Razib Ahmed
25 October 2018
আড্ডা পোস্ট ২৫ অক্টোবর ২০১৮
আজকের টপিকঃ আলিবাবা
Mehadi Hasan আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
Bhadra Kanta Sheel আলিবাবা বিশ্বের অন্যতম বড় কম্পানি।
Bhadra Kanta Sheel আলিবাবার বিভিন্ন ছোট ছোট কম্পানি আছে।
Rabeya Islam আলিবাবার নাম আসছে আলিবাবা গল্প থেকে।
Obonty Aakhi জ্যাক ম্যা আলিবাবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন্
Helal Uddin আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
এবারেসটের মতো অটল এক ব্যক্তি।
Rabeya Islam এটি বিশ্বের বড় ই কমার্স মার্কেটপ্লেস।
Obonty Aakhi আলিবাবা অনলাইনে কংলোমারেট হিসেবে ব্যবসায় পরিচালনা করে
Bhadra Kanta Sheel আলিএক্স প্রেস আলিবাবার প্রডাক্ট।
Obonty Aakhi এটা একটা চীনা কোম্পানি
DK Farhad আলি থেকে প্রোডাক্ট আনতে অনেক ঝামেলায় পরতে হয়।
Bul Bul Ahammed Daraz থেকে নিতে পারেন। দারাজ এখন আলিবাবার অধীনে।
Mehadi Hasan আলিবাবা শুধুমাত্র অন্য বিজনেস কোম্পানি এর সাথে লেনদেন করে থাকে। কনজুমার বা সাধারণ লোকের সাথে লেনদেন করে না। সাধারণ লোকের সাথে লেনদেন বা প্রোডাক্ট বিক্রির জন্য আলীএক্সপ্রেস নামে আলিবাবার সহযোগী কোম্পানি আছে।
Obonty Aakhi জ্যাক ম্যা জীবনে অনেক ক্ষেত্রে ফেইল করেন তবুও তিনি তার স্বপ্নে অটল থাকেন
Sg Saha আলিবাবা অন্যতম সেরা স্টার্ট আপ কোম্পানী।
DK Farhad ব্যর্থতার পরেই সফলতা আসে।আলিবাবা তার এক দৃষ্টান্ত উদাহরন।
Mehadi Hasan আলিবাবা মূলত আলীবাবা হোল্ডিং লিমিটেড আন্ডার এ একটি ইকমার্স কোম্পানি। আলিবাবা হোল্ডিং ই কমার্স, খুচরা, ইন্টারনেট এবং এ আই তে তাদের বিজনেস আছে।
MD. Sohel Rana আমি গ্রামে থাকার কারনে রিফ্রেশ দিয়ে কমেন্ট গুলো দেখি। বাসার ভিতরে নেটের অবস্হা গুরুতর ভাই। তাই কমেন্টের উত্তর দিতে পারিনা।
Mehadi Hasan আলিবাবা এর মার্কেট ভ্যালু $231 billion dollar
Khorshed Alom Hridoy সব কিছু যখন মুখ ফিরিয়ে নেয় , তার পরে যে মানুষ সফল হতে পারে তার এক দিস্টান্ত উদাহরণ হল আলিবাবা.........।
Rabeya Islam আলিবাবা প্রথম ১৮ জনের গ্রূপ নিয়ে হোলসেল মার্কেট আলিবাবা শুরু করেন ১৯৯৯ সালে ডিসেম্বরে
Saiful Islam প্রথম কিন্তু ৫০,০০০$ নিয়ে পথ চলা।
brahim Khalil প্রাইমারিতে ২বার ফেল,
মাধ্যমিকে ৩বার ফেল,
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় ৩বার ফেল,
চাকরির ইন্টারভিউতেও ৩০বার ব্যর্থ,
পুলিশের পদের জন্য আবেদন করে ৩জনের চাকরি হয়েছিল,বাদ পরেছিলেন শুধু উনি,
হার্ভাড বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য ১০বার আবেদন করে প্রতিবারই ব্যর্থ....
হ্যা উনিই আলিবাবার প্রতিস্টাতা জ্যাক মা.
উনি যদি এত ব্যর্থতার পরেও সফল হতে পারেন তাহলে আমি/আমরা কেন পারবোনা?
MD Saim Hossain Sohel উনি চাকরি পাননি
Ibrahim Khalil কিন্তু চাকরি দিচ্ছেন
Rabeya Islam আলিবাবা গুগল,ইবে,আমাজন এদের সাথে প্রতিদ্বন্ধিতা করছে
Mizanur Rahman দুইশত দেশে সেবা প্রদানকরছে আলিবাবা। বিশ্বের বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এর তালিকায় রয়েছে আলিবাবা।
Mehadi Hasan আলিবাবা নামটি কিভাবে এসেছে? একদিন জাকমা সান ফ্রান্সিকোতে কফি শপে বসে কফি খাচ্ছিলেন আর আলিবাবা নামটি নিয়ে চিন্তা করছিলেন। ওয়েট্রেস কে জিজ্ঞেস করলেন আলিবাবা নামটি কেমন এবং তুমি জানো আলিবাবা কে? উত্তর এলো সে জানে এবং আলিবাবা সে পছন্দ করে । সে বলল open sesame অর্থাৎ চিংচিং ফাঁক । এরপর জ্যাক মা আর কয়েকজনকে জিজ্ঞেস করলো তারাও বললো আলিবাবা নামটি তারা জানে এবং এটি অনেক পপুলার নাম। অনেকেই এক নামে আলিবাবা নামটি চিনতে পেরেছে। জ্যাক মা আলিবাবা নামটি যে গ্লোবালি সবাই চিনতে পারবে সেটি বুঝতে পারলো। সেখান থেকেই সিদ্ধান্ত নিলো আলিবাবা নামটি রাখবে।
Sowrob Hossain আলিবাবার নাম নিতে হলে প্রথমত জ্যাকমার কথা মনে পড়ে ব্যার্থ জীবনে সে কিভাবে সফল হলো
Ay Jyoti আজ প্রথমে আলীবাবার বা দারাজ এর নাম শুনলাম। তাই দারাজ সম্পর্কে অনুমান করে কমেন্ট না করে। কমেন্ট পড়তেছি। কমেন্ট পড়ার মাধ্যমে অনেক কিছু জানার সুযোগ পেলাম।
Omar Khaium সবচেয়ে বড় ব্যাপার হল জ্যাক মা ইংরেজিকে ভালোভাবে আয়ত্তে এনেছিলেন। একসময় তিনি ইংরেজিতে কিছুদিন শিক্ষকতাও করেছিলেন। তিনি মূলত ইংরেজি শিখেই সফলতা অর্জন করেছিলেন। তিনি ই কমার্স চালু করেছিলেন। তিনি চাইনিজ হওয়া সত্বেও ইংরেজি পত্রপত্রিকা নিয়মিত পড়তেন
Md.Mohsin Miah Onek koste khob theke bolchi.amar prosno amra borabor desher TK dedishider hate tule dite moja pai .kicho lok benefited hocche subida nicche.kinto alibaba Daraz.com.bd ke kine nilo 300 Core TK diye eita ki BD kono company kine niye same kaj ta korte parto na .kosto hoy amra mukhe mukhe desh prem dekhai r bideshider brokari kori.parle kicho lok ei desh ta ke bikri kore dito kinto ta kore na ei jonno je tokhon r brokari business korte parbe na.
Ay Jyoti আলিবাবার জন্য জ্যাক মা চিরদিন থাকবে’
জ্যাক মা
বেশ কয়েক দিন ধরেই আলিবাবার প্রধান নির্বাহী জ্যাক মা সরে দাঁড়াচ্ছেন বলে গুঞ্জন ছিল। আজ সোমবার এক চিঠি লিখে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। চিঠিতে বলেছেন, আলিবাবা ছেড়ে দিচ্ছেন তিনি। আলিবাবার পক্ষ থেকে বলা হয়েছে, আলিবাবা বোর্ড অব চেয়ারম্যান পদে জ্যাক মার জায়গায় আসবেন প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল ঝাং। আগামী বছরের ১০ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন তিনি।
আলিবাবার এক বিবৃতিতে জানানো হয়, আগামী এক বছর নির্বাহী চেয়ারম্যান পদে দায়িত্ব চালিয়ে যাবেন মা। এ সময়ের মধ্যে ঝ্যাং তাঁর দায়িত্ব বুঝে নেবেন। অবশ্য ২০২০ সালের বার্ষিক শেয়ারহোল্ডারদের মিটিং পর্যন্ত আলিবাবা বোর্ডে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
আলিবাবার গ্রাহক ও বিনিয়োগকারীদের কাছে লেখা চিঠিতে জ্যাক মা লিখেছেন, আলিবাবাতে পরিবর্তনের বিষয়টি দেখায় যে ব্যক্তিগত নির্ভরতার জায়গা থেকে আলিবাবা করপোরেট গভর্নেন্সের পরবর্তী পর্যায়ে পৌঁছেছে।
জ্যাক মা লিখেছেন, ‘আলিবাবা আলোকবর্তিকা ড্যানিয়েল ও তাঁর দলের হাতে পৌঁছে দেওয়ার বিষয়টি শুরু করতে পারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। কারণ, তাদের সঙ্গে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে তারা প্রস্তুত। আমাদের পরবর্তী প্রজন্মের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রয়েছে।’
জ্যাক মা বলেছেন, আলিবাবা পার্টনারশিপে প্রতিষ্ঠাকালীন সহযোগী হিসেবে তাঁর ভূমিকা তিনি পালন করে যাবেন। আলিবাবা পার্টনারশিপ হচ্ছে ৩৬ জন জ্যেষ্ঠ নেতৃত্বের একটি দল, যারা প্রতিষ্ঠানটির লক্ষ্য, উদ্দেশ্য ও মূল্যবোধে বিশ্বাস করে।
জ্যাক মা তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে লিখেছেন, ‘আমি আবার শিক্ষার জগতে ফিরতে চাই। আমাকে এটা রোমাঞ্চিত করে। আমি এটা করতে ভালোবাসি।’
সংবাদমাধ্যম সিএনবিসিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান ডি এ ডেভিসন অ্যান্ড কোম্পানির বিশ্লেষক গিল লুরিয়া বলেছেন, মার জায়গায় ঝ্যাংকে বসানো আশ্চর্যের কিছু নয়। পাঁচ বছর আগে চেয়ারম্যান হয়েছিলেন তিনি। এখন তিনি ঝ্যাং, নির্বাহী ভাইস চেয়ারম্যান জো সাই, প্রধান আর্থিক কর্মকর্তা ম্যাগি ইয়ু ও অন্যদের জন্য জায়গা করে দিচ্ছেন। দীর্ঘদিন ধরেই তিনি সফলতার সঙ্গে আলিবাবা সামলেছেন। নিয়মতান্ত্রিক উপায়েই তিনি পদ ছেড়ে দিচ্ছেন।
লুরার মতে, জ্যাক মা সরে দাঁড়ালেও আলিবাবাতে খুব বেশি পরিবর্তন আসবে না। জ্যাক মা ছাড়া বিনিয়োগের বাইরে বিশ্বজগতের সঙ্গে তাদের যোগাযোগে পার্থক্য হবে সামান্যই। জ্যাক মা রঙিন ও ক্যারিশমাটির নেতা ছিলেন ওই যোগাযোগের বিষয়টি চলে যাবে। তবে আলিবাবার পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন আসবে না।
সাবেক ইংরেজি শিক্ষক জ্যাক মা ১৯৯৯ সালে আলিবাবা প্রতিষ্ঠা করেন। বর্তমানে তাঁকে চীনের সবচেয়ে ধনী ব্যক্তি বলে মনে করা হয়। ফোর্বসের তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ৬৬০ কোটি মার্কিন ডলার। চীনের হ্যাংঝোতে ই-কমার্স মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করা আলিবাবা পরে অন্য ব্যবসাক্ষেত্রে সফল হয়। ২০১৩ সালে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ান জ্যাক মা এবং জ্যাক মা ফাউন্ডেশনের অধীনে নানা দাতব্য কাজে সময় দিতে থাকেন।
গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসকে এক সাক্ষাৎকারে আলিবাবা থেকে সরে দাঁড়ানোর কথা বলেন জ্যাক মা। অবশ্য ৮ সেপ্টেম্বর আলিবাবার মালিকানাধীন সাউথ চায়না মর্নিং পোস্টে আলিবাবার এক মুখপাত্র টাইমসের প্রতিবেদনটিকে সঠিক নয় বলে দাবি করেন।
বিদায়ী চিঠির শেষে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা বলেছেন, ‘আমার প্রতিশ্রুতি, আলিবাবা কখনো জ্যাক মার জন্য ছিল না, কিন্তু জ্যাক মা চিরকাল আলিবাবার জন্য থাকবে।
Rabeya Islam জ্যাক মা প্রথম যখন চিন্তা করেছিলেন যে তিনি কিছু করবেন ইন্টারনেট এ তখন প্রথম তিনি একটি চায়না পেজ ওপেন করেন।এবং সেটি ফ্লপ হয়ে যায়।
Mizanur Rahman ১৯৯৫ সালে তিমি প্রথম ইন্টারনেট ব্যবহার করেন। নেটে তিনি প্রথম beer শব্দটি সার্চ করেন। মাত্র ৪ বছর ব্যবধানে তিনি আলিবাবা প্রতিষ্ঠা করেন। যদিও আলিবাবার আগে তিনি চীনের প্রথম ইন্টারনেট কম্পানি China Yellowpages প্রতিষ্ঠা করেন।
Md Momin Islam আলিবাবা একটা সফল স্টার্টাআপ হওয়ার পিছনে বড় ভূমিকা রেখেছে চিনের 140 কোটি জনসংখ্যা। বাংলাদেশের যেখানে 20 কোটি।
Mehadi Hasan আলিবাবার শুরুর পথটি মোটেও মসৃণ ছিল না। একদিকে ইন্টারনেট এর ধীর গতি অন্যদিকে চীন সরকারের নানা বাধা ছিল। এর মধ্যেও জ্যাক মা চেষ্টা চালিয়ে যান।
Mohammad Moniruzzaman আলিবাবার কোম্পানি ১১ নভেম্মর ১১ টাকার একটা বিশেষ অফার ঘোষনা দিয়েছে।এই ব্যপারে কেউ জানলে বিস্তারিত বলুন প্লিজ
Md Jewel Redwanul Islam ওয়েব সাইট না থাকলেও কি আলিবাবার এফিলিয়েট কাজ করা যায় ??
Mohammad Moniruzzaman মনে হয় ইউসি ব্রাউজার আলিবার।
Rodela Dopur Sorna Chy অামরা অালিবাবা থেকে কিভাবে সুযোগ সুবিধা পেতে পারি?
Ay Jyoti এটা প্রাইমারিতে দুইবার ফেল, মাধ্যমিকে তিনবার ফেল, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনবার ফেল, চাকরির জন্য পরীক্ষা দিয়ে ৩০ বার ব্যর্থ একজনের গল্প। চীনে যখন কেএফসি আসে তখন ২৪ জন চাকরির জন্য আবেদন করে৷ এর মধ্যে ২৩ জনের চাকরি হয়৷ শুধু একজন বাদ পড়ে, এটা সেই ব্যক্তিটির গল্প। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১০বার আবেদন করে ১০বারই প্রত্যাখ্যাত হওয়া এক মানুষের গল্প।
এতক্ষণ যার কথা হচ্ছে তিনি হলেন পৃথিবীর অন্যতম বড় অনলাইনভিত্তিক কোম্পানি আলিবাবা ডটকমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা। তাঁর জন্ম চীনের ঝেজিয়াং (Zhejiang) প্রদেশে। ফোবর্স ম্যাগাজিনের হিসেবে জ্যাক মা পৃথিবীর ২০ তম ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪১ দশমিক ৬ বিলিয়ন ডলার।
পড়াশোনা শেষে চাকরি পাচ্ছিলেন না জ্যাক মা। শেষ পর্যন্ত তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ানোর চাকরি পান। মাসে ১২ ডলার বেতন পেতেন জ্যাক। জ্যাকের এই পরিস্থিতি বদলাতে চীনের রফতানিমুখী ব্যবসায়ীদের সহযোগিতার জন্য একটি অনুবাদ কেন্দ্র চালু করেন। এই অনুবাদ কেন্দ্রের অংশ হিসেবেই জ্যাক জীবনে প্রথম যুক্তরাষ্ট্রে যান। বলা যায় এখান থেকেই তাঁর সফলতার গল্প শুরু। যুক্তরাষ্ট্র যেয়েই জীবন সম্পর্কে নতুন করে ভাবেন তিনি। যুক্তরাষ্ট্রে গিয়েই প্রথম জানতে পারেন ইন্টারনেট সম্পর্কে। জ্যাক নেটে বিয়ার সম্পর্কে তথ্য জানতে সার্চ করলেন। কিন্তু তিনি দেখলেন, ইন্টারনেটে কোনো তথ্যই চাইনিজ ভাষাভাষীদের জন্য নেই। এমনকি চীন নিয়ে কো্নো তথ্যই নেই!
এবার দেশে ফিরে জ্যাক নতুন একটি কোম্পানি খুলে বসলেন। একটি ওয়েবসাইট নির্মাণ করে রফতানিমুখী চীনা কোম্পানিগুলোর তথ্য প্রকাশ করতে শুরু করলেন। জ্যাক মার ওই ওয়েবসাইটটিকে বলা হয় চীনের প্রথম ইন্টারনেটভিত্তিক ব্যবসায় প্রতিষ্ঠান। কিন্তু ওই ওয়েবসাইটটি ব্যবসায় করতে পুরোপুরি ব্যর্থ হয়। এর চার বছর পর জ্যাক মা আলিবাবা নামের নতুন একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই কোম্পানিটিই বর্তমান বিশ্বে ই-কর্মাসের সফলতার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে ! জ্যাক মা যখন প্রথম আলিবাবা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন, তখন তিনি তার ১৭ জন বন্ধুকে বাসায় ডাকেন। তাদের সঙ্গে তিনি তাঁর আইডিয়ার কথা শেয়ার করেন। কিন্তু সবাই তাঁর এই আইডিয়াকে ‘স্টুপিড আইডিয়া’ বলে চলে যায়। পুরো রাতজুড়ে জ্যাক মা তার উদ্যোগের ব্যাপারে চিন্তাভাবনা করেন এবং পরেরদিন সিদ্ধান্ত নেন যে এই কাজটি তিনি করবেনই।
Mohammad Asadur Rahman জ্যাক মা এর মত নিজের স্বপ্ন নিয়ে কাজে লেগে থাকতে পারবেন কে কে??
Mohammad Asadur Rahman Ibrahim Khalil দোয়া এবং শুভকামনা রইলো আপনার জন্য।
তবে এই ক্ষেত্রে মূল সমস্যা হলো টাকা ইনকাম না হলে মাঝপথে ছেড়ে দেয়,পরে স্বপ্ন আর বাস্তবায়ন হয় না।
Ibrahim Khalil বিজনেসে প্রতিকূলতার সাথে লড়াই করতে হয় তা আমার বাবাকে দেখে প্রতিনিয়ত শিখছি
Ay Jyoti ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে খুব বেশি কিছু না জানলেও কীভাবে ই-কমার্স বাণিজ্যের গুরু হয়ে উঠলেন জ্যাক মা? এই প্রশ্নটির উত্তর দিয়েছেন তার শুরুর দিকের এক সহকর্মী পোর্টার এরিস ম্যান। এরিস ম্যান বলেন, জ্যাক খুব ভালো বক্তা। ও নিজের স্বপ্নগুলো সকলের মধ্যে খুব সহজেই ছড়িয়ে দিতে পারে। জ্যাক আমাদের সবসময় বলত, আমরা সবাই তরুণ এবং কখনোই নিজেরা লড়াই থেকে সটকে পড়ব না। তবে জ্যাক মা সফলতার অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন, মানুষের সমস্যা সমাধানের প্রতি তাঁর আগ্রহকে। তিনি চীনের ব্যবসায়ীদের সমস্যা সমাধান করতে চেয়েছিলেন। আর এই উদ্দেশ্য সফল করার মাধ্যম হয়েছে তথ্যপ্রযুক্তি।
জ্যাক মা জীবনে এতবার ব্যর্থ হওয়ার পরও বড় হওয়ার, প্রতিষ্ঠিত হওয়ার আশা থেকে বিন্দু মাত্র পিছপা হননি। অবিরাম চেষ্টা চালিয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন। যে জ্যাক মা চাকরির জন্য ৩০ বার প্রত্যাখ্যাত হয়েছিলেন সেই জ্যাক মার প্রতিষ্ঠান আলিবাবা ডটকম চীনে নতুন করে ১৪ মিলিয়ন চাকরি তৈরি করেছে। অনেক বাধা এসেছে, লোকে পাগল বলেছে। জ্যাক মা আশাহত হন নি। তিনি চলেছেন আপন গতিতেই৷ দৃঢ় প্রতিজ্ঞা, কঠোর পরিশ্রম এবং গ্রাহকদের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ার কারণে জ্যাক মা আজ সফলতার শীর্ষে।
Mehadi Hasan আলিবাবার জ্যাক মা ইন্টারনেট এর সাথে যখন পরিচিত হন তখন তিনি চীন সম্পর্কে সাইট এর খোঁজ করতে থাকেন। কিন্তু তিনি দেখলেন যে চীন সম্পর্কে কোনো ভালো সাইট নেই। এরপর তিনি চিনা পেজ নামে একটি ওয়েবসাইট খুলেন যেখানে চীন দেশের প্রোডাক্ট ছিল। এই ওয়েবসাইট জনপ্রিয়তা পায় এবং চীন সরকার তাকে বলে যে আমরা তোমাকে সাহায্য করবো তোমার সাইট এর আর্থিক ব্যাপারে। কিন্তু জ্যাক মা দেখলেন যে সরকার সাহায্য করছে ঠিকই কিন্তু সাইট এর নিয়ন্ত্রণ তারাই নিয়ে নিচ্ছে। তখন জ্যাক মা সাইট এর দায়িত্ব ছেড়ে চলে যান
Rodela Dopur Sorna Chy ধন্যবাদ ভাইয়া। এখন অামরা অালিবাবা থেকে পোডাক্ট কিভাবে নিতে পারবো এর কি অ্যাকাউন্ট খোলা লাগবে?
Mehadi Hasan Rodela Dopur Sorna Chy ji apu account খুলতে হয়। কিন্তু আলিবাবা থেকে আপনি খুচরা আকারে কিছু কিনতে পারবেন না। কারণ আলিবাবা ডট কম শুধুমাত্র অন্য বিজনেস প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে পাইকারি বিক্রির জন্য। আপনি অ্যালীএক্সপ্রেস থেকে খুচরা কিনতে পারবেন। তবে সেখান থেকে প্রোডাক্ট আসতে সময় লাগে।
Ayman Shahat ধন্যবাদ স্যার আজকের এত ভাল একটি টপিক্স সিলেক্ট করার জন্য।
আলিবাবা এখন বিশ্বের অন্যতম একটি সফল অনলাইন মার্কেটপ্লেস। চাইনিজ বংশদূত জ্যাক মা এর প্রতিষ্ঠাতা।
Md Daloare Hossain আলিবাবা ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
Md Daloare Hossain আলিবাব একটি বহুজাতিক ই-কমার্স, রিটেল, ইন্টারনেট, টেকনোলোজি বিক্রয়কারী কোম্পানি।
Md Daloare Hossain B2B & B2C ব্যবসায়ীক প্রতিষ্ঠান
Nur Alam আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক ম্যা’র জন্ম ১৯৬৪ সালে
MD Sheikh Barkat Ali তিনি আমাদের রুল মোডেল...বেকারদের তার থেকে শিক্ষা নেওয়া দরকার..
Nur Alam জ্যাক মা পশ্চিম চীনের হোয়াং ঝু প্রদেশে জন্মগ্রহণ করেন
Nur Alam জ্যাক মা বর্তমানে চীনের শীর্ষ ধনী ব্যক্তি
Md Daloare Hossain জানুয়ারি ২০১৮,আলিবাবা দ্বিতীয় এশিয়ান কোম্পানি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কেট মূল্য অতিক্রম করে।
Nur Alam ছাত্র হিসেবে জ্যাক মা মোটেও ভাল ছিলেন না। জাতীয় কলেজ ভর্তি পরীক্ষায় দুইবার ফেল করেছিলেন
MD Sheikh Barkat Ali আমাদের অনেকে বিসিএসের পিছনে দৌড়িয়ে বয়স শেষ করে ফেলছে অথচ তারাও কিছু করলে দেশে বেকার থাকত নাহ😎
Ay Jyoti আজকের আডডা টপিকটা অতুলনীয়, অসাধারন আলিবাবা, জ্যাক মা সম্পর্কে অনেক জানতে পারছি। আর অনেক বেশি অনুপ্রাণিত হচিছ। সাফল্য অর্জন করতে চাইলে হাজার ব্যর্থতার পরও থেমে না থেকে চেষ্টা করে যাওয়া।
Nur Alam হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১০ বার আবেদন করেছিলেন, কিন্তু প্রতি বারই তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল।
Md.Mayeen Uddin Yes,Now Alibaba is Big successful business name in the wold,Alibaba is a big online shop,Already they are doing business in Bangladesh E-Commerce Business,they are trying best online business hole in world not only Bangladesh,we can get lot of inspiration from Alibaba,If anyone try to honestly obviously they can do change anything if they will be honest always,Also You all needed dedicated for every moments,I just try to be honest in my every attempt,i got lot of inspiration from 2016 E-Cab Eid Adda ,Thanks Razib Ahmed Sir For giving Us Search English & DSB Group..
Niloy Sarwer জ্যাক ম্যার প্রতিটি উক্তি আমাদের নতুন প্রজন্মের কাছে অনুকরনীয় হয়ে থাকবে।
Nur Alam মজার তথ্য হল, ৯০'র দশকে জ্যাক মা ইন্টারনেটে প্রথম যে কীওয়ার্ড লিখে সার্চ দিয়েছিলেন, সেটি ছিল 'beer'। আর এরপর তিনি এরসাথে 'china' লিখে আবার সার্চ দেন এবং কিছু খুঁজে পাননি। আর এরপরই তার মাথায় ইন্টারনেট ভিত্তিক ব্যবসার ধারণা আসে।
Md Daloare Hossain আলিবাবার সদরদপ্তর হাঞ্জো, যেজিয়াং, চীন।
Sanjana Mitula আলিবাবা হলো উৎসাহের অপর নাম। ই-কর্মাস জগতে যার নাম এখন শীর্ষে অবস্থান করছে
Sumon Mahmud আলিবাবা একটি বহুজাতিক ই-কমার্স, রিটেল, ইন্টারনেট, টেকনোলোজি বিক্রয়কারী কোম্পানি যেটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ক্রেতা-ব্যবসায়ী-পন্য ক্রয় বিক্রয় ওয়েব পোটাল এর মাধ্যমে সেবা প্রদান করে থাকে। এটি বিশ্বের শীর্ষ ১০টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে একটি। জানুয়ারি ২০১৮,আলিবাবা দ্বিতীয় এশিয়ান কোম্পানি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কেট মূল্য অতিক্রম করে। আলিবাবা এখন বিশ্বের নবম মূল্যবান ব্যান্ড।দুইশত দেশে সেবা প্রদানকারী আলিবাবা এখন বিশ্বের বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান।(collected by Wikipedia)
Nur Alam ভবিষ্যতে অ্যাপলের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে জ্যাক ম্যা’র, তিনি আলিবাবার আলিপে ও অ্যাপলের অ্যাপলপে যেন একসাথে কাজ করতে পারে সে বিষয়টি নিয়ে অ্যাপলের প্রধান নির্বাহীর সঙ্গে আলোচনা করছেন।
Shawon King B2B ব্যবসাই এখন আলিবাবা বিশ্বজুরে অনেক বড় অনলাইন প্লাটফর্ম। তাই আমি এই প্লাটফর্মের মাধ্যমে অনেক কিছু জানতে পারি এবং ক্ষুদ্র কিছু করা সুযোগ হয়। এত সুন্দর একটা অনলাইন বিজনেস প্লাটফর্ম করার জন্য জ্যাকমা ও আলিবার সবাইকে জানাই অনেক ধন্যবাদ।
MD Sheikh Barkat Ali সবার মেধা সব সময় কাজ করে না বা কাজে লাগাদে পারে না এটা আমরা তাকে দেখলেই বুজতে পারি তিনি বেশ কয়েতবার অকৃতকার্য হয়েও এমন মেধা বা কাজ দেখিয়েছেন যা কিনা এখন শিক্ষতদের চাকুরির সুযোগ হয়েছে...তাই যারা বলেন পারব না তাদের শিক্ষা নেওয়া দরকার..
MD Sheikh Barkat Ali তিনি সত্যিই জিবন্ত কিনবদন্তি তিনি বেচে থাকবেন আমাদের অকৃতকার্যদের এবং বেকারদের রিদয়ের গহিনে 😂 তাকে নিয়ে আমাদের গর্ব। তার কথা মনে করে কেউ অনুপ্রনা নিয়ে কিছু করা শুরু করলে সরকারি সোনার হরিন নিতে মারামারি করা লাগবে না বরং হরিনের একটা খামার দেওয়া যাবে সেখান থেকে আমরা নিজেরাই হরিন মানুষকে দিতে পারব...😎
Biplob Kishore Deb ২০১৭ সালের ১১ নভেম্বর তারিখে (চিনে যেটা বার্ষিক ‘সিঙ্গেল’স ডে’ নামে পরিচিত) আলিবাবা মাত্র ২৪ ঘন্টায় রেকর্ড ২৫.৪ বিলিয়ন ইউএস ডলার মূল্যের পণ্য বিক্রয় করে দেশটিতে। বিক্রির দিক থেকে সংখ্যাটা অ্যামেরিকার সবচেয়ে বড় দুটি শপিং দিবস ‘ব্ল্যাক ফ্রাইডে’ ও ‘সাইবার মানডে’ এর থেকেও চার গুন বেশি।
Nur Alam জ্যাক ম্যা একবার KFC তে চাকরির জন্য আবেদন করেছিলেন, ২৫ জনের মধ্যে তিনি বাদে ২৪ জনেরই চাকরি হয়েছিল
MD Sheikh Barkat Ali একটু ক্রিটিক্যালি চিন্তা আর অভিজ্ঞতা আমাদের নিয়ে যেতে পারে সর্বচ্চ শেখরে।
Helal Uddin দুরদর্শি দৃস্টি ও বড় চিন্তাধারা নিয়ে সটিক লক্ষ নিয়ে।লেগে থাকলে সফলতা ইজি আসে।যেমন আলিবাবা।
Tesa Tesa well,It's my first day of adda topic, I try to read all comments under this topic, and gather huge info of Alibaba,
Md.Mayeen Uddin আলিবাবা ১৯৯৯ সালে চালু হয়।আলিবাবা ডটকম বিশ্বব্যাপী পাইকারি বানিজ্যের জন্য নেতৃত্বস্থানীয় প্লাটফর্ম।আলিবাবা বিশ্বজুড়ে কোটি কোটি ক্রেতাদের এবং সরবরাহকারীদের পরিবেশন করে আলিবাবা।
Arfan Rahim জ্যাক মা রিজাইন নিয়ে নিয়েছেন!আলিবাবা থেকে
Md.Mayeen Uddin আলিবাবা ১৯৯৯ সালে চালু হয়।আলিবাবা ডটকম বিশ্বব্যাপী পাইকারি বানিজ্যের জন্য নেতৃত্বস্থানীয় প্লাটফর্ম।আলিবাবা বিশ্বজুড়ে কোটি কোটি ক্রেতাদের এবং সরবরাহকারীদের পরিবেশন করে আলিবাবা।
Nur Alam ১৮ জন সহপ্রতিষ্ঠাতাকে সঙ্গে নিয়ে জ্যাক ম্যা তার নিজের বাসায় আলিবাবার যাত্রা শুরু করেছিলেন
Shobuj Ahammed প্রাইমারিতে ২,বার ফেল,
মাধ্যমিকে ৩,বার ফেল,
বিশ্ববিদ্যালয়েরভর্তি পরিক্ষায় ৩,বার
ফেল,
চাকরির জন্য পরিক্ষা দিয়ে ৩০,বার ব্যর্থ
হয়েছি আমি।
চীনে যখন কেএফসি আসে তখন ২৪ জন
চাকরির জন্য আবেদন করে৷
এর মধ্যে ২৩ জনের চাকরি হয়৷
শুধুমাত্র একজন বাদ পড়ে, আর সেই ব্যক্তিটি
আমি৷
এমনও দেখা গেছে চাকরির জন্য পাঁচ জন
আবেদন করেছে তন্মধ্যে চার জনের চাকরি
হয়েছে বাদ পড়েছি শুধুই আমি৷
প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যানই দেখেছি
আমি৷
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য
১০বার
আবেদন করে ১০বারই প্রত্যাখ্যাত হয়েছি৷
.
এতক্ষণ যার কথা বলেছি তিনি হলেন
পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক
কম্পানি আলিবাবা ডটকমের
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা৷
তার জন্ম চীনের জিজিয়াং প্রদেশে৷
ফোবর্স ম্যাগাজিনের হিসেবে জ্যাক মা
পৃথিবীর ৩৩ তম ধনী ব্যক্তি৷
তার মোট সম্পদের পরিমাণ ২১ দশমিক ৬
বিলিয়ন ডলার৷
.
জ্যাক মার জীবনে এতবার ব্যার্থ হওয়ার
পরও
বড় হওয়ার,প্রতিষ্ঠিত হওয়ার আশা থেকে
বিন্দু
মাত্র পিছপা হন নি৷
অবিরাম চেষ্টা চিলিয়ে তিনি আজকের
অবস্থানে এসেছেন৷
যেই জ্যাক মা চাকরির জন্য ৩০ বার
প্রত্যাখ্যাত হয়েছিলেন সেই জ্যাক মার
প্রতিষ্ঠান
আলিবাবা ডটকম চীনে নতুন করে ১৪
মিলিয়ন চাকরি তৈরি করেছে৷
জ্যাক মা যখন আলিবাবা প্রতিষ্ঠা করেন
তখন সবাই তাকে পাগল বলত৷
টাইম মেগাজিনে জ্যাক মা কে পাগল
জ্যাক বলে অভিহিত করেছিল৷
কিন্তু জ্যাক মা আশাহত হন নি৷
তিনি চলেছেন আপন গতিতেই৷
.
আমাদের মত যুবকদের সামনে রয়েছে
অফুরন্ত
সময়৷
আর সেই সময়কে কাজে লাগিয়ে আমরাও
হতে পারি পৃথিবী বাসির কাছে অনুসরণীয়
ব্যাক্তি৷
নিজেকে
উদাহরণের প্রতীক হিসেবে গড়ে তুলতে
পারি৷
পরিশেষে জ্যাক মার একটি বিখ্যাত উক্তি
দিয়ে শেষ করতে চাই৷
তিনি বলেছিলেন
"আমার মনে হয় পাগল হওয়াই ভাল৷
আমরা পাগল কিন্তু নির্বোধ নই "
Md Daloare Hossain আলিবাবার অধিনস্ত কোম্পানি গুলো Alibaba.com, Guangzhou Evergrande Taobao F.C. ,
Taobao , Tmall , UCWeb ,
Daraz, AliExpress , Juhuasuan.com, 1688.com, Alimama.com, Ant Financial , Cainiao, Lazada,
Youku Tudou, Alibaba Cloud
Md Daloare Hossain বিকাশের ২০% শেয়ার কিনে নেয় আলি পে
Sufia Akter আলীবাবা কোম্পানি এখন বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে যার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
Sufia Akter আলীবাবা গঠিত হয় ১৯৯৯ সালে যার কার্যক্রম ২০০টি দেশে বিস্তৃত এবং এর ইমপ্লয়ি সংখ্যা প্রায় ৬৬, ৪২১ জন।
Sufia Akter আলীবাবার বিভিন্ন শাখা রয়েছে, টাউবাউ ডট কম টি মল ইত্যাদি আলীবার ওয়েবসাইট এছাড়া বর্তমান যে আলী এক্সপ্রেস, দারাজ আমরা দেখতে পাই তা আলীবাবা কোম্পানির অংশ।
Moshiur Rahman Maruf চীনের বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর একটি কিনে নিয়েছে।
বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের সুপরিচিত ই-কমার্স প্রতিষ্ঠান 'দারাজ' এর একশো ভাগ শেয়ারই কিনেছে আলিবাবা।
দারাজ প্রতিষ্ঠিত হয়েছিল ২০১২ সালে পাকিস্তানে। এটি মূলত অনলাইন মার্কেটপ্লেস হিসেবে কাজ করে, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা বিক্রি করতে পারে। দারাজ পরে বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলংকা এবং নেপালেও তাদের ব্যবসা সম্প্রসারণ করে।
এটির পেরেন্ট কোম্পানি ছিল রকেট ইন্টারনেট। জার্মান এই কোম্পানিটি মঙ্গলবার জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় তাদের পুরো ব্যবসাই তারা আলিবাবা'র কাছে বিক্রি করে দিয়েছে।
বাংলাদেশে আলিবাবা'র মতো ইন্টারনেট জায়েন্টের প্রবেশ নিয়ে অবশ্য স্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
Sufia Akter জ্যাক মা জীবনে নানা ব্যর্থতাকে পাড়ি দিয়ে আজকের এই অবস্থানে। ১৯৯৫ সালে জ্যাক মা সর্বপ্রথম চায়না পেজ নামে একটা ওয়েবসাইট খোলেন। আস্তে আস্তে এটা সফল হতে থাকে এবং ৮ লাখ ডিলার ইনকাম করেন যার প্রতি সরকারের নজর পড়ে এবং পরবর্তিতে তাকে সরকারকে হস্তান্তর করতে হয়। কিন্তু তারপরও তিনি থেমে যান শুরু করেন নতুন করে।
Sufia Akter আলীবাবা কোম্পানির নামটি জ্যাক মা নির্বাচন করেন, আলীবাবা নামক বিখ্যাত গল্প থেকে। যেখানে আলীবাবা চরিত্রটি নানা সমস্যার মধ্যেও সফল হয়েছিল আর আলীবাবা নামটি সকলের কাছে ছিল পরিচিত তাই তিনি তার কোম্পানির নাম রাখেন আলীবাবা।
Nur Alam আলিবাবার বাংলাদেশ অফিস
House#43/jha,Road No. 6, Sikder Real Estate, Hazaribagh, Dhaka-1209, 1209
Sufia Akter জ্যাক মার ছিল ইংরেজির প্রতি গভীর অনুরাগ তাই তিনি তাদের দেশে আসা টুরিস্টদের সাথে ঘুরে ইংরেজি শেখার চেষ্টা করেন। তিনি ইংরেজি শিখার জন্য তিনি একটা স্কুলেও ভর্তি হন। তিনি ৪ বার ফেল করতে করতে তারপর পাশ করেন। তিনি ১৯৮৮ সালে বি এ পাশ করেন।
Sufia Akter জ্যাক মা তার জীবনে চাকরীর জন্য অনেক চেষ্টা করেছেন তিনি ৩০ বার চাকরী থেকে রিজেক্ট হয়েছেন। কে এফ সি তে চেষ্টা করেছেন সেখানেও রিজেক্ট, হার্ভাড ইউনিভারসিটিতে ১০বার রিজেক্ট হয়েছেন। তারপর তিনি তার এক বন্ধুর সাথে ইন্টারনেটের মাধ্যমে শুরু করেন তার পথচলা।
Sufia Akter চীনে ১১ ই নভেম্বর সিঙ্গেল ডে নামের একটি দিবস পালিত হয় যেখান থেকে আলীবাবা বিশাল লাভবান হন তাদের পন্যে বিক্রির মাধ্যমে, তাই প্রতিবছর এ দিনটিকে ঘিরে আলীবাবার থাকে বিশাল প্রস্তুতি।
Saiful Islam Khan আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা'র স্পিচ পৃথিবীর অন্যান্য ব্যাক্তিদের স্পিচের তুলনায় আলাদা । বলা হয়ে থাকে ওখানে উপস্থিত না থাকলে কেউ বলতে পারবে না তার স্পিচ আসলে কেমন ছিল ।
স্বয়ং ক্লিনটন সাহেব নিজেই আগ্রহ করে একবার জ্যাক মা'র স্পিচ শুনতে গিয়েছিলেন এবং জ্যাক মা'র পরে তাকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়েছিলেন ।
Nazmun Nahar Nupur Jack ma is a founder of world best e-commerce industry Alibaba. Alibaba is a china e-commerce institution. It has various branches and own money payment app called Ipay. Alibaba is also want to invest in worldwide e-commerce sector. Few days ago Alibaba paid share in Bangladeshi e-commerce market Daraj.com. Various product are decorated in this store. More than 55000 employees works in this group.
Jack ma who is a founder of this group, in past, he was an ordinary person in china. He lived a small village called Hangjo which is famous for travelling or tourism area. So in every year a lot of tourist visit this area. Jack ma in birth name was Ma Yuan helped others tourist to guide that area. From tourist he knew English and gradually he required a good skill in English. He was not a good students at all. He failed SSC two times but he never stopped his hard working. He did not get chance to read 3 times in a world famous University but he completed his graduation and post graduation lately. In the searching time of job, he appeared many exams but alas he was undone! He said that in KFC centre only without he all of 25 persons got chance to work. There was 26 candidates. For shortage he mistake police officer job. But he never disappointed. He always try to work hard and do best in every moment.
However in the year of 33 jack ma first used computer in USA hotel and learned something he first search 'bear'. But he never saw any china bear in this google search. Then he took decision to do something in online. So he established one but it was getting lost. Again he started new one, bit it was also fall down. Finally he started his e-commerce business named alibaba with some of his colleagues in his home. And gradually it did success for jack ma.
Jack ma is a interesting and well manner person. He always tries to keep his employees in satisfaction and comfortable. He works with them and many times takes various critical decision for surviving with another business in this competition business world. In 10 september he recoiled the post of head executive officer.
He is a rich man in not china but also in the world. He wants to work for student, Education and remote corners pupils. He wants to help other and in various platform.
He visited various countries and met various People. He also met Donald Trump and both liked one another very much. Really jack ma is best person in this world. Long live Jack ma.
source: আলিবাবা নিয়ে আলোচনা
No comments:
Post a Comment