সাথে সুন্দর একটা বোঝাপড়া থাকবে। গ্রাহকের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। গ্রাহকের প্রয়োজনীয় চাহিদার যোগান নিয়মিত পুরন করতে পারলে ই গ্রাহকের ধারাবাহিক আস্হা ও বিশ্বাস অর্জন করা যাবে। পন্য সিলেকশন!! আপনি কোন পন্য উৎপাদন বা আমদানী করবেন?

গ্রাহক সিলেকশন আর পন্য সিলেকশন একি কথা। প্রতিষ্টানের অবস্হান একটা গুরুত্বপুর্ন বিষয়। সবজায়গাতে সবাই যায়না আবার এমন কিছু জায়গা থাকে যেগুলো সবার নজরে পড়েনা। যে গুগল চিনে সে গুগলে সার্চ না করে থাকতে পারবেনা। আবার অনেকেই আছে গুগল চিনে না কিন্তু ফেসবুক চিনে, ইউটিউব চিনে, বা আরো অনেক কিছু চিনে। সুতরাং প্রতিষ্ঠানের অবস্হানটা এমন হওয়া উচিৎ,, যেখানে গ্রাহকেরা গমন করতে স্বাচ্ছন্দবোধ করে, সময় কাটাতে স্বাচ্ছন্দবোধ করে এবং পরবর্তি প্রয়োজনে স্মরণ করতে দ্বিধাবোধ করবেনা। গ্রাহক কে চিনতে বা বুঝতে পারাটাই হচ্ছে পন্য আমদানী বা উৎপাদন করার মূল লক্ষ্য। আপনি কার জন্য কি করছেন সেটাই যদি বুঝতে না পারেন তো কি আর বানাইতে পারবেন বলেন!! সম্ভব না। যে বানাতে পারবে সে মার্কেটিং কৌশলও ঠিক করতে পারবে বলে বিশ্বাস করি। সে পরিচালনা করতেও পারে। সবাইকে ধন্যবাদ। আমি নতুন একটা দোকান খুলেছি,, আমাদের গ্রামের পাশে একটি গ্রাম্য বাজারে। অল্প কিছুদিনের বাস্তব অভিজ্ঞতায় কিছু কথা। কোথাও কোন দ্বিমত বা অভিমত থাকলে জানাতে ভুলবেন না যেন!!
source: রিসার্চ ফর এ ব্যবসা

No comments:

Post a Comment