ই-লার্নিং ও প্রযুক্তি জ্ঞান বিষয়ে আলোচনা Kamrul Hasan


Kamrul Hasan
30 October 2018
আড্ডা পোস্ট ৩০ অক্টোবর ২০১৮
বিষয়: ই-লার্নিং ও প্রযুক্তি জ্ঞান। ই-লার্নিং এর সাথে প্রযুক্তির সম্পর্ক বিশ্লেষণ করুন, সেবাদাতা ও গ্রাহক উভয়ের কি ধরনের প্রযুক্তি জ্ঞান থাকা চাই। একটু বিস্তারিত আলোচনা চাই।
আড্ডা পোস্টে অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন।

Obonty Aakhi আমি মনে করি ইলার্নিং এ প্রযুক্তি জ্ঞান অনেক বড় একটা ভূমিকা পালন করবে।
কারণ ইলার্নিং টা ই প্রযুক্তি নির্ভর
Obonty Aakhi উচ্চ গতির নেট কানেকশন থাকা আবশ্যক
Obonty Aakhi দ্রুত টাইপিং করা,বাংলা ইংলিশ উভয় ভাষাতেই দক্ষতা জরুরী
Fouzia Binta Wahid কম্পিউটারের প্রাথমিক জ্ঞান আবশ্যক
Obonty Aakhi আমি মনে করি ইলার্নিং এ প্রযুক্তি জ্ঞান অনেক বড় একটা ভূমিকা পালন করবে।
কারণ ইলার্নিং টা ই প্রযুক্তি নির্ভর
Obonty Aakhi দ্রুত টাইপিং করা,বাংলা ইংলিশ উভয় ভাষাতেই দক্ষতা জরুরী
Fouzia Binta Wahid ওয়ার্ড, এক্সেল এর কাজ জানতে হবে
NM Ritu Moni ই - লার্নিং প্রযুক্তির উপর নির্ভর করে!
Bul Bul Ahammed সবমিলিয়ে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে প্রযুক্তির সাথে আপডেট থাকতে হবে সেক্ষেত্রে ই-লানিং হবে আমাদের বড় বন্ধু।
Obonty Aakhi উইন্ডোজ , এক্সেল, পাওয়ার পয়েন্ট এসকল বিষয়ে তো জানা তো আরো জরুরী
Md Nazim Uddin Shah ই-লার্নিং মানেই প্রযুক্তি নির্ভর শিক্ষা,,,তাই প্রযুক্তি জ্ঞান ছাড়া ই-লার্নিং অসম্ভব
Fouzia Binta Wahid ই লার্নিং বিষয়টিকে সঠিক পন্থা য় অনুধাবন করতে হবে
MD. Sohel Rana প্রযুক্তিরর বলেই তো ই লার্নিং আসছে
Mehedi Emran যদি প্রযুক্তি সমন্ধে যথেষ্ট ধারনা নাথকলে কোন কিছুই করতে পারবে নাহ। তাই প্রথমে প্রযুক্তির সব কিছু জানতে হবে।
Nushrat Sultana ই-লার্নিং মানেই প্রযুক্তির ছোঁয়া। প্রতিটি ধাপেই, প্রতিটি অংশে প্রযুক্তি লাগবেই।
Md Nazim Uddin Shah সর্বপ্রথম একবছর সময় দিয়ে ই-লার্নিং বেসিক শেষ করা দরকার বলে আমি মনেকরি,,,বিশেষ করে যারা এদিকে ক্যারিয়ার গড়তে চাও,,তাদের জন্য এটা খুবই প্রয়োজন।
MD. Sohel Rana ব্যাসিকটা জানা আপনার আমার উভয়েরই জরুরী
Nushrat Sultana লেসন তৈরি করা, সেগুলোর সাথে ভিডিও রাখা, পডকাস্ট ভালো ভাবে তৈরিকরা,
Bul Bul Ahammed প্রযুক্তি বিষয়ে জ্ঞান,প্রযুক্তির মাধ্যমে অফিসিয়াল কাজ সমূহ বুঝতে হবে,বিভিন্ন সফটওয়্যার ইন্সটল এবং এদের ব্যাবহার জানতে হবে।
Nushrat Sultana পাওয়ার পয়েন্ট এর কাজ খুব বেশি
Rakibul Hassan ই লার্নিং হচ্ছে ইলেকট্রনিক লার্নিং।ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়া এটা কল্পনা করা যায় না।আর সব ডিভাইসগুলুই প্রযুক্তির আবিষ্কার ।
Md Nazim Uddin Shah যদি কেউ ইন্টারনেটের ব্যবহার না জানে,,তাহলে তার জন্য ই-লার্নিং সম্ভব না
Razib Ahmed আমি মনে করি বাংলাদেশে প্রেক্ষিতে ওয়ার্ডপ্রেস, ফেইসবুক আর ইউটিউব এই তিন দিকে দক্ষতা থাকা দরকার। এছাড়া স্কাইপ, গো টু মিটিং এসব জানতে হবে। তবে সবার আগে দরকার মানুষের সাথে কথা বলা।
Fouzia Binta Wahid আমরা ই লার্নিং কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন: লাইভ ক্লাস, অডিও, ভিডিও ইত্যাদি
Md Kamrojjaman ই-লার্নিং সম্পর্কে জানতে হলে আমাদের কে অবশ্য প্রযুক্তি সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে
Nushrat Sultana এডিটিং এর কাজ জানতে হবে খুব ভালোভাবে
Md Kamrojjaman মাইক্রোসফট অফিস সম্পর্কে ভাল জানতে হবে
NM Ritu Moni MD Kamrojjaman ক্লাস নাইনে থাকতে আইসিটি ম্যাডামের মুখে ফেনা উইঠা গেছে এই মাইক্রসফট অফিস টা ভাল করে অধ্যায়ন করাবার জন্য বাট ক্লাসের স্টুডেন্ট রা সিরিয়াস হইনি, কপাল খারাপ!
Sanjana Mitula ই-লার্নিং একটা প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া। তাই প্রযুক্তিজ্ঞান ই-লার্নিং এর জন্য অতি জরুরী। সেবাদাতা ও ভোক্তার পর্যাপ্ত প্রযুক্তিজ্ঞান দরকার। সেবাদাতার সঠিক জ্ঞান না থাকলে তিনি যেমন সেবা দানে অক্ষম হবে তেমনি ভাক্তোর না থাকলে তারা গ্রহন করতে অক্ষম হবে।
Nushrat Sultana উপস্থাপনা খুব জরুরী। তা অনলাইন হোক আর অফলাইন হোক।
Shahanaj Islam Sanu প্রতিদিনই উন্নত থেকে উন্নততর হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে পৃথিবী। আর এরই সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে প্রচলিত অনেক কিছুই। শিক্ষা ব্যবস্থাও এর ব্যতিক্রম নয়। প্রযুক্তির জন্যই আমরা ই লার্নিং এর সুযোগ পাচ্ছি।
Nushrat Sultana যাদের জন্য লেসন তৈরি করা হবে, তাদের কাছে কোন প্রযুক্তি ব্যবহার করলে সহজে কাজ করা যাবে সেই ব্যাপারে ধারণা রাখতে হবে এবং দক্ষ হতেই হবে।
Arif Hasan ই- লার্নিং এর ক্ষেত্রে ড্রপবক্স বা ওয়ান ড্রাইভ বা গুগল ড্রাইভ, গুগল ডকস, স্কাইপ মিটিং, গুগল কিপ এগুলা নিয়ে ভাল জানা থাকলে অনেক উপকার। আমি যখন স্টুডেন্টদের ক্লাস ওয়ার্ক দেই তখন খেয়াল করলাম তারা ফাকি দেয়ার ট্রাই করে । জিজ্ঞেস করলে বলে কাজ করে যাচ্ছি কিন্তু টাইম বেশি লাগিয়ে ফেলে। পরে তাদের গুগল ডকে কাজ করতে দিলাম এবং সেখানে যেহেতু প্রতি সেকেন্ডে মনিটর করা যায় তাই ফলাফল আসল কাজ ভাল হচ্ছে এবং সময়ও কম লাগছে।
Bhadra Kanta Sheel প্রযুক্তির সাহায্য ছাড়া ই লার্নিং একেবারে সম্ভব না।
Razib Ahmed সবচেয়ে বড় সমস্যা হল অনেক মানুষ ঘাস আর কাঠালপাতা খেয়ে এত অভ্যস্ত হয়ে গেছে যে নতুন কিছু আসলে তা যত ভাল হোক গ্রহন করতে তো চায় না উল্টা ব্যা ব্যা করে।
ই-লার্নিং এর বাজার প্রায় ২০০ বিলিয়ন ডলার। এত বড় ইন্ডাস্ট্রি থেকে পিছিয়ে থাকলে লস কার?
আমেরিকাতে পডকাস্ট এর অর্ধেক শ্রোতার ইউনিভার্সিটি ডিগ্রি আছে।
S M Mehdi Hassan এটাও বাংলাদেশে ই-লার্নিং নিয়ে যারা কাজ করবেন তাদের জন্যে বড় চ্যালেঞ্জ। তাদেরকে ই-লার্নিং লোকের কাছে তুলে ধরতে হবে। মোস্তফা জব্বার সাহেব যেমন কম্পিউটার সম্পর্কে লিখে লিখে সচেতনতা তৈরি করেছেন সাধারণ মানুষের মধ্যে। এটা অনেক কষ্টের এবং দীর্ঘমেয়াদি একটি কাজ।
Shahanaj Islam Sanu বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে আমরা ই লার্নিং সেবা পাচ্ছি। শিখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বসে থাকতে হচ্ছে না যেকোন সময় বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছি।
Ali Hossain Hanif কিছু পেতে হলে কিছু দিতেই হয়,
তাই ই-লানিংয়ে শিখতে এবং শিখাইতে হলে অবিশ্যই প্রযুক্তিকে সময় এবং অর্থ দিতেই হবে।
ফারিহা মাহযাবিন যিনি ই- লার্নিং এ সেবা দিবে এবং যিনি সেবা নিবে তাদের অবশ্যই প্রযুক্তির বেসিকটা জানতে হবে।
Mehadi Hasan সেবাদাতা অবশ্যই ভালো প্রযুক্তি জ্ঞান থাকতে হবে এবং সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে জানা থাকলে ভালো। সেবাদাতা যে মাধ্যমেই সেবা দিবে সেই মাধ্যমের ভালো ও মন্দ দিক সম্পর্কে জানতে হবে। সেবাদাতা তার টার্গেট সেবাগ্রহিতার কারা, তারা প্রযুক্তি জ্ঞান সম্পর্কে কতটুকু জানে, সেবাগ্রহিটার সেবা কিনার ক্ষমতা কতটুকু ইত্যাদি বিষয় বিশ্লেষণ করতে হবে।
MD. Sohel Rana আমাদের ইন্টারেনেটের জ্ঞানকে আরও বাড়াতে হবে
S M Mehdi Hassan গতকালকের আড্ডাতেই কিন্তু ই-লার্নিং বাস্তবায়ন কতটা জটিল তা অনেকের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে এবং এর কারন হলো এর সাথে প্রযুক্তি কত অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। তার চেয়ে বড় কথা একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম কাদেরকে টার্গেট করছে এবং তাদের প্রযুক্তি জ্ঞান কিরকম সেটা মাথায় রেখে তৈরি করত হবে।

ই-লার্নিং কে বাস্তবায়ন করতে হলে যারা অনলাইনে পড়াবেন বা লেসন দেবেন তাদেরও যেমন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে আবার ওয়েবসাইট মেন্টেন, কনটেন্ট আপগ্রেড এসব ব্যাপার গুলো তো আছেই। আর অডিও এবং ভিডিও কনটেন্ট যদি নিয়মিত দিতে চায় তাহলে পুরো ব্যাপারটা আরো জটিল হয়ে যাচ্ছে। আবার কেউ যদি চায় যে তাঁর প্ল্যাটফর্মে যারা পড়ছে তাদেরকে অনলাইনে পরীক্ষা নেয়া হবে তাহলে সেই প্রযুক্তি তৈরি করতে আরো সময় লাগবে, আরো দক্ষ লোক লাগবে। সোজা কথা, কেউ যদি চিন্তা করে পূর্ণাংগ একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম নির্মাণ করবে তাহলে তাকে বিশাল বিনিয়োগ ও প্রচুর দক্ষ লোকবল নিয়ে নামতে হবে। এই জন্যেই Razib Ahmed ভাই বলেছেন যে Math Dhaka গ্রুপটাকে মডেল হিসেবে ধরতে অর্থাৎ ফেসবুক গ্রুপকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে।

এখন ই-লার্নিং গ্রাহকের দিক থেকে চিন্তা করলে, গ্রাহককেও টেকনোলজি সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে নতুবা সে ই-লার্নিং এ ভালভাবে অংশ নিতে পারবে না। এই দিক থেকে বিচার করলেও আবার ফেসবুক খুবই ভাল একটি প্ল্যাটফর্ম। বর্তমানে বাংলাদেশে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটঅয়ার্কিং সাইট এবং কম বেশি সবাই ফেসবুক ব্যবহার করতে পারে। আর বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের বড় অংশ শিক্ষিত, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে এবং এর ই-লার্নিং এর মূল কাস্টমার। তাই ফেসবুকের মাধ্যমে ই-লার্নিং করা অনেক সহজ হবে এবং দ্রুত সেটা অনেক বড় করা যাবে ইংরেজিতে যাকে Scalability বলে।
জ্যোৎস্না রাতের পরী Sonia Sohana Seme আমার মনে হয় কী আপু, সামনে এমন দিন আসছে প্রযুক্তি সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান থাকবে না, তাদের টিকে থাকা মুশকিল হয়ে পড়বে । সমাজের কাছে তারা বোঝা হয়ে দাড়াবে । বাস্তব প্রয়োজনেই সবাইকে স্মার্টফোন হাতে নিতে হবে ।
সাফা হানী ই- লার্নিংটাই প্রযুক্তি নির্ভর, তাই, প্রযুক্তি সম্পর্কিত, যেমন, ইন্টারনেট, কম্পিউটার, টাইপিং, দক্ষতা, ইত্যাদি জানা আবশ্যক।
Raju Ahmed ই-লার্লিং নিয়ে আজকে আবার আড্ডা খুবই ভালো । ই-লার্নিং এর ক্ষেত্র অনেক বড় তাই বেশি বেশি আড্ডা হওয়া প্রয়োজন ।
Shahanaj Islam Sanu প্রযুক্তি জ্ঞান শূণ্য কেউ ই লার্নিং সেবা নিতে পারবে না।
Nushrat Sultana প্রতিবন্ধীদের জন্য লেসন এর ধরন ভিন্ন হতে হবে তাই প্রতিটা বিষয় তাদের কাছে কিভাবে পৌঁছানো যায় সেইসব প্রযুক্তি নিয়েও পর্যাপ্ত দক্ষতা লাগবে।
Razib Ahmed ই-লার্নিংকে জনপ্রিয় করতে হলে এদিকে আগ্রহী লোকের সংখ্যা বাড়াতে হবে। ই-ক্যাব করতে গিয়ে এই বিষয়ে ভাল করে উপলব্ধি করেছি। যারা এদিকে কিছু করতে আগ্রহী তাদের জন্য ই-ক্যাব গ্রুপ ছিল সব দিক থেকে ঘর বাড়ি।
Razib Ahmed ধরেন একদিন ২৪ ঘণ্টাতে ইলার্নিং এর বিভিন্ন দিক নিয়ে আমরা ১০০ ভিডিও বা পডকাস্ট করলাম এই গ্রুপে। তাহলে কেমন সাড়া পরবে বুজতে পারছেন?
Ibrahim Khalil ই-লার্নিংয়ে আগ্রহিদের অবশ্যয় প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে
Ibrahim Khalil ভালোমানের কন্টেন্ট বানাতে হবে
Mehadi Hasan সেবাগ্রহীতা কি কি বিষয় জানতে হবে, প্রযুক্তি জ্ঞান, ইন্টারনেট এর ব্যাবহার, অডিও বা ভিডিও যে মাধ্যমেই সেবা নিবেন সেই মাধ্যমে সম্পর্কে ভালোভাবে জানা। বেসিক কম্পিউটার জ্ঞান, ইত্যাদি।
Najninaktar Najnin ইলেকট্রনিক্স আমাদের শিক্ষা কে বলা হয় ইলেকট্রনিক্স লার্নিং। যার সার সংক্ষেপ ই-লার্নিং।
MH Maruf টেক লার্নিং হতে হবে সহজবোধ্য ই লার্নিং জিনিস সবচেয়ে ভাল কাজ করে বেসিক, প্রিলিমিনারি নলেজ গুলি অল্প খরচে যাতে লার্নার তার নিজের সুবিধে মত নিয়ে বুঝতে পারে
ফারিহা মাহযাবিন সবার আগে মানসিকতা পরিবর্তন করতে হবে। ই- লার্নিং এর মাধ্যমে যে বেটার এডুকেশন পাওয়া সম্ভব তা বিশ্বাস আনতে হবে। সে জন্য ঘর থেকেই সচেতনতা বাড়াতে হবে
Shahanaj Islam Sanu গ্রাহকদের মিনিমাম বেসিক জ্ঞান থাকতে হবে আইসিটি সম্পর্ক। সেবাদাতার আইটি সম্পর্কে বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত জ্ঞান থাকতে হবে।
Ibrahim Khalil খালি মাথায় এদিকে নেমে গেলে কোন লাভ হবেনা,উল্টা ক্ষতি
Shojib Shojib এই বিষয়ে স্টাট আপের যেমন সম্ভবনা রয়েছে তেমন রয়েছে নানা প্রতিকুলতা
Najninaktar Najnin রেডিও থেকে আমাদের মোবাইল এ্যাপ্স পর্যন্ত ই-লার্নিং এর অন্তর্ভুক্ত।
Rabeya Yesmin বিশ্বায়নের এই যুগে সব কিছু এখন ইন্টারনেট ভিত্তিক হয়ে যাচ্ছে এ ক্ষেত্রে ই-লার্নিং এর ব্যাপক চাহিদা আছে।
Ay Jyoti ই-লানিং ব্যবহারেরর ক্ষেত্রে সেবা গ্রহীতাকে অবশ্যই প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কেননা ই-লানিং প্রযুক্তি নির্ভর একটি পদ্ধতি
Sg Saha খুবই ভাল একটি বিষয় নির্বাচন আজকে। ই-লার্নিং সেবা যিনি গ্রহণ করবেন উনার যদি কিছুটা কম ধারণাও থাকে, প্রযুক্তি জ্ঞান সম্পর্কে তাহলে খুব বেশি অসুবিধা নেই। কিন্তু যিনি যখন যে বিষয়ে ই-লার্নিং সেবা দিবেন, উনাকে অবশ্যই সে বিষয়ে খুব ভাল ধারণা রাখতে হবে। শিক্ষার্থী যখন সে বিষয়ে জানতে চাইবে, তখন শিক্ষককে সে বিষয়ে দক্ষতার সাথে উত্তর দিতে হবে। তাই দক্ষতার কোন বিকল্প নেই।
Najninaktar Najnin ই-লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থী সকল প্রযোজন একটি জায়গায় পায় ডিজিটাল কনটেন্ট ও ভিডিও ক্লিপ এর মাধ্যমে।
MD. Sohel Rana জানা ও শেখা উভয়ের জন্যই আড্ডা অনেক জরুরি
Ay Jyoti ই-লানিং এর ক্ষেত্রে গ্রহীতাকে নিজেই একজন শিক্ষক এর ভূমিকা পালন করে যা শিখতে চাই তা সার্চ করতে হবে। এখানে সেবা দাতা আপনাকে বলে দিবে না আপনার কি শিখতে হবে।
Ibrahim Khalil ই-লার্নিংয়ের সুফল গ্রাম পর্যায়ে পরিচিত করে দিতে পারলে অভিভাবকরাও ভূল ধারনা হতে বেরিয়ে আসতে পারবে
ফারিহা মাহযাবিন ই- লার্নিং এর প্রচারনা সব চেয়ে ভালো ধাপ আপনার ঘর। আপনার বাচ্চা, ছোট ভাই বোন এদের কে সচেতন করতে হবে। উপকারী অপকারী দিক গুলো বোঝাতে হবে, এরা সচেতন হলে ই-লার্নিং আরো এক ধাপ এগিয়ে যাবে। বেসিকটা ছোট বেলায় ঘর থেকে শিক্ষা পেলে দেশ আর পিছাবেনা এগিয়ে যাবে।
Raju Ahmed ই-লার্লিং বিষয়ের প্রতিবন্ধকতার মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি দেখা যাবে সেটা হল অপব্যবহার । আমরা জাতি হিসাবে অনেক সৌখিন তাতে কোন অবকাশ নেই কিন্তু আমরা যে কাজটি করলে জীবনে ভাল কিছু হবে তার পিছনে তেমন ছুটতে পছন্দ করি না । তথ্য ও প্রযুক্তির মাধ্যমে বিশ্বের দরবারে মাথা উচু করে বাচা সম্ভব এবং ভাল কিছু করা সম্ভব । পরিবর্তনের ছোয়া সব খানে ব্যাপকভাবে বিস্তার লাভ করছে । বাংলাদেশ যতটূকু তাল মিলিয়ে চলা সম্ভব তাও হচ্ছে । তার মধ্যে ই-লার্লিং শিক্ষার ক্ষেত্রে অন্যতম ভুমিকা পালন করতে সক্ষম । এখন যদি সেই প্রযুক্তির সঠিক ব্যবহার এবং তার মূল্যায়ন নিশ্চিত করতে পারি তাহলে আমাদের আগামী প্রজন্ম বিশ্বের দরবারে অনেক সুনাম কুড়াতে সক্ষম
Nushrat Sultana পডকাস্ট হতে পারে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। সেইসাথে ভডকাস্ট with subtitle শ্রবণ প্রতিবন্ধীদের জন্য সহায়ক হবে।
Rana Raihan গ্রাহক এ সেবা দাতা কে অবশ্যই হাই ইন্টারনেট এর আওতাধীন হতে হবে।যদি ক্লাস করানোর সিস্টেম হয়।
MH Maruf ই লার্নিং ইন্ডাস্ট্রি আগামী ৫-১০ বছরের ভিতর ৫০০ কোটি থেকে ১০০০ কোটি টাকার ইন্ডাস্ট্রি তে দাঁড়াবে। এই এখন যারা সিরিয়াসলি নেবেন তারাই সফল হবেন
Najninaktar Najnin ভিডিও কনফারেন্সিং আবিসষ্কারের পর বর্তমান সময়ে শিক্ষক -শিক্ষর্থী আলাদা আলাদা জায়গা থেকেও সরাসরি কথা বলতে পারছে।
Ay Jyoti ই-লানিং এর প্রযুক্তি জ্ঞান থাকার সাথে অবশ্যই যে প্রযুক্তি ফোন বা কম্পিউটার অবশ্যই থাকতে হবে। শুধু প্রযুক্তি জ্ঞান দিয়ে ই-লানিং সম্ভব না। প্রযুক্তি জ্ঞান যতোটা জরুরি তেমন ভাবে প্রযুক্তি থাকাটাও জরুরি।
Hosna Khatun ই-লার্নিং হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট, ট্যাব কিংবা মোবাইল ফোনে কনটেন্ট ও নির্দেশনা দেওয়ার বিশেষ প্রযুক্তি, যা নিজের জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে দেয়।
Nushrat Sultana কিন্তু যারা সেবা গ্রহণ করবে তারা প্রযুক্তির জ্ঞান কতটুকু রাখে বা কতটুকু জানে তা দেখার বিষয়। বরং এটি চ্যালেঞ্জ করার মতো বিষয়।
Razib Ahmed মারুফ ভাই, ইলার্নিং এর বাজার বাংলাদেশে আগামি ৫ বছরে ১০,০০০ কোটি টাকা হবে। এটি এমন বিষয় যা সহজেই ছড়িয়ে পড়বে। ই-ক্যাব আর ই-কমার্স এর অভিজ্ঞতা থেকে বলছি।
আর আপনি একদম ঠিক বলেছেন যারা সিরিয়াস ভাবে নেবে তারাই জিতবে।
MD. Sohel Rana সোশাল এরিয়া যে শিখার একটা জায়গা এটা সম্পর্কে সকলকে বুঝতে হবে
Rabeya Yesmin সেবাদাতা কে জানতে হবে কোন অনলাইন মাধ্যমে ই-লার্নিং দেওয়ার ব্যাবস্থা করলে খুব সহজে সেবাগ্রহীতার কাছে পোঁছানো যাবে

আর সেবাগ্রহীতা কে জানতে হবে আসলেই ই-লার্নিং এর মাধ্যমে কিছু করা বা শিখা সম্ভব সাথে প্রযুক্তির ব্যাবহার টাও জানতে হবে
Najninaktar Najnin এক সময় ডিক্স বা সিডি দিয়েও শিক্ষা উপকরণের আদান -প্রদান হয়েছে।
NM Ritu Moni এখন মূল সমস্যা টা হল আমারা গ্রামের মানুষ ইন্টারনেট এর গতি স্লো হওয়াতে অনেক টা পিছিয়ে যাচ্ছি মনে হয়!
Sonia Sohana Seme যারা ছাত্র ছাত্রী পড়ান, তারা কিন্তু ই—লার্নিং কে ছড়িয়ে দিতে পারেন। আপনার যে কোন একটি লেকচার একবার রেকর্ড করে বেশ কিছু জনের মাঝে ছড়িয়ে দিলেই প্রচার পেয়ে যাবে। আবার একই সাথে কিভাবে কিসের দ্বারা এটি শোনা সহয তাও সবাই জেনে যাবে। প্রযুক্তির জ্ঞান বাড়বে।
Razib Ahmed ই-কমার্সে কি হয়েছিল? অনেক ছোট ছোট উদ্যোগ গড়ে উঠেছিল ফেইসবুকে এবং এক সময় আলিবাবার মত বড় কোম্পানি চিন্তা করলো বাংলাদেশের ই-কমার্স সেক্টরে ইনভেস্ট করতে হবে। পাঠাও এর ব্যবসা শুরু এই ই-কমার্স এর কুরিয়ার সার্ভিস দিয়ে, ফুডপান্ডা খাবার ডেলিভারি দেয়। কিন্তু আসল ভিত গড়ে দিয়েছে ছোট ছোট উদ্যোক্তারা।
Hosna Khatun আজকের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রেক্ষাপটে যোগ্য হিসেবে গড়তে ই-লার্নিং বেশি গুরুত্বপূর্ণ। কারণ, শ্রেণিকক্ষে বসে পড়ার বিষয়টি ভবিষ্যতে থাকবে না।’ সেদিন আর বেশি দূরে নয়
Raju Ahmed সার্চ ইংলিশে প্রায় ১৭ লক্ষ মেম্বার এখন কয়জন ভালো করছে সেটা দেখতে হবে আগে । আমার মনে হয় হাতে গুনা কয়েকজন ভাল করছে এবং অনেকে রাস্তায় আছে ।তবে এই হিসাবে কম না অনেক বেশি এবং সফলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।সার্চ ইংলিশ সারা জীবন বাংলাদেশে অসাধারন ভুমিকা পালন করতে সক্ষম। ই-লার্লং আরো বড় ক্ষেত্র বিষয়টা মাথা রাখা দরকার । এটার মাধ্যমে সেমন ভাল কিছু করা সম্ভব যদি সেই ব্যবহার অপব্যবহার করে তাহলে সেই ছাত্র বা ছাত্রীর লাইফ শেষ হয়ে যেত পারে । আমরা যখন যেদিকে যাই সেইদিকে একবারে ঢলে পড়ি
Rana Raihan ইই-লার্নিং কেন বেশি কার্যকর হবে? এক্টাই কারন মানুষ দেশ দিন দিন ডিজিটাল হচ্ছে এবং হবে।তাই ই-লার্নিং ছাড়া ডিজিটাল বাংলাদেশ ভাবা যায় না।
Razib Ahmed সার্চ সাড়ে ১৬ লক্ষ লোকের মধ্যে কত জন ভাল করেছে এটি গুরুত্বপুর্ন নয়। যা গুরুত্বপুর্ন তাহল মাত্র ৪ মাস নিয়মিত সময় দিয়েছে যারা তাদের মধ্যে কত জন ভাল করেছে? এর উত্তর হল শতকরা ১০০ জন। কারন তাদের সবাই অনেক এগিয়েছে এবং এর প্রমান সার্চ ইংলিশ গ্রুপের পোস্ট, কমেন্ট আর ভিডিও গুলো।
Najninaktar Najnin একজন শিক্ষক কে মনে করতে হবে পেশা শুধু বেঁচে থাকার জন্য নয়। পেশা হতে হবে উপভোগ্য এবং সৃজনশীল।
Rana Raihan যখন বাংলাদেশে জুতা আসে নাই তখন একটা কোম্পানি ভাবলো জুতার প্রচলন করবে কিন্তু তার সহসাথীরা বলল ওরা তো জুতাই চিনে না।কোম্পানি চলবে কিভাবে।তখন যদি সে তাদের কথায় কান দিত তাহলে কবে আমারা জুতা দেখতাম জানি না।তাই অনেকেই বলবে বাংলাদেশ এর ইন্টারনেট এর যে অবস্থা। বেশির ভাগ মানুষ ই গ্রাম্য।এদেশে ই-লার্নিং কাজ করবে না।এই গুজবে একদম কান দিবেন না।ই-লার্নিং চলতেছে।এবং দিন দিন আরো সহজ ও বিস্তৃত আকার ধারন করবে।
Moshiur Rahman Maruf internet browsing and searching skills
Raju Ahmed আমাদের সময়ের মূল্য দিয়ে এবং প্রযুক্তির সঠিক ব্যবহার করে এগিয়ে যেতে হবে । ই-লার্লিং হবে আমাদের নতুন শক্তি ,নতুন প্রজন্মের । পড়াশুনা আমরা করি জ্ঞান উরজনের জন্য এবং জানার জন্য । কোন সার্টিফিকেট উরজনের জন্য নহে । এই সার্টিফিকেট অর্জনের বেড়াজাল থেকে বেড়িয়ে আসতে হবে ।আমাদের দেশে বেকারত্ব হিসাব করা দুরুহ ব্যাপার হয়ে দাড়িয়েছে তার তেমন কোন কারন নেই একটা কারন আমাদের সার্টিফিকেট আছে ,জ্ঞান নেই । এই বেড়াজাল থেকে বেড়িয়ে আসতে না পারলে পুরা জাতিতে চরম মূল্য দিতে হবে ।
ফারিহা মাহযাবিন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা শিখতে হবে, প্রযুক্তির হাওয়াই গা ভাসিয়ে দিলে চলবেনা
Sg Saha বাস্তবতা হলো ই-লার্নিং এখন সময়ের দাবি। সময় যত এগুবে ই-লার্নিং এর জনপ্রিয়তা ও প্রয়োজনীয়তা আরো বাড়বে। প্রযুক্তির সাহায্য নিয়ে শেখার প্রবনতা অধিক বৃদ্ধি পাবে।
Sadia Akter E-learning is most powerful thing for learning anything from anywhere from anyone to the knowledge seeker.
&
For gaining learn from online or online based device, at first we have to know the basic knowledge of the device which through we can learn..
Moriam Ahmed The main obstacle of e learning is to negative thought of some bigoted people. If we can change their thinking then we can spread the benefit of this in every sector. From e learning we can manage different types of course like agriculture, housekeeping, professional, study based, different type of businesses course i mean to say huge type of courses we can arranged using YouTube channel, online classes, creating subjects related blogs etc. Which may very helpful for not only students but also, farmers, housewife, villages people, handicap people, and even thard gender people. But for we have to know how to use Internet for our development, we have to try to reach our idea to different part of our country. Because there are so many area Where's people doesn't know how to use Internet properly or how Internet is??
Hosna Khatun ই-লার্নিং কে কার্যকর ও জনপ্রিয় করতে চাইলে দেশের সর্বত্র ভালো ব্যান্ডউইথ. সহজলভ্য ও কম মূল্যে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সরকারী সহযোগীতা অনেক বড় ভুমিক রাখতে পারে।
Amuly Chandra Barmon ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এখন সরকারিভাবে প্রতিটি ইউপিতে ইন্টারনেট সেবা চালু হচ্ছে। প্রতিটি ইউপিতে ইন্টারেনট সেবা চালুর ফলে গ্রামের শিক্ষর্থীরা ই-লর্নিং এর মাধ্যমে শহরের সকল সুবিধা ভোগ করতে পারবে সেটা বেশী দূরে নয়।
Rodela Dopur Sorna Chy সেবা দাতা কে অবশ্য দক্ষ হতে হবে।প্রযুক্তি ছাড়া ই লানিং কল্পনা করা যায় না
Rana Raihan ই-লার্নিং কে কিছু মানুষ অপব্যবহার ও করতে পারে।যেমন কেউ একজন কোর্স শুরু করলো ওয়েব ডিজাইন এর।কিন্তু সে আদৌও এই বিষয় দক্ষ না।তাতে স্টুডেন্ট দের সময় ও টাকা নষ্ট হলো।টাকার চেয়েও বড় সমস্যা হলো ই ঐ স্টুডেন্টদের অনলাইনে কোর্সের প্রতি বিশ্বাস কমে যাবে।তাই এই দিকে ভালো করতে হলে দক্ষতার বিকল্প কিছুই নেই।
Razib Ahmed আপনারা যারা ইলার্নিং এর দিকে কিছু করতে চান তাদের উচিৎ এখন থেকে সময় দেয়া এবং সিরিয়াস ভাবে নেয়া। যে কোন বিচারেই দেশে ইলার্নিং এর সম্ভাব্য ইউজার অন্তত ১ কোটি আছে। গ্রামের কথা আপনাদের আপাতত চিন্তা করার দরকার নেই। আমি সার্চ ইংলিশ দিয়ে দেখাতে পেরেছি গ্রাম ও ছোট শহরের মানুষ চাইলেই অনলাইন এডুকেশনে যুক্ত হয়ে ইংরেজিতে উন্নতি করতে পারবে।
আপনারা শহরের ইউজারদের নিয়েই চিন্তা করুন। পরিবার, বন্ধ, আত্মীয় এদের দিয়েই শুরু করুন। স্মার্ট ফোন আর ফেইসবুক একাউন্ট তাদের সবার আছে। তাদের কিছু শেখানর চেষ্টা করুন।
Sadia Akter ই-লার্নিং কি শুধু অডিও নির্ভর নাকি ভিডিওযুক্ত হবে?
Rodela Dopur Sorna Chy অামরা যারা ইন্টারনেট এ নেট নিয়া ভুগতেছি এই সমস্যা অাগে সমাধান করা দরকার কারন গ্রাম অঞ্চলে এর প্রভাব বেশি।
Sadia Akter আমাদের ছোটবেলার জনপ্রিয় ই-লার্নিং মাধ্যম হল টিভিতে *মীনা* কার্টুন দেখে শেখা।
Rana Raihan ভাবি আপনার ছেলেটা কি করে সারা ই তো দেখি মোবাইল নিয়ে পড়ে থাকে। ওর তো ফিউচার শেষ।কে বলল আপনাকে ওর ফিউচার শেষ।আমি ই তো ওকে বলি অনলাইনে থাকতে।যেন প্রতিদিন সার্চ ইংলিশে ১০০ কমেন্ট। ছেলে আমার এখন ইংলিশ এ ভিডিও ও বানাতে পারে।আপনার ছেলে? না ওই আছে আর কি আম্ম আম্ম আম্ম।আচ্ছা ভাবি পরে কথা হবে।
বিঃদ্রঃ এমন ভাবিদের থেকে সাবধান।এবং আপনি ও এলার্ট থাকেন আপনার সন্তান কি শিখে।
Rodela Dopur Sorna Chy এই শিক্ষার মাধ্যম সবাই অংশ গ্রহনের সুযোগ রয়েছে তাই উন্নতি প্রুযক্তি ব্যাবহার করা গেলে দেশ ও এগিয়ে যাবে
Bhadra Kanta Sheel ই লার্নিং যে বাংলাদেশে ভাল করবে তার বাস্তব প্রমাণ হল সার্চ ইংলিশ এর সফলতা।
Rodela Dopur Sorna Chy সেবা দাতা ও গ্রহীতা কে ধেয্যশীল হতে হবে অনেকে অাছে অল্পতে ভেঙ্গে পড়ে? কস্ট করলে কেস্ট মিলে সো উভয়কে মনোযোগী হওয়া দরকার।
Rana Raihan অনেকে বাবা মায়ের দোষ দেই যে তারা হাতে ফোন দেখলেই বকা ঝকা করে।আচ্ছে বলেন কেন করবে না? সার্চ ইংলিশ, ডিএসবি,ম্যাথ ঢাকা, এই সব গ্রুপে এড হয়ার আগে আপনি ফোনে কি করতেন? ফান,মুভি,ব্লা ব্লা ব্লা।বাবা মাকে আপনি ফোন ইউজ করে কি নিজের কোনো ইম্প্রুভমেন্ট দেখাইছেন?অনেকে ইম্প্রুভ হলেও বাসায় শেয়ার করেন না। যারা ১৮+ তাদের বাবা মায়েরা ১৯ শতকের তারা কি করে বুঝবে আপনি মোবাইলে ইংলিশ প্রাক্টিস করেন।বুঝিয়ে বললে আর সমস্যা হবে না।আমি বিশ্বাস করি।
Rodela Dopur Sorna Chy নারীদের জন্য সবচেয়ে বেস্ট এই প্লাটফরম কারন অনেক পরিবার অাছে মেয়েদের বের হতে দেয় না তাই উন্নত প্রযুক্তি দ্বারা এগিয়ে যাওয়া সম্ভভ
Soma Rahman আমি মনে করি জানার আগ্রহ সৃষ্টি করতে হবে ছোট ছোট নাটিকা তৈরী করে।গ্রামে যেহেতু সবাই েমমোরীতে নাটক, সিনেমা গান দেখে থাকে তো প্রযুক্তির ব্যবহার যদি এভাবে দেখানো যায় তাহলে সবার জানার আগ্রহ বাড়বে আর ই লার্নিং ছড়িয়ে পড়বে গ্রাম থেকে গ্রামান্তরে।
Moriam Ahmed To established e learning successfully we have to increase internet accessibility. And obviously for this government would have to take some action so that we can provide this service to rural area. And obviously for this smartphone should be cheaper for availability .
Tanvir Ahmed সেবা দাতা ও গ্রাহকদের অবশ্যই অাইটির বেসিক ভাল থাকতে হবে।কারণ খুব সহজে একটি সেবা পৌছিয়ে দিতে ও অনেক গুলো কোম্পানির সেবা নিতে হয়। যেমন সার্চ ইংলিশের স্পোকেন বা ডিএসবির ওয়ার্কশপ করাতে হয় ১২ টা কোম্পানির সেবা নিয়ে।তাই অবশ্যই রাজিব ভাই ও টিমের সদস্যদের এই ১২ কোম্পানির টুকিটাকি অনেক কিছু জানতে হয়েছে।
Mojjammel Huqe ই লার্নিং এর সাথে প্রযুক্তির সম্পর্ক বিশাল। ই লার্নিং এর ক্ষেত্রে যেসব প্রযুক্তি জরিত তা হলো কম্পিউটার, স্মার্ট ফোন, ইন্টারনেট,
Mojjammel Huqe ই লার্নিং এর ক্ষেত্রে সেবাদান কারী ও সেবা গ্রহণকারী দুইজনের ই লাভ আছে। সেবাদান কারী নির্দিষ্ট বিষয়ে ই লার্নিং এর পদ্ধতি চালু করে অধিক লাভ করতে পারে।
Tanvir Ahmed বিভিন্ন অ্যাপ্স পরিচালনা, ওয়ার্ডপ্রেস,ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এই গুলো যত ভাল পারবে ততো ভাল হবে
Rodela Dopur Sorna Chy ই লানিং নিয়া যত বেশি পড়বে ততো বেশি উন্নতি হওয়া যাবে এর গুরুত্ব অপরিসীম তাই সবার উচিত কাজে লাগানো নিজেকে এগিয়ে নিয়া যাওয়া।অাজকে জন্য এখানে শেষ করলাম অামার অাড্ডা। ঘুম এসে দাড়িয়ে অাছে এবার ঘুমাবো বেঁচে থাকলে কাল দেখা হবে।ভালো থাকবেন সবাই।
Tanvir Ahmed বিশেষ করে টেক নিউজ ও ইলার্নিং এর নিউজ গুলোর অাপডেট রাখতে হবে।বেড টি এর পরিবর্তে বেড টেক গলাধকরণ করতে হবে😁
Komolini Sarker Tumpa E learning is very strongly related with technology. But the teacher or the presenter need to have much knowledge about the use of technology to make the content understandable and presentable to the learner. In case of learner they need a mobile,tab or laptop or PC and internet connection and basic knowledge to browse and go through the website to learn.
Sayka Jabin বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র।

সত্যি ই লার্নিং তাই মনে করিয়ে দিচ্ছে। ই-লার্নিং এর মাধ্যমে আমরা পুরো বিশ্বের যে কোন প্রান্ত থেকেই শিক্ষা গ্রহন করার সুযোগ পাচ্ছি আর তা সম্ভ করেদিচ্ছে পযুক্তির ব্যবহার।
Imran Hossen এখানে সেবা গ্রহিতার থেকে সেবা দাতার প্রযুক্তি জ্ঞান বেশি থাকা বাধ্যতামূলক। কেননা যে গ্রহন করবে তার একটি সাইট এ গিয়ে কোর্স সিলেক্ট করে নিবন্ধন করা অথবা লাইভ অনলাইন ক্লাস অংশ গ্রহণ করার প্রসেস টুকু জানলেই শুরু করতে পারবে কিন্তু সেবা দাতার পুরো বিষয়টির টেকনিক্যাল থেকে শুরু করে সব কিছুর সম্পর্কে জানতে হবে।যদি তার এই দিকের আলাদা লোকবল ও থাকে তবুও সঠিক পরিকল্পনা ও সেবা কার্যক্রম চালাতে এই বিষয়ে দক্ষতা লাগবেই।
source: ই-লার্নিং ও প্রযুক্তি জ্ঞান বিষয়ে আলোচনা

No comments:

Post a Comment