স্টার্ট আপের ডকুমেন্টেশন নিয়ে আলোচনা - Razib Ahmed
Discussion about Start Up Documentation
Razib Ahmed > Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট ২৬ জুলাই ২০১৮
আজকের টপিকঃ স্টার্ট আপের ডকুমেন্টেশন
July 26, 2018 at 10:06 PM · Public
Delwar Hossen Dulu
স্টার্টআপ এর একটি গুরুত্বপূর্ণ ধাপ হল উক্ত স্টার্টআপ এর ডকুমেন্টেশন তৈরি করা।
Mehadi Hasan
কি কি ডকুমেন্ট লাগে এ বিষয়ে যিনি জানেন , তিনি জানলে উপকৃত হব।
Imran Hossen
একটি কোম্পানির সঠিক ডকুমেন্টেশন থাকাটা অত্যাধিক প্রয়োজন। এটা আসলে কোম্পানির অনেক কোর একটা কাজ।
Muntasir Rahman Mahdi
লিগাল ডকুমেন্টস এর কথা বলছেন রাজিব ভাই?
Razib Ahmed
জি এবং সব ধরনের ডকুমেন্ট
Jannat Kader Chowdhury
স্টার্ট - আপে ডকুমেন্টেশনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি একা স্টার্ট- আপ করা হয় তখন ট্যাক্স বা অনান্য ঝামেলা বেশী হয়।কিন্তু কোফাউন্ডার থাকলে ট্যাক্স কম হয়। যখন ডকুমেন্টেশন সব ঠিক থাকবে তখন ইনভেস্টটররা ও বিনিয়োগ করতে আগ্রহী হয়।
Imran Hossen
কোম্পানির সব ধরনের বৈধ কাগজপত্র থাকতে হবে যেমন- ট্রেডলাইসেন্স,টিন অথবা ট্রেড মার্ক করা ইত্যাদি ।
Imran Hossen
কোম্পানির প্রতিদিনের আয়-ব্যায় এর হিসাব বা মাসিক লাভ ক্ষতির হিসাব সঠিকভাবে সংরক্ষিত থাকতে হবে।
Muntasir Rahman Mahdi
আমার জানামতে, একটি স্টার্ট আপে অনেক বড় একটা পার্ট (Imran Hossen ভাইজান যেটাকে বলছেন কোর পার্ট!) হচ্ছে, ডকুমেন্টেশন। আমার ধারণা মতে, স্টার্ট আপে কিংবা যেকোনো উদ্যোগে দুই ধরনের ডকুমেন্টেশন থাকে। প্রথমতঃ লিগাল ডকুমেন্টস আর দ্বিতীয়ত ইনফোস্ট্রাকচারাল ডকুমেন্ট। লিগাল ডকুমেন্ট হচ্ছে সেগুলো যেগুলো দ্বারা একটি কোম্পানি বা স্টার্ট আপের লিগ্যাল সমস্যা গুলো সমাধান করা হয় এবং যেটাকে সহজ বাংলায় বলে লিগ্যাল কাগজপত্র। (দ্যা ওয়ার্ড ডকুমেন্টেশন ইজ লাইক হেল টু মি! জোকস এ পার্ট! :D) আর ইনফোস্ট্রাকচারাল ডকুমেন্টেশন গুলো হচ্ছে, যেগুলো দ্বারা একটি কোম্পানি বা স্টার্ট আপের একেবারে শুরু থেকে ডিজাইন, লে আউট, বিভিন্ন হিসাব এবং অন্যান্য যেসকল কাগজ আছে তার সংরক্ষণ করা বুঝায়। যেখান একটি কোম্পানির কনফিডেন্সিয়াল সহ বিভিন্ন কাগজপত্র জমা থাকে।
বিঃদ্রঃ আমি যতটুকু জানি আর বুঝি তার উপর বলেছি! ধন্যবাদ
Muntasir Rahman Mahdi
জ্বি আচ্ছা। সহজ বাংলায় একটা কথা বলি, দেখেন বুঝেন কি-না!
ডকুমেন্টেশন এর বাংলা হচ্ছে দলিল টাইপের কাগজপত্র। আর এক্ষেত্রে একটা স্টার্টাপের ডকুমেন্টেশ্ন বলতে সব ধরনের ডকুমেন্ট/কাগজপত্রকেই বোঝায়!
মোহাম্মদ নাজিউর রহমান
আমি মোটামুটি বুঝেছি যা হল।। একটা জমির দলিল টা হল ডকুমেন্টেশন আর কি উৎপাদন করবেন কিভাবে করবেন সমস্যার সমাধান কিভাবে করবেন সকল সিস্টেমের জন্য যেটা তৈরি করা হয় সেটা ইসফ্রাস্টাকচারাল ডকুমেন্ট।।
Aminul Haque
As a startup, what most we do wrong is not keep any voucher record/book keeping. Need to keep in mind that a startup is not my family that i just spend cash from pocket. Surute obossoi akti budget kore fund separate kora fela uchit, r potiti khoroch ar hisab rakhte hbe. Aita sudu startup ar soschotta jonno noi, apni money management'a kmn dokkho, kmn khoroch'a kmn return ase ittadi indicate kore.
Will try to write my experience more details. Sorry for my banglish, on a bus now
Sourav Sarker
Startup এ কি ধরনের কোম্পানিতে নিবন্ধিত করবেন তা কিন্তু গুরুত্বপূর্ণ ।
Imran Hossen
শুরু থেকেই সকল লেনদেন কোম্পানির নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট এ করতে হবে। সেটা যত ক্ষুদ্র লেনদেন হোক না কেন। কারন পরবর্তীতে এই ব্যাংক স্টেটমেন্ট অনেক কাজে আসবে।
Jannat Kader Chowdhury
যদি টেক ভিত্তিক স্টার্ট -আপ হয় তাহলে ইন্টেকচুয়্যাল প্রোপার্টি গুলোর অবশ্যই লিগ্যাল ডকুমেণ্ট থাকটে হবে। তাছাড়া কোম্পানীর কে কি দায়ীত্ব গ্রহন করবে,কিভাবে কোম্পানী অপারেটিং করবে ইত্যাদি সকল কিছুর ডকুমেণ্টেশন থাকতে হবে ভবিষ্যতের ঝামেলা এড়ানোর জন্য
Delwar Hossen Dulu
ডকুমেন্টেশন এর জন্য যারা আগে স্টার্টআপ কোম্পানী করেছেন বা কোন স্টার্টআপ কোম্পানীতে কাজ করেছেন তাদের হেল্প নেয়া যেতে পারে বা কোন স্টার্টআপ কোম্পানী ভিজিট পুর্বক অবিজ্ঞতা অর্জন করা যেতে পারে। কারন একটা নতুন স্টার্টআপ কোম্পানীর জন্য একটা স্টার্টআপ দাড় করা যেমন চ্যালেঞ্জ তেমন আবার এর জন্য ডকুমেন্টেশন তৈরি করাটাও তেমন গুরুত্ববহ। ডকুমেন্টেশন এর উপর ভিত্তি করেই মুলত আপনার স্টার্টআপ কোম্পানী সামনের দিকে গড়ে উঠবে। যখন কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান আপনার কোম্পানীতে ইনভেস্ট করার জন্য আসবে প্রথমেই আপনার ডকুমেন্টেশন এর খবর নিবে যে আপনার কোম্পানীর ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনার কোম্পানীর উদ্দেশ্য কি, কিসের উপর আপনি কোম্পানী দাড় করাতে চাচ্ছেন, আপনার কোম্পানী সাধারন মানুষের জন্য কি ধরনের কল্যান বয়ে আনবে ইত্যাদি ইত্যাদি।
Nurullah Akand Nur
Legal Documents for Every Startup.
1. Articles of Incorporation.
2. Intellectual Property (IP) Assignment Agreement.
3. Bylaws.
4. Operating Agreement (Founder’s Agreement)
5. Non-Disclosure Agreements.
6. Employee Contracts and Offer Letters.
7. Shareholder Agreements.
Imran Hossen
সব কিছুই কোম্পানির নামে এগ্রিমেন্ট করতে হবে যেমন-অফিস ভাড়ার চুক্তি, বিদ্যুৎ বিল ইত্যাদি।
Jannat Kader Chowdhury
যদি আপনি বাইরের পার্টীর সাথে কোন এগ্রিমেন্ট বা ব্যবসায়িক সম্পর্কে জড়ান তাহলে ণান- ডিস ক্লোজার এগ্রিমেন্ট করতে হবে।এটি আপনার ইন্টেকচুয়্যাল প্রোপার্টির সেফগার্ড হিসেবে কাজ করবে।
Imran Hossen
কোম্পানির প্যাড সিল থেকে শুরু করে ক্ষুদ্র সব কিছুকেই প্রাধান্য দিতে হবে ।
Mehadi Hasan
Bylaws : কোম্পানি নিজস্ব আইন কানুন, কোম্পানি কিভাবে পরিচালিত হবে, কিভাবে নেতা নির্বাচিত হবে, তার ক্ষমতা কতটুকু, shareholder দে ক্ষমতা সবকিছুই এখানে লিপিবদ্ধ থাকবে।
Imran Hossen
অংশীদারদের মধ্যে সঠিক ও বৈধ চুক্তিপত্র থাকতে হবে।
Razib Ahmed
স্টার্ট আপ কোম্পানির হিসেব রাখা অনেক গুরুত্বপুর্ন। প্রতিদিনের আয় ব্যায়ের হিসেব। আয় কম হলে সমস্যা নেই। কিন্তু ঠিক মত হিসেব না থাকা সমস্যা।
Fahreen Hannan
1.Registered Business Name. ...
2.Tax number ...
. ...
3. Business Permits and Licenses. ...
4. Business Laws and Regulations.
Delwar Hossen Dulu
যেকোন ইনভেস্টর বা প্রতিষ্ঠান প্রথমে এসেই আগে আপনার স্টার্টআপ কোম্পানীর ডকুমেন্টেশন দেখতে চাইবে, ডকুমেন্টেশন তাদের পছন্দ হলে তারা একসময় আপনার কোম্পানীতে একসময় বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করবে, আবার অনেক সময় কোন আপনাদের ডকুমেন্টেশন সরটেজ বা ত্রুটিপূর্ণ মনে হলে প্রথম দিকে তা সংশোধন করতে বলবে। আবার তাদের কিছু রিকয়্যারমেন্ট থাকলে তাও জানাবে পরবর্তিতে তা দেখাতে হবে।
Imran Hossen
পরিচিত বা কোন নতুন অডিট প্রতিষ্ঠান থেকে অল্প খরচে অডিট করিয়ে নিতে পারলে আরও শক্তিশালী অবস্থান হবে।
Mehadi Hasan
Employee নিয়োগ দিলে তার নিয়োগপত্র রাখতে হবে এবং সেই সাথে অফার লেটার গুলো ইন details document রাখতে হবে।
Fouzia Binta Wahid
পরিবেশ ছাড়পত্র ও দরকার হয়।
Mehadi Hasan
কোম্পানি তে শেয়ার হোল্ডার থাকলে তাদের সাথে এগ্রিমেন্ট ও চুক্তিপত্র রাখতে হবে।
Nur Alam
লিখিত চুক্তি থাকা ভালো
Imran Hossen
পূর্ণাঙ্গ ডকুমেন্টেশন না থাকায় আমাদের কিছু সুযোগ পেতে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে।তাই আমি এর মর্ম খুব ভাল উপলব্ধি করতে পেরেছি।
Imran Hossen
যাদের স্টার্ট আপ এ অনেক আগ্রহ আছে তাদের উচিৎ হবে এই নিয়ে অনেক স্টাডি করা।
Delwar Hossen Dulu
এখন দেশি বা বিদেশি অনেক প্রতিষ্ঠান এসব বিষয়ে অর্থের বিনিময়ে সব ধরনের হেল্প করে থাকে তাই তাদের দিয়ে প্রথমে ভিজিট করিয়ে নিয়ে সব ধরনের পেপারস তৈরিতে হেল্প নেয়াটা সবচেয়ে ভাল হয়।
Nur Alam
স্টার্টআপ এর মিশন এন্ড ভিশন, অর্গানিজশনাল পোর্টফোলিও, সার্ভিস ও প্রোডাক্টস এর বিস্তারিত ইত্যাদি বিষয়ে পূর্ণাঙ্গ ডকুমেন্টেশন থাকা প্রয়োজন
Jannat Kader Chowdhury
আপনার স্টার্ট - আপে যখন কর্মী নিয়োগ করবেন তখন তাদের জন্য কিছু লিগ্যাল ডকুমেণ্টেশন করতে হবে ।যেমন তাদের বেতন ,দায়িত্ব ,আইপি ওনারশীপ ,রিপোরটিং সময় এসব ডকুমেন্টেশন করে রাখা উচিত । তাছাড়া শেয়াহোল্ডাররা কে কত % মালিক হবে ,কে কি দায়িত্ব পালন করবে ,কার কি রাইট থাকবে সে গুলো ডিটেইলস আকারে ডকুমেন্টশন রাখতে হবে।
Sonia Sohana Seme
১. স্টার্টআপ ডকুমেন্টশন, খুব ভালো একটি টপিক।
Delwar Hossen Dulu
সবার উচিত হবে যেকোনো স্টার্ট আপ কোম্পানী দাড় করানোর আগে এসব বিষয়ে যেনেশুনে নেয়া, ব্যাপক স্টাডি করে নেয়া তাহলে অনেক কাজ খুব সহজেই করা যাবে।
Razib Ahmed
স্টার্ট আপ নিয়ে আমাদের মূল সমস্যা হল আমরা শুধু ফান্ডিংকে প্রধান সমস্যা ও প্রধান কাজ বলে মনে করি। কিন্তু বাস্তবতা হল প্রথম থেকে সব কিছু যদি ঠিক মত চলে তাহলে ফান্ড এমনিতেই আসে। এর কারন হল স্টার্ট আপে আপনার ফান্ডের সমস্যা দেখেই তো শেয়ার বিক্রি করবেন আর যে ইনভেস্ট করবে সে আপনার কোম্পানি বড় হলে তার ১০০ টাকার শেয়ার ২০০ টাকায় বিক্রি করতে পারবেন।
Nushrat Sultana
স্যার, সেক্ষেত্রে কি আবার ডকুমেন্টেশন লাগবে?? নাকি স্টার্ট আপের শুরুতে যা করা হবে তা দিয়েই কাজ করা যাবে???
Razib Ahmed
Nushrat Sultana আপু প্রতিটি পদে ডকুমেন্ট লাগবে।
বুজবালিকা আসমানী
স্যার আমি কি স্টাট আপ কম্পানীতে জব বা কাজ করতে পারব অনলাইন এর মাধ্যমে অন্যর কম্পানীতে
Imran Hossen
কোম্পানির কাজের ধরন যদি অনলাইন এ করার মত হয় তাহলে পারবেন।
Sonia Sohana Seme
২. যারা, স্টার্ট আপ নিয়ে চিন্তা করছেন, অনেক সুন্দর একটি পরিকল্পনা আছে। আরও সুন্দরভাবে যাচাই বাছাই করছেন, ভুল ভ্রান্তি সংশোধন করছেন, তাদের আগে এই পুরো পারিকল্পনাটি কাগজে আনতে হবে। মনে রাখতে হবে, অনেক সময় কাগজে অনেক কিছু প্রানবন্ত হয় না। তাই সেদিকে খেয়াল রাখতে হবে। তাই, প্রথমেই স্টার্টআপ এর নাম, উদ্দেশ্য, কার্যপ্রনালী,বাস্তবায়ন প্রক্রিয়া, বাস্তবায়নে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় মুলধন এবং তা থেকে কিভাবে লক্ষ্য পুরন করা যাবে, তা কাগজে লিখে ফেলতে হবে। এটি হলো প্রথম ধাপ।
Fouzia Binta Wahid
স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকার জন্য ই proper documentation দরকার।
Sonia Sohana Seme
৩. এরপর মনে রাখতে হবে, এই কাগজগুলো দিয়ে একটি টিস্যুও কিনা সম্ভব না। আপনার পরিকল্পনায়, আপনি বিনিয়োগকারী তখনই পাবেন, যখন সে তার লাভ দেখবে।
Momtaj Uddin Ahmed Akash
ডকুমেন্ট ছাড়া প্রতি পদে পদে ঝুকি তে পড়তে হবে,
Delwar Hossen Dulu
আপনি কি ধরনের কোম্পানী করতে চান, কেন চান, আপনার কোম্পানীর কাঁচামাল কি কি ইউজ হবে, আপনার কোম্পানীর প্রডাক্ট কি এসব বিষয়ের উপড় রিলেটেড কর্তৃপক্ষের অনুমতি, আপনার কাঁচামাল এর কোন প্রকার ক্ষতিকর দিক আছে কিনা তার এমএসডিএস শীট দেখানো ইত্যাদি।
Imran Hossen
শুধু মাত্র ফানডিং এর জন্য নয় নিজেদের মধ্যে ভাল বুঝাপড়ার জন্যেও এটা প্রয়োজন।
Sonia Sohana Seme
৪. তাই স্টার্ট আপে ডকুমেন্টের প্রস্তুতির সময়ই বুঝে নিতে হবে, আপনার কাজ কি? আপনি কি পারেন? আর কি কি পারবেন? এখন বুঝতে হবে কি কি পারবেন না? সেই অনুযায়ী কো ফাউন্ডার এর ভুমিকা এবং অবদান সাজাতে হবে, ডকুমেন্ট এ।
Bhadra Kanta Sheel
স্টাট আপ কম্পানির শুরুতে কিছু ঝামেলা পোহাতে হয়। তার পর যদি ডকুমেনটেশান ঠিক না থাকে তাহলে পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তির স্বীকার হতে হয়।
প্রতিটি স্টাট আপের সুনিদিষ্ট নিয়ম কানুন অবশ্য ই থাকতে হবে।
Jannat Kader Chowdhury
স্টার্ট – আপে ডকুমেন্টেশন কী ভাবে সাহায্য করে?
• ব্যবসায়ের দায় কমিয়ে ফেলে
• কোম্পানীর মামলা এবং অপ্রত্যাশিত ঘটনা থেকে ঝুঁকি বিপত্তি;
• অংশীদারদের বিরোধ সমাধান করে।
• সম্পদ বন্টনের বিস্তারিত সমাধান দেওয়া থাকে
• স্পষ্টভাবে অংশীদার, কর্মচারী, উপদেষ্টা, বোর্ড অফ ডিরেক্টরস এবং অন্যান্য কোম্পানীর স্টেকহোল্ডারের নির্দিষ্ট ভূমিকা নির্ধারণ করা থাকে
• কার্যকরী এবং যথোপযুক্ত ব্যবসা চালনা জন্য কর্পোরেশন জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি এবং প্রসেস তৈরি করতে সাহায্য করে
• অংশীদারিত্বের বিলুপ্তি বা রূপান্তরের ঘটনার ক্ষেত্রে একটি কার্যকর ট্রানজিস্টেশন পরিকল্পনা তৈরি করে
• মূলধন বাড়াতে এবং ব্যবসার উদ্দেশ্য হাসিল করতে সাহায্য করে
Delwar Hossen Dulu
এক কথায় আপনার স্টার্টআপ কোম্পানীতে যত ধরনের কাজ হবে ঠিক ততো ধরনের ডকুমেন্টেশন এর প্রয়জন হবে।
Sonia Sohana Seme
৫. এরপর অবশ্যই আমার মতে কোম্পানী রেজিস্ট্রেশন এর জন্য কি কি দরকার। এর নিয়ম কি পুরো ব্যপারটা ভালোভাবে পড়া উচিত একজন উদ্দ্যোক্তার। কারন, ফাউন্ডার, কো ফাউন্ডার ছাড়া অন্যান্য যারা যুক্ত হবে, তাদেরকে মন চাইলেই একটি পদবী বা কর্মপদ্ধতি র মধ্যে আনা সম্ভব না। এক্ষেত্রে কিছু নিয়ম আছে কোম্পানি রেজিস্ট্রেশন এর। সেই অনুযায়ী করতে হলে প্রথম থেকে সবকিছু নির্ধারণ করতে সুবিধা হবে।
Rana Raihan
সব সময় চেষ্টা করবেন আপনার ডকুমেন্ট ইন্টারনেট এ সংরক্ষন করার।কারন আপনার ল্যাপটপ নষ্ট বা চুরি হলেও যেন আপনার ডকুমেন্ট না হারিয়ে যায়।তবে মাঝে মাঝে আপডেট করবেন । দেখে নিবেন সব ঠিক আছে কিনা।
Delwar Hossen Dulu
আপনার ব্যাবসার শুরু করা থেকে শেষ অবধি সব ডকুমেন্ট থাকতে হবে অর্থাৎ কোন কারনে যদি প্রতিযোগিতা মুলক বাজারে টিকতে না পেরে যদি তা ভেংগে ফেলতে চান বা অন্যকার কাছে হস্তান্তর করতে চান হলে তা কিভাবে হবে, আর তখন কে কতটুকু অংশ পাবেন সে ডকুমেন্ট পর্যন্ত আগেই করা হয়ে থাকে যাতে শেষ অবধি কোন ঝামেলার সৃষ্টি না হয়।
Sonia Sohana Seme
৬. যেমন যে কোন কোম্পানী নিবন্ধন করতে গেলে, অবশ্যই একটি ঠিকানা দিতে হবে অফিস এর। কাযেই না জানা থাকলে, পরে সমস্যা হবে।
Sonia Sohana Seme
৭. এমন আরও অনেক কিছু আছে যা আগে খবর নিতে হবে, তারপর সুন্দর করে ডকুমেন্ট তৈরী করতে হবে, যেন যে কেউ পড়লেই বোঝে উদ্দ্যোক্তা হিসেবে আপনি কতটা পরিশ্রমী।
Tanvir Ahmed
কোম্পানির শেয়ার কোন ভিত্তিতে বন্টন করা হবে তার ডকুমেন্ট রাখতে হবে কারণ অনেক সময় লস হলে তা সবাই মানতে চায় না অন্যদিকে লাভ হলে এর লভ্যাংশ বন্টন নিয়ে ঝামেলা হয়,সেক্ষেত্রে ডকুমেন্ট খুবই কার্যকর ভূমিকা রাখে
Delwar Hossen Dulu
আপনার কোম্পানী বা ব্যাবসা শুরুর ডকুমেন্ট তো লাগবে এবং এর শেষ কখন হবে এবং কিভাবে হবে সেই ডকুমেন্টেশন পর্যন্ত আগেই রেডি করতে হয় অন্যথায় ঝামেলায় পড়তে হবে।
Tanvir Ahmed
ভাল ডকুমেন্টেশন এর অভাবে স্টার্টঅাপের ব পরিকল্পনা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।গরম ভাতে পানি দিলে যেমন হয়
Fahreen Hannan
প্রথম থেকে লিগ্যাল ডকুমেন্ট থাকলে কোম্পানি র এগুতে সুবিধা হয়।
দুই যত রকম কাজ করা হয় সেগুলো শুরু থেকে ই ডিলিংস থেকে শুরু করে ইচ এন্ড এভ্রি পয়েন্ট এর ডকুমেন্ট রাখা ভাল
Sonia Sohana Seme
৯. নিজের পারিকল্পনার বাইরে আর যা যা লাগবে, তা হলো- ট্রেড লাইসেন্স, নাম রেজিস্ট্রেশন এর সার্টিফিকেট, অফিস, কোম্পানীর নামে ব্যাংক একাউন্ট, তাতে টাকা, কোম্পানির নামে সিল, প্যাড, কোম্পানির উদ্দেশ্য, কার্যপ্রক্রিয়া, কে কে যুক্ত, যুক্ত সবার TIN, NID, কার দায়ীত্ব কি? শেয়ারের সংখ্যা, প্রফিট রিটার্ন প্রক্রিয়া ইত্যাদি। এগুলো RJSC র নির্ধারিত ফর্মে ফিল আপ করে জমা দিলে, স্টার্ট আপ নিয়ে কায শুরু করা যায়। রেজিস্ট্রেশন নাম্বার পেলে, তখন কোম্পানির একটি বিশ্বস্ততা তৈরী হয় সবার কাছে।
MH Maruf
বাংলাদেশ এ লিগাল ডুকুমেণ্ট জোগাড় করা অনেক সহজ, বিশেষ করে প্রোপ্রাইটার ব্যবসার ক্ষেত্রে,
MH Maruf
মন চাইলেই ৫০-৭০ হাজার টাকা খরচ করে লিমিটেড করে ফেলি এটা আসলে অবস্থা বুঝে আগানো উচিত, প্রোপ্রাইটারশিপ ব্যবসার কিছু আইনী সিমাবদ্ধতা আছে , যা বড় আকারের ব্যবসার লিগাল পলিসি কাভার করে না
MH Maruf
আবার এমন অনেক লিমিটেড কোম্পানি আছে যাদের পরের বছর তাদের জন্য অনেকগুলি টাকা জোগাড় করে নবায়ন করা কঠিন হয়ে যায়
Mofaqkhayrul Islam
একটি সঠিক ডকুমেন্টেশন হল এক ধরণের নির্দেশনা, যে নির্দেশনা গুলা টীমের সবাইকে আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই।কেউ ডকুমেন্টেশন পড়লেই বুঝে যাবে।
Sonia Sohana Seme
আমি ব্যক্তিগতভাবে রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে ব্যাবসায়ীক কোন চুক্তি করতে অস্বস্তি বোধ করি। সেক্ষেত্রে ভালো মতো খোজ খবর নিয়ে নিতে হয়।
Rana Raihan
আমরা ইন্টারনেট যুগে এসে পড়ছি।তাই অনেক ডকুমেনশনের কাজ অনলাইন এ ই সেরে ফেলি। ঠিক আছে। তবে কিছু কিছু ডকুমেন্টেশন প্রিন্ট করে রাখাও ভালো।
MH Maruf
আপনার যদি নিজের TIN থাকে তাহলে আলাদা করে প্রোপ্রাইটার শিপ বিজনেস এর জন্য আর TIN লাগবে না , কিন্তু লিমিটেড কোম্পনী একটা স্বাধীন সত্ত্বা তাঁর জন্য আলাদা TIN নিতে হবে
Rana Raihan
সব সময় সতর্ক থাকবেন। আপনার পার্টনার বলতে পারে আরে ডকুমেন্ট এর কি দরকার।তোমার উপর আমার ফুল বিশ্বাস আছে।ভুলেও এ কাজ করবেনা। এই বিশ্বাস ভালোবাসাই আপনাদের মধ্যে দ্বন্দের কারন হতে পারে।তাই।সকল কাজের ডকুমেন্ট রাখেন।এবং কাছের মানুষ হলে এটা আরো মজমুত করে রাখেন।
Obonty Aakhi
আপনি কি ট্যাক্স দেন?
ট্যাক্স আর ভ্যাট প্রদান কি সকলের জন্যই বাধ্যতামূলক?
Sonia Sohana Seme
Obonty Aakhi ট্যাক্স। ভ্যাট তো আমরা দামি জায়গায় খেতে আর কিনতে গেলেই দেই।তবে এই ভ্যাট আর ব্যবসায়ীক ভ্যাট দুটো এক না।
Obonty Aakhi
কিন্তু ট্যাক্স ব্যাবসায়ীকে ই দিতে হয়।
Shahera Banu
শুধু ব্যবসায়ীকে নয় চাকুরী জীবিদেরও দিতে হয়। একটা নিদৃষ্ট স্কেল আছে । স্কেল অনুযায়ী আয়কর রিটার্ন দাখিল করতে হয়
Sonia Sohana Seme
Obonty Aakhi কথাটি অল্পকথায় বলা কঠিন। রিকশাআলা যখন রাস্তা থেকে ভাত কিনে খায়। ভ্যাট দেয় না। কিন্তু হোটেল এ বসে খেলে কিছুটা দেয়। যারা স্বপ্ন থেকে কিনে তারা প্রতিখেত্রে দেয়।
মোহাম্মদ নাজিউর রহমান
ট্যাক্স ও ভ্যাট সকল নাগরিক কেই দিতে হয়।। সকল ট্যাক্স ও ভ্যাট সরকারি কোষাগারে জমা হয়।। বিভিন্ন মাধ্যমে সেখানে যায়।। কিন্তু সবাইকে দেয়া লাগে।
Rana Raihan
TIN পেতে কি কি দরকার?আর এটা কেন দরকার?
Tanvir Ahmed
TIN - taxpayer identification number যা ১০ সংখ্যা বিশিষ্ট, ১ম ৩ ডিজিট দ্বারা করদাতার অন্চল মধ্যের ৩ ডিজিট দ্বারা করদাতার পদমর্যাদা অার শেষ চার ডিজিট দ্বারা করদাতাকে বিশেষ ভাবে চিন্হিত করা হয়ে থাকে
Mehadi Hasan
আপনার যদি আয় থাকে তাহলে সেই আয়ের উপর কর প্রদান করতে হয়। আপনাকে identify করার জন্য আপনাকে tax number দিয়ে দিবে। সেটাই Tax identification number।
Salma Akter
ডকুমেন্ট যার কাছে সংরক্ষিত থাকবে সে কতটা সিকোরিটি দিতে পারবে সে বিষয়ে আগে ভালো করে কথা বলে নিতে হবে।মনে রাখতে হবে কোন চুক্তি বা লেন দেনের মুল বিষয় হলো ডকুমেন্ট। আর এই ডকুমেন্ট ই হলো স্টার্ট আপ ব্যবসার গুরুত্বপূর্ন অংশ।
Sayka Jabin
আসলে প্রতিটা কাজেই ডকুমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ন। লিগ্যাল কাগজ পত্র থাকলে কোন ঝামেলায় জড়াতে হয় না।তা ছাড়া ডকুমেন্ট হল কোম্পানির প্রাণ।যা থাকলে স্টার্ট আপের ৫০%কাজ সহজ হয়ে যায়।আর বাকী ৫০%প্রতিদিনের কাজ হিসেবে থাকে।
Fouzia Binta Wahid
স্টার্ট আপে বিভিন্ন ডকুমেন্ট থাকবে।
#মেমোরেন্ডাম বা স্মারকলিপি
# পার্টনার চুক্তিপত্র
#নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা ব্যবসায়ীক গোপনীয়তা রক্ষার চুক্তিনামা
#ডিরেক্টর দের কাজের চুক্তি
#নিয়োগ বিষয়ক চুক্তি ইত্যাদি
Syeda Abida Sultana Rosy
শিখতে পারলাম, যে সটারট আপ বিভিন্ন ডকুমেন্টের উপর ভিত্তি করে কোম্পানি পরিচালনা করতে হবে ।
source: স্টার্ট আপের ডকুমেন্টেশন নিয়ে আলোচনা
No comments:
Post a Comment