১০ জন মিলে ওয়েবসাইটের SEO করা নিয়ে আলোচনা-Razib Ahmed

১০ জন মিলে কোন ব্লগ বা ওয়েবসাইটের SEO এর কাজ করা-Razib Ahmed
Razib Ahmed > ‎Digital Skills for Bangladesh
আড্ডা ৪ মে ২০১৮
আজকের বিষয়ঃ ১০ জন মিলে কোন ব্লগ বা ওয়েবসাইটের SEO এর কাজ করা

May 4, 2018 at 10:02 PM · Public
S M Mehdi Hassan
টীম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একসঙ্গে কাজ করলে ব্লগ বা ওয়েবসাইটের খুব দ্রুত উপরের দিকে যেতে থাকবে।
Md Tarek Ahmed
SEO ছাড়া কোন ওয়েবসাইট টপে তুলে সম্ভব নয় তাই ১০ দশ মিলে কাজ করলে সহজে র‍্যাংকে আসবে।
Md Tarek Ahmed
এস ই ও ২ ধরনে অনপেজ আর অফপেজ
Arif Hasan
SEO এর কাজ যারা ভালভাবে পারবে তারা বস পাবলিক
নুসরাত জাহান
অন পেজনের মধ্যে অনেক বিভাগ আছে।
Md Tarek Ahmed
গুগল, ইয়াহু, বিং এর মত সার্চ ইঞ্জিন এস ই ও ফেন্ডলি ওয়েব সাইট খুজে টপে নিয়ে যাও
Md Tarek Ahmed
এস ই ও তে অনেক কাজ আছে ১০ জনে ভাগ করে নিলে সহজ হবে
Md Tarek Ahmed
সোসাল মিডিয়াতে শেয়ারিং ও।এস ই ও এর একটা পার্ট।
Rana Raihan
10 জনে শুরু করলে একজনে একটু কম পারলেও তাদের দেখা দেখি আগিয়ে যাবে।
Shimul Sultan
Search Engine Optimization কথাটির ভীতরে দুটি অর্থবহুল অংশ রয়েছে। একটি হচ্ছে Search Engine এবং অন্যটি হচ্ছে Optimization. তারমানে দাড়াচ্ছে SEO হচ্ছে সার্চ ইঞ্জিন-কে অপটিমাইজেশন করার এক ধরনের প্রযুক্তিগত ওয়েব কৌশল। এটিকে অন্যভাবেও বলা যায়- বিভিন্ন সার্চ ইঞ্জিন হতে কোন একটি ব্লগ/ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের ভাল অবস্থানে অথবা প্রথম পাতায় নিয়ে আসার কৌশল বা প্রক্রিয়াকেই Search Engine Optimization বলা হয়। এটিকে সার্চ ইঞ্জিন হতে ভাল ফলাফল পাওয়ার এক ধরনের নিয়মতান্ত্রিক চালাকিও বলতে পারেন।
Nazir Hossain
Seo ব্লগকে বড় করে তুলে। Seo এর মাদ্ধ্যমে একটা ব্লগ সকলের কাছে পরিচিত হয়। ওয়েবসাইটের একটা গুরুত্যপুর্ন অংশ হলো Seo
Shimul Sultan
কেন SEO করা হয়?

একটি ব্লগ/ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের ভাল অবস্থানে বা প্রথম পাতায় নিয়ে আসার জন্য এবং সার্চ ইঞ্জিন হতে ভাল র‌্যাংকিং পাওয়ার জন্য বা সার্চ ইঞ্জিন হতে ব্লগে প্রচুর পরিমানে ভিজিটর পাওয়ার জন্য মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) করা হয়। একজন লোক যখন তার ওয়েবসাইটকে সঠিকভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করবে তখন সার্চ ইঞ্জিন হতে তার ব্লগে প্রচুর পরিমানে ভিজিটর বাড়তে থাকবে। কারণ Search Engine Optimization করার ফলে সার্চ ইঞ্জিন তার ব্লগের কনটেন্টের বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ধারনা পাবে। কাজেই যে কোন ওয়েবসাইট-কে সফল করতে হলে বা ওয়েবসাইট হতে আয় করার জন্য প্রতিনিয়তই সঠিকভাবে তার ওয়েবসাইটটিকে Search Engine Optimization করতে হবে।
নুসরাত জাহান
আপনার যে ওয়েব সাইট থাকবে বা আপনার ক্লাইন্ডের যে ওয়েব সাইট থাকবে সেই ওয়ের সাইটের সাথে ডিরেক্টলি Google বা অনান্য search engine এর যে relation সৃষ্টি হয় তাকে on page seo বলে।
Shimul Sultan
SEO কত প্রকার ও কি কি?

কাউকে যদি জিজ্ঞেস করেন SEO কত প্রকার, তাহলে যে কেউ On Page SEO ও Off Page SEO এর কথা বলবে। এসইও দুই প্রকারের কথাটি ঠিক আছে। তবে On Page ও Off Page নয়। SEO হচ্ছে মূলত দুই প্রকারের। যথাঃ ০১. অর্গানিক এসইও ০২. পেইড এসইও। অর্গানিক এসইও আবার দুই ধরনের। একটি হচ্ছে On Page SEO এবং অন্যটি হচ্ছে Off Page SEO.
Md Tarek Ahmed
SEO তে টিম ওয়ার্ক করলে সহজেই সাইটকে রাংকে তুলা সম্ভব।
Shimul Sultan
SEO এর গুরুত্ব ও প্রয়োজনীয়তাঃ

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বলে শেষ করা যাবে না। এক কথায় বলতে গেলে এভাবে বলা যায় অন-লাইন ব্লগিং, মার্কেটিং, ব্যবসার প্রচার ও অনলাইনে কোন বিষয়ে সফলতা অর্জনের জন্য SEO করতেই হবে। এসইও না করে কোনভাবেই অনলাইনের কোন বিষয়ে সাফল্য অর্জন করতে পারবেন না। তার কারণ হচ্ছে- ইন্টারনেটে সবাই সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রয়োজনীয় সকল বিষয় খোঁজে থাকেন। বিশেষকরে গুগল সার্চ ইঞ্জিনের ব্যবহার এত ব্যাপক, যার জন্য গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না করে কোনভাবে সফল হওয়ার উপায় নেই।
নুসরাত জাহান
ডিরেক্টলি optimization করা শেষে আপনার ওয়েব সাইটকে visitor, মান, page rank ইত্যাদি বারানোর জন্য যে কাজ গুলো করতে হয় তাকে off page seo বলে।Off page seo যত করবেন ততো বেশি ওয়েব সাইটের জনপ্রিয়তা বাড়বে।
Nuruzzaman Khan Shuvo
Keyword Research - on page এর একটি অংশ
Syed Abdullah Al-Mahfuz
SEO এর গুরুত্ব :এসইও এর পুরো হচ্ছে Search Engine Optimization | এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ কী-ওয়ার্ড এর উপর ভিত্তি করে ফলাফলের তালিকায় প্রথমে দেখানোর চেষ্টা করা হয়।এটি কোনো একক কাজ নয়,এটি বিভিন্ন ধরণের কাজের সাথে সম্পৃক্ত একটি পদ্ধতি | এর প্রধান উদ্দেশ্যগুলো হল :-
১.SEO এর মাধ্যমে সাইটকে সকলের কাছে সহজে পৌছে দেওয়া।
২.ওয়েব সাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করা।
৩.সাইটের ভিজিটর বৃদ্ধি করা।
৪.অনলাইন আয় করার প্লাটফর্ম হিসাবে Use করা।
৫.তথ্য বিনিময়ে সাহায্য করা
Hosna Khatun
যে কোন সাইট তা হতে পারে ইউটিউব, হতে পারে ব্লগ, এস,ই ও না জানলে ভিউ পাওয়া বা র‍্যাঙ্ক করা যায়না
Md Tarek Ahmed
কি ওয়ার্ড,ট্যাগ এই বিষয় গুলো যত রিসার্চ হবে তত সহজে সার্চ করে পাওয়া যাবে।
Nuruzzaman Khan Shuvo
SEO মূলত ৩ প্রকার। ১.ব্লাক হ্যট ২.গ্রে হ্যট এবং ৩.হুয়াইট হ্যট seo.
Nisha Jahan
freelance er জীবন শুরু হয় SEO দিয়ে
Md Tarek Ahmed
Social.Media submission, forum posting, backlinking এই বিষয়গুলো অফ পেজ এস ই ও তে পড়ে।
Nisha Jahan
web.2, article submission
Bhadra Kanta Sheel
SEO এর মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান। সার্চ ইঞ্জিন তথ্য খুঁজে বের করতে সাহায্য করে। গুগল বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন। আপনার ওয়েব সাইট কে যদি গুগল না চেনে তাহলে কেউ সার্চ করলে আপনার ওয়েব সাইট কে খুজে বের করবে কিভাবে। প্রতিটি সাইটের SEO এর কাজ করলে ভিজিটর পেতে বা গুগল rank করতে সাহায্য করে। SEO একটি বিশাল বড় সেক্টর। আপনি অনলাইন যা করেন না কেন SEO সাহায্য নিতে হবে। কিভাবে বা কি কি কাজ হয় SEO তে দেখা যাক।
1) keyword recharch
2) nishe recharch
3) domain name recharch
4) expaire domain recharch
5) article writting
6) SEO friendly article writing
7) link building
8) social link building
9)blog commenting
10)meta tag use করা
11)social link
12) high quality backlink create
সাইট rank করার জন্য অনেক বিষয়ের প্রতি নজর দিতে হয়। কোন সাইটের প্রান হচ্ছে content. Content ভাল বা মানসম্মত না হলে সাইট rank করা কঠিন। আপনার সাইটের competitor খুঁজে বের করে। নিজের সাইটে কাজ করতে হবে।
আপনি অ্যাফিলিয়েট মারকেটিং করবেন কিন্তু আপনার সাইট rank করছে না। তাহলে আপনার সেল আসবে কেমন করে। তাছাড়া যে কোন সাইট নিয়ে কাজ করতে গেলে সর্বপ্রথম সাইটের SEO করে গুগল rank করতে হবে। যেহেতু অনেক কাজ তাই 10 জনের টিম করে কাজ করলে খুব ভাল হবে।
Md Tarek Ahmed
রেসপন্সিভ ওয়েব সাইট এস ই ও ফ্রেন্ডলি হয়ে থাকে।
Delwar Hossen Dulu
SEO তে অনেক সম্ভাবনা আছে ক্যারিয়ার গড়ার তবে এখানে কাজ করতে হলে ভাল লিখতে পারতে হয়।
Md Tarek Ahmed
প্রতিটি সাইটের এস ই ও করা দরকার একজন ই-কমার্স ব্যবসায়ী চায় কোন প্রোডাক্ট লিখে সার্চ দিলে তার টা আগে আসুক।
Razib Ahmed
এসইও’র মূল কথা হল কন্টেন্ট ভাল হতে হবে এবং ভাল ওয়েবসাইট বা ব্লগ থেকে লিংক আস্তে হবে আপনার লেখার আর ওয়েবসাইটের।
Bhadra Kanta Sheel
বর্তমান high quality social Backlink এর জন্য রেডিট সবচেয়ে ভাল।
Syed Abdullah Al-Mahfuz
ব্যাকলিংক কি?

ব্যাকলিংক এর মানে হলো একটি সাইট থেকে আপনার সাইটের জন্য লিংক পাওয়া।মনে করুন আপনার একটি ওয়েব সাইট আছে এবং সেই সাইটের লিংকটি আপনি অন্য একটি সাইটে রাখলেন।তাহলে আপনি আপনার সাইটের জন্য একটি ব্যাকলিংক পাবেন সেই সাইট থেকে যেখানে আপনি আপনার সাইটের লিংক দিয়েছিলেন।
আপনার সাইট যদি A হয় এবং আপনি যে সাইটে আপনার সাইটের লিংকটি দিবেন সেটি যদি B হয় তাহলে ব্যাকলিং হিসাবে বলতে গেলে আপনি B সাইট থেকে একটি ব্যাকলিংক পেলেন।এভাবে আপনি আপনার সাইটের লিংক যতগুলো সাইটে দিবেন আপনি ততো ব্যাকলিংক পাবেন।আর সার্চ ইন্জিন অপটিমাজেশন এ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ধরা হয়।
অর্থ্যাৎ আমরা এক কথায় বলতে পারি যে'অন্য সাইট থেকে আমরা আমাদের নিজেদের সাইটে যে ইনকামিং লিংক পাই তাকে ব্যাকলিংক বলে"
Syed Abdullah Al-Mahfuz
কেন এই ব্যাকলিংক?

ব্যাকলিংক এর কথা মনে পড়লেই আমার মনে পড়ে আমাদের দেশের বড় বড় নেতাদের কথা,কি অবাক হচ্ছেন আমার কথা শুনে?আমি ব্যাকলিংক এর প্রয়োজনীয়তার কথা বললেই সবাকেই এই নেতাদের সাথে তুলনা করতে বলি।কিভাবে?
লোকবল সবচেয়ে বড় বল।মনে করুন আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু কাজ করার জন্য কোন লোকেই আপনি পেলেন না তাহলে কি টাকা পয়সার কোন মুল্য আছে? না নেই।সেভাবেই একজন প্রভাবশালী নেতাও কিন্তু একা কোন মূল্য নেই।দেখবেন যে সে সবসময় চায় তার অনেক অনেক সাঙ্গ-পাঙ্গ ( লোকবল
) থাকুক।কেননা লোকবল যত বেশি হবে তার ক্ষমতার প্রভাবও ততো বেশি হবে।ফলে সে সব জায়গায় সে তার প্রভাব আরো বেশি করে খাটাতে পারবে।কিংবা যখন সে কোন কাজ করতে যাবে তখন যদি তার পক্ষেই সবাই ভোট বা সম্মতি দেয় তাহলে তার কাজ ও গ্রহনযোগ্যতাও অনেকাংশে বাড়বে।অতএবে সে বনে যাবে একজন পাওয়ার ফুল ম্যান হিসাবে
সার্চ ইন্জিন এর কাছে ব্যাকলিংক ও তেমনি।একটি সাইটের গুরুত্ব ও গ্রহনযোগ্যতা বাড়াতে ব্যাকলিংক বড়ানোর কোন বিকল্পই হয় না।এক একটি ব্যাকলিংক আপনার জন্য ভোট স্বরূপ।এর জন্য সার্চ ইন্জিন সবসময় খুজে বেড়ায় কোন সাইটের ব্যাকলিংক বেশি।কেননা আপনি ও হয়তো কখনো চাইবেন না একজন অযোগ্য প্রার্থীকে একটি গুরুত্বপূর্ণ আসনে বসাতে।এর জন্য সার্চ ইন্জিন ও তাদের প্রথম পেজটির জন্য বেশি গুরুত্ব দেয় ব্যাকলিংককে।
আর গুগল এই গুরুত্বকে সবার সামনে প্রকাশ করার জন্যই ব্যাবস্থা রেখেছে PageRank এর।পেজরেংক এর মাধ্যেম গুগল প্রকাশ করে যে ওয়েবসাইটটির গুরুত্ব বা রেংক কতটুকু।
অতএবে এ থেকে প্রমাণিত হয় যে আপনার পেজ রেংক বাড়ানোর জন্য ও সবচেয়ে দরকার ব্যাকলিংক বাড়ানো।
আবার মনে করুন একজন মানুষের পিছনে ১০০ লোক আছে।এর মধ্যে ৬০ জনই হল অন্ধ,বোবা, খোড়া ইত্যাদি।তাহলে কি হলো? তার কি ১০০ জন মানুষের কাজ ঐ লোক গুলো দিয়ে করা সম্ভব?কখনোই না।কারণ ১০০ জন লোক থাকলে ও তাদের জোর ও ক্ষমতা ২০ পরিপূরণ মানুষের সমান।তাছাড়া কোন কম্পানীও কিন্তু এমন অযোগ্য প্রথীকে কোন বড় পদে নিয়োগ দেয় না।
সার্চ ইন্জিন ও তার ব্যাতিক্রম নয়।আপনার হয়তো ১০০ টি ব্যাকলিংক আছে।কিন্তু আপনি যে পেজ থেকে আপনি ব্যাকলিংক পেয়েছেন সেগুলো যদি সার্চ ইন্জিনের কাছে কোন গুরুত্ব নাই থাকে তাহলে সেই ১০০টি ব্যাকলিং দিয়ে কোন লাভ নেই।সেগুলো হবে ভালো ভালো ২০টি ব্যাক লিংকের সমান।এমন আছে যে আপনার ১ টি PR 5-9 ব্যাকলিংকই পেজরেংক শূন্য ১০০টি ব্যাকলিংক এর সমান।
Syed Abdullah Al-Mahfuz
তাই যেন তেন বা মূল্যহীন ব্যাকলিংক বাড়ানোর জন্য অযথা সময় নষ্ট করবেন না ।সময় দিন এমন ব্যাকলিংক পেতে যেখান থেকে আপনি নিশ্চিত সুফল পাবেন। যদিও একটু বেশি সময় বা কষ্ট হয় তার পর ও আপনি চেষ্টা করে যাবেন।
আশা করি আপনারা সহজেই বুঝতে পারলেন যে ব্যাকলিংক কতটা গুরুত্বপূর্ণ।তাই সবসময় চেষ্টা করুন অন পেজ অপটিমাইজেশনের সাথে সাথে ব্যাকলিংক ও বড়ান সমান ভাব।প্রতেহ্য রুটিনের সাথে ২০-৩০ মিনিট বা তার ও বেশি সময় দিন শুধুমাত্র ব্যাকলিংক বাড়ানোর জন্য।
সময় ভাগ করে কার করুন অনপেজ অপটমাজেশন ও অফপেজ অপটিমাইজেশন নিয়ে।সাফল্য আপনার হাতে আসবেই আসবে।
Syed Abdullah Al-Mahfuz
কিভাবে পাবেন ব্যাকলিংক?

ইন্টারনেট এ পাওয়া যায় না এমন কিছুই নেই শুধুমাত্র হাত দিয়ে স্পর্শ করা ছাড়া।তাই আপনি আপনার ব্যাকলিংক ও খুজে পাবেন ইন্টারনেটেই।আসুন দেখে নেই কিভাবে কিভাবে আপনি ব্যাকলিংক পাবেন আপনার ওয়েব সাইটের জন্য
১।আর্টিকেল এর মাধ্যমে
২।ব্লগিং এর মাধ্যমে
৩।অন্যের ব্লগে কমেন্ট করার মাধ্যমে
৪।ফোরাম পোষ্টের মাধ্যমে
৫।ফোরামে কমেন্ট করার মাধ্যমে
৬।প্রেস রিলিজের মাধ্যমে।
৭।ডাইরেক্টরিতে ওয়েব সাইট সাবমিট এর মাধ্যমে
৮।লিংক এক্সচেন্জ এর মাধ্যমে
৯।ওয়েব সাইটে এড দেয়ার মাধ্যমে
১০।ব্যাকলিংক কেনার মাধ্যমে। (পেড ব্যাকলিংক) ইত্যাদি
Razib Ahmed
১০ জন মিলে চেষ্টা করলে উইকিপিডিয়ার থেকেও কোন টপিকের উপর ভাল আর্টিকেল লেখা সম্ভব।
Md Daloare Hossain
১০ মিলে চাইলে এশিয়ার মধ্যে সেরা কিছু করা সম্ভব তার জন্য দরকার শর্টকাট এবং টাকার চিন্তা দূরে রাখে কাজ করা। YouTube কিন্তু তিন জনে করছে প্রথম দিকে গ্রাহক কে ২০ ডলার করে দিয়ে ভিডিও আপলোড করাত, পরে তার অবস্থান কই উঠছে? তারা কিন্তু প্রথম ডলারের চিন্তা করেনি।
Abdur Rahim Ritu
পাকিস্তানের সেরা ইউটিউবার তিন জন তারা কাজ করে সাধারনত দেশের বিভিন্ন লোকেশন তুলে ধরে।এখন সাওমি কোম্পানি তাদের স্বপ্সর করে তাদের সকল ভিডিওতে। অনেক শপিং মল তাদের টাকা দেয় আর টয়োটা গাড়ি পর্যন্ত তাদের ভ্রমনের জন্য দেয় টয়োটা কোম্পানি।
এতে তাদের ঘোরাঘুরি ও হয় আবার টাকাও পাই।আসলে ভালো কিছু করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।
Razib Ahmed
এক সময় আমরা ১০-২০ জন মিলে কিছু তৈরি করবো ইনশাল্লাহ। তখন টাকা আসুক বা না আসুক দিটি জিনিশ আসবেঃ
১। অনেক প্রচার আর খ্যাতি
২। সত্যিকারের কিছু তৈরির অভিজ্ঞতা
কে জানে আমরা হয়তো ২০ জন মিলে একটি প্রামান্য চিত্র বানাবো যা একদিন হয়তো পুরষ্কার পাবে দেশে বিদেশে।
Abdur Rahim Ritu
ভালো ভিডিও করার জন্য যে ভালো ক্যমেরা লাগবে তা কিন্তু নয়। একটু ভালো ফোন হলেও হবে
শুধু ইডিটিং টা ভালো ভাবে করতে হবে
ইনশাআল্লাহ আইডিয়া টা দারুন হবে
Razib Ahmed
সামনে বিশ্ব কাপ ফুটবল আসছে। আমরা চেষ্টা করলে প্রতিদিনের খেলা নিয়ে বাংলাতে অনেক পডকাস্ট করতে পারি।
Razib Ahmed
ধরেন আপনারা উইকিপিডিয়ার থেকেও ভাল আর্টিকেল লিখতে পারেন, ব্যাংক লিংক আনার জন্য ২৫ রকম উপায়ে চেষ্টা করছেন, সেরা ভিডিও করছেন। সব কিছুই সম্ভব।
সেরা হোক না হোক, ভাল কিছু করা সম্ভব তা তো নিয়মিতরা বুজতে পারছেন।
MD Shariful Islam Biplob
পডকাস্টিং কী এবং কীভাবে পডকাস্ট কাজ করে?
একটি পডকাস্ট অডিও ফাইলের একটি পর্বের সিরিজ যা ব্যবহারকারীরা ডাউনলোড এবং শুনতে সাবস্ক্রাইব করতে পারেন।

আপনার পডকাস্টের কাজ করার জন্য, আপনার একটি অডিও ফাইল এবং একটি আরএসএস ফীড থাকা প্রয়োজন যাতে ব্যবহারকারীরা আপডেট হতে এবং নতুন এপিসডগুলি বেরিয়ে আসার জন্য সাবস্ক্রাইব করতে পারেন।

ওয়ার্ডপ্রেস ব্লগগুলির জন্য বিল্ট-ইন আরএসএস ফিড সিস্টেমের সাথে আসে, কারণ অনেক পডকাস্টার তাদের পডকাস্ট ওয়েবসাইট প্ল্যাটফর্ম হিসাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পছন্দ করে।

আপনি আপনার পডকাস্ট ওয়েবসাইটকে পডকাস্টিং অ্যাপস সহ আইটিউনস এর সাথে সংযুক্ত করতে পারেন যাতে লাখ লাখ ব্যবহারকারীরা শুনতে এবং সাবস্ক্রাইব করতে পারে। আমরা এই প্রবন্ধটি পরে এই আবরণ হবে।

এখন আপনি একটি পডকাস্ট কি জানেন এবং কিভাবে এটি কাজ করে, আসুন একটি পডকাস্ট সেট আপ কিভাবে একটি কটাক্ষপাত করা যাক
NA Y AN
অনেক ধৈর্য নিয়ে কমেন্টগুলো সব পড়লাম। অনেক কিছু জানতে পাড়লাম। seo সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেলাম আর এর গুরুত্ব বুঝতে পারলাম। সবাইকে ধন্যবাদ এতো সুন্দর করে গুছিয়ে আমাদের মতো নতুনদের সামনে উপস্থাপনা করার জন্য।
source: ১০ জন মিলে কোন ব্লগ বা ওয়েবসাইটের SEO এর কাজ করা নিয়ে আলোচনা

No comments:

Post a Comment