তাহির ইবনে মোহাম্মাদ
March 21, 2018 · Dhaka
#ক্রাউড_ফান্ডিং_করে_মানুষের_জন্য_কাজ_করা---
ছোট ছোট হেল্প একটা মানুষ কে জীবনে দাঁড়িয়ে অনেক সাহায্য করে। একজন বাদাম বিক্রেতা, চা পান সিগারেট বিক্রেতা, বা পথের পাশে খাবারের দোকান দিয়ে যারা ব্যবসা করছে তারাও কিন্তু ব্যবসায়ী।
সবার ব্যবসায় লাখ কোটি টাকা না থাকতে পারে তবে ব্যবসায় লাভ লস এর ধরন কিন্তু এক ই। বড় ব্যবসা বা ব্যবসায়ী দের জন্য তো নানান ব্যাংক সহ অনেক কিছু আছে হেল্প করার কিন্তু একটা ছোট ব্যবসা বা ব্যবসায়ীর জন্য কিন্তু বিপদের সময়ে একটা ফান্ড যোগাড় করা এত সহজ না। পারলেও চড়া সুদের মাসুল গুনতে হয়।এক সময়ে সামাল দিতে না পারলে শেষ হয়ে যায়। এতে এক সাথে অনেক গুলো জীবন পরে যায় অনিশ্চয়তায়।
অথচ আমরা সেই ছোট্ট কালে পড়েছি "দশের লাঠি একের বোঝা"।আমরা এই মহামূল্যবান কথাটার মানে বুঝে কি জীবনে কোন একটা কাজ করি?হয়তো অনেকেই করেন।আবার অনেকে করি না।
আজকাল কোন একটা রেস্টুরেন্টে দুই একজন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে গেলেই ৫০০-১০০০ টাকা অনায়াসেই খরচ হয়ে যায়। আমরা কি একবার ও হিসাব করি সারা মাসে কত টাকা খরচ করি? করি না।
অথচ মাত্র ১০০ জন ও যদি মাসে একদিনের আড্ডার ৫০০ টাকা একজায়গায় করি তাহলে ৫০০০০ টাকা হয়। মাসে ৫০০০০ টাকা দিয়ে যদি কোন একজন কে চা পান বিড়ি দিয়ে দেওয়া , পিঠা বানানো ইকুইপমেন্ট কিনে দেওয়া, মোবাইল ফ্লেক্সি লোড এর ব্যবসা দিয়ে দেওয়া বা যেকোন ছোট ইনভেস্ট এর ব্যবসা দাঁড় করিয়ে দেই তাহলে একজন মানুষ ব্যবসা করে সাবলম্বি হয়ে উঠে। একটা পরিবার সুন্দর ভাবে চলতে পারে।
দেশের ও দশের উপকার হয়।
একজন শিক্ষিত বেকার কে দিয়ে চকলেট, টিশার্ট, গহনা, সহ আরো অনেক কিছু দিয়ে অনলাইনের ব্যবসা দাঁড় করিয়ে দেওয়া যেতে পারে।
কয়েক মাসের জমানো টাকা দিয়ে আরো বড় ভাবে কেউ কে সাহায্য করা যেতে পারে।
আবার সাহায্য এমন না ফিসাবিলিল্লাহয় দিয়ে যাবো। তার ব্যবসায় একটা অংশ থাকবে থাকবে যারা টাকা টা দিলো তাদের সকলের। ক্রাউড ফান্ডিং ধারনা টা এপ্লাই করা যেতে পারে। মানুষের হেল্প ও হবে আবার যারা এই হেল্প করছে তারাও উপকৃত হবে। ব্যবসায়ী অংশীদার হলে হবে না সুদ বা অন্য কিছু। থাকবে না মনে সংশয়।
ক্রাউড ফান্ডিং যে সবসময় শুধু ব্যবসাই করা তা কিন্তু নয়। যে কোন সামাজিক কাজে,মানুষের উপকারে নিঃস্বার্থ ভাবেও ফান্ড কালেকশন করে হেল্প করে।
আমি আমার পরিচিতি দিয়ে আমার পরিচিত বন্ধু বান্ধব,ভাই বোন দের কে দিয়ে এটা শুরু করতে চাইছি। একটা কমিটি থাকবে যারা ডিসিশন নিবে। যদি ভাল ভাবে শুরু করতে পারি আর চালু করতে পারি তাহলে একটা শক্ত ও নিরাপদ ভিত্তির উপরে দাঁড় করিয়ে এটা পরিচালনা করতে হবে।
আমার এই ধারনার সাথে আপনি একমত পোষণ করলে আর যুক্ত হতে চাইলে কমেন্ট এ বা ইনবক্সে আলোচনা করতে পারেন।
source: ব্যবসায় স্বছলতা আনবে ক্রাউড ফান্ডিং
No comments:
Post a Comment