Computer Networking vs Network Administration কি? Mohammad Rakib Hasan

Computer Networking এবং Network Administration কি?
Mohammad Rakib Hasan
December 10, 2018 at 7:35 PM · Public

বর্তমানে পৃথিবীতে যে পেশাগুলো মানুষের পছন্দের তালিকার শীর্ষস্থান দখল করে রয়েছে সেগুলোর মধ্যে নেটওয়ার্কিং বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন অন্যতম। বর্তমানে আমাদের এই পৃথিবী অনেকটাই যোগাযোগ ও তথ্য প্রযুক্তির ওপর নির্ভরশীল। আর তাই সফল ও নিশ্চিত ক্যারিয়ার গড়ে তোলার জন্য নেটওয়ার্কিং এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন পেশা অত্যন্ত উপযোগী। একটি ভালো নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে অতি অল্প সময়ে বিপুল পরিমাণ কাজ দ্রুততার সঙ্গে করা যায়। বর্তমানে অনেক বেসরকারি অফিস, ব্যাংক, কর্পোরেট হাউজ,এনজিও ছাড়াও সরকারি অফিসগুলোকেও কম্পিউটার নেটওয়ার্ক এর আওতায় আনা হচ্ছে। এজন্য নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটরদের চাহিদা বলা যায় এখন তুঙ্গে।

Computer Networking কি?
সহজ ভাষায়, এক বা একাধিক কম্পিউটারে নিজেদের মধ্যে আন্ত সংযোগ প্রক্রিয়াকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। অন্যভাবে বলা যায় কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং হচ্ছে একাধিক কম্পিউটারকে একে অপরের সাথে সংযুক্ত স্থাপন করা এবং এক কম্পিউটার এর সাথে অন্য কম্পিউটার এর ডাটা এবং হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা এক কম্পিউটার এর সাথে একাধিক কম্পিউটার বা যন্ত্রানুষঙ্গ (যেমন- মোডেম, প্রিন্টার, স্ক্যানার, রাউটার ইত্যাদি) যুক্ত করার মাধ্যমে আমাদের ব্যক্তিগত এবং ব্যবসায়ীক কাজের গতি বৃদ্ধি করতে পারি। কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার গুলো ক্যাবল, অথবা ক্যাবল ছাড়া (ওয়্যারলেস )প্রযুক্তির মাধ্যমে কানেক্টেড থাকে যাতে বিভিন্ন আলাদা ডিভাইজ (নোড) গুলো একে অপরের সাথে কথা বলতে পারে। এবং আমাদের চাহিদা চাহিদা অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক কে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগাতে পারি।

Network Administration কি?
যে কোনো প্রতিষ্ঠানের ডাটা কমিউনিকেশন নেটওয়ার্ক এর পরিকল্পনা থেকে শুরু বাস্তবায়নের কাজ করা, বিভিন্ন অংশের কনফিগারেশন করা, সার্ভাস ডিজাইন করা, কোন অংশে সমস্যা হলে তা বিশ্লেষণ করে সমাধান করা,ডাটা কমিউনিকেশনের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার ও ক্যাবল লেআউট ডিজাইন তৈরি, ডিজাইন অনুযায়ী নেটওয়ার্ক প্ল্যান বাস্তবায়নের সময় সকল তথ্য নথিবদ্ধ করা এবং সম্পুর্ন টিমকে নির্দেশনা দেওয়া, ভবিষ্যতের চাহিদা অনুমান করে নতুন নেটওয়ার্ক ডিজাইন তৈরি করা, বিদ্যমান সিস্টেমের কোন অংশে যেমন সুইচ, রাউটার, সিকিউরিটি সফটওয়্যার এর আপডেট প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া, নেটওয়ার্ক সিস্টেম এর সকল ইকুইপমেন্ট এর রক্ষণাবেক্ষণ করা এবং সম্পুর্ণ ডাটাবেজ সিস্টেম এর নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা।

একজন Network Administrator এর কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
Network Administrator হতে চাইলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার এন্ড ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতে হবে। তবে চাকুরীর ক্ষেত্রে ডিগ্রীর পাশাপাশি Network Administrator এর উপর কোর্স থাকলে অগ্রাধিকার পাওয়া যায়। এসব ক্ষেত্রে ডিগ্রী না থাকলেও CCNA,MicroTik,Redhat Linux Operating System, Windows 2016 Server ও অন্যান্য প্রয়োজনীয় কোর্স করে দক্ষ হলে কাজের সুযোগ পাওয়া যায় ।

একজন Network Administrator কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করেন?
বিভিন্ন টেলিকম কোম্পানি, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি, বিমান সংস্থা, শেয়ারবাজার, ট্রাভেল এজেন্সি, নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গ্রুপ, বায়িং হাউস, সরকারী বিভিন্ন প্রোজেক্টে নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটররা অনায়াসে কাজ করতে পারেন। সরকার তথ্য প্রযুক্তি পার্ক স্থাপন সহ তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে অসংখ্য প্রকল্প হাতে নিয়েছে। এর ফলে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের সরকারী কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে।

একজন Network Administrator এর কী কী দক্ষতা ও জ্ঞান থাকা লাগে?
অবশ্যই প্রতিষ্ঠানের বিজনেস প্ল্যান সম্পর্কে ধারণা থাকতে হবে;
তথ্য প্রযুক্তির নতুন নতুন বিষয় জানতে হবে;
লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে সমগ্র দলের সাথে মিলেমিশে কাজ করতে হবে;
যেকোন রকমের সমস্যায় নেটওয়ার্কিং এর জ্ঞান থেকে দ্রুত সমাধান করার দক্ষতা থাকতে হবে;
পরিশ্রমী হতে হবে এবং কোন সমস্যা হলে যে কোন মুহুর্তে কাজ করার মানসিকতা থাকতে হবে;
বিভিন্ন ধরনের নেটওয়ার্ক প্ল্যানিং এর জ্ঞান রাখতে হবে;
একজন Network Administrator এর মাসিক আয় কেমন?
একজন Network Administrator এর যে কোনো কোম্পানিতে জুনিয়র নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর থেকে শুরু করে নেটওয়ার্ক আর্কিটেক্ট হিসেবে প্রতিষ্ঠা পেতে পারেন। এ পেশায় প্রাথমিক অবস্থায় ১০ থেকে ১৫ হাজার টাকা বেতন পাওয়া যায়। এন্ট্রি লেভেলের জব গুলোতে ভালো করলে ২/৫ বছর পর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে বেতন ৫০ হাজার থেকে এক লাখ টাকা হতে পারে। পরবর্তীতে বেড়ে তা ২ থেকে ৩ লাখ টাকাও হতে পারে । দক্ষতা ও যোগ্যতা থাকলে দেশের বাইরে কাজের সুযোগ পাওয়া সম্ভব। দেশের বাইরে অনেকে ৭-১০ লাখ টাকাও উপার্জন করছেন।
source: Computer Networking এবং Network Administration কি?

No comments:

Post a Comment