নাইক কোম্পানির কিছু বৈশিষ্ট্য-Nazmul Hashan Noyon - নাজমুল হাসান নয়ন

Nazmul Hashan Noyon is with Razib Ahmed.
December 25, 2018 at 11:17 PM

Nike একটি আমেরিকান কোম্পানি। যারা মূলত খেলার সামগ্রী তৈরি ও বিক্রি করে থাকে।খেলার সামগ্রীর মধ্যে Nike এর জুতা মোটামুটি সারা বিশ্বেই জনপ্রিয়। তারা তাদের পণ্য তৈরিতে সব সময় ক্রেতার পণ্য ব্যবহারে সুবিধা এবং আরামের দিকে লক্ষ রেখে কমদামে বাজারে ছাড়ে বলেই তাদের এত জনপ্রিয়তা।

১৯৬৪ সালে Bill bowerman এবং Phil knight কোম্পানিটি চালু করেন।প্রথমে কোম্পানিটি Blue Ribbon sports নাম নিয়ে চলতে থাকলে ১৯৭১ সালে তা নতুন নামে মানে Nike নামে পরিচিত হয়। Nike মানে একধরনের দেবতার আশির্বাদ জাতীয় কিছু।
এই কোম্পানিতে এখন ৭৪ হাজারের বেশি লোক চাকরি করে। এটি আমেরিকার প্রায় ৯০ শতাংশ খেলনা সামগ্রী বিক্রি করে থাকে এবং পৃথিবীর প্রায় ৪০%।
আমেরিকার Beaverton এ এর সদরদপ্তর।

কোম্পানির কিছু বৈশিষ্ট্য:-১. Nike এর পণ্যগুলো তুলনামূলক কম দমে বাজারে ছাড়তে পারে।এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।কোম্পানিটি বিভিন্ন দেশে অর্ডার দিয়ে মাল তৈরি করে নেয় এতে লেভার খরচ কম হয়। এতে তারা যেমন কম মূল্যে পণ্যবিক্রয় করতে পারে তেমনি নানা সমালোচনার শিকার হয়।

২. Nike তাদের পণ্যের মার্কেটিং সম্পূর্ণ ভিন্ন এবং নতুন ভাবে করে থাকে।তারা পণ্যের বিগ্যেপন এর মাধ্যমে সম্পূর্ণ নতুন কৌশনে পণ্য বা কোম্পানির নাম উল্লেখ না করেই মানুষের মগজে কোম্পানির প্রচারণা ঢুকিয়ে দেন।

৩. Nike বিশ্বের সেরা খেলোয়ার দের চুক্তির মাধ্যে নিজেদের পণ্য ব্যবহার করান যাতে তাদের অনুসারীরা সেই পণ্য ব্যবহার করে।

সোর্সঃ নাইক কোম্পানির কিছু বৈশিষ্ট্য

No comments:

Post a Comment