সেল বাড়ান আপনার বিজনেসের - Ariful Islam

Ariful Islam
February 3, 2018
সেল বাড়ান আপনার বিজনেসের 

বিক্রি করুন এমন প্রোডাক্ট যেটার সাথে আরো প্রোডাক্ট বিক্রি করা যায়
ধরেন আপনি একটা গিটার কিনলেন কিন্তু কিছুদিন পর আপনার মনে হলো আপনি সেটা আপগ্রেড করতে চান, আপনার যখন সুবিধা হবে তখন আপনি আরো দামি গিটার কিনলেন,

গিটার কেনা হয়ে গেলো, এরপর দেখলেন আপনার গিটারের তার কিনতে হবে, টিউনার কিনতে হবে, কেস কিনতে হবে ইত্যাদি আরো অনেক কিছু। তাই এমন প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় যেটার সাথে আরো সহযোগী প্রোডাক্ট এর প্রয়োজন হয়।

আর একটা উদাহারন দেয়া যায় সেটা হচ্ছে ডমেইন হোস্টিং বিজনেস। একজন ক্রেতা কিন্তু একটা ডমেইন আর হোস্টিং কিনলে ই হয়ে যায় না এরপর তাকে ওয়েবসাইট ডিজাইন করতে হয়, ডিজাইন হয়ে গেলে SEO এবং ইত্যাদি ইত্যাদি কাজ করার ব্যাপার থাকে। এগুলি করতে আবার গ্রাফিক ডিজাইন এর কাজ ও লাগে। তাই আপনি যদি ডোমেইন হোস্টিং বিজনেস এর সাথে সাথে এগুলি সার্ভিস রাখেন তাহলে যে আপনার কাছ থেকে ডোমেইন আর হোস্টিং নিলো সে কিন্তু আপনার অন্য সার্ভিস গুলো ও নিতে পারে।

আমাজন এ এভাবে ৩৫% ভাগ সেল হয়। ক্রেতা প্রথমে একটা প্রোডাক্ট কিনে তারপর সেটার সাথে সম্পর্কিত আরো কিছু প্রোডাক্ট।

সোশ্যাল মিডিয়ায় সময় কাটান

এতে কোন সন্দেহ নাই যে ই কমার্স বিজনেস এর অন্যতম প্রধান ড্রাইভার হচ্ছে ফেসবুক। Facebook, Pinterest, Twitter, YouTube এবং Reddit এর পারফর্মেন্স সব থেকে ভালো। নির্ভর করে অবশ্যই আপনার বিজনেস এর ক্রেতা এবং প্রোডাক্ট টার্গেট এর উপর, বাংলাদেশ ভিত্তিক ক্রেতা হলে ফেসবুক ছাড়া অন্য জায়গায় খুব একটা সুবিধা পাওয়া যাবে না আবার সারা পৃথিবীতে কাজ করতে হলে সব গুলি ই কিছু না কিছু কাজে লাগবে। ফেসবুক এ অ্যাড দিয়ে SA company তাদাএর সেল ৩৭% পর্যন্ত বাড়াতে পেরেছে।

এফিলিয়েট এর মাধ্যমে সেল বাড়ানো

এফিলিয়েটের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারেন কারন এখানে কমিশন এর একটা ব্যাপার আছে, যে আপনার প্রোডাক্ট বিক্রয় করতে কাজ করবে তাকে আপনি একটা কমিশন দিবেন ব্যাপারটা হলো এরকম যে আপনি আপনার লাভ থেকে তাকে কিছু কমিশন দিলেন, তাতে যেটা হচ্ছে সেটা হলো আপনার প্রোডাক্ট এর ফ্রি মার্কেটিং হচ্ছে, শুধু প্রোডাক্ট না আপনার ওয়েবসাইট অথবা ফেসবুক পেজের ও।

কিছু ধাপের মাধ্যমে আপনি এফিলিয়েট করে সফলতা পেতে পারেন

- ঠিক করেন আপনি কোথায় আপনার নেটওয়ার্ক তৈরি করবেন এবং কারা থাকবে, এটা ফেসবুক গ্রুপের মাধ্যমে ও হতে পারে, আপনার ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন লিঙ্ক রাখতে পারেন

- সেখান থেকে আপনি খুঁজে বের করবেন কারা আপনার প্রোডাক্ট সেল করে দিতে পারবে

- আর আপনি যে কমিশন দিবেন সেটা আপনার অ্যাড এর বাজেট থেকে কম হলে ই ভালো হবে
source: সেল বাড়ান আপনার বিজনেসের 
সেল বাড়ান আপনার বিজনেসের 2

No comments:

Post a Comment