উদ্যোক্তা হিসেবে আপনাকে যে ভাবনাগুলো বদলাতে হবে - Nisha Jahan

একজন উদ্যোক্তা হিসেবে যে চিন্তা ভাবনা গুলো বদলাতে হবে
Nisha Jahan
5 April 2018

একজন উদ্যোক্তা হলেন সাহসী যোদ্ধা আপনি নতুন কিছু করতে যাচ্ছেন মানে আপনি যুদ্ধে যাচ্ছেন । এখানে আপনি যুদ্ধে জয়ী হতে পারেন আবার পরাজয়ও হতে পারেন । এ যুদ্ধে নামতে গেলে আপনার সাহস এর প্রয়োজন একজন উদ্যোক্তার সৎ সাহস তাকে সফল হতে সাহায্য করে । বর্তমান আমাদের দেশে একজন উদ্যোক্তা মানসিক বা আর্থিক কোন সাহায্য পায় না । তার উপর বাস্তব জ্ঞান না থাকার কারনে অনেকে সফলতা পায় না । সবচেয়ে বড় সমস্যা আমাদের সমাজের প্রচলিত কিছু কথা , ভুল চিন্তা ভাবনা যা একজন উদ্যোক্তা সফল হওয়ার আগেই সমস্যায় ফেলে দেয় ।
আজ্ আমি সে বিষয় নিয়ে আলোচনা করবো ।

অল্প দিনেই সফল হওয়ার মানসিকতা ঃ আমাদের সবার মাঝে রাতা রাতি বড় মানসিকতা থাকে জার কারনে আমরা শর্টকাট রাস্তা খোঁজার চেষ্টা করি । কিন্তু আমরা এইটা ভুলে যাই যে সফলতার আর ১ টা দিক আছে তা হলো ব্যর্থতা । আসলে সফল হতে হলে আপনাকে ১ টা ধাপ এর মাঝে দিয়ে যেতে হবে । যার প্রথম দিকে থাকবে ভুল ও ব্যর্থতা তারপর আপনি পাবেন সফলতা । আর এইভাবে যে সফলতা পাবেন তার পথ হবে দীর্ঘ । সফলতা কোনো পাহাড় না এক জায়গাই থাকবে । সফলতা একটা চলমান প্রক্রিয়া এটা আপনাকে ধরে রাখতে হবে । সফলতার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই এই জন্য আপনাকে অবশ্যয় পরিশ্রম করতে হবে ।

ঘর থেকেই কোটিপতি হওয়া ঃ আমাদের চারপাশ থেকে আমারা শুনতে পারি যে ঘরে বসে লাখ টাকা উপার্জন করা যায় । কথা টা আসলে যে ভাবে বলা হয় সে রকম না । আর ই-কমার্স ব্যবসার ক্ষেত্তে এটা কখন সম্ভব না । কিছু মানুষ নিজের ঘরে বসে কাজ করেন তারা কাজ জানেন আর তাদের কাজের ক্রেতা ঠিক করেছেন বলেই তারা হয়তো ঘরে বসে কাজ করে রোজগার করছেন। আর কোন ব্যবসা ঘরে বসে করা যায় না । ই-কমার্স ব্যবসার ক্ষেত্তে এ স্বপ্ন দেখা ভুল । ব্যবসায় করার জন্য অবশ্যয় আপনাকে পণ্য কিনতে হবে আবার প্রমোশন চালিয়ে বিক্রি করতে হবে এবং ভোক্তার কাছে পৌঁছে দিতে হবে। আর এই কাজ গুলো কখনই ঘরে বসে করতে পারবেন না ।

যে কোন ভাবেই হোক পণ্য বিক্রি ঃ ব্যবসা করলে পণ্য বিক্রি করতে হবে এটাই নিয়ম । আর পণ্য বিক্রি নিয়েই তো ব্যবসা । তার মানে এই না পণ্য বিক্রি করতেই হবে লাভ হতেই হবে । সবার প্রথম আপনাকে মাথাই রাখতে হবে ব্যবসা আল্পদিন এর জন্য না অবশ্যয় দীর্ঘদিনের জন্য । এজন্য প্রথম দিকে আপনার বিক্রি বৃদ্ধি বা লাভ আসার চিন্তা ভাবনা বাদ দিয়ে ব্রান্ডিং ও নেটওয়ার্ক তৈরীর কথা ভাবতে হবে।

ব্যবসায় নেমে কিছু শেখার নেই,যেমন খুশি সিদ্ধান্ত নিলেই হল ঃ এ ধরনের ধারনা যদি আপনার থাকে তা হলে এখনি তা পরিহার করুন । আপনি যে কাজ করতে যান না কেন সে বিষয়গুলোর উপর সঠিক ধারণা থাকতে হবে । সঠিক জ্ঞান না থাকলে আপনি পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। যত কম জানবেন তত ভুল করবেন এটাই স্বাভাবিক ।আর ব্যবাসায় নামার পরে কিছু কিছু ব্যাপার নতুন করে শিখবেন তাই এই শেখা টা কে ব্যবসার পরবর্তী ধাপে কাজে লাগাতে হবে।

বিবেক বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে,আবেগ দিয়ে নয় ঃ মানুষ মাত্র আবেগী, প্রায় সময় দেখা যায় ব্যক্তিগত জীবনে অনেক সিদ্ধান্ত আবেগী হয়ে নিয়ে ফেলি । কিন্তু ব্যবসার ক্ষেত্তে আবেগ এর কোন মূল্য নাই । এই জন্য আপনাকে সকল তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে যাতে কোন ভুল না হয় ।

পরিশেষে বলবো জীবনে সফলতা চাইলে একজন উদ্যোক্তা হিসেবে আপনার চিন্তা ভাবনা গুলো বদ়্লাতে হবে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত । আসুন আমরা উদ্যোগী হয় আর একে অন্য কে সহযোগিতা করি ।
সোর্সঃ একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে যে ভাবনাগুলো বদলাতে হবে 

No comments:

Post a Comment