Farjana Tamanna
June 23, 2018
সিলিকন ভ্যালী স্টার্টআপ ব্যবসায়ীদের স্বর্গরাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার দক্ষিন দিকের একটি অংশের নাম সিলিকন ভ্যালী। পৃথিবী কাঁপানো কোম্পানিগুলোর আবাস্থল নামে পরিচিত এই সিলিকন ভ্যালী। যেমন- Apple, Cisco, Google, HP, Intel এর মতো অনেকে।
স্টার্টআপ ব্যবসায়ীদের স্বপ্নপুরির নাম সিলিকন ভ্যালী। সিলিকন চিপ প্রস্তুতকারক ও বাজারজাতকারকদের ব্যবসায় স্থান হওয়াতে অনেকেই এই এলাকার নামের সাথে মিল দিয়ে থাকেন, তবে আমেরিকার হাই-টেক সেক্টরগুলো এইখানে থাকায় এই নামটি রেফার করা হয়।
পৃথিবীর অন্যান্য দেশের হাই-টেক ইকোনমি ছাড়াও শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ১/৩ ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, হাই-টেক ইনভেশন এন্ড ডেভেলপমেন্ট এর নেতৃত্ব দেয় সিলিকন ভ্যালী।
source: সিলিকন ভ্যালী স্টার্টআপ ব্যবসায়ীদের স্বর্গরাজ্য
No comments:
Post a Comment