Bhadra Kanta Sheel is with Razib Ahmed and Arif Hasan.
October 1, 2018
অ্যাফিলিয়েট এবং ড্রপ শিপিং সম্পর্কে আমরা অনেকে জানি আবার অনেকে জানি না।
অ্যাফিলিয়েট নিয়ে আগে অনেক পোস্ট দেওয়া হয়েছে গ্রুপে। আজকে ড্রপ শিপিং কি তা দেখব। এই পোস্ট এ আমি শুধু ড্রপ শিপিং সম্পর্কে জিরো নলেজে লিখব।
তাহলে চলুন আমরা মামুন এবং রাশেদের গল্পে ফিরে যাই। রাশেদের একটি বড় সমস্যা হল যেখানে টাকা আছে সেখানে সে ঝাপিয়ে পড়তে চায়। তার বন্ধু মামুন তাকে সঠিক টা বুঝিয়ে আবার সঠিক পথে ফিরিয়ে আনে। আসলে মামুন তাকে কোন কাজ করতে বাধা দেয় না। শুধু বলে সব কাজে টাকা আছে কিন্ত না জেনে, না বুঝে শুরু করলে 100% লস।
ফেসবুকের একটি পেজে বিজ্ঞাপন দেখে রাশেদ ড্রপ শিপিং করবে বলে ঠিক করল কিন্তু সে তখন ও জানে না ড্রুপ শিপিং কি??
কারণ ওই পোস্ট লেখা ছিল তারা ড্রুপ শিপিং এর ট্রোনিং করাবে তার পর থেকে লক্ষ টাকা আয় করা সম্ভব। তেমন কিছু করতে হবে না।
সে বন্ধু মামুনের নিকট জানতে চাইল ড্রপ শিপিং কি??
মামুন বলল ড্রপ শিপিং সম্পর্কে জানতে চাও কেন? আবার কি চিন্তা শুরু করলে। রাশেদ বলল না এমনিতে জানতে চাচ্ছি। সে করতে চায় এটি প্রকাশ করল না।
মামুন উত্তর দিল
ড্রপ শিপিং এ নিজের কোন প্রডাক্ট লাগে না। অন্যের প্রডাক্ট দিয়ে ব্যাবসা করা যায়।
রাশেদ বলল কিভাবে?
মনে কর তুমি একটি সাইট তৈরি করলে এবং ভাল ভাল ই-কমার্স কম্পানির প্রডাক্ট তোমার সাইটে শো করালে। তোমার সাইটে ক্রেতা আসলে যদি তার প্রডাক্ট টি পছন্দ হয় তাহলে সে অর্ডার করবে। টাকা পেমেন্ট করবে। এখন তোমার নিকট তো প্রডাক্ট নেই তাহলে এই টাকা কি করবে?
রাশেদ মনে মনে ভাবছে বা ভাল তো প্রডাক্ট না দিয়ে টাকা পাওয়া যায়। এর থেকে সহজ ইনকাম হতে পারে না।
মামুন বলল বন্ধু তুমি যা ভাবছ আসলে তা না। তোমাকে অন্য ই-কমার্স সাইট এ কাস্টমারের তথ্য দিয়ে অর্ডার করতে হবে। ওরা প্রডাক্ট কাস্টমারের নিকট পৌছে দিবে।
তাহলে তোমার লাভ কি??
তোমার লাভ হচ্ছে তুমি মনে কর একটি ঘড়ির জন্য কাস্টমারের নিকট থেকে $30 নিলে কিন্তু সেই প্রডাক্ট টি অন্য সাইট থেকে $15 দিয়ে অর্ডার করে পাঠিয়ে দিচ্ছ।
এই $15 তোমার লাভ। দিনে যদি অনেক গুলো অর্ডার করতে পার তাহলে কত লাভ হবে হিসাব কর।
রাশেদ বলল বুঝেছি এটি তো অ্যাফিলিয়েট মার্কেটিং। মামুন বলল না এটি অ্যাফিলিয়েট মার্কেটিং না। অ্যাফিলিয়েট মার্কেটিং এ ক্রেতাকে শুধু মাত্র ই-কমার্স সাইটে পাঠিয়ে দেওয়া হয়। সে যদি প্রডাক্ট কেনে তাহলে কমিশান পাওয়া যায়।
কিন্তু ড্রপ শিপিং এ একজায়গা থেকে কম দামে প্রডাক্ট ক্রয় করে অন্য জায়গায় বেশি দামে বিক্রি করতে হয়।
source: অ্যাফিলিয়েট এবং ড্রপ শিপিং কি ?
No comments:
Post a Comment