স্টার্টআপ নিয়ে লেখাপড়ার বিষয়ে আলোচনা - Razib Ahmed

স্টার্টআপ নিয়ে লেখাপড়ার বিষয়ে আলোচনা - Razib Ahmed
Discussion about Start Up Study

Razib Ahmed > ‎Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট জুলাই ৩০
বিষয়ঃ স্টার্টআপ নিয়ে লেখাপড়া
July 30, 2018 at 10:57 PM · Public

Shahanaj Islam Sanu
স্টার্ট আপ শুরু করতে হলে অনেক লেখাপড়ার প্রয়োজন।
Nur Alam
কোনো কিছু করতে হলে সেই বিষয়ে আগে জানতে হবে, আর জানতে হলে অবশ্যই আগে পড়তে হবে। তাই স্টার্ট-আপ নিয়ে পড়া জরুরি।
Jannat Kader Chowdhury
আমি প্রতিদিনই স্টার্ট আপ নিয়ে কিছু না কিছু পরি। অনেক ভাল লাগে নতুন নতুন তথ্য জানতে
Rabeya Yesmin
যে কোনো বিষয় নিয়ে কাজ করতে হলে সে বিষয় নিয়ে আগে থেকে পড়ে জেনে নেওয়া খুব জরুরি
Delwar Hossen Dulu
স্টার্টআপ স্টাডি, জানা আর গবেষণার বিকল্প নেই। স্টার্টআপ করতে হলে আগে জানতে হবে আর জানার জন্য চাই স্টাডি।
S M Mehdi Hassan
ই-ক্যাবে এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। যারা ই-কমার্স সম্পর্কে কিছু জানে না তারা ভায়ার কাছে এসে বলত যে ব্যবসা করতে চাই। ফেসবুকে ভায়াকে মেসেঞ্জারে বলত। ভায়া তখন বলত যে আগে ই-ক্যাব গ্রুপে নিয়মিত সময় দেন, সবার পোস্ট পড়েন, ই-ক্যাব ব্লগে ই-কমার্সের বিভিন্ন বিষয়ের উপরে পোস্ট আছে সেগুলো পড়েন ভালভাবে। ই-ক্যাবের আড্ডা গুলোতে এসে সবার সাথে পরিচিত হন। এভাবে অন্তত ছয় মাস আগে পড়ালেখা করেন ই-কমার্স সম্পর্কে। তখন অনেকেই বলত যে এত পড়বার সময় নাই। আপনি কি ব্যবসা করবেন তা সম্পর্কে না জানলে কিভাবে হবে?
Delwar Hossen Dulu
এখন ডিজিটাল যুগ তাই স্টাডি করার সুযোগ ও অনেক। অনলাইনে খুজলেই সব ধরনের তথ্য পাওয়া যাই। আগে ভালমতো স্টাডি করুন তারপরে স্টার্টআপ এ নামুন তাতে সফলতার সম্ভাবনা বেশি।
Neilpori Nilanjona
স্টার্ট আপ শুরু করার আগে ইনকাম নিয়ে চিন্তা করলে সফল হওয়া যাবেনা। আগে দেখতে হবে এর দ্বারা মানুষ উপকৃত হবে কি না
Sabina Yeasmin
স্টার্ট- আপ,, দেখেই বুঝা যায় এমন কিছু হবে যা একদম নতুন ভাবে শুরু হবে। নতুন এবং অন্যরকম কিছু। এই অন্য রকম কিছু করতে হলে অবশ্যই আপনাকে অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে। তাই সব কিছুর আগে পড়তে হবে। না পড়লে কোনো কিছু নিয়ে জানা কল্পনার বাইরে।
Tanvir Ahmed
স্টার্টঅাপ শুরু করার অাগে ইংলিশ ভাল করে বুঝতে হবে কারণ, অামাদের দেশে এখনো স্টার্টঅাপ কালচার গড়ে উঠেনি।তাই বাহিরের দেশের স্টার্টঅাপ নিয়ে গবেষণা করতে হবে
Rokshana Rose
স্টাট আপ শুরু করার আগে যে বিষয়টি নির্ধারণ করা হবে সেটা নিয়ে অনেক বেশী স্টাডি করতে হবে। তার পর স্টাট আপ শুরু করা উচিত।
Delwar Hossen Dulu
যেটাই করতে চাই না কেন আগে ওই বিষয়ে দরকার বিষদ স্টাডি। স্টাডি করবেন আপনি কিছু শুরু করার আগেই অনেককিছু নিজে নিজেই জেনে গেলেন তাই আপনার পক্ষে যেকোনো কিছু করা অনেক সহজ যাবে আর আপনার ভিতরে তখন অনেক সাহস আর শক্তি চলে আসবে আর নিজের মদ্ধ্যে আত্নবিশাস চলে আসবে।
Jannat Kader Chowdhury
আজকে একটি নিউজ পড়লাম। ফেব্রিক একটি স্টার্ট আপ যারা নিজেদের কিছু ইনভেশন আনছে যা ফেইসবুকের বিকল্প হিসেবে মানুশ ব্যবহার করতে পারবে। ছবি আপলোড বা অনান্য জিনিস গুলো যা আমরা ফেইসবুকে করি তা আপনি ফেব্রিক ও করতে পারবেন।
MH Maruf
ব্যবসা নিয়ে পড়ালেখার কোন শেষ নেই কেন, বিশাল শিল্পপতির ছেলে যদি হুট করে বাবার চেয়ারে বসে ২ বছরের ভিতর কোম্পনী লাটে তুলে দিতে সামনে থেকে দেখেছি :(
Jannat Kader Chowdhury
বুটস্টেপিং সম্পর্কে কে কি জানেন??
Jannat Kader Chowdhury
যখন আপনি স্টার্ট আপ করবেন তখন আপনার টাকা বা ফান্ডিং প্রয়োজন হবে । নিজস্ব ফান্ড বা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসায় করাকে বুটস্টেপিং বলে। আর ব্যবসায় শুরুর সময় আপনার নিজস্ব টাকা বা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসায় করা ভাল। কেননা শুরুতেই যদি আপনি কোন ইনভেস্টটরদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসায় করেন তখন আপনাকে তারা বিভিন্ন বিষয় নিয়ে চাপ দিবে। তাই বুটস্টেপিং করা ভাল কেননা তখন আপনার ইচ্ছামত কাজ চালিয়ে যেতে পারবেন।
Shamsun Nahar
পড়ালেখা করে যে জ্ঞান অর্জন করতে পারবেন একসময় কোটি টাকা দিয়ে ও পাওয়া যাবে না।

আর আমার আম্মা বলে সবকিছুর​ ভাগ সবাই নিতে পারে কিন্তু পড়ালেখা/ জ্ঞান এর ভাগ কেউ নিতে পারে না। নাই নিজের জন্য পড়া উচিৎ।
Salma Akter
মনে রাখতে হবে অামাদের কর্ম ই অামাদের পরিচয় তাই নিজের একটা ভালো ক্যারিয়ার এর জন্য পড়াশোনার বিকল্প কিছু নেই।বুঝতে হবে জানতে হবে তবেই অাপনি ও হয়ে উঠবেন সফল ব্যাক্তিদের মধ্য একজন।Sabbir Hasan
skill skill skill without skill nothing is possible but everything is possible when we are became hard workers and used time properly
Hena Khushi
যে কোন কাজে সফলতার মূল চাবিকাঠি সে বিষয়ে জানা। না জেনে কোন কাজ শুরু করা মানে অন্ধকারে পথ চলা অন্ধের মত। আর জানার উপায় হচ্ছে সে বিষয়ে জ্ঞান অর্জন। জানা বা শেখাটা যে পুথিগত হতে হবে এমন কোন কথা নেই, আপনি কার কাজের ফলাফল দেখে অথাৎ সে কি পদ্ধতি ব্যবহার করেছে, তার সফলতা বিফলতা থেকেও আপনি শিখতে পারেন।
Sg Saha
স্টার্ট আপে ভাল করতে হলে এই নিয়ে অবশ্যই লেখাপড়া করতে হবে। স্টার্ট আপ নিয়ে আমার কোন অভিজ্ঞতাই নেই। নিয়মিত স্টার্ট আপের আড্ডা থেকে কমেন্ট পড়ে তাই মনে হলো, স্টার্ট আপ নিয়ে পড়ালেখার কোন বিকল্প নেই। অভিজ্ঞদের কমেন্ট পড়ার দিকেই আমার নজর এখন।
Salma Akter
ধরুন অামি একটা অংক করতে বসলাম কিন্তু কিছুতেই ফলাফল মিলছে না তাই বলে কি আমি চেষ্টা করবোনা আমার মাথায় থাকতে হবে অামাকে পরীক্ষায় পাশ করতে হবে তাই বার বার চেষ্টা করে সফল হতে হবে। মোট কথা অামাকে সপ্নবাজ হতে হবে তবেই অামার সপ্ন সত্য হবে।
Salma Akter
ধরুন অামি একটা অংক করতে বসলাম কিন্তু কিছুতেই ফলাফল মিলছে না তাই বলে কি আমি চেষ্টা করবোনা আমার মাথায় থাকতে হবে অামাকে পরীক্ষায় পাশ করতে হবে তাই বার বার চেষ্টা করে সফল হতে হবে। মোট কথা অামাকে সপ্নবাজ হতে হবে তবেই অামার সপ্ন সত্য হবে।
Raju Ahmed
নিজের জিলা পাবনা হলেও জীবিকার তাগিদে থাকি চট্রগ্রামে।সমুদ্র সৈকত ভালই লাগত এখন ভাল লাগে না। বাজারে বাজাত করতে গেলে মিষ্টি কুমড়া কেজি ধরে বিক্রি হয়। প্রথমে অবাক হয়েছে। এখন অবাক হওয়ার কিছুই নাই। কিন্তু পাবনা এখনও প্রতি পিস আকারে বিক্রি হচ্ছে। প্রতি পিস যেখানে ৫০ টাকা সর্ব্বোচ। ওজন মোটামাটি ৫ থেকে ৮ কেজি হবে। চট্রগ্রাম পতেংগা থেকে কেজি ৫০ টাকা ধরে ক্রয় করেছি। এখনও একই ধরে ক্রয় করে জীবন নির্বাহ করে যাচ্ছি। আমার প্রতিবেশি তাইজুল ইসলাম মন্ডলকে দেখি নৌকা ভরে মিষ্টি কুমড়া নিয়ে যাচ্ছে। আমি দেখে মনটা ভরে গেল। আমাক্র দেখে নৌকা ভিড়ালো। এখন তার কথা বলতেই হবে আমার সাথে। আমি গেছি গোসল করতে। তার সাথে অনেক সময় কথা হল, এই মিষ্টি কুমড়া নিয়ে। বেচারা আফসোস করলেন চট্রগামে দামের প্রার্থক্য দেখে।

সে আমাকে উল্টা প্রশ্ন করলেন, কাকা চট্রগাম মনে হয় মেলা দুর। তাই যেতে যেতে দাম বেড়ে যায়। তাকে হ্যা উত্তর দিয়ে চলে এসেছি। আসল কথাটা বললে তার মনটা বেশি খারাপ হয়ে যেত। যতই দুরত্ব হোক, ৫০টাকার মিষ্টি কুমড়া ৪০০-৫০০ টাকায় বিক্রি করা এবং সন্ত্রাসী করা সমান। আমাদের তৈরিকারি এবং ভোক্তা কোন ভাবেই লাভবান হতে পারছে না। ফলে স্বাভাবিকভাবে নিম্ন শ্রেনী নিম্ন থেকে যাচ্ছে। সঞ্চয় করার ক্ষমতা আমদের গ্রাস করে ফেলছে এক শ্রেনীর মানুষ।

প্রতিকার দরকার! এভাবে চলতে থাকলে নিরহ এবং অবহেলিত মানুষ তাদের ন্যায অধিকার থেকে বঞ্চিত। এই সব কথা কেন?

কথা একটা কারনে ভোক্তা এবং উৎপাদনকারির মধ্যে সংযোগে ই-কর্মাস আইডিয়া নিয়ে কেউ স্টার্ট আপ নিয়ে ভাবলে কেমন হয়।
যেমন-সাবস্কিপশন ই-কর্মাস ব্যবসার মডেল।
Jannat Kader Chowdhury
টুইটার নতুন ২টি রিসার্চ কোম্পানির সাথে যুক্ত হয়েছে যাতে করে কনভারসেশনের মাধ্যমে স্বাস্থ্যগত সমস্যা চিহ্নিত করা যায়।তারা ও নতুন ইনভোশনের মাধ্যমে অনেক বেশী কাস্টমারের দ্বারপ্রান্তে পৌঁছাতে চায়।
Jannat Kader Chowdhury
বর্তমানে পৃথিবীতে প্রতিনিয়ত অসংখ্য স্টার্ট- আপ ব্যবসায় গড়ে উঠছে। প্রতিবছরই অনেক
স্টার্ট- আপ ব্যবসায়ই প্রতিযোগিতামূলক মার্কেট থেকে বিলীন হয়ে যাচ্ছে কেন বা তাদের ব্যথতার কারন কি কি?
Jannat Kader Chowdhury
বেশীর ভাগ কোম্পানীগুলোর ব্যর্থতার প্রথম কারন হল পন্য বা সেবার আকর্ষণীয়তার অভাব । কাস্টমার কি ধরনের পন্য বা সেবা চায় বা কোন পন্য বা সেবা কাস্টমারের কাছে অনেক বেশি গ্রহন যোগ্যতা পাবে বা কাস্টমারের সমস্যা সমাধানে এগিয়ে আসবে এসব দিকগুলো আগেই যাচাই বাছাই না করেই অনেক স্টাট-আপ কোম্পানী মার্কেটে আসে।
Jannat Kader Chowdhury
২। অনেক কোম্পাণীর বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে কিন্তু বেশীরভাগ কোম্পানীগুলোর নির্দিষ্ট কোন ভিশন নেই। অনেকের আবার নানারকম পন্যের ফিচার রয়েছে কিন্তু ভবিষ্যতে এইগুলো নিয়ে কি ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে সে সম্পর্কে স্পষ্ট কোন ধারনা নেই। একটি পন্যের ভিশন খুবই গুরুত্বপূর্ণ কারন ভিশন একটি কোম্পানী সম্পর্কে কাস্টমারের কাছে উচ্চ মাত্রায় ভ্যালু সৃষ্টি করে যেমন - কিভাবে তাদের পন্য বা সেবা অন্যদের তুলনায় আলাদা বা ভবিষ্যতে তারা নতুন নতুন কি ধরনের বা সেবা কাস্টমারের দ্বারপ্রান্তে পৌঁছে দিবে এসব সম্পর্কে ধারনা দেয়।
Jannat Kader Chowdhury
৩। অনেক স্টাট-আপ ব্যবসায়ের কোন স্ট্যান্ডার্ড রেবিনিউ বা আয়ের মডেল থাকে না এবং তারা এটি পরবর্তীতে স্থাপন করার জন্য রেখে দেয়। কিন্তু এক্ষেত্রে কোম্পানিগুলো প্রাথমিক পর্যায় থেকেই অধিক সমস্যার সম্মুখীন হয় যা একটি স্টাট-আপ ব্যবসায় ব্যর্থ হওয়ার অন্যতম কারন। প্রথমেই স্টাট-আপ কোম্পানীগুলো অধিক কাস্টমার আনার দিকে মনোযোগ দেয়।
Jannat Kader Chowdhury
৪। কিছু কিছু পন্য কাস্টমার কখনই কিনতে আগ্রহী হয় না বা সেম্পল হিসেবে তৈরি করা হয়। সেক্ষেত্রে এগুলোর বিকল্প কিছু সমাধান রাখতে হবে । বেশীর ভাগ স্টাট-আপ কোম্পানী গূলো এসব ছোটখাট বিষয়ের দিকে নজর দেয় না যা একটি কোম্পানীর বাড়তি খরছের তালিকায় যোগ হয়।
Jannat Kader Chowdhury
৫। ধৈর্য হল যেকোন কাজের চাবিকাঠি। যে কোন ব্যবসায় শুরু করা কঠিন কিন্তু তার থেকে ও বেশী কঠিন হল খারাপ পরিস্থিতিতে টিকে থাকা – যা বেশীর ভাগ কোম্পানীই পারে না। যে সকল কোম্পানিগুলো আজ সফল তাদের অনেক উদ্যোক্তা তাদের ভাল সময় বা সফলতার গল্প বা তাদের পুরানো ভুলগুলো সবার সামনে বলে, কিন্তু খুব কম উদ্যোক্তাই তাদের খারাপ সময়ের কথা তুলে ধরে। কিন্তু তাই বলে এই নয় যে তারা কঠিন সময় পার হয় নি। নানা রকম চড়াই - উৎরাই পার হয়েই তারা আজকের এই অবস্থানে এসেছে। সেজন্য স্টাট-আপ কোম্পানীগুলোকে মনে রাখতে হবে যে সফলতা রাতারাতি আসেনা। আত্ম-বিশ্বাস এবং প্রতিদিন একনিষ্ঠ হয়ে কাজ করলে সফলতা একদিন আসবে।
Sonia Sohana Seme
১.বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতকে আরও একধাপ এগিয়ে নিতে ২০১৩ সালে ‘আমার ডেস্ক’ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেন মো. শফিউল আলম।
Sonia Sohana Seme
২. ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসের মতো এতো বড় একটি প্লাটফর্মের যে ব্যাপক কর্মযজ্ঞ তা স্টার্টআপ উদ্যোগ অনেকটা অসম্ভব ছিল।
Jannat Kader Chowdhury
এই বছর সার্চ ইংলিশ, ডিজিটাল মানুষ, অনু সারভার,পারকিং কই এবং সি ওয়ার্ক জিপি এক্সিলেটর প্রোগ্রামে স্টার্ট - আপ হিসেবে চান্স পেয়েছে।
Sonia Sohana Seme
৩.এরপরেও সারা বিশ্বের বায়ার বা ক্লায়েন্টদের কাছে ব্যাপক ব্র্যান্ডিং, মার্কেটপ্লেসের নির্ভরযোগ্য কারিগরি সক্ষমতা, পেইমেন্ট পদ্ধতি, ইনভেস্টমেন্ট, ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টের আস্থা ও আগ্রহের তৈরি ইত্যাদি বিষয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করেন শফিউল আলম।
Sonia Sohana Seme
৪.এ উদ্যোগ সম্পর্কে জানাতে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে যোগাযোগ করলে তিনি নিজ থেকেই ‘আমার ডেস্ক’ নামটি পরিবর্তন করে ‘বিল্যান্সার’ নাম রাখেন।
Sonia Sohana Seme
৫.এরপর ২০১৫ সালের ১৭ মার্চ ‘বিল্যান্সার’ নামের ডোমেইনটি কেনা হয়। সম্প্রতি বিল্যান্সার প্রতিবেশি দেশগুলোতে কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে
Raju Ahmed
বাংলাদেশে কি কোন সিংগেল ব্যাণ্ডের ই-কমার্স ব্যবসা আছে?

সিংগেল ব্যাণ্ডের ই-কর্মাস নিয়ে কেউ স্টার্ট আপ করতে আগ্রহী আছেন আমাদের গ্রুপে।?
Nur Alam
জ্বি সিঙ্গেল ব্র্যান্ডের বেশকিছু এ-কমার্স আছে ভাই, আর আমার আগ্রহ আছে এইদিকে
Raju Ahmed
খুবই ভাল। এই দিকে খুব কম ইনভেস্ট করে ভাল আয় করা সম্ভব। সময় বেশি ব্যয় করতে হবে না। কিন্তু সিংগেল পন্যে শিপিং খুব কঠিন বিষয়।
Sonia Sohana Seme
৯. অভিজ্ঞরা বলতে পারবেন, বিল্যান্সার এখন কোথায় আছে?
MH Maruf
Build for me a freelancer marketplace
Posted: 8 hours, 5 minutes ago Budget: Tk.100.00 to Tk.500.00 , এমন হলে যেখানে থাকার কথা সেইখানে আছে, তারা বসে আছে কোন বড় কোম্পানী তাদের কিনে নেবে
Sonia Sohana Seme
১০. এমন আরও কয়েকটির খবর আমি জানি, যার এখন কোন খবর নেই। যেমন, রিং আইডি, চলো, নিউজক্রেড, অ্যাপ বাজার ইত্যাদি।
Razib Ahmed
ঢাকাতে যারা থাকেন তারা যদি উদ্যোক্তা বিষয়ে কোন কোর্স করতে চান ৩ মাসের তাহলে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে সেই সুযোগ আছে। ৫ হাজার টাকার মত কোর্স ফি ৩ মাসের একটি সার্টিফিকেট কোর্সে।
Razib Ahmed
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে উদ্যোক্তাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট আছে। বাংলাদেশে মনে হয় এই প্রথম। আজকে সেই বিভাগের চেয়ারম্যান স্যারের কথা হয়ে আমার।
তারা খুঁজে বেড়াচ্ছে উদ্যোক্তা মানসিকতা আছে এমন মানুষদের যারা কষ্ট করবে, ঝুকি নেবে এবং কিছু করার উদ্যোগ নেবে।
Razib Ahmed
পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটি মিলে যে পরিমান শিক্ষিত গ্রাজুয়েট বের হচ্ছে প্রতিবছর তাতে করে উদ্যোক্তা হবার পরিমান বাড়াতে না পারলে শিক্ষিত বেকারত্ব ভয়াবহ আকার ধারন করবে।
Ji Tu Mony
স্টার্ট আপ সম্পর্কে ভালো ভালো লেখাগুলো যদি সবাই শেয়ার করে, তবে আমাদেরই উপকার হবে।source: স্টার্টআপ নিয়ে লেখাপড়ার বিষয়ে আলোচনা

No comments:

Post a Comment