স্টার্ট আপ এর মিনিমাম ভায়াবল প্রোডাক্ট (এমভিপি)- Razib Ahmed

Razib Ahmed > ‎Digital Skills for Bangladesh
আড্ডা পোস্ট ২৮ অগাস্ট ২০১৮
আজকের টপিকঃ স্টার্ট আপ এর মিনিমাম ভায়াবল প্রোডাক্ট (এমভিপি)
August 28, 2018 at 10:02 PM · Public

Obonty Aakhi
MVP - minimum vayable product.
Obonty Aakhi
মানে কোন স্টার্ট আপ বিজনেস শুরু করার সময় অল্প পরিমান/ মিনিমাম প্রোডাক্ট তৈরী করে তা প্রাইমারী কাস্টমারের কাছে পৌঁছে দেয়া এবং খেয়াল করা যে সেই প্রোডাক্ট টা চূড়ান্ত ভাবে উৎপাদন করা ঠিক হবে কিনা।
Mojidul Islam
আপনি যদি একটি স্টাট-আপ ব্যবসায় সফল করার জন্য মিনিমাম ভায়াবল প্রোডাক্ট (এমভিপি) খুবই গুরুত্বপূর্ণ বিষয়
Obonty Aakhi
যদি MVP পজেটিভ হয় মানে প্রাইমারী কাস্টমার প্রোডাক্ট ইউজ করে সেটিসফাইড হয় তবে তা নিয়ে চূড়ান্ত ভাবে তৈরীর জন্য কাজ করা।
Mojidul Islam
চলুন জানা যাক কিভাবে আপনি এমভিপি থেকে সুবিধা পেতে পারেন-
পন্য তৈরির খরচ কমাতেঃ আপনাকে মনে রাখতে হবে আপনি যত জটিল পন্য বা ওয়েবসাইট স্থাপন করবেন তত বেশি খরচ বহন করতে হবে ।প্রতিটি আলাদা ফিচার বা ডিজাইনের জন্য অতিরিক্ত খরচ পোহাতে হবে।কিন্তু যখন আপনি পরিকল্পনা মাফিক একটি এমভিপি তৈরি করবেন এতে করে আপনার সল্প সম্পদের প্রয়োজন হবে। যদি আপনি সময় এবং উপাদান গূলোর সাথে ফিক্সড বা নির্ধারিত ব্যায়ের একটি নমুনা তৈরী করে ফেলতে পারেন তাহলে ও পন্য তৈরির খরচ কমানো সম্ভব হবে।
জান্নাত আপুর পোস্ট থেকে আমরা জেনেছি
Rabeya Islam
এম ভি পি হল এমন এক টি পদ্ধতি যা নতুন প্রডাক্ট ডেভ্লপমেন্ট অথবা ওয়েবসাঈট ডেভ্লপমেন্ট কিছু সুবিধাজদক ফিচার এর সাথে কাস্টমারের কাছে দ্রুত পৌছানো।
Tanvir Ahmed
এমভিপির মাধ্যমে কিছু কাস্টমারের কাছে পন্য পৌছানো হয়, এই প্রাথমিক ক্রেতাদের ফিডব্যাক পেয়ে চুড়ান্ত পন্য বাজারে ছাড়া হয়।
Sufia Akter
এম ভি পি- এর মাধ্যমে গ্রাহক চাহিদা অনুধাবন করা সম্ভব হয় আর তা বুঝে পরবর্তীতে সামনের দিকে সফল ভাবে এগুনো যায়।
Mojidul Islam
ব্যবসায়ের প্রজেক্ট সফল করতেঃ আপনি প্রাথমিক ব্যবহারকারীদের জন্য যখন মিনিমাম ভায়াবল প্রোডাক্ট (এমভি্পি) তৈরই করবেন এতে করে নিদিষ্ট কিছু প্রশ্নের সুস্পষ্ট সমাধান পাওয়া সম্ভব হবে। আপনার ওয়েবসাইট বা এপ এর মাধ্যমে এমভিপি আপনাকে বুঝতে সাহায্য করবে কতজন কাস্টমার আপনার পন্য বা সেবা টি সম্পর্কে আগ্রহী এবং তারা কি আপনার পন্য টি কিনতে চায় কিনা ? আপনার আগ্রহী কাস্টমারই পরবর্তীতে তারা তাদের পরিচিত মানুষদের কে আপনার পন্য বা সেবা সম্পর্কে জানাবে। এভাবেই এমপি প্রজেক্ট আপনার স্টাট-আপ ব্যবসায় কে বড় করতে সাহায্য করবে।
Rabeya Islam
সম্পুর্ন ফিচার কম্পিলিট হ লে এবং ডিসাইন ,ডেভ্লপমেন্ট শেষ হলে প্রডাক্ট সম্পর্কে যারা ্প্রাথমিক কাশট্মার তাদের থেকে ফিডব্যাক নেয়া।
Mojidul Islam
সল্প পরিশ্রমঃ এমভিপি স্থাপনের মাধ্যমে ব্যয় কমানোর পাশাপাশি পরিশ্রম ও কম হয়। একটি স্টাট-আপ ব্যবসায়ে এমভিপি প্রয়োজন কারন এটি আপনার স্টাট-আপ ব্যবসায়কে সুন্দরভাবে পরিকল্পনা ও সুষ্ঠ ভাবে পরিচালনা করতে সাহায্য করবে।
Belal Ahmed
আলোচনা থেকে যা বুঝতে পারলাম একটি কোম্পানির প্রথমে যে সামন্য কিছু পন্য তৈরি করা হয়। যা স্যাম্পল আকারে বা পরিক্ষা মুলুক ভাবে, তা যেন গুরুত্বের সাথে তৈরী হয়। গ্রাহক যদি ভাবে গ্রহন করে তাহলে তা কোম্পানি বড় অাকারে পন্য উৎপাদন করে বাজারে ছাড়বে। আর প্রাথমিক পণ্য উৎপাদনেই এমভিপি বলা হয়।
Mehadi Hasan
স্টার্টআপ করতে হলে এম ভি পি ( মিনিমাম ভিয়াবল প্রোডাক্ট ) খুব গুরুত্বপূর্ণ । এম ভি পি তে কি করা হয়- খরচ কম করে কিছু প্রোডাক্ট তৈরি করা এবং কিছু কাস্টমার এর কাছে সেই প্রোডাক্ট টি পৌঁছে দেয়া। পরবর্তীতে কাস্টমার এর কাছ থেকে ফিডব্যাক নিয়ে চিন্তা করা মার্কেট এ এই প্রোডাক্ট চলবে কিনা। প্রোডাক্ট এর কোন ইউনিক অ্যাডভান্টেজ থাকলে সেটা কাস্টমার গ্রহণ করবে সেটা যাচাই বাছাই করা। যদি ফিডব্যাক ভালো আসে তাহলে সেটা নিয়ে কাজ শুরু করা।
Md Daloare Hossain
একটা কোম্পানি একদিনেই কোম্পানি হয়ে যায় না, তাদের প্রোডাক্ট গুলো দিনে দিনে আসে, আর প্রতিটা প্রোডাক্ট পর্যাপ্ত তৈরি করার বিপরীতে অল্প করে তৈরি সাধারণ কাস্টমারের মাঝে এপ্লাই করে তার ফিডব্যাক নেওয়া এবং তাদের মতামত নেওয়া।
Mehadi Hasan
স্টার্টআপ এ এম ভি পি না থাকলে সেই স্টার্টআপ বেশি দূর যেতে পারবে না। প্রোডাক্ট টি কাস্টমার এর কোন সমস্যার সমাধান করছে কিনা সেটা জানতে হবে। এর জন্য এম ভি পি খুবই কার্যকরী। সেইসাথে এম ভি পি করার সময় জানা যাবে মার্কেট এর ভ্যালু কেমন, কারা এই প্রোডাক্ট এর কাস্টমার হতে পারে, অন্য কোনো কোম্পানি এই ধরনের কোনো প্রোডাক্ট আছে কিনা, স্টার্টআপ এর প্রোডাক্টটি কতটুকু ইউনিক ইত্যাদি।
Tanvir Ahmed
যে কোন প্রডাক্ট ডেভেলপ করার পর কাস্টমার তা কিভাবে গ্রহণ করে তা দেখে অাপনি চূড়ান্ত পন্য বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিলে ভাল হবে। এতে ঝুঁকি অনেক কম হবে।
Belal Ahmed
এমভিপি মাধ্যমে একজন গ্রাহক কি পণ্য চায়, কি ডিজাইন চায়, কতটা কম মুল্যে পণ্য দেওয়া যায়। বা কি কি সবিধা, অসুবিধা তা বুঝতে পারা যায়, এর উপর ভিত্তি করে কোম্পানি বড় অাকারে পণ্য উৎপাদনে যেতে পারে।
Shahanaj Islam Sanu
স্টার্ট আপ শুরুর প্রথম দিকে যে বিষয় বা প্রডাক্ট নিয়ে স্টার্ট আপ করবো ওইটা কিছু টাকা খরচ করে ওই বিষয় বা প্রডাক্টস এর গুনগত মান যাচাই করতে কিছু ভোক্তার কাছে তুলে ধরা। যদি ভালো ফিডব্যাক আসে তাহলে ওই প্রডাক্টস নিয়ে কাজ করা।
Hosna Khatun
আপনার ইউজার বা টার্গেট অডিয়েন্স কারা এবং আপনার পন্যের শেষ কোথায় বা পন্যের ইন্ড গোল সেট করতে হবে।তাছাড়া ইন্ড গোল পুরন করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো পরিকল্পনা করতে হবে।
Hosna Khatun
প্রিন্স বাজারেরে মালিক সম্পর্কে আমি যেটুকু জানি, তিনি বাসায় সন্দেশ বানিয়ে প্লেটে করে বিভিন্ন অফিসের সামনে বসে থাকতেন। আজ তার কোম্পানির অবস্থাতো সবাই জানে।
Md Daloare Hossain
মিনিমাম থেকে মেক্সিমাম
Md Daloare Hossain
মিনিমাম ভায়াবল প্রোডাক্ট?
মিনিমাম ভায়াবল প্রোডাক্ট হলো কোন প্রোডাক্ট মার্কেটে ফাইনালি লনস করার পূর্বে তার স্যাম্পল বা ফিচার একদম কম খরচে কাস্টমারের কাছে এপ্লাই করে তার ফিডব্যাক নেওয়া এবং তাদের মতামত নিয়ে প্রয়োজন হলে প্রোডাক্ট আরও ডেভেলপ করা। ধাপে ধাপে ফাইনাল প্রোডাক্টে পৌছা।
যেমনঃ সার্চ ইংলিশ তাদের প্রথম MVP ছিলো গ্রুপ
পরে আসলো ওয়েবসাইট
তারপর আসলো ওয়ার্কশপ, এখন সবমিলে ফাইনাল একটা প্রোডক্টে রূপান্তর হচ্ছে। তাতে তাদের খরচ অনেক কমেছে।
Sonia Sohana Seme
বিশ্বখ্যাত রাইড শেয়ারিং এপ উবার তার যাত্রা ২০১০ এ শুরু করেছিল একটি সামান্য পরিসরে। প্রথমে তাদের কোন এপ ছিল না। ফাউন্ডার তার বন্ধুদের দিয়ে এর ব্যাবহার শুরু করেন। পরে যারা আগ্রহী হয় তারা তাকে মেইল করতো। মেইল এর মাধ্যমে সে এক এক জনের সাথে যোগাযোগ বাড়িয়ে তোলে, যা তাকে তার সমস্যাগুলো বুঝতে সাহায্য করে। সাথে অল্প খরচে তার কাছে ডাটা জমতে থাকে বিনিয়োগকারীদের বুঝানোর জন্য যে, এই সার্ভিসটি কতটা প্রয়োজনীয়। এভাবে সে বিনিয়োগ পেয়ে বড় পরিসরে কাজ শুরু করেন।
Mojidul Islam
ইনভেস্টদের কে আকর্ষণ করেঃ যে কোন স্টাট-আপ ব্যবসায়ের মূল থিম হল নতুন আইডিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করা। সাধারণত নতুন স্টাট-আপ কোম্পানী গুলো সহজে ফান্ড সংগ্রহ করতে পারে না। কিন্তু যখন আপনার স্টাট-আপ কোম্পানি একটি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট (এমভিপি) তৈরি করে ফেলবেন তখন অনেক ইনভেস্টর আপনার ব্যবসায়ে বিনিয়োগ করতে চাইবে। কেননা এর মাধ্যমে আপনার পন্য বা সেবা সম্পর্কে কাস্টমারে আগ্রহ জানা যায়।
Sonia Sohana Seme
এয়ার বি এন বি, ভ্রমনকারীদের এক অনন্য পছন্দনীয় এপ জানার জন্য যে সে রাতে কম খরচে কোথায় থাকতে পারবে? এই স্টার্ট আপ এর এম ভি পি ছিল একটি ওয়েবসাইট, যেখানে ফাউন্ডার প্রথমে তার লিভিং রুমের ছবি দিয়েছিল, তাও মেট্রেস বিছিয়ে, ছুটির রাতে ভাড়া দেয়ার জন্য। প্রথমেই সে ৩ জন গ্রাহক পেয়েছিল। এভাবেই সে আরও এগিয়ে যায়।
Md Daloare Hossain
আজ জানতে পারলাম
Whatsapp সফটওয়্যার ২০০৯ সালে প্রথমে তাদের MVA হিসেবে মার্কেটে ফিচার ছাড়ে শুধু নোটিফিকেশন তারপর একটু চাহিদা তৈরি হওয়ার পর তারা টেক্সট ফিচার চালু করে তাতে তারা আরও বেশি পপুলার হতে শুরু করলো তারপর তারা অডিও ভিডিও কল এনে তাদের প্রোডাক্ট কে ফাইনাল প্রোডাক্টে রূপ দেয়।
Sonia Sohana Seme
আমার সবচেয়ে পছন্দ হয়েছে ড্রপবক্স এর গল্পটি। ড্রপবক্স এর ফাউন্ডার খুব সমস্যা বোধ করছিল তার এম ভি পি ডিজাইন নিয়ে। কারন ওয়েবসাইট যথেস্ট ছিল না কাউকে তার প্রোডাক্ট সম্পর্কে বোঝানোর জন্য। এজন্য সে একটি ভিডিও করে দেখায় কিভাবে ড্রপবক্স এর মাধ্যমে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বড় বড় ফাইল শেয়ার করা সম্ভব। উনি দুটি কম্পিউটারে তা ব্যাবহার করে দেখায়। ওইসময় বড় ফাইল শেয়ার করাটা অনেক সমস্যার একটি বিষয় ছিল। উনি ভিডিও টি ইউ টিউব এর মাধ্যমে সবার কাছে তুলে ধরে এর উপকারিতা এবং সফল হয়।
Mamun Islam
MVP এর জন্য
১. "need gap" খুজে বের করতে হবে
২. মার্কেট ফিজিবিলিটি ষ্টাডি করতে হবে
৩. প্রতিদ্বন্দীদের মার্কেট আচরন বিশ্লেষন
৪. প্রেডাক্ট কোয়ালিটি এবং প্রাইস এনালাইসিস
৫. প্রোডাক্টের SWOT ব্লিশ্লেষন
৬. প্রোডাক্ট ডিজাইন এন্ড উন্নয়ন
Sonia Sohana Seme
এঞ্জেল কাস্টমার এর মাধ্যমেই স্টার্ট আপ ফাউন্ডার জানতে পারে, যাচাই করতে পারে তার পরিকল্পনাকে। সংশোধন করে নিতে পারে। নতুন নতুন সমাধান করতে পারে।
Sonia Sohana Seme
এই এঞ্জেল কাস্টমার অধিকাংশ ক্ষেত্রে পরিবার, বন্ধু বান্ধব ই বেশি হয়। মান ভালো হলে তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে নিজের সাথে সৎ থাকার দরকার আছে। যদি পছন্দনীয় না হয়। তাহলে অল্প খরচেই বুঝে ফেলা যায় এবং নতুন করে শুরু করা যায়।
Fahreen Hannan
মিনিমাম ভায়াবল প্রডাক্ট এর প্রধান লক্ষ্য হলো একটা সমস্যা কে সমাধানের জন্য যে যে বৈশিষ্ট্য নিয়ে এগোলে -যারা আর্লি কাস্টমার তাদের সমস্যা সমাধান করবে এবং ভবিষ্যৎ প্রডাক্ট ডেভেলপমেন্ট এর জন্য সাহায্য করে
Tanvir Ahmed
এন্জেল কাস্টমারের অারেক নাম মনে হয় এফএনএফ
Fahreen Hannan
এম ভি পি তৈরি র সাথে মার্কেট যাচাই করা আবশ্যক
Motiur Rahman
ইনভেস্টররা সবার আগে আগে দেখবেন একটি স্টার্টআপ কোম্পানির এম ভি পি আছে কিনা।
Tariqul Islam
ধন্যবাদ সবাইকে। সবগুলো কমেন্ট পড়ে অনেক নতুন কিছু জানতে পারলাম
source- স্টার্ট আপ এর মিনিমাম ভায়াবল প্রোডাক্ট (এমভিপি)

No comments:

Post a Comment