Razib Ahmed > Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট ৫ জুলাই ২০১৮
আজকের বিষয়ঃ ফেইসবুক মার্কেটিং
July 5, 2018 at 10:36 PM · Public
Sabina Yeasmin
কম খরচে, সহজেই পন্যের মার্কেটিং করার মাধ্যম গুলোর একটি হল ফেইসবুক।
Obonty Aakhi
সময়ের সাথে সাথে ফেসবুক মার্কেটিং খুব জনপ্রিয় হচ্ছে।
Obonty Aakhi
ফেসবুকে বিভিন্ন নতুন নতুন অপশন এড হওয়ায় তা আরো দ্রুত প্রসার পাচ্ছে।
Md Abdur Razzak
ফেইসবুকে মার্কেটিং করতে খরচ কম
Obonty Aakhi
এতে অন্যান্য মার্কেটিং পদ্ধতির এর চেয়ে দ্রুত টার্গেটেড কাস্টমাের নিকট পৌঁছানো যায়।
Sonia Sohana Seme
৩. মাত্র ১ ডলার খরচ করে ১ থেকে ১.৫ হাজার Targeted কাস্টমারের কাছে, পন্য এবং সেবার তথ্য পৌছে দেওয়া যায়।
Md Abdur Razzak
ফেইসবুক সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম তাই এখান সম্ভাব্য ক্রেতা ও পুরাতন ক্রেতা ধরে রাখতে সাহায্য করে ।
অধরা অরিত্রিকা
এনালগ মার্কেটিং এর দিন শেষ ৷ এখন সময় ডিজিটাল মার্কেটিংয়ের বা ফেসবুক মার্কেটিং এর ৷ এদিকেই ঝুকছে সবাই ৷
Obonty Aakhi
পন্য বিক্রয় ও অধিক বৃদ্ধি পায় এ পদ্ধতিতে !!!
Sonia Sohana Seme
৩. মাস্টার কার্ড লাগে, পেজ থেকে বুস্ট করার জন্য।
Obonty Aakhi
এ ছাড়া বেকারত্বের হার কমাতে ও ফেসবুক মার্কেটিং এ কাজ করা যায়।
Md Daloare Hossain
রিচ নাই আগের মতন
Talukder Nobin
বুস্টের ঝামেলা কিভাবে সলভ করব??
মাস্টার কার্ড কোন ব্যাংক ভালো হবে?
অধরা অরিত্রিকা
ফেসবুকে যে বিজ্ঞাপন দেয়া হয় তাকেই ফেসবুক মার্কেটিং বলে। যে কোন ধরণের বিজ্ঞাপন ই ফেসবুকে টাকার মাধ্যমে দেয়া যায়। এ ধরণের বিজ্ঞাপন সাধারণত আপনার ফেসবুক নিউজফিডে বিভিন্ন পন্যের স্পন্সরড পোষ্ট আসে এবং আপনার ফেসবুক এর ডান পাশে বিভিন্ন পন্যের ছবি বা অফার আসে আর এগুলকেই ফেসবুক বিজ্ঞাপন বলে।
Sonia Sohana Seme
৪. মাস্টার কার্ড না থাকলে অন্যভাবে ও করা যায়। তবে এড়িয়ে যাওয়াই ভালো।
Md Daloare Hossain
আকুয়া কার্ড
Sonia Sohana Seme
Md Daloare Hossain ভাই। আকুয়া কার্ড নিয়ে জানতে চাই।
Md Daloare Hossain
ইস্টার্ন ব্যাংকের একটা কার্ড হল আকুয়া কার্ড, এটা অন্য কার্ডের তুলনায় ইজি তাই অধিকাংশ মনুষ এটা ব্যবহার করে।
Obonty Aakhi
যে কোন পণ্য ই এখন বিক্রি হচ্ছে,পণ্যকে মানুষের কাছে নিয়ে যাওয়ার সহজ মাধ্যম এখন ফেসবুক।
Md Abdur Razzak
আমার কাছে টাকা আছে তবে সেগুলো ডলার কিভাবে পরিবর্তন করব ?
Md Daloare Hossain
ব্যাংকের সাহায্যে
Md Daloare Hossain
ফেজবুক মার্কেটিং এ অনেক কম খরচে টার্গেট কাস্টমারের কাছে পৌছা যায়।
Obonty Aakhi
এ সেক্টরে বিজ্ঞাপন এর কাজে পডকাস্ট ও খুব জনপ্রিয় হয়ে উঠবে।
Sonia Sohana Seme
৫. অধিকাংশ ব্যাবসায় কোম্পানির ফেসবুকে বর্তমানে পেজ আছে, তারা ফেসবুক মারকেটিং করছে।
Sonia Sohana Seme
৬. আমাদের দেশেতো বর্তমানে দেশী ফ্যাশন পেজ গুলো মোটামুটি বিপ্লব ঘটাতে চলেছে।
Sonia Sohana Seme
৭. ফেসবুক পেজ থেকে ফ্যাশন আর মেক আপ নিয়ে লাইভ শো হয় ২ ঘন্টার উপরে
Pinu Ahmed
অনলাইনে পন্য কেনার ক্ষেত্রে ক্রেতার সময় শ্রম দুইটাই বাচে আর ক্রেতা পছন্দসই জিনিস খুব কমসময়ে পেতে পারে৷
Sourav Sarker
সকল কোম্পানি এখন তাদের টার্গেটৈড অডিয়েন্স এর কাছে পৌঁছাতে ফেসবুক মার্কেটিং করে বেশ জনপ্রিয় ।
Sonia Sohana Seme
৮. ফ্যাশন পেজ এর এক এক লাইভে ভিউয়ার থাকে লাখের উপরে...
Rokshana Rose
এবং এতে আপনার খরজ ও কম হবে।
Md Daloare Hossain
প্রতিদিন ২ ডলার থেকে শুরু করে অনির্দিষ্ট ডলার পে করে অল্প সময়ে টার্গেট কাস্টমারের কাছ নিজের পণ্যের প্রচারের সহায়ক মাধ্যম হল ফেজবুক মার্কেটিং।
ব্যনার, সাইবোর্ড, বিলবোর্ড, ফেস্টুন, পেপার, রেডিও, বা টিভি বিজ্ঞাপন থেকে ফেসবুক বিজ্ঞাপন অনেক বেশী গুরুত্বপূর্ণ কারণ এতে কম খরচে অধিক ফল পাওয়া যায়।
Sonia Sohana Seme
৯. তবে ইদানিং সেভাবে ফলফল পাওয়া যাচ্ছে না এফ কমার্স এ।
Sonia Sohana Seme
10.এফ- কমার্স থেকে ভালো ফলাফল পেতে হলে আমার মনে হয়, পেজ এ এমন কিছু থাকা দরকার, যা পন্য অথবা সেবা প্রচারের বাইরেও মানুসকে সাহায্য করবে জানতে।
Sufia Akter
অনেকেই আছেন হাতের ভালো কাজ জানে কিন্তু নিজেদের তৈরিকৃত জিনিস কোথায় বিক্রি করবে তা বুঝে উঠতে পারে না, তাই তাদের জন্য ফেসবুক মার্কেটিং হতে পারে সবচেয়ে সেরা মাধ্যম।
Mehadi Hasan
Facebook ads নিয়ে ই কমার্স ব্যাবসায়ীরা payment নিয়ে ব্যাপক ঝামেলায় আছে ।
S M Mehdi Hassan
ফেসবুক মার্কেটিং এখনকার যুগে বাংলাদেশে যে কোন ছেলে বা মেয়ের জন্যে দারুণ ক্যারিয়ার হতে পারে। এই খাতে দক্ষ লোকের সংখ্যা খুবই কম
Rabeya Yesmin
বর্তমান সময়ের ক্রেতা গোষ্ঠীর বড় একটা অংশ সব চেয়ে বড় সামাজিক মাধ্যম মানে ফেইজবুক ব্যাবহার করে। অল্প সময়ে অল্প খরছে টার্গেট কাস্টমার এর কাছে পৌছাতে চাইলে ফেইজবুক মার্কেটিং অনেক বড় ভুমিকা পালন করবে
অধরা অরিত্রিকা
ডলার খরচ করে বোস্ট করা, রিচ, তারপর বিক্রি ৷ তবে নেটওয়ার্কিং ভাল থাকলে এসব ছাড়াও নিজের টাইমলাইনে পোষ্ট করেও বিক্রি করা যায় ৷
Md Abdur Razzak
ফেইসবুক ওয়েবসাইট ও ইউবটিউব এর ভিসিটর বাড়াতে সাহায্য করে ।
Sonia Sohana Seme
১১. L.L.Bean একটি.১ম সারির ফেসবুক পেজ। এখানে বিভিন্ন ভ্রমন সংক্রান্ত পরামর্শ দেয়া হয়। নতুন নতুন জায়গার তথ্য দেয়া হয়। বিভিণ্ণ ছবি পোস্ট করা হয়। সাথে কোন পোশাক কিভাবে মানাবে ,তাও বলা হয়। L.L.Bean এর ব্যবসা হলো পোশাক বানানো। এখন তারা সাথে ভ্রমন এর জন্য যা যা লাগে তা ও বিক্রি করেন।
MH Maruf
এখন কার্ড কোন সমস্যা না, দরকার সঠিক জ্ঞান
Mehadi Hasan
যদি পণ্যের মান ভালো হয় এবং ডেলিভারি ঠিক মত পায়। তাহলে ফেসবুক অনেকে live sale করে অনেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। অনেকের নাকি স্টক দ্রুত শেষ হচ্ছে।
Delwar Hossen Dulu
বর্তমান সময়ে ফেসবুক মার্কেটিং একটি অত্যান্ত জনপ্রিয় মার্কেটিং সাইট। ফেসবুকের মাধ্যমে খুব সহজেই এবং খুব দ্রুত সময়ে ব্যাবসার প্রচার ও প্রসার বৃদ্ধি করা সহজ।
Sabina Yeasmin
একটি বড় কর্পোরেশন বা একটি ছোট স্থানীয় বিজনেস এর জন্যে ফেসবুক একটি শক্তিশালী বিপণন কেন্দ্র, যা পন্য সম্পর্কিত তথ্য- গ্রাহকদের জ্ঞাত রাখে ব্র্যান্ড পরিচয় বিকাশ করে এবং সবচেয়ে বেশি যে কাজ হয় তা হল দুরত্বের অবসান ঘটানোর একটি মহান স্থান।
Asa Moni
আপনি যতটুকু people reach করতে চান তা ডলার এর উপর নির্ভর করে।
Faisal Amin
এফ কমার্স এ দোকান ভাড়া ,কারেন্ট বিল সহ অনেক খরচ কমে যায়
Md Yeasin Arafat
বর্তমান সময়ে মানুষ কাজ করুক আর না করুক ফেসবুকে সময় দেবেই এই সময় গুলো যদি এই মার্কেটিং এ ব্যয় করে তাহলে অনেক ভাল ইনকাম করা যায়
Sabina Yeasmin
একটি ব্যবসার জন্য ফেইসবুক একটি মুক্ত বিপণন কেন্দ্র। এটি শুধু মাত্র পন্যের সরবরাহ এবং সেবার তালিকা করেনা বরং একটি কাস্টমাইজযোগ্য পেইজে লিংক, ছবি এবং পোস্টগুলি ভাগ করার মাধ্যমে একটি ব্যবসায়িক ব্যক্তিত্ব এবং চরিত্রের ভাল ধারণা প্রদান করে।
Firuj Ahammed
একটা এফ কমার্স বিজনেস ধার করানোর জন্য প্রথমে প্রচুর পরিশ্রম করতে হয় উদ্যোগক্তা নিজে মালিক, নিজেই ম্যানেজার, নিজেই মার্কেটিং অফিসার, নিজেই ডেলিভারী ম্যান
Imran Hossen
ফেসবুক মার্কেটিং হচ্ছে আমাদের দেশে ই-কমার্স এর প্রান।বলতে পারেন সব শপের ৭০ ভাগ ট্রাফিক আসে এখান থেকেই।
Limu Limu Shanzida
৬ বছর ধরে ফেইসবুকের মাধ্যমে ব্যাবসা চালিয়ে যাচ্ছি
বুস্ট থেকে শুরু করে ডেলিভারি জামা কেনা সব নিজে করি
আলহামদুলিলললাহ ৬ বছরে টার্ন ওভার ৪ কোটি টাকা
১৩৫০০ পিস সেট বিক্রি করেছি
Anowar Chowdhury
সময়ের সাথে সমন্বয় করে যে সকল গ্লোবাল বিজনেস আজ সারা বিশ্বের মাঝে মাথা উচু করে বিস্তার লাভ করেছে তার অন্যতম মাধ্যমই এই ফেইসবুক।
Imran Hossen
আমাদের দেশে সর্বস্তরের ক্রেতার কাছে পৌছানোর এক মাত্র মাধ্যম।জেলা উপজেলা ইউনিয়ন পর্জায়ে যে সব ক্রেতা আছে কেবল মাত্র এই ফেসবুক এর মাধ্যমেই তাদের পন্যে কিনতে আগ্রহি করা হয়।
Imran Hossen
ওয়েবসাইট ব্রাউজিং করে কোন সাইট এ কেনাকাটা সবার জন্যে সহজ নয় অন্তত আমাদের দেশে।ফেসবুক এ অনেক সহজেই এই ক্ষেত্রে কেনাকাটা করা যায়।
Firuj Ahammed
সবচেয়ে কঠিন হচ্ছে পন্য ডেলিভারী দেওয়া৷ কারন নিজের বিজনেস নিজেই ডেলিভারী দিতে হয়৷
Firuj Ahammed
কোম্পানী আছে বটে কিন্তু সবকিছু অন্যকে দিয়ে করাতে গেলে নিজের ইনকাম জিরো
Imran Hossen
২০ লাখ লোকের কাছে আপনার পন্যের বিজ্ঞাপন পৌছতে যে পরিমান খরচ অন্য সব মাধ্যমে যেমন -প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, তার তুলনায় ফেসবুকে এটা অনেক অনেক কম।
Obonty Aakhi
আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন হচ্ছে অর্ডারকৃতপন্য ডেলিভারী দেওয়া৷ অনেক কাঠখড় পোহাতে হয়।এ দিকটা সহজ হলে আরো দ্রুত জনপ্রিয়তা পাবে।
Md Yeasin Arafat
মানুষের সামনা সামনি বলা অনেক কথা অনেক সময় প্রকাশ পায় না কিন্তু ফেসবুকে সবাই মন খুলে কথা বলে। কোনটা ভাল কোনটা খারাপ! আর সবার এই মন্তব্য যাচাই করে ভাল সেবা টা পেতে পারে
Sabina Yeasmin
উদ্যোক্তাদের জন্যে ফেইসবুক মার্কেটিং লাভ জনক কারন - একবার কেউ তার পেইজ পছন্দ করলে , সে মূলত ওই ব্যবসার পেইজ অনুগামী হয়ে ওঠে এবং পোস্টগুলি তার ফেসবুক নিউজ ফিডে প্রদর্শিত হবে। এটি উদ্যোক্তা এবং তার ব্র্যান্ডের সাথে আরো বেশি ব্যবহারকারীর সাথে যোগাযোগ করে, ফলে সম্পর্ক তৈরি করে যা ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে উঠে।
Fatema Jahra
আমাদের দেশে অনেক নকল পন্য বানানো হচ্ছে। তাই মানুষ এফ মার্কেট এর মাধ্যমে বাইরের দেশ থেকে আনা প্রোডাক্ট গুলোর প্রতি ঝুকছে।
Imran Hossen
তবে ফেসবুক মার্কেটিং বর্তমান এ আগের চেয়ে ব্যয়বহুল।আর ফেসবুক তার পলিসি বা ধরণ প্রায়ই বদলে থাকে।তাই অবশ্যই ফেসবুক কে বুঝতে নিয়মিত একে এনালাইসিস করতে হবে যদি ও পুরোপুরি তাকে কখনোই বুঝতে পারবেন না তবে কিছুটা সহায়ক হবে।মনে রাখবেন ফেসবুক এ পৃথিবির অনেক মেধাবি পোগ্রামার রা কাজ করে এবং ফেসবুক একটা বিলিয়ন ডলার প্রতিষ্ঠান তাই আপনার আমার চেয়ে তারা সবসময় এগিয়ে।
Fatema Jahra
অনেক মানুষ আছে যারা বিদেশে অবস্থান করেও এফ মার্কেটের মাধ্যমে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে।
Fatema Jahra
Md Riyad আপনি বিদেশ থেকে যে প্রোডাক্ট এর চাহিদা বাংলাদেশে আছে সেগুলো এদেশে পাঠাতে পারেন এবং আপনার কোন আত্বীয় স্বজন বা বন্ধু সরবরাহের ব্যাবস্থা করতে পারবে। এভাবে করতে পারেন।
Shakinur Rahman Shakib
এফ কমার্সে সবচেয়ে বড় মুলধন হল সততা এবং কমিটমেন্ট
Md Daloare Hossain
কম টাকায় দ্রুত প্রচার।
Shakinur Rahman Shakib
অনেকেই দেখি কয়েকমাস করে হাল ছেড়ে দেয় । এটা ঠিক নয় । যে কাজটি করতে হবে মন দিয়ে লেগে থাকতে হবে । নতুবা শুধু এফ কমার্স নয় কোন কাজেই সফল হওয়া যাবে না । উদাহরন সরুপ আলীবাবা ই বেস্ট
Imran Hossen
আমাদের দেশে ফেসবুক কে পেমেন্ট করতে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড দুইটাই ব্যবহার হয়ে থাকে।তবে ডেবিট কার্ড এর ব্যবহার বেশি।পাইয়োনিয়ার ও ইস্টার্ন ব্যাংক এর একুয়া কার্ড এই ক্ষেত্রে বেশি জনপ্রিয়।
Shakinur Rahman Shakib
আরিফ হাসান ভাই এই গ্রুপে প্রথম এফ কমার্স নিয়ে A-z আলোচনা করছেন । তার থেকেই এফ কমার্সটা কি শিখেছি । বর্তমানে গ্রাফিক্স ডিজাইন টা শিখছি ।কারন কাস্টমারদের অকর্ষন করাতে না পারলে পন্য বিক্রি হবেনা । Arif Hasan
Imran Hossen
প্রতিটা বিষয়ের পজেটিভ নেগেটিভ দুইটাই বিদ্যমান।নির্ভর করে আপনার উপরে।আপনি যত বেশি জানবেন ও দক্ষ হবেন,পজেটিভ এর হার ততবেশি।
Sabbir Hossain
ফেইসবুক মার্কেটিং এর বিজ্ঞাপন দেওয়ার জন্য টাকা, কেমন করে দিব বিজ্ঞাপন দাতা কে?
Raju Ahmed
আজকে বাসায় ফিরতে অনেক দেরি হয়ে গেল। আড্ডা পোষ্ট মিস করলাম।
মার্কেটিং করার অন্যতম যোগাযোগের সামাজিক মাধ্যম ফেসবুক। এই ফেসবুকের সচল মেম্বার ২.১ বিলিয়ন ২০১৮ সালে দাড়িয়েছে। এই বিপুল সংখ্যাক গ্রাহক থাকার কারনে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং প্লাটফর্ম। কিভাবে আপনে আপনার সেবা বা পন্য বিক্রি করতে পারবেন। প্রথমে আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে। দিনে সিনে আপনে আপনার লেখাগুলো ফেসবুকে মার্কেটিং করতে থাকেন। ফল পাওয়ার চিন্তা প্রথম থেকেই না করাই ভালো। আপনার নিশ অনুসারে আপনে কন্টেন্ট পোষ্ট করতে থাকবেন।
কি পোষ্ট করবেন?
আপনে যে পন্য বা সেবা বিক্রি করতে চান সেই নিশ অনুসারে পোষ্ট
তাও পরিস্কার হল না।
ধরুন আপনে সদ্য শিশুদের পন্য বিক্রি করতে চান। তাহলে আপনার অডিয়েন্স কারা, অবশ্যই বাচ্চার মা। তাহলে একটা গর্ভবতী মায়ের পরিচর্চা নিয়ে লিখতে থাকেন। মনে হয় এই বার ক্লিয়ার। ফেসবুকের মাধ্যমে মার্কেটিং খুব দ্রুত লিড নিয়ে আসে।
Arif Hasan
আমাদের দেশে ব্যবসা বানিজ্যের বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় । অনেক ব্যবসা আছে যেগুলো শুধু ফেসবুক নির্ভর । তাই তাদের জন্য ফেসবুক মার্কেটিং জানা আরো বেশি দরকার । মুলত মার্কেটিং এর ধারণা বলতে গেলে এই ডিজিটাল মার্কেটিং আর ফেসবুক মার্কেটিং অনেকটাই বদলে দিয়েছে ।
Arif Hasan
ফেসবুক মার্কেটিং এর জন্য ফ্রি তেও বুস্ট করার কিছু পদ্ধতি আছে । যারা নতুন ব্যবসায় নেমেছে তারা ট্রাই করে দেখতে পারে ।
Meheruna Sharkar
বিভিন্ন ক্রয়-বিক্রয় গ্রুপে যুক্ত হন।গ্রুপের পিন পোস্ট থেকে নিয়ম গুলো জেনে ওই গ্রুপ গুলয় পোস্ট দিন । এতে কনো টাকা সারাই হাজার হাজার মানুষ আপনার পোস্টটি দেখতে পাবে। আমার মতে এটাই ফ্রি বুষ্ট করা। অভিজ্ঞ দের মতামত ভিন্ন হতে পারে। আর ইউ টিউব এ অনেক ভিডিও পাবেন এ সম্পর্কে
Md Golam Sarwar Jewel
What: What are your goals or what are you trying to achieve.
Some of your Goals may be:
Create brand and/or product awareness
Build a community
Show your expertise
Educate
Stay top of mind
Increase your reach
Generate traffic to your website
Build new partnerships
Provide Customer Service
Increase sales, Etc.
Mojidul Islam
আপনারা যারা আপনার কোম্পানির প্রচার করবেন তাদের জন্য ফেসবুক এর জন্য ভালো হবে এতে করে খরচ কম হবে, আর দূততার সাথে প্রচার হবে।
Imran Hossen
ফেসবুক মার্কেটিং বুঝে করতে পারলে লাভবান হওয়ার সুযোগ বেশি।তাই এই বিষয় এ যত দক্ষ হবেন আপনার আয় তত নিশ্চত হবে।
সোর্সঃ ফেইসবুক মার্কেটিং নিয়ে আড্ডা
No comments:
Post a Comment